Sonakshi Sarkar

1803 Posts
কুড়ি লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপসহ চারজনকে গ্রেফতার করল গাজোল থানার পুলিশ

কুড়ি লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপসহ চারজনকে গ্রেফতার করল গাজোল থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে এস টি এফ টিম উদ্ধার করল বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ। অবৈধভাবে পুষ্পা সিনেমা কায়দায় মালগুলি পাচার হচ্ছিল নিষিদ্ধ কফ সিরাপ। সূত্রের মারফত খবর মোট ১০০ টি প্যাকেট উদ্ধার হয়। ঘটনাস্থলে গাজোল থানার পুলিশ উপস্থিত ছিলেন ঘটনাটি মালদা জেলার গাজোলের দেওতলা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে। আরো জানা যায় কনটেনার গাড়িটি মালদার দিক থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল, তার সাথে একটি বুলেরও গাড়ি ছিল। দুটি গাড়ি থেকে চারজনকে আটক করে পুলিশ। বৈকাল থেকে রাত পর্যন্ত উদ্ধার কাজের কর্মসূচি চলে। জানা গেছে ১০০ টি প্যাকেটে মোট কুড়ি হাজার নিষিদ্ধ কফ সিরাপ ছিল। প্রতি প্যাকেটে ২০০টি করে কাফ সিরাপ…
Read More
রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের ভাতা বাড়াল রাজ্য সরকার

রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের ভাতা বাড়াল রাজ্য সরকার

রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে), মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে)’র শিক্ষক, শিক্ষিকাদের ভাতা বাড়াল রাজ্য সরকার। এই দুই কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাদের মোট ভাতার ৩ শতাংশ বাড়ানো হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে শিক্ষক-শিক্ষিকারা বর্ধিত হারে বেতন পাবেন। এই মর্মে মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল শিক্ষাদপ্তর। এসএসকে’র শিক্ষকদের সহায়ক ও শিক্ষিকাদের সহায়িকা বলা হয়ে থাকে। বর্তমানে সহায়ক ও সহায়িকারা পান ১১ হাজার ২৫৫টাকা। এই ভাতা বেড়ে হচ্ছে ১১ হাজার ৫৯৩টাকা। মুখ্য সহায়ক, সহায়িকারা পেতেন ১১ হাজার ৬৩৮ টাকা। তা বেড়ে হতে চলেছে ১১ হাজার ৯৮৭টাকা। অন্যদিকে এমএসকে’র শিক্ষকদের সম্প্রসারক ও শিক্ষিকাদের সম্প্রসারিকা বলা হয়ে থাকে। সম্প্রসারক ও সম্প্রসারিকারা বর্তমানে ১৪ হাজার ৬৩২ টাকা ভাতা…
Read More
এনজেপি স্টেশনকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখার গুরুত্বপূর্ণ বৈঠক রেল দপ্তরের

এনজেপি স্টেশনকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখার গুরুত্বপূর্ণ বৈঠক রেল দপ্তরের

২৩ শে জানুয়ারি ও ২৬শে জানুয়ারি এই গুরুত্বপূর্ণ দু'দিনকে সামনে রেখে উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ এনজেপি স্টেশনকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলার উদ্যোগ গ্রহন করেছে রেল দপ্তর।এই পরিপ্রেক্ষিতে বুধবার রেল স্টেশনে বৈঠক করলেন রেল আধিকারিকেরা। রেলের কর্মী ছাড়াও ছেলের সঙ্গে যারা বিভিন্ন ক্ষেত্রে ওতপ্রোত ভাবে যুক্ত তাদের কেউ এই বৈঠকে ডাকা হয়। মূলত নিরাপত্তার কোন খামতি যাতে না থাকে তার জন্যই সকলকে নিয়ে এই বৈঠক এবং এই বৈঠকে সকলে সাহায্য প্রার্থনা করেন উপস্থিতদের আধিকারিকেরা। মূলত ভারতের সাথে বর্তমানে সম্পর্কে টানাপোড়ন চলছে প্রতিবেশী বাংলাদেশের। ইতিমধ্যে নিরাপত্তা নিয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে রেল। অন্যদিকে বাংলাদের গাঁ-ঘেষে পশ্চিমবঙ্গ অবস্থিত হওয়ায় নিরাপত্তা নিয়ে কোন খামতি…
Read More
বেআইনিভাবে প্লাস্টিক ক্যারিব্যাগ মজুদ থাকা গুদামে হানা দিল শিলিগুড়ি পৌর নিগম

বেআইনিভাবে প্লাস্টিক ক্যারিব্যাগ মজুদ থাকা গুদামে হানা দিল শিলিগুড়ি পৌর নিগম

পৌর নিগম সূত্রে জানা গিয়েছে ওই ব্যবসায়ী বেআইনিভাবে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ মজুদ করেছিল। স্পেসিফিক খবরের ভিত্তিতেই ওই নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ মজুদ থাকা গুদামে হানা দিল শিলিগুড়ি পৌর নিগম।বুধবার সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি পৌর নিগমের পরিবেশ বিভাগের কর্মীরা, শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্টের পুলিশ কর্মীদের সাথে নিয়ে শিলিগুড়ির খালপাড়া এলাকার ঐ গুদামে হানা দেয়। শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন আইন ভেঙে ওই গুদামে লক্ষ লক্ষ টাকার প্লাস্টিক ক্যারিব্যাগ মজুদ করা হয়েছিল। প্লাস্টিক ক্যারিব্যাগ পুরোপুরি নিষিদ্ধ। সিঙ্গেল ইউজ এই প্লাস্টিক ক্যারি ব্যাগ বেআইনিভাবে মজুদ রেখে শহরের বিভিন্ন বাজারে সাপ্লাই দেওয়া হচ্ছিল বলেই কর্পোরেশনের কাছে অভিযোগ এসেছিল। সেই…
Read More
গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু করল পশ্চিমবঙ্গ সরকার, কারা পাবে সুবিধা

গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু করল পশ্চিমবঙ্গ সরকার, কারা পাবে সুবিধা

পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্বে প্রথমবার ‘কার্বন ক্রেডিট কার্ড’ চালু করার উদ্যোগ নিলো পশ্চিমবঙ্গ সরকার। পরিবেশ ও প্রকৃতির কথা চিন্তা করেই এই অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। এই বিশেষ উদ্যোগের ফলে দেশবাসী উপকৃত হবেন এমনটাই জানানো হয়েছে রাজ্যের পরিবেশ দফতরের পক্ষ থেকে । পরিবেশ দফতরের সচিব অভিনব চন্দ্র কলকাতায় জলবায়ু সংক্রান্ত 'গ্রিন ক্লাইমেট ফান্ড রেডিনেস প্রোগ্রাম' নামে একটি ওয়ার্কশপে এই কার্বন ক্রেডিট সম্পর্কে বিশদে জানান দিয়েছেন। তার কথায়, পরিবেশের সুরক্ষাই প্রধান উদ্দেশ্যে ‘গ্রিন কার্বন ক্রেডিট কার্ড’ চালুর নেপথ্যে । ফলত সেকারণেই পশ্চিমবঙ্গের পরিবেশ দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। এদিন প্রধান সচিব বলেন, যারা পরিবেশের সেবামূলক কাজের সঙ্গে প্রত্যেক্ষভাবে যুক্ত মূলত তাঁদেরকে পুরস্কৃত এবং…
Read More
এবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত হল সৃষ্টিশ্রী মেলা

এবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত হল সৃষ্টিশ্রী মেলা

সরস মেলা, হস্তশিল্প মেলা সহ একাধিক মেলার পর এবার 'সৃষ্টিশ্রী মেলা' এর আয়োজন করল রাজ্য সরকার। জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন মেয়র গৌতম দেব। তার সাথে উপস্থিত ছিলেন, দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধীপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা। জানা যায়, এই মেলা প্রথম আঞ্চলিক মেলা, যেখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতে তৈরি সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছে। মোট ৭৫ টি স্টল রয়েছে এই মেলায়। মেলা চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। এদিন মেয়র জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের স্বনির্ভর করতে…
Read More
সাদা ভাম বেড়ালের দেখা মিলল পশ্চিমবঙ্গে

সাদা ভাম বেড়ালের দেখা মিলল পশ্চিমবঙ্গে

সম্ভবত পশ্চিমবঙ্গে এই প্রথম দেখা মিলল সাদা ভাম বিড়াল। বিরল সাদা ভাম বা অ্যালবিনো সাদা ভাম উদ্ধার পাঁচলা গোলাবাড়ি থেকে। এমন প্রাণী হয়ত অনেকেই চোখে দেখেনি। এই বিরল প্রাণীটি উদ্ধার হয় একটি গৃহস্থ বাড়ি থেকে। উদ্ধার হওয়ার পর থেকে প্রাণীটি দেখতে হুলুস্থূল কান্ড। উদ্ধারের পর প্রাণীটিকে তুলে দেওয়া হয় বন দফতরের হাতে। পাঁচলা গোলাবাড়ি এলাকা থেকে প্রাণীটি উদ্ধার হওয়ার পর থেকেই এমন অচেনা প্রাণী দেখতে রীতিমতো মানুষ ভিড় জমায়, যদিও পরিবেশ কর্মীদের কথায় জানা যায়। স্বাভাবিক যে রং সেই রং না হয়ে অ্যালবিনো যা ধবধবে সাদা। এটি খুব স্বাভাবিক বিষয় হলেও খুব অল্পমাত্রায় দেখা যায়। সাধারণ ভাম বা খটাস প্রকৃতির…
Read More
২৬ তম ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের আয়োজন করলেন সূর্যনগর সমাজকল্যাণ সংস্থা

২৬ তম ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের আয়োজন করলেন সূর্যনগর সমাজকল্যাণ সংস্থা

শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার তরফে আয়োজিত হল ২৬ তম ভ্রাম্যমাণ স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসব।‘রক্তের জন্য হাটো’ -এই বার্তা নিয়ে মঙ্গলবার দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় সংস্থার তরফে। এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি শিলিগুড়ির বাঘাযতীন পার্কের থেকে শুরু হয়ে শহরের মূল পথ পরিক্রমা করে। ফের বাঘাযতীন পার্কে এসেই শেষ হয়। এদিনের এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার,শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা সহ শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, নার্সিং পড়ুয়ারাও অংশগ্রহণ করেন। এদিন অনুষ্ঠানের আহ্বায়ক ধীরাজ দাস জানান,এবছর ২৬তম বর্ষে পদার্পণ করেছে তাদের এই ভ্রাম্যমাণ স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসব। বিগত ২৬ বছর ধরে তারা…
Read More
এমআরআই পরিষেবা বন্ধ উত্তরবঙ্গ মেডিক্যালে

এমআরআই পরিষেবা বন্ধ উত্তরবঙ্গ মেডিক্যালে

নতুন বছরের শুরু থেকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে এমআরআই পরিষেবা ব্যাহত। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে দীর্ঘ দিন ধরে চলছিল এমআরআই সেন্টার টি। গত ৩১ ডিসেম্বর সেই সংস্থার মেয়াদ শেষ হয়। নতুন করে দরপত্র আহ্বানের পর অন্য একটি সংস্থা এমআরআই সেন্টার চালানোর বরাত পেয়েছে। ৩১ ডিসেম্বরের পর পুরনো সংস্থাটি তাদের পরিষেবা প্রত্যাহার করে সব সরঞ্জাম খুলে নিয়ে যাচ্ছে। নতুন সংস্থা তার পর সেখানে তাদের সরঞ্জাম বসিয়ে পরিষেবা দেওয়ার কাজ শুরু করবে। তবে তত দিন পর্যন্ত এমআরআই পরিষেবা বন্ধই থাকছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, নতুন সংস্থা কাজের বরাত পেয়ে মেডিক্যাল কলেজে এসে এলাকা চিহ্নিত করেছে ইতিমধ্যেই। তবে সেই কাজ…
Read More
জলপাইগুড়ি সদর ব্লক পঞ্চায়েত সমিতি লাইব্রেরি পাঠকের অভাবে ধুঁকছে

জলপাইগুড়ি সদর ব্লক পঞ্চায়েত সমিতি লাইব্রেরি পাঠকের অভাবে ধুঁকছে

ইংরেজি হরফে বাংলায় লেখা রয়েছে জলপাইগুড়ি সদর ব্লক পঞ্চায়েত সমিতি লাইব্রেরি, ভেতরে ঝা চকচকে র‍্যাকে থরে থরে সাজানো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন থেকে শুরু করে কিরীটি রায় ,গল্প সমগ্র ১, শয়ে শয়ে বই,, রয়েছেন ২০২৪ সালে গ্রন্থাগারিকের দায়িত্বে আসা শবনম মুস্থাফি, নেই শুধু পাঠক। জলপাইগুড়ি সদর ব্লক পঞ্চায়েত সমিতি লাইব্রেরী প্রসঙ্গে শবনম মুস্তাফি আক্ষেপের সুরে বলেন, এখানে প্রায় ৯ হাজার বিভিন্ন বিষয়ের বই রয়েছে। আমি চাই সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা প্রদানকারী এই লাইব্রেরিতে পাঠকেরা আসুক ,বিশেষ করে আশপাশের এলাকার ছাত্র ছাত্রী দের কাছে এটি একটি বড় প্রাপ্তি কারণ এই লাইব্রেরিতে এমন কিছু বই রয়েছে যে গুলো বাজারে অনেক দাম, অনেকেই সেই বই…
Read More