Sonakshi Sarkar

1616 Posts
ব্রাউন সুগারসহ এক যুবককে আটক করলেন চোপড়া থানার পুলিশ

ব্রাউন সুগারসহ এক যুবককে আটক করলেন চোপড়া থানার পুলিশ

শুক্রবার রাতে চোপড়া থানার সোনাপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করেছে চোপড়া থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ওই যুবকের নাম তোতন দাস। বাড়ি চোপড়া থানার বেদ বাড়ি এলাকায়। অভিযুক্তের কাছ থেকে প্রায় ২৬৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। তবে কথা থেকে কথায় ব্রাউন সুগার পাঁচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
Read More
অবৈধভাবে বালু চোরাচালানের সাথে জড়িত তিন জনকে গ্রেফতার করলেন পুলিশ

অবৈধভাবে বালু চোরাচালানের সাথে জড়িত তিন জনকে গ্রেফতার করলেন পুলিশ

শিলিগুড়ি : শনিবার ভোররাতে মহানন্দা নদী থেকে  অবৈধভাবে বালি পাচারের উদ্দেশ্যে ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল । তবে পাচারের আগেই পুলিশের অভিযানে আটক চারটি ট্রাক্টর, গ্রেপ্তার তিন চালক। বাজেয়াপ্ত ধৃতদের নাম কানাই বর্মন, তপন রায়,মিরাজ আলম।     জানাগিয়েছে, শনিবার ভোররাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে। মহানন্দা নদীর চর থেকে অবৈধ বালি তুলের সালুগাড়া এলাকা দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বালি। সেই খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ওই এলাকায় অভিযান চালায় ভক্তিনগর থানা সাদা পোশাকের পুলিশ কিন্তু পুলিশের উপস্থিতি টের পেতেই ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায় একচালক। তবে বাকি তিনজনকে ধরতে সক্ষম হয় পুলিশ। বাজেয়াপ্ত করা হয়…
Read More
রাজ্যের সার্বিক উন্নয়নের প্রশ্নে ফের একবার কমিউনিস্টদের সমালোচনা মুখ্যমন্ত্রীর

রাজ্যের সার্বিক উন্নয়নের প্রশ্নে ফের একবার কমিউনিস্টদের সমালোচনা মুখ্যমন্ত্রীর

সাধারণ মানুষের প্রয়োজনে উন্নয়নমূলক কাজ নিয়ে রাজনীতি না করাই ভালো। রাজ্যের সার্বিক উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বর্তমান রাজ্য সরকার। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে জিএসডিপি ও মাথাপিছু আয়ের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে ত্রিপুরা। শুক্রবার আগরতলার ৩৯ নং পুর ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড কমিউনিটি হলে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে এদিন ফের একবার কমিউনিস্টদের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, রক্তদান থেকে অনেক শিক্ষণীয় রয়েছে। রক্তের মধ্যে অস্বচ্ছতা থাকলে সেটা কোন অবস্থায় গ্রহণ করা যাবে না। আর সমাজের মধ্যে অস্বচ্ছতা থাকলে সেটাও সমাজ গ্রহণ…
Read More
বাস্তুচ্যুত না করার দাবিতে কোচবিহার সেচ দপ্তর ও জেলাশাসক দপ্তরে বিক্ষোভ

বাস্তুচ্যুত না করার দাবিতে কোচবিহার সেচ দপ্তর ও জেলাশাসক দপ্তরে বিক্ষোভ

বাঁধের বাসিন্দাদের উচ্ছেদ না করার দাবিতে কোচবিহার সেচ দপ্তর ও জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখালেও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি ও UCRC কোচবিহার লোকাল কমিটি এবং নাগরিক অধিকার রক্ষা কমিটির সদস্যরা। এদিন একটি মিছিল কোচবিহার আমতলা মোড় থেকে একটি মিছিল সেচ দপ্তরে যায় অপর দিকে ছাট গুড়িয়াহাটি থেকে একটি বিক্ষোভ মিছিল জেলাশাসক দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখায়। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন ও ucrc কোচবিহার লোকাল কমিটির অন্যতম সদস্য মহানন্দ সাহা জানান, বাঁধের পাড়ে বাসিন্দাদের যদি উচ্ছেদ করে এই সরকার এই সেচ দপ্তর তাহলে আমরা এর শেষ দেখে ছাড়বো। অপরদিকে নাগরিক রক্ষা কমিটির সদস্যদের দাবি তাদের এখানেই থাকার অনুমতি সরকারকে দিতে হবে।
Read More
শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইসলামপুর থানার রামপুর এলাকায়

শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইসলামপুর থানার রামপুর এলাকায়

স্হানীয়দের অনুমান গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামপুর এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে জেহেরুল নামে এক ব্যক্তির বাড়িতে প্রথমে আগুন লাগে। আগুনের তীব্র এত বেশি ছিল মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্হানীয়রা আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনলে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে…
Read More
পূর্ব আগরতলা থানার জালে সাইবার অপরাধচক্রের ৫ সদস্য আটক 

পূর্ব আগরতলা থানার জালে সাইবার অপরাধচক্রের ৫ সদস্য আটক 

পূর্ব আগরতলা থানা আবারো দুষ্কৃতীদের বিরুদ্ধে সাফল্য পেল। ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে থানা পুলিশ সম্প্রতি একটি অভিযানে মোবাইল, আধার কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ড, ব্যাংকের পাস বই, নগদ টাকাসহ বিভিন্ন ব্যাংকের তথ্য এবং সেই সঙ্গে পাঁচজনের একটি প্রতারক চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সদর এসডিপিও দেবপ্রসাদ রায় বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত কিছুদিনে রাজধানী আগরতলা এবং রাজ্যসহ সারা দেশে সাইবার অপরাধের প্রবণতা বেড়ে উঠেছে। রাজ্যেও সাইবার অপরাধ সংক্রান্ত একাধিক ঘটনা ঘটেছে, যেখানে এটিএম স্ক্যাম বা ব্যাংক অ্যাকাউন্ট বিষয়ক প্রতারণার ঘটনা সামনে এসেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে পুলিশ প্রতারক চক্রকে চিহ্নিত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান চালিয়ে যাচ্ছে। তারই ফলস্বরূপ এদের…
Read More
নকশালবাড়ি থানার সহযোগিতায় চক্ষু শিবির অনুষ্ঠিত হল নকশালবাড়িতে

নকশালবাড়ি থানার সহযোগিতায় চক্ষু শিবির অনুষ্ঠিত হল নকশালবাড়িতে

নকশালবাড়ি লায়ন্স ক্লাবের উদ্যোগে ও দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি থানার সহযোগিতায় চক্ষু শিবির অনুষ্ঠিত হল নকশালবাড়িতে। বৃহস্পতিবার নকশালবাড়ি থানা প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে মোট ৪০জন চক্ষু পরীক্ষা করান। উপস্থিত ছিলেন লায়ন্সের সভাপতি কৌশিক আর্চায্য, নরেন্দ্র প্রসাদ, প্রহ্লাদ কুমার বিশ্বাস, দেবপ্রসাদ ভৌমিক, নিমাল্য বিশ্বাস, বানোয়ারি লাল মহেশ্বরী, বিজয় আগ‌র‌ওয়াল, রাজ কুমার মোদী, পবন আগর‌ওয়াল সহ অন্যান্যরা। কৌশিক আর্চায্য জানান, প্রতি মাসে শেষ বৃহস্পতিবার নকশালবাড়ি থানায় এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা করান। ছানির সমস্যা থাকলে তাদের হাসপাতালে নিয়ে গিয়ে ছানি পরীক্ষা করা হয় রোগীদের। পাশাপাশি বিভিন্ন টেস্ট করা হয় এদিনের শিবিরে।…
Read More
কালী মায়ের মন্দিরে চুরি যাওয়া সামগ্রী সহ দুই জনকে গ্রেফতার করেন পুলিশ

কালী মায়ের মন্দিরে চুরি যাওয়া সামগ্রী সহ দুই জনকে গ্রেফতার করেন পুলিশ

শিলিগুড়ি: গত সোমবার রাত্রে ফুলবাড়ীর চুনাভাটি এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে কালী মায়ের মন্দিরের লোহার গেট ভেঙ্গে দানবক্স থেকে টাকা পয়সা সহ মায়ের অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।মন্দিরের পুরোহিত জানিয়েছিলেন দান-বাক্সে  থেকে নগদ প্রায় ১৫ হাজার টাকা সহ মায়ের পরনে সোনার টিকলি চুরি গিয়েছে। মঙ্গলবার সকালে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। তদন্তে নেমে বুধবার রাত্রে ফুলবাড়ি জুম্মাগছ নিবাসী নূর আলাম ও সিপাই পাড়ার  রানা দত্তকে চুরির অভিযোগে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে চুনাভাটি মন্দিরে চুরি যাওয়া তিনটি সোনার  টিপ, সহ কিছু টাকা পয়সা উদ্ধার করেছে পুলিশ। বাকি জিনিস গুলি উদ্ধারের…
Read More
জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপারের  বিরুদ্ধে মন্দির সম্পাদক গিরীন্দ্রনাথ দেবকে  শাসানির অভিযোগ

জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপারের  বিরুদ্ধে মন্দির সম্পাদক গিরীন্দ্রনাথ দেবকে  শাসানির অভিযোগ

কোটি কোটি মানুষের ভিড়ে প্রয়াগরাজে যখন নির্বিঘ্নে কাটলো কুম্ভস্নান, অন্যদিকে পশ্চিমবঙ্গে অন্য ছবি! মন্দির সম্পাদকে শাসানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। উত্তরবঙ্গের প্রাচীন মন্দির গুলির মধ্যে অন্যতম জল্পেশ মন্দির। প্রতিবছরের মতো এ বছরও শিবরাত্রি উপলক্ষে মন্দিরে আয়োজন হয় পুজোর। অন্যদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের তরফ থেকে এই পুজোকে ঘিরেই আয়োজন করা হয় দশ দিনব্যাপী মেলার। প্রতিবছরের মত এ বছরও পুজো ও মেলাকে ঘিরে কয়েক লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেই ধারণা প্রশাসনের। এরই মধ্যে জল্পেশ মন্দির সম্পাদক গিরীন্দ্রনাথ দেবের সাথে জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদের দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ছড়ায় চাঞ্চল্য। ভাইরাল হওয়া ভিডিওতে মন্দির সম্পাদক…
Read More
এক দেশ, এক নির্বাচন প্রক্রিয়ার দ্বারা অর্থনীতির সাথে গণতান্ত্রিক ব্যবস্থাও অনেক সুদৃঢ় হবে

এক দেশ, এক নির্বাচন প্রক্রিয়ার দ্বারা অর্থনীতির সাথে গণতান্ত্রিক ব্যবস্থাও অনেক সুদৃঢ় হবে

‘এক দেশ, এক নির্বাচন’ প্রক্রিয়ার মাধ্যমে অর্থনীতির পাশাপাশি গনতান্ত্রিক ব্যবস্থাও অনেক সুদৃঢ় হবে। আর এই ব্যবস্থার মধ্য দিয়ে আর্থিক ব্যবস্থা সমৃদ্ধির পাশাপাশি রাজনীতি ক্ষেত্রেও অনেক সুস্থিতি আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রক্রিয়াকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন। বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ‘এক দেশ, এক নির্বাচন’ শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সভায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ‘এক দেশ, এক নির্বাচন’ সময়ের সঙ্গে খুবই প্রয়োজন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিছুদিন আগেও জিএসটি নিয়ে কর্মশালা করেছিলাম। সেখানেও ব্যবসায়ীরা সম্পৃক্ত রয়েছেন। সবক্ষেত্রেই ব্যবসায়ীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর…
Read More