Sonakshi Sarkar

1512 Posts
দুর্ঘটনার পর আশিঘর মোড়ে ট্রাফিক পুলিশের পরিদর্শন ও হেলমেট সচেতনতা বার্তা  

দুর্ঘটনার পর আশিঘর মোড়ে ট্রাফিক পুলিশের পরিদর্শন ও হেলমেট সচেতনতা বার্তা  

শুক্রবার রাতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড় এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান দুই যুবক। তিনজন একটি স্কুটিতে করে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের, গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর শনিবার সকালে আশিঘর মোড় পরিদর্শনে যান ট্রাফিক এসিপি, আশিঘর ট্রাফিক পুলিশ ও পিডাবলুডি ইঞ্জিনিয়াররা। ইস্টার্ন বাইপাসে কীভাবে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায় এবং কোথায় বাম্পার বসানো যেতে পারে তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি এদিন আশিঘর মোড়ে প্ল্যাকার্ড হাতে হেলমেট সচেতনতার বার্তা দিতে দেখা যায় শিলিগুড়ির বাসিন্দা রঞ্জন কুমার শাহকে, যিনি গাড়ি চালকদের মধ্যে সচেতনতা…
Read More
বিশ্ব সংকটের প্রেক্ষিতে শিলিগুড়িতে দুই দিনের আন্তর্জাতিক আলোচনা সভা

বিশ্ব সংকটের প্রেক্ষিতে শিলিগুড়িতে দুই দিনের আন্তর্জাতিক আলোচনা সভা

আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধের ভয়াবহতা, শরণার্থী সংকট ও মানবাধিকারের মতো জ্বলন্ত ইস্যুতে বিশ্বজুড়ে যখন তীব্র বিতর্ক চলছে, ঠিক সেই সময়েই শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে এক ব্যতিক্রমী আন্তর্জাতিক সম্মেলন। শিলিগুড়ি কলেজ অব কমার্সের উদ্যোগে আগামী ৬ ও ৭ জানুয়ারি, ২০২৫, শহরের দিনবন্ধু মঞ্চে আয়োজিত হচ্ছে এই দুই দিনব্যাপী আন্তর্জাতিক আলোচনা সভা। এই সম্মেলনকে কেন্দ্র করে শনিবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে শিলিগুড়ি কলেজ অব কমার্সের অধ্যক্ষ ডঃ রঞ্জন সরকার জানান, বর্তমান বিশ্বে যুদ্ধ, গণ-উচ্ছেদ, শরণার্থী সমস্যা ও মানবাধিকারের অবনতি মানব সভ্যতার নৈতিক ভিত্তিকে গভীর সংকটে ফেলেছে। সেই প্রেক্ষাপটেই এই আন্তর্জাতিক মঞ্চ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ডঃ সরকার…
Read More
শীতে জবুথবু জলপাইগুড়ি, কুয়াশায় ঢেকেছে চারদিক

শীতে জবুথবু জলপাইগুড়ি, কুয়াশায় ঢেকেছে চারদিক

ঘন কুয়াশায় ঢাকা রয়েছে জলপাইগুড়ি। শীতের দাপট বাড়ছে। ঠান্ডায় জুব-থুবু জেলাবাসী। সেইসঙ্গে কুয়াশায় মোড়া চারদিক। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১০- ১২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। কুয়াশার কারণে দুর্ঘটনা রুখতে বিশেষ সতর্ক ট্রাফিক পুলিশ। হাইওয়েতে গাড়ি থামিয়ে চালকদের চা, জল খাওয়ানো হচ্ছে। গতি নিয়ন্ত্রণের পাশাপাশি গাড়ির হেড লাইট জ্বলে চলাচল করতে বলা হচ্ছে পুলিশের তরফে। অনেকটাই দেরিতে খুলছে দোকানপাট। তবে ভোর থেকে ভিড় জমছে চায়ের দোকানে। রাস্তার মোড়ে মোড়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে মানুষজনকে। তবে ঠান্ডার এই আমেজ উপভোগ করতে ডুয়ার্সে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।
Read More
ঘন কুয়াশায় ঢাকল শহর জলপাইগুড়ি

ঘন কুয়াশায় ঢাকল শহর জলপাইগুড়ি

ঘন কুয়াশা চাদরে মোরা জলপাইগুড়ি। ঠান্ডায় জুবুথুবু জেলাবাসি। শীতের দাপটে রাস্তায় লোকজন কম। আগুন পোহাতে দেখা যাচ্ছে অনেককেই চায়ের দোকানে ভিড় জমাচ্ছেন মানুষজন। রাস্তায় আলো জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। জলপাইগুড়িতে তাপমাত্রার পারদ ১০ থেকে ১১ ডিগ্রী আশপাশে ঘোরাফেরা করছে। শীতের বিভিন্ন রকমের শাক সবজি, কমলালেবু বিভিন্ন রকমের ফল এবং ফুল জলপাইগুড়ির বাজার ছেয়েছে। দাম অনেকটাই কম, খুশি ক্রেতা ও বিক্রেতারা।
Read More
সাড়ে চার বিঘা জমি নিয়ে প্রতারণার অভিযোগ

সাড়ে চার বিঘা জমি নিয়ে প্রতারণার অভিযোগ

ঠাকুরনগরের সাড়ে চার বিঘা জমি বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি, অভিযোগকারী বাবলু সাহা জানান, প্রায় এক বছর আগে কালিপদ রায়ের কাছ থেকে সাড়ে চার বিঘা জমি কেনেন তিনি। সম্পূর্ণ টাকা দেওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে জমির রেজিস্ট্রি করে দিচ্ছিলেন না অভিযুক্ত কালিপদ রায়। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোনও সুরাহা না হওয়ায় প্রায় দু’মাস আগে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাবলু সাহা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দীর্ঘদিন ধরে অভিযুক্তের খোঁজ চালায়। অবশেষে গতকাল ঠাকুরনগরের বাড়ি থেকে কালিপদ রায়কে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আজ তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
Read More
বড়দিনের পর শীতের দাপট বাড়বে, তাপমাত্রা নামবে আরও

বড়দিনের পর শীতের দাপট বাড়বে, তাপমাত্রা নামবে আরও

শীতকালীন উৎসবের মরশুমে কনকনে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশার দাপট। ভোরের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিপাকে পড়ছেন পথচারী ও যানবাহন চালকেরা। ইতিমধ্যেই একাধিক জায়গা থেকে দুর্ঘটনার খবর সামনে এসেছে, যা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ সমগ্র রাজ্যেই কুয়াশার প্রভাব বজায় থাকবে। বিশেষ করে বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরের পাশাপাশি কলকাতা- সহ অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২৫ ডিসেম্বর বড়দিনের পর থেকেই শীত আরও জাঁকিয়ে বসবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস…
Read More
বিজেপির মিছিলে পুলিশের বাধা, হাওড়া ব্রিজ অচল

বিজেপির মিছিলে পুলিশের বাধা, হাওড়া ব্রিজ অচল

বাংলাদেশে দীপু দাসের মৃত্যুর প্রতিবাদে বুধবার হাওড়া ব্রিজকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। বিজেপির ডাকা কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই সেতুর দু’প্রান্তে বাড়তি পুলিশি নজরদারি ছিল। তবে মিছিল এগোনোর চেষ্টা করতেই পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেডের সামনে থমকে যায় মিছিল, শুরু হয় ধাক্কাধাক্কি ও বিক্ষোভ। প্রশাসনের তরফে আগেভাগেই হাওড়া ব্রিজ ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তবুও বিক্ষোভকারীরা সেতুর দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। সেই নিয়েই দুই পক্ষের মধ্যে টানাপোড়েন শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। হাওড়া ব্রিজের দুই দিকেই দীর্ঘ যানজট তৈরি হয়। অফিসযাত্রী,…
Read More
ফের ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম থেকে আটক এক বাংলাদেশী যুবক

ফের ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম থেকে আটক এক বাংলাদেশী যুবক

বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে ফের মালদা জেলার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম থেকে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশী তরুণ। আজ ভোরে হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের মালুমভিটা সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ সুমনকে। ২৭ বছরের সুমন বাংলাদেশের নওগাঁ জেলার নিতপুর এলাকার বাসিন্দা। রবিবার গভীর রাতেও হবিবপুরের সীমান্ত গ্রাম দাল্লা থেকে এক বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছিল পুলিশ। মাত্র একদিনের ব্যবধানে ফের সীমান্ত সংলগ্ন এলাকা মালুমভিটা এলাকা থেকে বাংলাদেশী গ্রেপ্তার এর ঘটনায় উদ্বেগে সীমান্ত এলাকার বাসিন্দারা।
Read More
বাংলাদেশি ট্রাকে উঠে প্রতিবাদ বিজেপি কর্মীদের

বাংলাদেশি ট্রাকে উঠে প্রতিবাদ বিজেপি কর্মীদের

শিলিগুড়ি সংলগ্ন ইন্দো–বাংলা সীমান্তের ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্টে বিক্ষোভ, বাংলাদেশের ট্রাকের উপর উঠে প্রতিবাদ কর্মীদের। হুঁশিয়ারি—হিন্দুদের উপর হামলা বন্ধ না হলে আন্দোলন আরও তীব্র হবে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার হামলার অভিযোগে বুধবার ইন্দো–বাংলা সীমান্তের ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্টের কাছে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ক শিখা চ্যাটার্জী। বিক্ষোভ চলাকালীন কয়েকজন বিজেপি কর্মী বাংলাদেশ থেকে আগত একটি ট্রাকের উপর উঠে প্রতিবাদ জানান, ঘিরে ধরে স্লোগান দেন। বিজেপি কর্মীদের হুঁশিয়ারি, প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা বন্ধ না হলে আগামী দিনে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভস্থলে কর্মীরা কয়েক ঘণ্টা ধরে অবস্থান করেন। বাংলাদেশে হিন্দুদের উপর ‘টার্গেট…
Read More
সুমন মুখোপাধ্যায়ের উদ্বোধনে শিলিগুড়ি নাট্যমেলা

সুমন মুখোপাধ্যায়ের উদ্বোধনে শিলিগুড়ি নাট্যমেলা

শিলিগুড়ি নাট্যমেলা ২০২৬ আগামী 2 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। এভাবে তাদের ২৩ তম নাট্য মেলার আয়োজন করতে চলছে। এই নাট্যমেলা উপলক্ষে আগামী 1 জানুয়ারি ২০২৬ শিলিগুড়ির সকল নাট্য দল ও নাট্যমদী মানুষদের নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই পদযাত্রাটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দান থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। এবং দুই জানুয়ারি সন্ধ্যা ছয়টার সময় এই নাট্যমেলা শুভ উদ্বোধন হবে। উদ্ভোধক হিসেবে থাকছেন সুমন মুখোপাধ্যায় নাট্যকার নির্দেশক ও অভিনেতা সহ শিলিগুড়ি শহরের একাধিক নাট্য ব্যক্তিত্বরা।
Read More