Editor

8890 Posts
বৃহস্পতিবার কমপাউন্ড তিরন্দাজিতে মেয়েদের পর ছেলেদের হাত ধরে সোনা দেশে

বৃহস্পতিবার কমপাউন্ড তিরন্দাজিতে মেয়েদের পর ছেলেদের হাত ধরে সোনা দেশে

কমপাউন্ড তিরন্দাজিতে মহিলাদের পর এবার পুরুষেরাও ভারতের দলগত বিভাগে সোনা জিতলেন। ভারতীয় দলে ছিলেন ওজাস দেওটালে, অভিষেক বর্মা এবং প্রথমেশ সমাধান। তাঁরা দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ২৩৫-২৩০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে। প্রথম সেটেই দক্ষিণ কোরিয়ারকে পিছনে ফেলে ৫৮-৫৫ পয়েন্টে এগিয়ে যান ভারতীয় দল। কিন্তু দ্বিতীয় সেট জিতে নেয় প্রতিপক্ষ দল। ফলে স্কোর দাঁড়ায় ৫৮-৫৯। তবে তৃতীয় সেটে ভারতীয় দল আবার ৫৯-৫৭ স্কোরের ব্যবধানে হারিয়ে দেন দক্ষিণ কোরিয়ারকে। চতুর্থ সেটে ৪পয়েন্টের সুবিধা নিয়ে শুরু করে ভারতীয় দল। শেষে অভিষেকদের ছ’টি তিরই নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করে। সাথে পুরো ৬০ পয়েন্টই আসে ভারতের ঝুলিতে, এবং শেষ পর্যন্ত ২৩৫-২৩০ পয়েন্টের ব্যবধানে সোনা জিতে নেন ভারতীয় দল।…
Read More
দীর্ঘ বিরতির পর ফের হিন্দি সিনিমায় দেখা যাবে ঋতুপর্ণাকে

দীর্ঘ বিরতির পর ফের হিন্দি সিনিমায় দেখা যাবে ঋতুপর্ণাকে

টালিউডের রানী ঋতুপর্ণা সেনগুপ্তকে দীর্ঘদিন পর বলিউডে দেখা যাবে। তার আসন্ন হিন্দি সিনেমার নাম 'হাম তুমে চাহাতে হ্যায়'। রাজন লায়লপুরি পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন গোবিন্দ বনসাল এবং রীমা লাহিড়ী। তারকাখচিত কাস্টে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, জনমেজয় সিং গোবিন্দ নামদেব, অনুপ জালোটা, অনুস্মৃতি সরকার, অরুণ বক্সি, রাজপাল যাদব, জাকির হুসেন, সুরেন্দ্র পাল, টিনা ঘাই, অনিল নাগরা, অনিল শাহ, সঙ্গীতা সিং এবং হিতেশ সাম্পল। এর মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে অভিনেতা জনমেজয় সিং। সিনেমা সম্পর্কে তার উত্তেজনা প্রকাশ করে, জনমেজয়া সিং বলেছেন যে 'হাম তুমে চাহাতে হ্যায়' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। এই ছবিটি তার স্বপ্ন পূরণ করেছে এবং তিনি…
Read More
রাতভোর বৃষ্টিতে ডুবল শহরের বেশ কিছু এলাকা

রাতভোর বৃষ্টিতে ডুবল শহরের বেশ কিছু এলাকা

মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ভারী বৃষ্টির কারণে ডুবল শহরের একাধিক এলাকা। উত্তরের ঠনঠনিয়া, এম জি রোড, আমহার্স্ট স্ট্রিট থেকে শুরু করে দক্ষিণের ঢাকুরিয়া, খিদিরপুর ও বেহালার বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। অন্য সব জায়গায় জল বার করা গেলেও এ জে সি বসু রোড আর বেহালায় এখনও জল জমে রয়েছে। তবে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের অবস্থাও ভীষণ ভাবে শোচনীয়। ডিভিসি আবার জল ছাড়লে দক্ষিণবঙ্গের অবস্থাও খারাপ হবে বলে আশঙ্কা। এছাড়াও বৃষ্টির জলে বিভিন্ন গলিতে হাঁটুজল দাঁড়ানোয় টানা রিকশায় বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হচ্ছে অভিভাবকদের।   
Read More
সিকিমে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের দুই ভাই সহ ৩ জন যুবক

সিকিমে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের দুই ভাই সহ ৩ জন যুবক

সিকিমে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের দুই ভাই সহ ৩ জন যুবক। এদের মধ্যে দুজন রায়গঞ্জ শহরের উকিলপাড়ার বাসিন্দা ও আরেকজন রাঁচির বাসিন্দা। রায়গঞ্জের বাসিন্দা স্বর্ণদ্বীপ মজুমদার (২৩) ও শ্রীকান্ত মজুমদার (২৭) এবং ঈশান নামে তাদের বন্ধু রাচির বাসিন্দা। তারা শনিবার রায়গঞ্জ থেকে মোটর বাইক নিয়ে সিকিমের উদ্দ্যেশ্যে রওনা দেয়। মঙ্গলবার রাত সাড়ে ১০ টা নাগাদ তাদের সাথে কথা হয়। এরপর বুধবার থেকে তাদের সাথে মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না বলে পরিবারের দাবি। হড়পা বানের ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্বর্নদ্বীপের বাবা মা রায়গঞ্জ থানার দ্বারস্থ। পুলিশ নিখোঁজদের খোজে তল্লাশি শুরু করেছে।
Read More
নামী সংস্থার মোড়কে জাল ধূপকাঠি, অভিযান

নামী সংস্থার মোড়কে জাল ধূপকাঠি, অভিযান

পুজোর মরসুম শুরুর মুখে শিলিগুড়িকে কেন্দ্র করে জাল ধূপকাঠির চক্র সক্রিয় হয়ে উঠেছে। অভিযোগ, শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, বিভিন্ন প্রসিদ্ধ সংস্থার মোড়কে জাল ধূপকাঠি। গত ৩০ সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুণের এক সংস্থা থেকে অভিযোগ আসে শিলিগুড়ি পুলিশের কাছে। অভিযোগ খতিয়ে দেখার পর হাসমিচক লাগোয়া নিবেদিতা মার্কেটের ধূপকাঠির বাজারে শিলিগুড়ি পুলিশের দুর্নীতি দমন শাখার অফিসারেরা অভিযান চালান। উদ্ধার হয় প্রচুর নকল ধূপকাঠি, মোড়ক এবং প্যাকেট। পুলিশ সূত্রের খবর, ওই দোকানে উদ্ধার হয় বিপুল সংখ্যক নকল ধূপকাঠি। এর আগেও ২০১৮ সালে এই একই দোকান থেকে শিলিগুড়ি পুলিশের অভিযানে উদ্ধার হয়েছিল বিভিন্ন সংস্থার নকল ধূপকাঠি। তার পরেই মামলা চললেও ফের নকল…
Read More
তিস্তায় লাল সতর্কতা জারি! ভাসছে প্রায় গোটা বাংলা

তিস্তায় লাল সতর্কতা জারি! ভাসছে প্রায় গোটা বাংলা

তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করলো সেচ দফতর। পাশাপাশি সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করল সেচ দফতর। আজ, বুধবার সকাল ১০ টায় জারি হল এই লাল সতর্কতা। সকাল ১০ টায় তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে ৮২৫২.৪০ কিউসেক। আরও জলস্তর বৃদ্ধির সম্ভাবনা। এদিকে পুরুলিয়ায় টানা বৃষ্টিতে বিভিন্ন প্রান্তের ছোটবড় নদী ফুলে-ফেঁপে উঠেছে। বেশ কয়েকটি এলাকায় সেতুর উপর দিয়ে বইছে জল । শালদহ নদীর জল বেড়ে হওয়ায় ঝালদার খামার এলাকার রাজ্য সড়কে যে সেতু, তার উপর দিয়ে বইছে জল। বন্ধ যাতায়াত।, সমস্যায় এলাকার মানুষজন। পাতলই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় সেখানেও সেতুর উপর দিয়ে বইছে জল। সেখানেও দুই প্রান্তের যোগাযোগ…
Read More
গঙ্গাসাগরে কপিল মুনি মন্দির সংলগ্ন সমুদ্র সৈকতে দেখা গিয়েছে ফাটল

গঙ্গাসাগরে কপিল মুনি মন্দির সংলগ্ন সমুদ্র সৈকতে দেখা গিয়েছে ফাটল

নিম্নচাপের টানা বৃষ্টির জেরে ভাঙছে বাঁধ। জল জমেছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জেলায়।জেলা জুড়ে দুর্যোগ। আজ,বুধবার সকাল থেকেই নদী ও সমুদ্র-উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। অন্যদিকে  নদী ও সমুদ্রে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে সমস্ত মৎস্যজীবীদের। এছাড়াও পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে। রাতে জল বাড়ার আশঙ্কা রয়েছে তবে বড় কোনও বিপর্যয় হলে দ্রুত জেলা বা রাজ্য প্রশাসনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।    অন্যদিকে সমুদ্র উত্তল থাকায় গঙ্গাসাগরে কপিল মুনি মন্দির-সংলগ্ন সমুদ্র সৈকতের বাঁধে ফাটল দেখা দিয়েছে। প্রচণ্ড বৃষ্টিতে নদীতে জল বাড়ায় ভেঙে গিয়েছে বিভিন্ন জায়গার বাঁধ। এছাড়াও ডায়মন্ড হারবার কাকদ্বীপ-সহ বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে, ডুবেছে পুকুর।…
Read More
বিয়ে করলেন উরফি জাভেদ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

বিয়ে করলেন উরফি জাভেদ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

উরফি জাভেদ প্রতিদিন একটি ভিন্ন স্টাইলের জন্য সর্বদাই চর্চায় থাকেন। কিন্তু এবার তিনি শিরোনামে এসেছেন ভিন্ন কারণে। গুঞ্জন উঠছে যে উরফি বিয়ের দ্বারপ্রান্তে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে উরফির দুটি ছবি। ভাইরাল হওয়া একটি ছবিতে উরফিকে পুজো করা এক ব্যক্তির হাত ধরে দেখা যায়। তবে কোনো ছবিতেই লোকটির মুখ দেখা যাচ্ছে না। একজন তার মুখ ভালোবাসার ইমোজি দিয়ে ঢেকে দিয়েছে। আর অন্যটি ঘোলাটে। এ সময় উরফির পরনে ছিল গাঢ় নীল রঙের সালোয়ার কামিজ। মাথার ঘোমটা এমন পোশাকে উরফি খুব কমই দেখা যায়।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি দেখার পর নেটিজেনদের মনে প্রশ্ন উঠছে উরফি কি তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু করছেন?যদিও…
Read More
সল্টলেকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা

সল্টলেকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা

পুলিশ সূত্রে খবর, গত ২৯ সেপ্টেম্বর তারা সল্টলেকে একটি প্রতারণা চক্রের হদিস পায়। যেখানে সরকারি চাকরিপ্রার্থীদের শিকার বানান হত।মূলত এসএমএসের মাধ্যমে চাকরি প্রার্থীদের ফাঁদে ফেলা হত। গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা আদায় করা হত। তারপর আর তাদের কোন হদিস পাওয়া যেত না। এভাবে বহু বার বেশ কয়েক জনকে ফাঁদে ফেলেছিলেন প্রতারকেরা।     নদিয়ার বাসিন্দা রসিদ মণ্ডল থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন।যে তিনি ২ লক্ষ ২৫ হাজার টাকা দিয়েছেন। সেই অভিযোগ পাওয়ার পর পুলিশ  ঘটনাটিতে তদন্তে নামে এবং ইতিমধ্যেই সল্টলেক থেকে ৩জনকে গ্রেফতার করেছেন। ধৃতেরা হলেন পাপাই শর্মা, অশোক রায় এবং তনভীর আলম। তবে এই প্রতারণার সঙ্গে কারা বা…
Read More
তিস্তার বানে ভেসে গেল ১০নং জাতীয় সরকের একাধিক অংশ

তিস্তার বানে ভেসে গেল ১০নং জাতীয় সরকের একাধিক অংশ

বুধবার উত্তর সিকিমে শুরু হয় মেঘ ভাঙ্গা বৃষ্টি।যার ফলে বাঁধ ভেঙে সেই জল চলে আসে সরাসরি ভাবে তিস্তায়। মূলত তিস্তায় জল ঝড়ের বেগে নীচে নেমে আসতে শুরু করে। সূত্রের খবর অনুযায়ী জলস্তর বৃদ্ধি পেয়েছিল প্রায় ১৫ থেকে ২০ ফুট। এবং জানিয়েছেন সেনা ছাউনিতে পার্ক করে রাখা ৪১টি গাড়ি ও ২৩জন সেনা জলে ভেসে গিয়েছেন বলে আশঙ্কা তাদের। এখনও তাদের কোন খোঁজ মেলেনি। তবে ইতিমধ্যেই তাদের উদ্ধারের কাজে নেমে পরেছেন সেনা। জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। জানিয়েছেন পাহাড়ে এখনও  চলছে বৃষ্টি।তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিকিম সরকার মানুষকে তিস্তার আশেপাশে না যাওয়ার সতর্ক বার্তা জানিয়েছেন।সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োর মাধ্যমে…
Read More