Sonakshi Sarkar

1522 Posts
শুক্রবার ৫১টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করলেন এনজেপি থানার পুলিশ

শুক্রবার ৫১টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করলেন এনজেপি থানার পুলিশ

বাড়ি থেকে বা রাস্তায় চলতে গিয়ে হারিয়ে গিয়েছিল মোবাইল, সেই মোবাইল ফিরে পেতে দ্বারস্থ হয়ে ছিল এনজিপি থানার পুলিশের কাছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় হারিয়ে যাওয়া মোবাইল গুলি। তার পরেই শুরু হয় প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া প্রক্রিয়ার কাজ। সেই মতো মোট ৫১টি হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দিল এনজেপি থানার পুলিশ। শুক্রবার এসিপি সোমনাথ দাসের উপস্থিতিতে ওই মোবাইল গুলি তুলে দেওয়া হয় এদিন।এসিপি সোমনাথ দাস ছারাও মোবাইল গুলি তুলে প্রকৃত মালিকের হাতে তুলে দেন উপস্থিত থানার আইসি সোনম লামা, পিসি ওসি সমীক পাল,থানার সেকেন্ড অফিসার কল্যান সাহা। অন্যদিকে…
Read More
ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিয়ে ৪ জন যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ

ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিয়ে ৪ জন যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ

শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, ৮ থেকে ১০ জনের একটি দল পাইপলাইন এলাকায় জমায়েত হয়েছে। তাদের লক্ষ্য ছিল এলাকার কোনো বাড়িতে ডাকাতি করা। এই তথ্য পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের গাড়ি দেখে দলের প্রায় ৫-৬ জন পালিয়ে গেলেও, চারজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতরা হলেন—প্রদীপ দাস (৩২) এবং ভিকি সাহারি (২২), দু'জনেরই বাড়ি টিকিয়াপাড়া; সঞ্জীব দাস (২১), বাড়ি বাগরাকোট; এবং মোহাম্মদ জামিল (২২), কয়লা ডিপোর বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে একাধিক ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে। তাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার চারজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ…
Read More
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে আটক এক মহিষ পাচারকারী

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে আটক এক মহিষ পাচারকারী

ঘটনাটি ঘটেছে মালদাহে হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৮৮ ব্যাটেলিয়ানের, কেদারীপাড়া ক্যাম্প এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে বুধবার ভোরে 4 টা নাগাদ বিএসএফের জোওয়ানেরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টহলদাড়ি দেওয়ার সময় হঠাৎ সন্দেহজনক এক ব্যক্তিকে মোহিস পাচার করতে গিয়ে দেখতে পাই বিএসএফ, ওই ব্যক্তিকে ও দুটো মহিস সহ আটক করে জিজ্ঞাসাবাদ করতে তার নাম জানতে পারে এমডি সেলিম বয়স ১৮ বাড়ি বাংলাদেশের কাট্টাপাড়া পর্ষা থানার,নওগাঁ জেলায়। জানা গেছে ওই এলাকায় কাঁটাতার নেই , সেই সুযোগ নিয়ে ওই এলাকা থেকে মহিষ পাচার করে নিয়ে যাচ্ছিল,  ওই পাচারকারীকে হবিবপুর থানার হাতে তুলে দেয় বুধবার বৈকাল চারটা নগদ, হবিপুর থানার পুলিশ বৃহস্পতিবার…
Read More
নাবালিকার বিয়ে ভেঙ্গে দিলো চাইল্ড লাইন

নাবালিকার বিয়ে ভেঙ্গে দিলো চাইল্ড লাইন

নাবালিকার বিয়ে ভেঙ্গে দিলো চাইল্ড লাইন। ধৃত যুবকের বিরুদ্ধে মামলা নিলো পুলিশ। ধর্মনগর প্রতিনিধি ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন খেরেংজুরি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি ধাবাতে কর্মরত এক যুবকের সঙ্গে ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই এলাকার নাবালিকা এক যুবতীর। পেশায় হোটেল কর্মী এই যুবকের নাম আমন যাদব (২৪)। পিতা ভনবার লাল যাদব,বাড়ি রাজস্থানের দাতা রামগড় গ্রামে। সে বিগত এক বছর ধরে অসম-আগরতলা জাতীয় সড়কের পাশের ধাবাতে কর্মরত রয়েছে। এমতাবস্থায় অসমের ঐ নাবালিকা যুবতীর পিতা উক্ত এলাকায় থেকে বিভিন্ন কাজ করতো। এতে দুজনের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর এই অন্ধ প্রেম যখন…
Read More
ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান থেকে উদ্ধার একটি চিতাবাঘ

ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান থেকে উদ্ধার একটি চিতাবাঘ

বুধবার চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ফের খাঁচাবন্দি হল একটি চিতাবাঘ। ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের ঘটনা। ছাগলের টোপ দিয়ে চা বাগানে খাঁচা পাতা হয়েছিল। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা চা বাগানের ৪/৪ নম্বর সেকশনে পাতা খাঁচায় চিতাবাঘের গর্জন শুনতে পান। তারপর ওই খাঁচার কাছে গিয়ে দেখেন সকলে একটি বড় চিতাবাঘ খাঁচার ভিতরে ছোটাছুটি করছে। এই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভিড় জমায় ওই এলাকায়। তারপর খবর দেওয়া হয় বন দফতরে। এদিকে খবর পেয়ে বন কর্মীরা এসে ওই চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।
Read More
শিলিগুড়িতে চুরির ঘটনায় তিন যুবককে আটক করল পুলিশ

শিলিগুড়িতে চুরির ঘটনায় তিন যুবককে আটক করল পুলিশ

গত মঙ্গলবার অর্থাৎ ১৫ই এপ্রিল পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকার একটি বাড়িতে জানালা দিয়ে লাঠি ঢুকিয়ে দরজার ছিটকিনি খুলে ৮০ হাজার টাকা নগদ সহ লক্ষাধিক স্বর্নলংকার নিয়ে চম্পট দিয়েছিল চোরের দল।এমন ঘটনায় হতবম্ব স্থানীয় থেকে পুলিশ প্রশাসন। তবে দির্ঘসময় ধরে এত বড় চুরির ঘটনা দুস্কৃতিরা  ঘটালেও  বিন্দুমাত্র টের পায়নি বাড়ির সদস্যরা। পরিবারের সদস্যদের সন্দেহ কোন নেশাজাতীয় স্প্রে করেই এমন কর্মকাণ্ড ঘটিয়েছিল দুস্কৃতিরা। ঘটনার পরপরই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গত মঙ্গলবার ওই চুরির ঘটনায় ফুলবাড়ি থেকে এমডি রফিকুল ও এমডি সমিরকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে একই চুরির ঘটনায় এনজেপি রাজাহোলী থেকে গ্রেফতার করা হয় এমডি…
Read More
ছবছরের শিশুকন্যাকে যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ

ছবছরের শিশুকন্যাকে যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ

ছবছরের শিশুকন্যাকে যৌন হেনস্তার অভিযোগে প্রতিবেশী দাদুকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি মহিলা থানার পুলিস। মিষ্টি কিনে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে যৌন হেনস্তা করে বলে অভিযোগ। জলপাইগুড়ি মহিলা থানা সূত্রে খবর নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। তারই ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
প্রচণ্ড গরমে নাজেহাল সাধারণ মানুষ, স্বস্তি খুঁজছেন প্রাকৃতিক পানীয়ে

প্রচণ্ড গরমে নাজেহাল সাধারণ মানুষ, স্বস্তি খুঁজছেন প্রাকৃতিক পানীয়ে

গোটা দেশ জুড়ে ক্রমাগত বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গও তার ব্যতিক্রম নয়। প্রচণ্ড গরমে নাজেহাল সাধারণ মানুষ স্বস্তি খুঁজছেন প্রাকৃতিক পানীয়ে। সেই তালিকার শীর্ষে রয়েছে ডাবের জল ও আখের রস। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের তেলিপাড়া মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে অস্থায়ীভাবে গজিয়ে উঠেছে একাধিক ডাব ও আখের রসের দোকান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় যাতায়াতকারী পথচারীদের ভিড় লেগেই থাকে এই দোকানগুলিতে। অনেকেই গাড়ি থামিয়ে ঠান্ডা ডাবের জল ও আখের রস পান করে নিচ্ছেন। ডাবের জল ছাড়াও ভিতরে থাকা মালাইও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সকলের কাছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি বছর গ্রীষ্মকালে এই ধরনের প্রাকৃতিক পানীয়ের চাহিদা কয়েক গুণ…
Read More
শিলিগুড়িতে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ যুবক

শিলিগুড়িতে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ যুবক

নকশালবাড়ি ব্লকের হাতিঘিসার ঘটনা। জানাযায় সোমবার রাতে বাড়ির বাইরে মোবাইলে কথা বলছিল নির্যাতিতা নাবালিকা, অভিযোগ সেই সময় নাবালিকার মুখ চেপে ধরে দুই যুবক ও নাবালিকাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় চা বাগানে। সেখানে আর এক যুবক আসে। তিনজন মিলে একাধিকবার গনধর্ষন করে নাবালিকাকে। সোমবার রাতে নকশালবাড়ি থানায় ঘটনার অভিযোগ জমা পড়তেই ঘটনার তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল, পঙ্কজ মাহাতো, সরোজ টপ্পো ও রৌশন কুমার মাহাতো। ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানাযায়।
Read More
প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়ে গ্যাংটকের প্রধান রাস্তা

প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়ে গ্যাংটকের প্রধান রাস্তা

গতকাল সিকিমের রাজধানী গ্যাংটকে প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়ে শহরের প্রধান রাস্তা। রাস্তার ওপর দিয়ে এমন ভাবে জল গড়িয়ে যেতে দেখা যায়, যেন যেন নদী বইছে। শুধু তাই নয়, বৃষ্টির জল দোকান ও শোরুমের ভেতরেও ঢুকে পড়ে। একটি শোরুম থেকে জল বেরিয়ে আসার দৃশ্য চোখে পড়ে, যা পরিস্থিতির ভয়াবহতাকে তুলে ধরে। রাস্তার উপর দিয়ে চলাচল করা গাড়িগুলোকেও ধীরে ধীরে চলতে দেখা যায়, জলস্রোতের সঙ্গে লড়াই করে। এই ঘটনায় শহরের নাগরিক জীবনে ব্যাঘাত ঘটে এবং ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতা নিয়েও প্রশ্ন ওঠে।
Read More