30
Dec
শিলিগুড়ি পৌর নিগমের নবনির্মিত ‘প্লাটিনাম জুবিলী ভবন’ ও ‘অধিবেশন কক্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে শিলিগুড়ি পৌর নিগম প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির মাননীয় মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান পুতুল চক্রবর্তী সহ পৌর নিগমের বিভিন্ন মেয়র পারিষদ, কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব বলেন, আধুনিক পরিকাঠামো ও নাগরিক-বান্ধব পরিষেবার লক্ষ্যে এই নতুন প্রশাসনিক ভবন শিলিগুড়ি পৌর নিগমের কাজকর্মকে আরও গতিশীল ও স্বচ্ছ করবে। পাশাপাশি…
