Paromita

52 Posts
স্বাধীনতা দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলন, দিন শুরু করলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ

স্বাধীনতা দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলন, দিন শুরু করলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ

স্বাধীনতা দিবসের সকালে নিজের দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিন শুরু করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। শনিবার শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে অবস্থিত পর্যটন দপ্তরের অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয়। এরপর দপ্তরের আধিকারিক ও উপস্থিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন মন্ত্রী। সকলের মধ্যে চকলেট বিতরণ করেও দিনটি উদযাপন করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দেওয়া সকল বীরকে শ্রদ্ধা জানান। স্বাধীনতার এই বিশেষ দিনে দেশ ও দেশের মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সকলকে স্বাধীনতা…
Read More
মিষ্টির থালায় তিরঙ্গা: স্বাধীনতা দিবসে শান্তিপুরের লোকনাথ মিষ্টান্ন ভান্ডারের অভিনব উদ্যোগ

মিষ্টির থালায় তিরঙ্গা: স্বাধীনতা দিবসে শান্তিপুরের লোকনাথ মিষ্টান্ন ভান্ডারের অভিনব উদ্যোগ

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে চলছে নানা আয়োজন। 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচির মধ্য দিয়ে ঘরে ঘরে যেমন জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে, ঠিক তেমনই এই আবহে মানুষের ঘরে ঘরে দেশাত্মবোধের আনন্দ পৌঁছে দিতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন এক মিষ্টি কারিগর।শান্তিপুরের 'লোকনাথ মিষ্টান্ন ভান্ডার'-এ তৈরি করা হয়েছে বিশেষ তিরঙ্গা মিষ্টি। দোকানের প্রধান কারিগর রবীন্দ্রনাথ নাথ জানান, প্রতি বছরই স্বাধীনতা দিবসের প্রাক্কালে তারা এই মিষ্টি তৈরি করেন। তবে এ বছর সাধারণ মানুষের মধ্যে এর ব্যাপক চাহিদা দেখে তারা ১,০০০টিরও বেশি মিষ্টি প্রস্তুত করেছেন। তিরঙ্গা মিষ্টির তিনটি ভিন্ন রঙের জন্য ব্যবহার করা হয়েছে তিনটি সুস্বাদু ও ভিন্ন ফ্লেভার,সবুজ রঙ গ্রিন ম্যাঙ্গো ফ্লেভার।সাদা রঙ,লেবুর…
Read More
SOP মেনে তদন্তে সাফল্য, ৩০টি হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা

SOP মেনে তদন্তে সাফল্য, ৩০টি হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন বাগডোগরা থানার পুলিশের বিশেষ উদ্যোগে উদ্ধার করা হল ৩০টি হারানো মোবাইল ফোন। নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) মেনে তদন্ত ও যাচাইয়ের পর মোবাইল ফোনগুলির প্রকৃত মালিকদের চিহ্নিত করা হয়।এরপর উদ্ধার হওয়া ৩০টি মোবাইল ফোনই তাঁদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে পুলিশ সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারের ক্ষেত্রেও পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Read More
প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ঝাড়খণ্ডে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি ABVP-র

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ঝাড়খণ্ডে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি ABVP-র

ঝাড়খণ্ডে JPSC ও JSSC পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং সঠিক তদন্তের দাবিতে সরব হয়েছে ছাত্র সংগঠনগুলি। অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে আসা ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে আন্দোলনকারীরা। এই ঘটনার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার, একটি প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ ও সঠিক তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর মাধ্যমে তদন্তের দাবি জানানো হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্নপত্র ফাঁস হলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তাই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার…
Read More
প্রশাসক ব্যবস্থা নিয়ে বিতর্ক, বিজেপির কো-অর্ডিনেটরদের ভূমিকা ঘিরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর

প্রশাসক ব্যবস্থা নিয়ে বিতর্ক, বিজেপির কো-অর্ডিনেটরদের ভূমিকা ঘিরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর

শিলিগুড়ি পুরসভার নির্বাচিত বোর্ড ভেঙে যাওয়ার পর বর্তমানে প্রশাসকের মাধ্যমে পুরসভার কাজকর্ম পরিচালিত হচ্ছে। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ করা হয়েছে। এই ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সিপিএমের অভিযোগ, বিজেপির কো-অর্ডিনেটররা পুরসভার কাজকর্মে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করছেন এবং কার্যত দাদাগিরি দেখাচ্ছেন। সিপিএম নেতাদের দাবি, পুরসভার প্রশাসনিক কাজের পরিবর্তে কো-অর্ডিনেটররা বিভিন্ন রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন। এই ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ এবং প্রভাব খাটানোর বিষয় কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে সিপিএম। পাশাপাশি সিপিএমের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ফের ঘটলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুরসভা পরিচালনায় প্রশাসক ব্যবস্থা এবং বিজেপির কো-অর্ডিনেটরদের ভূমিকা নিয়ে রাজনৈতিক…
Read More
সাফাই কর্মীদের সম্মান জানাতে উদ্যোগ, ১৫ নম্বর ওয়ার্ডে রেনকোট বিতরণ

সাফাই কর্মীদের সম্মান জানাতে উদ্যোগ, ১৫ নম্বর ওয়ার্ডে রেনকোট বিতরণ

শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে সাফাই কর্মীদের সম্মান জানাতে উদ্যোগ নিল ১৫ নম্বর ওয়ার্ডের নাগরিক সমিতি। মঙ্গলবার সকালে টিএস ক্লাবের মোড়ে প্রায় ৫০ জন সাফাই কর্মীর হাতে রেনকোট তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের হাতে একটি করে মিষ্টির প্যাকেটও তুলে দেন উদ্যোক্তারা।রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে প্রতিদিন শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাফাই কর্মীরা। তাঁদের সেই পরিশ্রমের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।১৫ নম্বর ওয়ার্ডের নাগরিক সমিতির উদ্যোগে, ১৫ নম্বর শক্তি কেন্দ্র ও বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’—এই বার্তাকেই সামনে রেখে সমাজের প্রত্যেক…
Read More
শিলিগুড়িতে বাম শ্রমিক-কৃষক সংগঠনের আন্দোলন ঘিরে উত্তেজনা, জোরদার পুলিশি নিরাপত্তা

শিলিগুড়িতে বাম শ্রমিক-কৃষক সংগঠনের আন্দোলন ঘিরে উত্তেজনা, জোরদার পুলিশি নিরাপত্তা

একাধিক দাবিতে আজ শিলিগুড়ির মহকুমা শাসকের দপ্তরের সামনে আইন অমান্য ও জেল ভরো আন্দোলনে সামিল হল বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনগুলি। বাম শ্রমিক ও কৃষক সংগঠনগুলির নেতৃত্বে এদিন শিলিগুড়ির মহকুমা শাসকের দপ্তর চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্লোগান তুলে নিজেদের প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। আন্দোলনকে ঘিরে মহকুমা শাসকের দপ্তর চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরিস্থিতির দিকে নজর রাখে পুলিশ প্রশাসন। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। আন্দোলনকারীদের বক্তব্য, তাঁদের দাবিগুলি দ্রুত কার্যকর না হলে আগামী দিনেও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
Read More
‘নিরাপদ রাস্তা, নিরাপদ পথচারী’ বার্তা নিয়ে মহিলাদের ফুটবল টুর্নামেন্ট

‘নিরাপদ রাস্তা, নিরাপদ পথচারী’ বার্তা নিয়ে মহিলাদের ফুটবল টুর্নামেন্ট

পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।‘রোড সেফটি উইক ২০২৬’ উপলক্ষে এবার অভিনব উদ্যোগ হিসেবে আয়োজন করা হল মহিলাদের একদিনের ফুটবল টুর্নামেন্ট ‘পথ নিরাপত্তা কাপ ২৬’।শনিবার চাঁদমণি ট্রাইবাল স্পোর্টিং ক্লাব ফুটবল গ্রাউন্ডে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।অনুষ্ঠানের আয়োজক বালাসন সাব-ট্রাফিক গার্ড।খেলাধুলাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে পথ নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।অনুষ্ঠানে হেলমেট ব্যবহার,সিটবেল্ট পরা,পথচারীদের প্রতি সম্মান সহ নিরাপদে চলাচলের বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।‘নিরাপদ রাস্তা, নিরাপদ পথচারী’এই বার্তাকে সামনে রেখেই আয়োজন করা হয় এই বিশেষ কর্মসূচির।গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে ৩রা…
Read More
শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে আন্দোলনের রূপরেখা, ১০ আগস্ট আইন অমান্য কর্মসূচির ঘোষণা

শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে আন্দোলনের রূপরেখা, ১০ আগস্ট আইন অমান্য কর্মসূচির ঘোষণা

সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন,ফেডারেশন কেন্দ্রীয় কিষান সভাসমূহ, ক্ষেতমজুর ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি,সকলে একত্রে আগামী ১০ই আগষ্ট আইন অমান‍্যের পথে হাঁটতে চলেছেন।এই বিষয় হিল কার্ড রোডের বিবেকানন্দ সুপার মার্কেটে সিটুর কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে আগা দিনের রণনীতি উপস্থাপন করেন নেতৃত্বরা।উপস্থিত ছিলেন তাপস চ‍্যাটার্জি, অভিজিৎ মজুমদার জয় লোধ, ঝরেন রায়, লক্ষি মাহাতো সহ সর্বভারতীয় টেড ইউনিয়ন সমন্ময় সমিতির দার্জিলিং জেলা কমিটির আহ্বায়ক গৌতম ঘোষ জানান, কৃষক, চা শ্রমিক, রেলের জমিতে বসবাস কারীদের উচ্ছেদের প্রতিবাদে ১০ই আগস্ট রাজ‍্যের বিভিন্ন শহরের পাশাপাশি শিলিগুড়িতে ‘জেল ভরো’ আন্দোলন গড়ে তোলা হবে
Read More
বন্যায় বিপর্যস্ত মানুষের মুখে হাসি ফেরাতে অনন্য উদ্যোগ, আসামে ত্রাণ নিয়ে পৌঁছলেন শিলিগুড়ির শক্তি ও গীতিকা পাল

বন্যায় বিপর্যস্ত মানুষের মুখে হাসি ফেরাতে অনন্য উদ্যোগ, আসামে ত্রাণ নিয়ে পৌঁছলেন শিলিগুড়ির শক্তি ও গীতিকা পাল

পেশায় তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক। দেশের প্রতি দায়িত্ব পালনই তাঁর জীবনের অঙ্গ। কিন্তু সেই পরিচয়ের বাইরেও মানুষের পাশে দাঁড়ানোর যে অদম্য ইচ্ছা, সেটাই এবার নতুন করে তুলে ধরলেন শিলিগুড়ির শক্তি পাল। তাঁর এই মানবিক অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন স্ত্রী গীতিকা পাল। আসামের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের দুর্দশার কথা জানতে পেরেই তাঁরা ছুটে যান দুর্গত এলাকায়, হাতে তুলে দেন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী এবং ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন বেঁচে থাকার সাহস। প্রথম পর্যায়ে দুর্গত পরিবারগুলির হাতে খাদ্যসামগ্রী, পানীয় জল, ওষুধ, পোশাক, বাসনপত্র-সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছে তাঁরা বুঝতে পারেন, খাবার থাকলেও রান্না করার মতো জ্বালানির তীব্র…
Read More