Sonakshi Sarkar

1609 Posts
বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধে নামলো এলাকাবাসী

বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধে নামলো এলাকাবাসী

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন আশিঘর মোড়ে মঙ্গলবার বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধে নামলো স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তা ও ড্রেনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। এদিন এলাকাবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, এলাকার রাস্তা ও ড্রেন সংস্কারের জন্য বহুবার স্থানীয় পঞ্চায়েত প্রধান, বিধায়ক ও সাংসদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। বিক্ষোভকারীদের অভিযোগ, “বর্ষা রাস্তায় ডেনের জল জমে যায়, পাশাপাশি গুরুত্বপূর্ণ মোরে বেহাল রাস্তা অথচ জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিচ্ছে, কাজের হদিশ নেই তাদের হদিশ নেই।” অবরোধের জেরে আশিঘর মোড়ে  থেকে কোট মোড়ে আসার রাস্তা কিছু সময়ের জন্য যান…
Read More
চাঁদা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা শিলিগুড়ির মাদানি বাজারে

চাঁদা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা শিলিগুড়ির মাদানি বাজারে

শিলিগুড়ির মাদানি বাজারে চাঁদা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযোগ, কিছু স্থানীয় যুবক সিকিমের একটি যাত্রীবাহী গাড়ি থামিয়ে চাঁদা দাবি করে। চালক আপত্তি জানালে শুরু হয় তীব্র বচসা, এরপরই ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয় বললে জানা যায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় গাড়ি চালকদের মধ্যে। খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাহুল সরকার নামে এক যুবককে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চালকদের অভিযোগ, প্রতি বছর উৎসবের সময় এভাবেই চাঁদার নামে চাঁদাবাজি…
Read More
কালীপুজোর আগে সিভিল পোশাকে পুলিশের সাইকেলে চেপে শহরে অভিনব টহল

কালীপুজোর আগে সিভিল পোশাকে পুলিশের সাইকেলে চেপে শহরে অভিনব টহল

নলহাটিতে পুলিশের অভিনব টহল, সাইকেলে চেপে রাস্তায় ভারপ্রাপ্ত আধিকারিক। কালীপুজোর আগে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও মুজবত করতে বিশেষ উদ্যোগ নিল নলহাটি থানার পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ আলীর নেতৃত্বে সাইকেলে চেপে শহরের বিভিন্ন অলিগলি, বাজার, ব্যাংক এলাকা ও মন্দির চত্বর ঘুরে টহল দেন পুলিশকর্মীরা। উপস্থিত ছিলেন থানার টাউন ও মেজবাবু-সহ অন্যান্য আধিকারিকরাও। পুলিশ সূত্রে জানা গেছে, কালীপুজোর আগে সিভিল পোশাকে পুলিশের এই টহলের মূল উদ্দেশ্য — জনসাধারণের নিরাপত্তা আরও জোরদার করা এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডে নজরদারি বাড়ানো। উৎসবের মুখে পুলিশের এই অভিনব উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের কথায়, “এভাবে যদি প্রতিদিন নজরদারি বাড়ে, তাহলে…
Read More
বন্যায় বিধ্বস্ত নাগরাকাটার মানুষের পাশে আবারও দাঁড়ালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ

বন্যায় বিধ্বস্ত নাগরাকাটার মানুষের পাশে আবারও দাঁড়ালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ

কয়েকদিন আগেই নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এলাকায় ত্রাণ দিতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন তিনি ও মালদার সাংসদ খগেন মুর্মু। সেই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দু’জনেই। তবুও হাল ছাড়েননি শঙ্কর। ভাঙা হাত নিয়েই শনিবার আবার নাগরাকাটায় হাজির হলেন তিনি। আজ নাগরাকাটা ব্লকের একাধিক বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেন বিজেপি নেতা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনম ভেংরা। দুই গাড়ি ভর্তি ত্রাণসামগ্রী নিয়ে প্রায় ৫০০ পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় খাদ্য ও সামগ্রী। এদিন ক্ষোভ উগরে দিয়ে শঙ্কর ঘোষ বলেন, “তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ত্রাণ পেতে দিচ্ছে না। যারা অন্য দলের, তাদের ওপর হামলা চালানো হচ্ছে। এমনকি…
Read More
বানারাহাটে ত্রাণ সামগ্রী ও চিকিৎসা শিবিরের আয়োজন করলেন শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন

বানারাহাটে ত্রাণ সামগ্রী ও চিকিৎসা শিবিরের আয়োজন করলেন শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন

শনিবার সংগঠনের সদস্যরা বানারাহাটের কার্গিল বস্তি ও হঠাৎ কলোনী এলাকার প্রায় ২৫০ জন বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়। জানা গিয়েছে, কার্গিল বস্তির প্রায় ৩০টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে, ঘরের সমস্ত জিনিস জলে ভেসে যায়। এই ভয়াবহ পরিস্থিতিতে অসহায় ৪০টি পরিবার ও হঠাৎ কলোনীর ১৫টি পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সংগঠনটি। ত্রাণ হিসেবে প্রদান করা হয় — খাদ্য সামগ্রী: চাল, ডাল, চিড়া, তেল, গুড়, ডালিয়া, সোয়াবিন সহ প্রেসার কুকার, গামলা, হাঁড়ি, থালা, হাতা ও বাটি। এর পাশাপাশি শীতের পোশাক, কম্বল ও বেডশিট বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের জন্য ঘর বানানোর টিনও প্রদান করা হয়েছে। এছাড়া এলাকায় একটি চিকিৎসা…
Read More
প্রতারণার শিকার হয়ে ৪১ হাজার টাকা খোয়ালেন তুফানগঞ্জের কাউন্সিলর

প্রতারণার শিকার হয়ে ৪১ হাজার টাকা খোয়ালেন তুফানগঞ্জের কাউন্সিলর

অভিনব প্রতারণার ফাঁদে পড়লো তুফানগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ তালুকদার। প্রতারণার শিকার হয়ে খোয়ালেন ৪১ হাজার টাকা। ঘটনায় হতবাক অনিমেষবাবু শনিবার তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, শনিবার সকালে বাড়িতে কাজ করছিলেন অনিমেষবাবু। সেই সময় একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ব্যাংকের কর্মী বলে পরিচয় দেয়। কথোপকথনের এক পর্যায়ে প্রতারক মোবাইলে একটি ওটিপি (OTP) পাঠিয়ে তা কাউন্সিলরের কাছে জানতে চায়। অনিমেষবাবু সহজ সরলভাবে সেই ওটিপিটি জানিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪১ হাজার টাকা উধাও হয়ে যায়। প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও কিছুক্ষণ পরেই ব্যাংকের পক্ষ থেকে…
Read More
ফের পাহাড়ে ধস, বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক

ফের পাহাড়ে ধস, বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক

পাহাড়ে আবার ধস। বৃহস্পতিবার রাতে ধস নামে পশ্চিমবঙ্গ সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কে। ধসে রাস্তার বিস্তীর্ণ অংশ ভেঙে খাদে তলিয়ে যায়। এর ফলে বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক। ২৯মাইলের কাছে এই ধস নামে। ২৯ মাইল থেকে গেলখোলা পথে এই ধস নেমেছে। আজ সকালে ধস সরানোর কাজ শুরু হয়। কিন্তু সড়কের বিস্তীর্ণ অংশ পুরোপুরি ধসে যাওয়ায় ১০ নম্বর জাতীয় সড়কে দ্বিমুখী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অন্য রুট হয়ে ঘোড়পথে যাতায়াত চলছে সিকিম এবং বাংলার মধ্যে। এর ফলে চার ঘন্টা সময় বেশি লাগছে সিকিম পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে। গতকাল রাত আটটা নাগাদ এই ধস…
Read More
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষ অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষ অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষ উদযাপন হবে আগামীকাল ১১ অক্টোবর। এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কনফারেন্স হলে। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সমিতির সদস্যরা। প্রাক্তনী সমিতির তরফে জানানো হয়েছে, দিনটিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের পাশাপাশি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষ অধিবেশন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতি (NBUAA) গত ২৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে এক সেতুবন্ধনের ভূমিকা পালন করে চলেছে।
Read More
রাতের অন্ধকারে বালি পাচারের অভিযোগে ১৮ জন পাচারকারীকে আটক করলেন পুলিশ

রাতের অন্ধকারে বালি পাচারের অভিযোগে ১৮ জন পাচারকারীকে আটক করলেন পুলিশ

রাতের অন্ধকারে বেআইনি ভাবে চলছিল বালি পাচার। কান্দি থানার অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর, সাবিত্রীনগর এলাকায় রাতের অন্ধকারে দুস্কৃতীরা বালি তুলছিল অবৈধভাবে। আর সেই বালি পাচার বন্ধ করতে তৎপর মুর্শিদাবাদ জেলা পুলিশ। পুলিশের অভিযানে উদ্ধার হল তিনটি নৌকা। গ্রেফতার করা হল মোট ১৮জনকে। কান্দি থানার আইসি মৃণাল সিনহা সাংবাদিক বৈঠকে শুক্রবার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কান্দি থানার পুলিশ বিশেষ অভিযান চালায় কান্দি থানার হিজল গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই এলাকায় তিনটি নদী রয়েছে। বর্তমানে প্রবল বর্ষণের পর নদীতে জল ধীরে ধীরে কমছিল। আর সেই কারণেই বালি পাচারকারীরা সক্রিয় ছিল। পুলিশ যখন ব্যস্ত ছিল উৎসবের মরশুমে সেই সময় পুলিশের চোখে ধুলো দিতেই রাতের…
Read More
বৃহস্পতিবার সকালে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন মীনাক্ষী মুখার্জী

বৃহস্পতিবার সকালে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন মীনাক্ষী মুখার্জী

জলঢাকা নদীর বাঁধ ভেঙ প্লাবিত হয়েছে ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সকালে গধেয়ারকুঠির হোগলা পাতা এলাকার দুর্গতরা যারা রেল লাইনের মাঝে তাবুতে আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে দেখা করেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জী। এরপর দুটি রেল লাইন পেরিয়ে জলঢাকার বাঁধের মূল ভাঙন এলাকা এবং থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি। মীনাক্ষীকে কাছে পেয়ে দুর্গতরা অভিযোগ করেন দুই একবার বিডিও ,জয়েন্ট বিডিওর দেখা পাওয়া গেলেও কোন বড় নেতা মন্ত্রী তাদের ঘরবাড়ির অবস্থা দেখতে আসেনি। এলাকায় পড়ে রয়েছে মৃত গবাদি পশু, দুর্গন্ধে অতিষ্ঠ। প্রয়োজনীয় ওষুধ দরকার।তাদের মূল দাবি…
Read More