Paromita

85 Posts
হনুমানের দেহ রাস্তায় রেখে বিক্ষোভ, বারাসাত রেঞ্জের ফরেস্ট অফিসারের পদত্যাগের দাবিতে সরব বজরং দল

হনুমানের দেহ রাস্তায় রেখে বিক্ষোভ, বারাসাত রেঞ্জের ফরেস্ট অফিসারের পদত্যাগের দাবিতে সরব বজরং দল

স্থানীয় সূত্রের খবর গতকাল দুপুরে বিদ্যুৎ লাইনের শট খেয়ে একটা হনুমান মৃত্যু হয় তারপর এলাকার মানুষ দীর্ঘক্ষন বন দপ্তরে ফোন করলেও বনদপ্তর এর কাছ থেকে কোন সদ উত্তর পাইনি তারপর রাত বারোটা নাগাদ খবর যায় বারাসাতের বজরং দলের কর্মীদের কাছে। তারাও একাধিকবার বনদপ্তরে ফোন করলেও কোন বনদপ্তরের দিক থেকে প্রতিক্রিয়া না পাওয়ায় রাত একটা নাগাদ বারাসাত ডাকবাংলা মোড় অবরোধ করে হনুমানের দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখা থাকে বারাসাত বজরঙ্গলের কর্মীরা। এই বিক্ষোভ থেকে বারাসাত রেঞ্জের ফরেস্ট অফিসারের পদত্যাগের দাবিও জানান তারা। রাস্তা অবরোধের জেড়ে রাত ভোর দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় জাতীয় সড়ক ও রাজ্যসড়ক সংযোগকারী রাস্তা। ঘটন স্থলে আসে…
Read More
৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা রথযাত্রা কমিটিগুলিকে , ভার্চুয়ালি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা রথযাত্রা কমিটিগুলিকে , ভার্চুয়ালি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের নির্বাচিত রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই তালিকায় শিলিগুড়ির ইসকন রথযাত্রা কমিটি, শ্রীশ্রী নরোত্তম গৌড়ীয় মঠ এবং রথখোলা স্পোর্টিং ক্লাবও রয়েছে।সোমবার দুপুর ১২টায় শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কমিটিগুলির প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক (ডিএম) হরিশঙ্কর পানিকর এবং ফাঁসিদেওয়া কেন্দ্রের বিধায়ক দুর্গা মুর্মু। তাঁদের হাত দিয়েই সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিগুলির প্রতিনিধিদের হাতে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।সরকারের এই উদ্যোগকে রথযাত্রা উৎসবের আয়োজন ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ…
Read More
সেকেন্দরপুর স্কুলের মিড ডে মিলে যুক্ত হল বিখ্যাত আম

সেকেন্দরপুর স্কুলের মিড ডে মিলে যুক্ত হল বিখ্যাত আম

রাজ্য সরকারের মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি পেয়ে মাথাপিছু ১০ টাকা ১৭ পয়সা হওয়ার পর যেখানে খিচুড়ি, ভাত, ডাল, রাজমা, সয়াবিন-সহ পুষ্টিকর খাবারের উপর জোর দেওয়া হচ্ছে, সেখানে মালদহের এক প্রাথমিক বিদ্যালয় নিজস্ব উদ্যোগে মিড ডে মিলের মেনুতে যুক্ত করেছে জেলার বিখ্যাত আম। এই অভিনব উদ্যোগ দেখা গিয়েছে মালদহের ইংরেজবাজার ব্লকের সেকেন্দরপুর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক ও স্থানীয় অভিভাবকদের সহযোগিতায় আমের মরশুমজুড়ে প্রতিদিন মিড ডে মিলের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিবেশন করা হচ্ছে হিমসাগর, লক্ষ্মণভোগ, ল্যাংড়া-সহ বিভিন্ন প্রজাতির আম। নিয়মিত ভাত, ডাল ও তরকারির পাশাপাশি আলাদা করে আম দেওয়া হচ্ছে পড়ুয়াদের পাতে।বিদ্যালয়ের সহকারী ভারপ্রাপ্ত শিক্ষক বিবেক বরণ মণ্ডল জানান, আগে বিশেষ…
Read More
দমকল কেন্দ্রের পাশাপাশি মানিকচকে গড়ে উঠবে বিদ্যুতের পাওয়ার স্টেশন, জানালেন বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল

দমকল কেন্দ্রের পাশাপাশি মানিকচকে গড়ে উঠবে বিদ্যুতের পাওয়ার স্টেশন, জানালেন বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল

কথা দিয়ে কথা রাখতে চলেছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। মালদার মানিকচকে গড়ে উঠতে চলেছে দমকল কেন্দ্র। তাই দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য চূড়ান্ত পর্যায়ের জমি পরিদর্শন ও চিহ্নিতকরণের কাজ হয়ে গেল শুক্রবার। এদিন মানিকচকের মথুরাপুর এবং নাজিরপুরের মাঝামাঝিতে নিরঞ্জনপুর মৌজার নিমতলি এলাকায় মানিকচকের দমকল কেন্দ্র স্থাপনের জন্য জমি চিহ্নিত করণ করলেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল।সঙ্গে ছিলেন মানিকচকের বিডিও সৌরভ মন্ডল, মালদা দমকল কেন্দ্রের আধিকারিক এস. বর্মণ সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে নাজিরপুরের নিমতলিতে দমকল কেন্দ্র স্থাপনের জন্য জমি চিহ্নিত করেন এবং আগামী দিনে দমকল কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু করার পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার কাজ আজ থেকেই শুরু…
Read More
ফের সেতু বিপর্যয়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ

ফের সেতু বিপর্যয়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ

পণ্যবাহী লরি তখন সবেমাত্রা উঠেছে ব্রিজের উপর। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ। নীচে নদী। পণ্যবোঝাই ডাম্পার ঝুলতে থাকে ব্রিজে! ভয়ঙ্কর ঘটনা কোচবিহারের শীতলকুচি লালবাজার এলাকায়। শীতলকুচি লালবাজার অঞ্চলের দেবনাথ পাড়ায় নতুন বাজার থেকে বারোমাসিয়া যাওয়ার গ্রামীণ সড়কে একটি পুরনো ব্রিজ ছিল। শুক্রবার সকালে পণ্যবাহী ডাম্পারের ভারে ভেঙে পড়ে। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ব্রিজটির লোহার পাইপে সংস্কারের অভাবে মরচে ধরেছিল। জীর্ণ দশা ছিল ব্রিজটির। দীর্ঘদিন ধরেই তা সংস্কারের দাবি তুলছিলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি। স্থানীয়রা জানান, যে কোনও সময়…
Read More