12
Mar
বসন্ত উৎসবের আগে এবার রঙের বাজার মাতাচ্ছে ২০০ টাকা দামের ড্রোন পিচকারি। হোলির মাঝে আর মাত্র দুদিন বাকি। রঙের উৎসবে মেতে উঠতে চলেছে গোটা দেশ। ইতিমধ্যেই সর্বত্র শুরু হয়ে গেছে বসন্ত উৎসবের আয়োজন ও কেনাকাটা। প্রতি বছরের মতোই হোলির বাজারে এবারও রকমারি পিচকারি সহ বিভিন্ন নতুনত্ব জিনিসে ভরে গেছে। ভেষজ আবির থেকে শুরু করে বিভিন্ন রকমের মুখোশ, পিচকারি সহ রংবেরঙের হোলির সামগ্রী দেদার বিক্রি হচ্ছে। তবে এবার হোলিতে বিশেষ আকর্ষণের মধ্যে চলে এসেছে ড্রোন পিচকারি। শিশু কিশোরদের কাছে এই পিচকারীর দারুন চাহিদা রয়েছে এবার। জলপাইগুড়ি শহরের দিন বাজার, মার্চেন্ট রোড, কদমতলা সহ বিভিন্ন এলাকায় রঙের দোকানগুলোতে ভিড় করে এই ড্রোন…
