Sonakshi Sarkar

1611 Posts
 “হৃদয় স্পর্শ আরোগ্যকেন্দ্রের” উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব

 “হৃদয় স্পর্শ আরোগ্যকেন্দ্রের” উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডে ডাম্পিং গ্রাউন্ডের কাছে নবনির্মিত পশু আশ্রয়কেন্দ্র ‘হৃদয় স্পর্শ আরোগ্যকেন্দ্র”, একটি পশু চিকিৎসালয় (Veterinary Hospital) এবং এসডব্লিউএম (SWM) গাড়ি ধোয়ার জন্য নির্মিত পাম্প রুম-এর উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পাশাপাশি এমএমআইসি ও স্থানীয় কাউন্সিলররা। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি। এই পশু চিকিৎসাকেন্দ্রে সমস্ত ধরনের প্রাণীর চিকিৎসা পরিষেবা মিলবে, তবে বিশেষত কুকুরদের চিকিৎসার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে শহরের অবহেলিত ও পথপশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি, পরিচ্ছন্নতা বজায় রাখতে গাড়ি ধোয়ার জন্য পাম্প রুমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শহরের পশু…
Read More
ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান

ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান

আজ, ১ আগস্ট, ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান। শিলিগুড়ি ইস্টবেঙ্গল রোড সংলগ্ন স্টেডিয়ামের ফুডপ্লাজার সামনে শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হয় এই উদ্‌যাপন। এদিন সকালে ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কেক কেটে ইস্টবেঙ্গল ক্লাবের জন্মদিন পালন করেন ক্লাবের সমর্থকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যান ক্লাবের সদস্য ও বিভিন্ন বয়সের ইস্টবেঙ্গল সমর্থকরা। লাল-হলুদের আবেগে ভরপুর ছিল পুরো এলাকা। ক্লাবের ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান জানাতে দেখা যায় অনেককে লাল-হলুদ পতাকা ও টি-শার্ট পরে অংশ নিতে। এই দিনটি শুধু একটি ফুটবল ক্লাবের জন্মদিন নয়, বরং হাজারো ইস্টবেঙ্গলপ্রেমীর কাছে এটি আবেগ, গর্ব এবং আত্মপরিচয়ের…
Read More
শুক্রবার বানেশ্বর মোড়ে বীর চিলা রায়ের মূর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের বিশেষ আয়োজন

শুক্রবার বানেশ্বর মোড়ে বীর চিলা রায়ের মূর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের বিশেষ আয়োজন

শুক্রবার ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভার অন্তর্গত ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ে বীর চিলা রায়ের মূর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জ্যোতি প্রকাশ কানুরিয়া। এছাড়াও রাজবংশী সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তি এবং স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রাজবংশী সমাজের প্রতিনিধি ও ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভার এসসি, এসটি ও ওবিসি সেলের সভাপতি সাংবাদিকদের জানান, বহুদিন ধরে তারা এই মূর্তি স্থাপনের জন্য আন্দোলন করে আসছিলেন। অবশেষে বহু চেষ্টার পর এই গুরুত্বপূর্ণ স্থান বরাদ্দ হয়েছে এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কাজ শুরু হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। এদিনের এই উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়। উপস্থিত রাজবংশী নাগরিকদের মতে, বীর…
Read More
পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণে নিয়োজিত কর্মীদের প্রতি সম্মান জানিয়ে শুকনাতে উদযাপিত হলো ‘ওয়ার্ল্ড রেঞ্জার ডে’

পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণে নিয়োজিত কর্মীদের প্রতি সম্মান জানিয়ে শুকনাতে উদযাপিত হলো ‘ওয়ার্ল্ড রেঞ্জার ডে’

রেঞ্জারদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের অবদানের স্বীকৃতি জানাতে বৃহস্পতিবার শুকনা এনআইসি মিটিং হলে উদযাপিত হলো ‘ওয়ার্ল্ড রেঞ্জার ডে’। পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণে নিয়োজিত কর্মীদের কাজের প্রতি সম্মান জানিয়ে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, উত্তরবঙ্গের CCF (Wildlife) আইএফএস ভাস্কর জে.ভি., কার্শিয়াং-এর অতিরিক্ত এসপি অভিষেক রায় (WBPS) সহ বন দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মীরা। এই ডিভিশনের সব রেঞ্জার অফিসাররাও অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন এবং বৃক্ষরোপণ দিয়ে। এরপর অতিথিদের সংবর্ধনা জানানো হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মঞ্চে শুরু হয় মূল পর্ব। স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। আলোচনা…
Read More
নিষিদ্ধ কাশির সিরাপ সহ দুই ধৃতকে আটক করলেন সেভক পুলিশ পোস্টের একটি বিশেষ দল

নিষিদ্ধ কাশির সিরাপ সহ দুই ধৃতকে আটক করলেন সেভক পুলিশ পোস্টের একটি বিশেষ দল

মঙ্গলবার রাতের দিকে সেভক পর্যটননগরে নাকা চেকিং চলাকালীন বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক সহ দুই যুবককে গ্রেফতার করল সেভক পুলিশ পোস্টের একটি বিশেষ দল। সুভাষচন্দ্র দাস (ওসি, সেভক পুলিশ পোস্ট)-এর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ দুই ব্যক্তিকে আটক করে। ধৃতদের নাম – ১. নিখিল ভুজেল, ২. ইয়াবেশ গন্দরবা, দুজনেই কালিম্পং জেলার তিস্তা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে : স্পাকোর ভন ক্যাপসুল: মোট ১৪৪০ পিস অ্যাসকোডেক্স সিডি প্লাস কাশির সিরাপ: মোট ১৫০ বোতল একটি KTM মোটরসাইকেল (নম্বর: WB 79A 905) জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার পথে এই মাদকদ্রব্য বহন করছিল। পুলিশের প্রাথমিক অনুমান, নিষিদ্ধ…
Read More
হরিয়ানায় বাংলার এক শ্রমিকের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ

হরিয়ানায় বাংলার এক শ্রমিকের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ

পুলিশের অত্যাচারে পা ভেঙ্গে বাড়ি ফিরে এলেন নির্যাতিত ওই শ্রমিক। জেলার গোয়ালপোখরের গোয়াগাঁও ১ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহম্মদ জুনেইদ আলম। বহুবছর ধরে হরিয়ানার পাণিপথে এক ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতো সে। কিছুদিন আগে ফ্যাক্টরি থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। স্বচিত্র পরিচয়পত্র, আধারকার্ড দেখালেও তা পুলিশ মানতে চায়নি। উল্টে তাকে শারীরিকভাবে নির্যাতন করে পুলিশ। পুলিশের অকথ্য নির্যাতনে তার পা ভেঙ্গে যায় বলে অভিযোগ। এরপরে পরিচিতদের সহায়তায় ও রাজ্য সরকারের ব্যবস্থাপনায় বাড়ি ফিরে আসে জুনেইদ। খবর পেয়ে বুধবার জুনেদের সাথে দেখা করতে তার বাড়িতে যান মন্ত্রী গোলাম রব্বানী। তার পরিস্থিতির খবর নেওয়ার পাশাপাশি মন্ত্রী কাজের সুযোগেরও আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে জুনেইদ। অন্যদিকে…
Read More
দার্জিলিঙের কাকঝোরার বন বিভাগের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড , স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত

দার্জিলিঙের কাকঝোরার বন বিভাগের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড , স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত

বুধবার রাতে দার্জিলিঙের কাকঝোরা এলাকায় অবস্থিত বন বিভাগের আবাসনে (Forest Quarters) একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কাঠের তৈরি এই ভবন মুহূর্তের মধ্যে আগুনে জ্বলতে থাকে, এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, দমকল বিভাগকে খবর দেওয়ার পরই দার্জিলিং ফায়ার স্টেশনের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তীব্র হাওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়। সৌভাগ্যবশত, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রশাসন তদন্ত শুরু করেছে। বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা…
Read More
গঙ্গার ভাঙ্গন পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙ্গন কবলিত এলাকায় পৌঁছান বিধায়ক সমর মুখার্জি

গঙ্গার ভাঙ্গন পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙ্গন কবলিত এলাকায় পৌঁছান বিধায়ক সমর মুখার্জি

পাশাপাশি বর্ষার মরশুমে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ করায় রাজ্যের সেচ মন্ত্রীর বিরুদ্ধেও খোব উগরে দেন  তিনি। গত কয়েকদিন ধরে ফের গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে মালদা জেলার রতুয়া বিধানসভার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের মনিরামটোলা, জিত্তু টোলা, শ্রীকান্ত তোলা সহ বেশ কিছু এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙ্গন। ইতিমধ্যে চাষের জমি ও ঘরবাড়ি তলিয়ে গেছে গঙ্গা গর্ভে। ভাঙ্গন পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙ্গন কবলিত এলাকায় পৌঁছান বিধায়ক সমর মুখার্জি। তিনি সরাসরি কেন্দ্রের উপর তোপ দাগেন। খোব উগরে দেন রাজ্যের শেচ মন্ত্রীর উপরেও।
Read More
৪ লক্ষ টাকার জাল নোটসহ দুই জন মহিলাকে গ্রেফতার করলেন মালদা পুলিশ

৪ লক্ষ টাকার জাল নোটসহ দুই জন মহিলাকে গ্রেফতার করলেন মালদা পুলিশ

কালিয়াচক থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই মহিলা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাত্রে কালিয়াচক থানার মহবতপুর, দুলালটোলা এলাকা থেকে চার লক্ষ টাকার জাল নোটসহ দুই মহিলাকে গ্রেফতার করে মালদহের কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। উদ্ধার হওয়া জাল নোটগুলি সবগুলি ৫০০ ও ২০০ টাকার নোট। ধৃতদের মধ্যে একজনের নাম নাম মমতাজ বিবি বাড়ি বৈষ্ণবনগর থানার, চাইপাড়া নাশতলা এলাকায়। আরেকজনের নাম জেসমিনা খাতুন বাড়ি, মোথাবাড়ি থানার শ্রীপুর খানপাড়া এলাকায়। ধৃত দুইজনকে আজ দুপুরে মালদা জেলা আদালতে পেশ করে, কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন পুলিশ।
Read More
ভোটার তালিকা ও নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি দূর করার বার্তা দিতে শিলিগুড়িতে বিজেপির সাংবাদিক বৈঠক

ভোটার তালিকা ও নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি দূর করার বার্তা দিতে শিলিগুড়িতে বিজেপির সাংবাদিক বৈঠক

ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নান্টু পালের নেতৃত্বে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত ভোটার তালিকা এবং নাগরিকত্ব নিয়ে যাতে বিভ্রান্তি না ছড়ায়, সেই উদ্দেশ্যেই এই বৈঠক ডাকা হয়। এদিন নান্টু পাল জানান, ভারত সরকার নাগরিকদের সুরক্ষায় সচেষ্ট এবং কেবলমাত্র অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “ভারত সরকার কারও নাগরিকত্ব কেড়ে নিতে চলেছে না, বরং অনিয়মিতভাবে বসবাসকারী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেই এই পদক্ষেপ।”তিনি আরও জানান, ভবিষ্যতে শিলিগুড়িতে সচেতনতা শিবির এবং ক্যাম্পের আয়োজন করে সাধারণ মানুষকে সচেতন করা হবে এবং নথিভুক্তিকরণ প্রক্রিয়াও চলবে। পাশাপাশি, মিথ্যে প্রচারে বিভ্রান্ত না হতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
Read More