Sonakshi Sarkar

1616 Posts
আই ডি এস ওর তরফে মিছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

আই ডি এস ওর তরফে মিছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

চার বছরের ডিগ্রী কোর্স বাতিল, গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা, বিশ্ববিদ্যালয় ও অন্তর্গত কলেজগুলোর সার্বিক পরিকাঠামোর উন্নয়নের দাবি সহ ৭ দফা দাবিতে আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান করে এ আই ডি এস ও। শিলিগুড়ির কাছে শিব মন্দিরের মেডিকেল মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে মিছিলটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালযয়ে যায়। এআইডিএস ওর এই অভিযানের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার উত্তরবঙ্গ বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা আসে। কোনরকম গন্ডগোল ঝামেলা এড়াতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।
Read More
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা

জলাতঙ্কের প্রতিষেধক নেই জলপাইগুড়ি মেডিক্যালে। কুকুর, বিড়াল, বাঁদর কামড় বা আঁচরে জখম রোগীদের আজ সকাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা। জলাতঙ্কের প্রতিষেধক নেই জলপাইগুড়ি মেডিক্যালে। কুকুর, বিড়াল, বাঁদর কামড় বা আঁচরে জখম রোগীদের আজ সকাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা। প্রতিদিন জলপাইগুড়ি মেডিক্যালে কুকুর, বিড়াল, বাঁদরের কামড়, আঁচরে জখম শতাধিক মানুষ ভ্যাকসিন নিতে আসেন। অথচ আজ সকাল থেকে সেই ভ্যাকসিন না পেয়ে চরম ক্ষুব্ধ তাঁরা। কেন ভ্যাকসিন নেই তা নিয়ে মেডিক্যালের কর্তব্যরত নার্স ক্যামেরার সামনে বলতে না চাইলেও তিনি জানাচ্ছেন কয়েকদিন থেকে ভ্যাকসিন সরবরাহের…
Read More
মঙ্গলবার বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ

মঙ্গলবার বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ

অনুষ্ঠিত হলো শিলিগুড়ি মহকুমা পরিষদের বাজেট অধিবেশন। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের শভাকক্ষে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এদিন এই বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহকারি সভাধিপতি রমা রেশমি এক্কা, শিলিগুড়ি মহকুমা পরিষদের সচিব ইউটন শেরপা সহ অন্যান্যরা। এদিন বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। তিনি বলেন, ২০২৫-২৬ এর বাজেট 130 কোটি টাকা আজ ধার্য করা হলো। যেই বাজেটের টাকা দিয়ে মূলত শিক্ষা-স্বাস্থ্য ও সুন্দর্যনের ওপর বিশেষ কাজ করবে শিলিগুড়ি মহকুমা পরিষদ। এছাড়াও গ্রাম এলাকাকে বিশেষভাবে উন্নতিকরণ করা হবে। চেষ্টা করা হবে কিছু গ্রাম পঞ্চায়েত কে মডেল হিসেবে তৈরি করা। পাশাপাশি…
Read More
ইসলামপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বাইকে করে সেন্টারে পৌঁছে দেন সিভিক ভলেন্টিয়ার

ইসলামপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বাইকে করে সেন্টারে পৌঁছে দেন সিভিক ভলেন্টিয়ার

এডমিট কার্ড ভুলে যাওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সিভিক ভলেন্টিয়ার তার বাইকে বসিয়ে  এডমিট কার্ড নিয়ে এসে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন। এমনই চিত্র ইসলামপুর মিলনপল্লী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের সর্বত্রই  উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ইসলামপুর পুলিশ এলার পক্ষ থেকে পুলিশি তৎপরতাও যথেষ্ট রয়েছে। পরীক্ষার্থীদের সহায়তায় তৈরি করা হয়েছে  হেল্প ডেস্ক করা হয়েছে। আজ প্রথম ভাষার পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে। ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ পরীক্ষার সেন্টারে এসে উপস্থিত হন। এরই মধ্যে ইসলামপুরের গুনজুড়িয়ার পাচু রসিয়া হাইস্কুলের এক ছাত্রী তার এডমিট কার্ড ভুলে…
Read More
তিস্তা পাড়ের প্রাচীণ স্কুলে হাড়ি সমাজ উন্নয়ন সমিতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম, জল তুলে দিল

তিস্তা পাড়ের প্রাচীণ স্কুলে হাড়ি সমাজ উন্নয়ন সমিতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম, জল তুলে দিল

পশ্চিমবঙ্গ হাড়ি সমাজের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম, জল তুলে দেওয়া হলো তিস্তা পাড়ের প্রাচীণ স্কুলে। সোমবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এদিন পশ্চিমবঙ্গ হাড়ি সমাজ উন্নয়ন সমিতির দমহনী শাখার পক্ষ থেকে এলাকার প্রাচীণ পলহয়েল স্কুলে পরিক্ষা দিতে আসা ছাত্র ছাত্রীদের হাতে কলম, জল, তুলে দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য কামনা করা হয়। উল্লেখ্য, হাজরা সম্প্রদায়ের মধ্যে বিশেষত যারা বিভিন্ন অনুষ্ঠানে বাজনা বাজিয়ে থাকেন আজও তাদের দ্বারাই গঠিত করা হয়েছে পশ্চিমবঙ্গ হাড়ি সমাজ উন্নয়ন সমিতি।
Read More
বকেয়া বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা না পাওয়ার দাবিতে বিক্ষোভ ডিমডিমা চা বাগানে

বকেয়া বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা না পাওয়ার দাবিতে বিক্ষোভ ডিমডিমা চা বাগানে

আলিপুরদুয়ার : বকেয়া বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা না পাওয়ার প্রতিবাদে উত্তাল ডিমডিমা চা বাগান। সোমবার চা বাগানের শতাধিক শ্রমিক আন্দোলনে শামিল হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বকেয়া মজুরি আটকে থাকায় পরিবার চালাতে সমস্যায় পড়ছেন তাঁরা। শুধু তাই নয়, ছুটির টাকা, অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য অর্থ, এমনকি কাজের জন্য প্রয়োজনীয় সামগ্রীও মিলছে না বলে অভিযোগ উঠেছে। শ্রমিকদের একাংশের বক্তব্য, কর্তৃপক্ষের গাফিলতির জন্য শ্রমিকরা আজ চরম সংকটে। অবসরপ্রাপ্ত কর্মীদের অনেকেই তাঁদের প্রাপ্য টাকা না পেয়ে অন্যত্র কাজ করতে বাধ্য হচ্ছেন, যা অবিচারের শামিল। বকেয়া অর্থ না মেটালে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। শ্রমিকদের এই আন্দোলন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।…
Read More
ত্রিপুরা মেডিকেল কলেজে পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার নামে মোটা অংকের টাকার কেলেঙ্কারি

ত্রিপুরা মেডিকেল কলেজে পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার নামে মোটা অংকের টাকার কেলেঙ্কারি

ত্রিপুরা মেডিকেল কলেজে MBBS পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার নামে মোটা অংকের টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠেছে ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা: সোমা চৌধুরীর বিরুদ্ধে। যে কোন সময় গ্রেফতার হতে পারেন কলেজের শারীরতত্ত্ব (ফিজিওলজি) বিভাগের বিভাগীয় প্রধান। সঙ্গে রয়েছেন আরো রাঘব বোয়ালরা। তার বিরুদ্ধে অভিযোগ, প্রথম বর্ষের ছাত্রদের কাছ থেকে ৫-৭ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা নিয়েছেন ক্রাইম ব্রাঞ্চ ঘটনা তদন্ত করছে। এই মামলার পরিপ্রেক্ষিতে অধ্যাপিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।ঘটনায় নড়েচড়ে বসেছে জাতীয় চিকিৎসা পরিষদ (NMC) রবিবার রাতে অল ত্রিপুরা রিটার্ড ডক্টর এসোসিয়েশনের অনুষ্ঠানে এই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন ত্রিপুরা…
Read More
দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দুটি আলাদা কর্মসূচি আয়োজন করার উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি ও রাজ্য সরকার

দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দুটি আলাদা কর্মসূচি আয়োজন করার উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি ও রাজ্য সরকার

বর্তমান রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করার লক্ষ্যে দুটি পৃথক রাজ্য-স্তরের কর্মসূচি আয়োজন করার উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি ও রাজ্য সরকার। আর এই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিত থাকার কথা রয়েছে। রবিবার আগরতলায় সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে এখবর জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এবিষয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ২০২৩ সালে আজকের দিনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল এবং এই ফলাফলে ভারতীয় জনতা পার্টি বিজয় অর্জন করেছিল। আর সেদিনটি ছিল একটি নস্টালজিক মুহূর্ত। অনেক লোক অনেক কিছু বলেছিলেন, দাবি করা হয়েছিল যে বিজেপি আর ক্ষমতায় ফিরে আসবে না এবং ২০২৩ সালে বিজয় অর্জন করতে পারবে না তারা।…
Read More
শুক্রবার পানীয় জল সংকটকে ঘিরে পলাশবাড়িতে উত্তেজনার সৃষ্টি

শুক্রবার পানীয় জল সংকটকে ঘিরে পলাশবাড়িতে উত্তেজনার সৃষ্টি

স্থানীয়দের অভিযোগ, গত সোমবার মহাসড়কের একটি কালভার্ট নির্মাণের সময় পিএইচই-র মূল পাইপলাইন ভেঙে যায়, যার ফলে কয়েক হাজার মানুষ পানীয় জল পাচ্ছেন না। শুক্রবার সকালে শ্রমিকরা কালভার্টের কাজ শুরু করতে এলে স্থানীয়রা প্রতিবাদ জানান এবং দাবি করেন, আগে জলের পাইপ মেরামত করতে হবে। স্থানীয়দের বাধায় দিনভর কাজ বন্ধ থাকে। সন্ধ্যার দিকে নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা এলাকায় এলে ক্ষুব্ধ জনতা তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। সংবাদ সংগ্রহ করতে সেখানে যান সাংবাদিক অরুপ দাস। অভিযোগ, তিনি যখন সংস্থার প্রতিনিধিদের বক্তব্য রেকর্ড করছিলেন, তখন তার ক্যামেরায় ধাক্কা মারা হয়। এরপর ফেরার পথে শ্রমিকদের একাংশ তার বাইকে ধাক্কা দেয়, ফলে তিনি রাস্তায় পড়ে গিয়ে পায়ে চোট…
Read More
জলপাইগুড়িতে খারাপ রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ করল ছাত্ররা

জলপাইগুড়িতে খারাপ রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ করল ছাত্ররা

জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাণিজারহাট এলাকায় রাস্তার মেরামতের জন্য বাণিজারহাট হাইস্কুলের  ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধে শামিল হয়। এদের দাবি দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেল রাস্তা মেরামত হচ্ছে না সে কারণেই আজকে পথ অবরোধে শামিল হয়েছেন। যতক্ষণ না প্রশাসনের পক্ষ থেকে না আসে ততক্ষণ এই পথ অবরোধ চলবে। এখনো পর্যন্ত প্রশাসনের উচ্চপদস্থ কোন অফিসার আসেনি এখানে এবং পুলিশ প্রশাসনের কেউ আসেনি।
Read More