Sonakshi Sarkar

1803 Posts
মুর্শিদাবাদের কর্মসূচি শেষ করে বিকেলেই মালদায় এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের কর্মসূচি শেষ করে বিকেলেই মালদায় এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী

মালদা: মুর্শিদাবাদের কর্মসূচি শেষ করে আজ বিকেলেই মালদা আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দানে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি প্রায় শেষের দিকে। জানা গেছে আজ বিকেল আনুমানিক সারে তিনটা নাগাদ মুখ্যমন্ত্রী হেলিকপ্টার করে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে পাশে তৈরি হেলিপ্যাডে নামবেন। এরপর সোজা চলে যাবেন মহানন্দা ভবনে। তার আগে মুখ্যমন্ত্রী হেলিপ্যাডের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। স্লিপার ডগ এবং বোম স্কোয়াডের আধিকারিকরা সরেজমিন খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী হেলিপ্যাড গ্রাউন্ড।
Read More
১০ কোটি টাকার ব্রাউন সুগারসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

১০ কোটি টাকার ব্রাউন সুগারসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

মালদা : প্রায় দশ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করলো মালদা টাউন স্টেশন জিআরপি। বিহারের কাটিহার জেলা থেকে মালদা টাউন স্টেশন আসার পথে ডাউন হাওড়া- কাটিহার ট্রেনে জেনারেল কামরা থেকে ওই মাদক কারবারীকে গ্রেপ্তার করে মালদা টাউন স্টেশন জিআরপি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ কেজি ৯৮ গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা বলে জিআরপি সূত্রে জানা গিয়ে। বিশেষ সূত্রে খবর পেয়ে মালদা টাউন স্টেশন জিআরপি সাদা পোশাকে অভিযান চালায় ডাউন কাটিহার - হাওড়া এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায়।ওই কামরার জনৈক এক ব্যক্তি খাবারের টিফিন কৌটায় প্লাস্টিকের মোড়ানো এই ব্রাউনসুগারগুলি মজুত…
Read More
চাষের কাজে নতুন দিশা দেখিয়েছেন বধূ, পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার

চাষের কাজে নতুন দিশা দেখিয়েছেন বধূ, পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার

গৃহবধূ থেকে হয়ে ওঠা পুরোদস্তুর চাষি। এর পরে ধাপে ধাপে চাষের কাজে নিয়ে আসা এলাকার অন্য মহিলাদেরও। এ ভাবেই প্রায় হাজার দুয়েক মহিলাকে চাষের কাজে স্বনির্ভরতার দিশা দেখানো বর্ণালী ধাড়া এ বার ‘বিশিষ্ট চাষি’ হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন। দক্ষিণ ২৪ পরগনার কুলপির প্রত্যন্ত অশ্বত্থতলা গ্রামের বাসিন্দা, বছর পঞ্চাশের বর্ণালী ২৬ জানুয়ারি দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেবেন। এ বার সারা দেশ থেকে দশ জন ‘বিশিষ্ট চাষি’ পুরস্কার পাচ্ছেন। পশ্চিমবঙ্গ থেকে পুরস্কার পাচ্ছেন একমাত্র বর্ণালীই। বর্ণালীর বাড়ি কাকদ্বীপে। বাবা-মা শিক্ষকতা করলেও বাড়িতে চাষবাসের চল ছিল। স্বামী এক সময়ে কৃষিকাজ ও সার-কীটনাশকের ব্যবসা করতেন। পরে তিনি প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি…
Read More
‘চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই ফিরব’, হুঙ্কার রোহিতের

‘চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই ফিরব’, হুঙ্কার রোহিতের

আর মাত্র একমাস। তারপরই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির যুদ্ধ। টেস্ট ক্রিকেটে যত দুরবস্থাই থাক না কেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতেই ফিরে আসবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে হুঙ্কার দিয়ে রাখলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মুম্বইয়ের এই স্টেডিয়ামেই ২০১১-র বিশ্বজয়। বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ওয়াংখেড়ে। তার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ছিল চাঁদের হাট। শচীন তেণ্ডুলকর, সুনীল গাভাসকর থেকে রবি শাস্ত্রী, অজিঙ্ক রাহানে সকলেই উপস্থিত ছিলেন সেখানে। আর মঞ্চের মাঝে আলো করে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সুদৃশ্য ট্রফিকে সামনে রেখে ছবিও তোলেন ক্রিকেটাররা। গাভাসকর রোহিতকে আমন্ত্রণ জানান, ট্রফির কাছে এসে ছবি তুলতে। কিন্তু হিটম্যান নিজে পিছনে সরে এসে বর্ষীয়ান তারকাদের সামনে এগিয়ে…
Read More
বেআইনি মদের বিরুদ্ধে অভিযান পুলিশের

বেআইনি মদের বিরুদ্ধে অভিযান পুলিশের

আবগারি দপ্তরের অভিযান। জলপাইগুড়ি জেলা পুলিশকে সাথে নিয়ে শহর সংলগ্ন করলাভ্যালী, ডেঙ্গুয়াঝায় চা বাগান সহ বিভিন্ন এলাকায়। চোলাই ও বেআইনি মদের বিরুদ্ধে এধরণের অভিযোগ লাগাতার চলবে বলে আবগারি দপ্তর সূত্রে জানা যায়।
Read More
সাত বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করলো জলপাইগুড়ি পুলিশ

সাত বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করলো জলপাইগুড়ি পুলিশ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সাত বাংলাদেশী নাগরিক কে গ্রেফতার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ, ধৃতদের মধ্যে এক মহিলা ও এক কিশোর রয়েছে, এরা ভারতে পালিয়ে আসে,  হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকে বাসে করে শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করলে কোতোয়ালি থানার পুলিশ তাদের গ্রেফতার করে, ধৃত সাতজনকেই আজ জলপাইগুড়ি আদালতে হাজির করা হবে।
Read More
হাতির আতঙ্কে নাজেহাল ফালাকাটার মানুষজন  

হাতির আতঙ্কে নাজেহাল ফালাকাটার মানুষজন  

শুক্রবার মধ্যরাতে ফালাকাটা শহরের এক নম্বর ওয়ার্ডের আশুতোষ পল্লী হয়ে দুই নম্বর ওয়ার্ড রবীন্দ্র নগর  সাহাপাড়া হয়ে তিন নম্বর ওয়ার্ডের দুই মাইল চুয়াখোলা হয়ে পারঙ্গের পার ভেতর দিয়ে হাতিটি চলে যায় তিন নম্বর ওয়ার্ডের জোড়া মিল এলাকায় l এখনো হাতি দুটি জোড়ামিল ও দুই নম্বর ওয়ার্ড এলাকায় রয়েছেl খবর পেয়ে রাতেই আসে বনদপ্তর এবং  ফালাকাটা থানার পুলিশ l তবে জনমানুষের কোন ক্ষতি হয়নি l এক নম্বর ওয়ার্ডের কিছু আলু ক্ষেত এবং দুই নম্বর ওয়ার্ডের ভুট্টা ক্ষেত এর উপর দিয়ে যাওয়ায় কিছু ফসল নষ্ট হয়l ফালাকাটা রেল দপ্তর সূত্রে জানা গেছে রেললাইন পারাপার হবার আশঙ্কা রয়েছে হাতিগুলো সেই কারণেই রেলগুলো খুব…
Read More
এবার ছাদের চাঙড় ভেঙে গুরুতর জখম অর্জুন কপূর

এবার ছাদের চাঙড় ভেঙে গুরুতর জখম অর্জুন কপূর

বলিউডে একের পর এক অঘটন। সইফ আলি খানের ছুরিকাহত হওয়ার ঘটনার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই জানা গিয়েছে, ছাদের চাঙড় ভেঙে গুরুতর জখম অর্জুন কপূর। সূত্রের খবর, অর্জুন ও ভূমি মুম্বইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে তাঁদের আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শুট করছিলেন। তখনই ভেঙে পড়ে ছাদের চাঙড়। অর্জুন ছাড়াও এ ঘটনায় জখম হয়েছেন ছবির প্রযোজক জ্যাকি ভাগনানি, পরিচালক মুদাসসির আজিজ। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ – এর অশোক দুবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে বাড়িটিতে শুটিং হচ্ছিল সেটি বেশ পুরনো এবং ভগ্নপ্রায়। বেশ কিছু দিন ধরে সেখানে টানা শুটিং হচ্ছিল। লাগাতার শব্দের কম্পনে সম্ভবত নড়বড়ে বাড়িটি…
Read More
আগামী ২১ জানুয়ারি আলিপুরদুয়ারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী ২১ জানুয়ারি আলিপুরদুয়ারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ জানুয়ারি জেলা সফরে আসার কথা রয়েছে তাঁর। মুর্শিদাবাদ , মালদা আলিপুরদুয়ার সফরে আসার কথা রয়েছে মমতার। ২১ জানুয়ারি আলিপুরদুয়ারে পৌঁছোবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বিধানসভা উপনির্বাচনে এবার মাদারিহাটে বিজেপিকে পরাজিত করেছে তৃণমূল।১৩ বছর ঘাসফুল শিবির ক্ষমতায় থাকলেও, উত্তরবঙ্গের এই আসনে কখনও জিততে পারেনি। এর আগে বাম শরিক আরএসপির গড় ছিল মাদারিহাট। এরপর বিজেপি সেখানে জিতলেও এবার তা গিয়েছে তৃণমূলের হাতে। তারপর সেখানে মমতার সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বুধবার আলিপুরদুয়ার জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মাদারিহাটে পরিষেবা প্রদান এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে তাঁর যোগদান…
Read More
জ্যোম্যাটো কর্মীদের জন্য কোম্পানি আনল নতুন পরিষেবা

জ্যোম্যাটো কর্মীদের জন্য কোম্পানি আনল নতুন পরিষেবা

সংস্থার কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার নতুন উদ্যোগ নিল ফুড ডেলিভারি প্লাটফর্ম জ্যোম্যাটো (Zomato) । এবার কোম্পানি নিয়ে এল 'ক্যাপটিভ ওয়েলনেস ফ্যাসিলিটি' (Captive Wellness Facility) । যাতে উপকৃত হবে সংস্কার ফুড ডেলিভারি বয়রা (Food Delivery)। Zomato তার কর্মীদের জন্য এমন একটি পদক্ষেপ নিয়েছে, যা সাধুবাদ পাচ্ছে সামাজিক মাধ্যমে। সংস্থার সিইও দীপিন্দর গোয়েল এই খবর নিশ্চিত করেছেন। Zomato একটি নতুন 'ক্যাপটিভ ওয়েলনেস ফ্যাসিলিটি' চালু করেছে, যার মাধ্যমে কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ক্রায়োথেরাপি, রেড লাইট থেরাপি এবং হাইপারবারিক অক্সিজেন থেরাপির মতো আধুনিক চিকিৎসা সুবিধা দেওয়া হবে। তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে গয়াল লিখেছেন, "আমরা Zomato-তে আমাদের গ্রুপের…
Read More