Sonakshi Sarkar

1803 Posts
পশ্চিম মেদিনীপুর জেলায় সেচদপ্তরের উদ্যোগে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে

পশ্চিম মেদিনীপুর জেলায় সেচদপ্তরের উদ্যোগে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে

দীর্ঘ কয়েক মাস পর যাতায়াতের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে একাধিক গ্রামের মানুষজন। রাজ্য সেচদপ্তরের উদ্যোগে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হওয়ায় খুশি চন্দ্রকোনার ভবানীপুর গ্রামের বাসিন্দারা। জানাযায় ২০২৪ সালের বর্ষার সময় পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার ভবানীপুর এলাকায় শিলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল পুরো এলাকা। আর এই শিলাবতী নদীর বাঁধের উপরেই ছিল গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক, বাঁধ ভাঙ্গায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা,এর পর থেকেই ঝুঁকি নিয়ে চলছিল যাতায়াত। অবশেষে সেচদপ্তরের উদ্যোগে ৩৮লক্ষ ৫৩ হাজার ৪৩২ টাকা ব্যয় শুরু হলো নদীবাঁধ নির্মাণের কাজ। ফলে খুশি একাধিক গ্রামের মানুষজন।
Read More
ফের চুরির ঘটনা শিলিগুড়ির ইসকন মন্দির রোডে

ফের চুরির ঘটনা শিলিগুড়ির ইসকন মন্দির রোডে

শিলিগুড়ির ইস্কন মন্দিরের চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো ইস্কন রোডের বাঁশঝাড় মোড়ের এক মোবাইল দোকানে দুঃসাহসীক চুরির ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে, গত কাল গভিড় রাতে বৃষ্টি পড়ার সুযোগ নিয়ে সেই মোবাইল দোকানের টিনের ছাদ কেটে এক দুষ্কৃতিকারী চোর দোকানে ঢোকে। সিসি টিভির ফুটেজে সেই চোরের চেহেরা কাপড় দিয়ে ঢাকা ছিলো, মাথায় ছিলো টুপি আর পায়ে মোজা। আজ সকালে দোকানের মালিক স্থানিয় বাপ্পা বিশ্বাস দোকান খুলতেই চুরির ঘটনা লক্ষ্য করেন। সাথে সাথে ভক্তিনগর থানায় ফোন করে ঘটনাটি জানান। পুলিশ এসে সরজমিনে তদন্ত করে গিয়েছেন বলে জানান তিনি। কয়দিন পর পর ইস্কন রোডের মত ব্যস্ততম রাস্তায় চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার…
Read More
ভয়াভহ অগ্নিকাণ্ড শিলিগুড়ি হিলকার্ট রোডের পরিত্যাক্ত একটি গুদামে

ভয়াভহ অগ্নিকাণ্ড শিলিগুড়ি হিলকার্ট রোডের পরিত্যাক্ত একটি গুদামে

ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নেভাতে ঘটনাস্থলে এসএসবি। বিশাল আয়তনের এই গুদামে পরিত্যাক্ত জিনিসপত্র রাখা হতো। আচমকাই গুদামে আগুন লেগে যায়। আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি থানার পুলিশ এবং শিলিগুড়ি দমকলের তিনটি ইঞ্জিন। হিলকার্ট রোডে এই অগ্নিকাণ্ডের দৃশ্য দেখে আগুন নেভাতে দমকল বিভাগকে সাহায্য করতে হাত বাড়ায় এসএসবির জবানরা।  ব্যাপক ধোঁয়ায় ঢেকে যায় পার্শ্ববর্তী এলাকা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর নেই। কি করে আগুন লাগলো খতিয়ে দেখছে দমকল।
Read More
তৃণমূল কর্মীদের উদ্যোগে জলপাইগুড়িতে জগন্নাথদেবের পুজোর প্রসাদ বিতরণ

তৃণমূল কর্মীদের উদ্যোগে জলপাইগুড়িতে জগন্নাথদেবের পুজোর প্রসাদ বিতরণ

স্বতঃস্ফূর্তভাবে ভক্তরা প্রসাদ গ্রহণ করে খুশি প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে দীঘায় জগন্নাথদেবের পুজোর প্রসাদ ও ছবি জলপাইগুড়িতে বাড়ি বাড়ি বিলি করছে তৃণমূল। জলপাইগুড়ির পাহাড়পুর, পাতকাটা কলোনি এলাকায় ওই প্রসাদ বিলি করেন তৃণমূল কর্মীরা। সৈকতনগরী দীঘায় প্রভু জগন্নাথদেবের প্রসাদ ও ছবি পেয়ে আপ্লুত জলপাইগুড়িবাসী।
Read More
সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করলেন মাটিগোড়া থানার পুলিশের

সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করলেন মাটিগোড়া থানার পুলিশের

৩৩ ক্রপসের সেনাবাহিনী তাকে আটক করে মাটিগোড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃত আফগানিস্তানী হলেও বেশ কয়েক বছর ধরে ভারতের অসমে চিরান জেলায় থাকতো। ধৃতের পরিবার রয়েছে আফগানিস্থানেই। সেনা সূত্রে ও মাটিগাড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে ইদানিং মাটিগাড়ার মেডিক্যাল মোড়ে ঘর ভাড়া নিয়ে সুদের কারবার করতে সে বলেই জানা গিয়েছে। সেনাবাহিনীকে এবং পুলিশকে ধৃত জানিয়েছে! সে সুদের টাকা আদায় করতেই সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোন কিছুকেই হালকা ভাবে নিতে চাইছে না সেনা এবং পুলিশ। সে কারণেই তাকে আটক করে সেনা এবং তুলে দেয় মাটিগোড়া থানার পুলিশের হাতে। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। তবে তাকে…
Read More
প্রযুক্তির সঙ্গে সাযুজ্য রেখে পাঠদানে আপডেট হতে হবে শিক্ষক শিক্ষিকাদেরও: মুখ্যমন্ত্রী

প্রযুক্তির সঙ্গে সাযুজ্য রেখে পাঠদানে আপডেট হতে হবে শিক্ষক শিক্ষিকাদেরও: মুখ্যমন্ত্রী

ছাত্রছাত্রীদের গুণগত মানের শিক্ষা প্রদান করাই হচ্ছে রাজ্যের বর্তমান সরকারের মূল লক্ষ্য। ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উপরও বিশেষ গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বৃত্তিমূলক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। আর প্রযুক্তির সঙ্গে সাযুজ্য রেখে ছাত্রছাত্রীদের পাঠদানে আপডেট হতে হবে শিক্ষক শিক্ষিকাদের। আজ আগরতলার রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম) থেকে পশ্চিম জেলার নবনির্মিত একাধিক স্কুল ভবনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করার পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন হেজামারা আরডি ব্লকের অধীনে বড়কাঁঠাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দারোগামুড়া উচ্চ বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম), আগরতলা পুর নিগমের অধীন…
Read More
যুব উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে ত্রিপুরা

যুব উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে ত্রিপুরা

ত্রিপুরায় যুব উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে ২০১৯ থেকে স্টার্ট আপ এর মাধ্যমে প্রথমবারের মত প্রয়াস নেওয়া হয়। পরবর্তী সময়ে স্টার্ট আপ সপ্তাহ এর মধ্য দিয়ে প্রাথমিক ভাবে ৩৫ টি স্টার্ট আপ ত্রিপুরায় যাত্রা করে। ২০২৪ এর ডিসেম্বর পর্যন্ত রাজ্যে এই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ১৪১ টি। যা গোটা উত্তর পূর্বাঞ্চলে ২০৫৪ টি।   এই ভাবনায় অনুপ্রাণিত হয়ে ধনপুরের সজীবের মত এমন অনেক যুবরা এখন ক্ষুদ্র শিল্পের মাধ্যমে শুধুমাত্র নিজেরাই সাবলম্বী হচ্ছে না, আরও অনেকের রোজগারের সুযোগ তৈরী করছে। পুরো যৌবন মিছিলে হেটে জীবন আঁধার করার বন্ধা রাজনৈতিক পরিমন্ডল মুক্ত হয়ে, ২০১৮ সালের পর থেকে ত্রিপুরাতেও নরেন্দ্র মোদীজির দিশা নির্দেশনায় যুবশক্তি, স্টার্ট…
Read More
ব্রাউন সুগার সহ এক দম্পতিকে গ্রেফতার করলেন ফাঁসিদেওয়া থানার পুলিশ

ব্রাউন সুগার সহ এক দম্পতিকে গ্রেফতার করলেন ফাঁসিদেওয়া থানার পুলিশ

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ফাঁসিদেওয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়ার নয়াহাট এলাকায় অভিযান চালায় এরপরই একটি চারচাকা যাত্রীবাহী অটো তল্লাশি করাতেই অটোর ভেতরে থাকা দুই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়া থানার পুলিশ এক মহিলা ও এক পুরুষ যাত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়, জিজ্ঞাসা করতেই আসল তথ্য উঠে আসে। জানা যায় ফাঁসি দেওয়ার টামবাড়ী থেকে চটহাট নিয়ে যাওয়া হচ্ছিল ব্রাউন সুগার।পুলিশ সূত্রে খবর ধৃতদের ব্যাগ থেকে 91 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। দৃতরা হলেন মোহাম্মদ আলিমুদ্দিন ও বেরাফুল বেগম তাদের বিরুদ্ধে NDPS অক্টয়ে মামলা রুজু করা হয়েছে, আজ ধৃত 2 জন…
Read More
সমবায় ব্যাঙ্ক বিভিন্ন জেলার কৃষকদের প্রায় ২০০ কোটি টাকা ঋণ দিয়ে তৈরি করেছে সর্বকালীন রেকর্ড

সমবায় ব্যাঙ্ক বিভিন্ন জেলার কৃষকদের প্রায় ২০০ কোটি টাকা ঋণ দিয়ে তৈরি করেছে সর্বকালীন রেকর্ড

১০৬ বছরের ইতিহাসে এই প্রথম অনন্য নজির গড়ে রাজ্য সেরা হ‌ওয়ার গৌরব অর্জন করেছে জলপাইগুড়ির অন্যতম এই সমবায় ব্যাঙ্ক।  স্বভাবতই খুব খুশি এই ব্যাঙ্কের ‌চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ সমস্ত স্তরের কর্মী‌ ও আধিকারিকরা।  দেড় দশক আগে মৃতপ্রায় অবস্থায় থাকা এই সমবায় ব্যাঙ্ককে‌ কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। জলপাইগুড়ি জেলার পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার কয়েকটি অংশের কৃষকদের মধ্যে এবার প্রায় ২০০ কোটি টাকা ঋণ দিয়েছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক, যা সর্বকালীন রেকর্ড। এজন্য রাজ্য সেরা হ‌ওয়ার গৌরব অর্জন করেছে উত্তরবঙ্গের অন্যতম এই ব্যাঙ্ক‌। জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের…
Read More
মাটিগাড়ার খাপরাইল মোড় এলাকায় ভয়াভহ সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম দুই যাত্রী 

মাটিগাড়ার খাপরাইল মোড় এলাকায় ভয়াভহ সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম দুই যাত্রী 

দুর্ঘটনাটি ঘটেছে মাটিগাড়ার খাপরাইল মোড় এলাকায়। একটি টাটা সুমো এবং একটি সুইফট ডিজায়ার দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় দুমরে মুচড়ে যায় গাড়ি দুটি। জানা গিয়েছে একটি গাড়ি বাগডোগরা থেকে শিলিগুড়ির দিকে আসছিল, আরেকটি গাড়ি শিলিগুড়ি থেকে বাগডোগরা দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে দুজন জখম হয়েছেন বলেই জানা গিয়েছে।  দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাটিগাড়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় একটি বেসরকারি নার্সিংহোমে। দুর্ঘটনাগ্রস্ত টাটা সুমো এবং সুইফট গাড়িটিকে আটক করে মাটিগারা থানায় নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে দুটি গাড়ি দ্রুতগতিতে ছুটছিল এবং আচমকাই মুখোমুখি চলে আসাতেই বিপত্তি। জানা গিয়েছে…
Read More