Editor

8890 Posts
টাকা তুলতে গিয়ে ATMথেকে বেরিয়েছে ছেঁড়া নোট ? এবার কি করতে হবে তা জেনে নিন

টাকা তুলতে গিয়ে ATMথেকে বেরিয়েছে ছেঁড়া নোট ? এবার কি করতে হবে তা জেনে নিন

অনেক সময় টাকা তুলতে গিয়ে ATM থেকে ছেঁড়া নোট বেরিয়ে যেতে পারে। আর ছেঁড়া নোট দেখলেই মাথায় যেন আগুন ধরে যায়। কারণ ছেঁড়া নোট কোন দোকানেও নেওয়া হয়না ! তবে এসব ক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ বাঙ্কে গেলে সহজেই ছেঁড়া নোট বদলে নেওয়া যাবে। আর সেই জন্য কোন বারতি চার্জও লাগবে না। RBI-এর তৈরি করা নিয়ম অনুযায়ী, ATM থেকে কোন ছেঁড়া পুরনো নোট বেরোলে তা বদলে দিতে হবে ব্যাঙ্ককেই। আর নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক কোন গ্রাহকের এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারবে না। তবে হ্যাঁ এই নোট এক্সচেঞ্জের নির্দিষ্ট কিছু নীতি রয়েছে, যেমন “একসঙ্গে খুব বেশি হলে ২০টি নোট এক্সচেঞ্জ করা…
Read More
দীপাবলির আগেই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’

দীপাবলির আগেই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’

বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ব্লকবাস্টার সিনেমা 'জওয়ান' এখন মোবাইল, স্মার্ট টিভি এবং ল্যাপটপে দেখা যাবে। সেপ্টেম্বর মাসের শুরুর দিকে বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি পায় সিনেমাটি। এবার বিশ্বের এক নম্বর স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দীপাবলির আগে মুক্তি পেতে চলেছে। ২ নভেম্বর OTT প্ল্যাটফর্ম Netflix-এ এই সিনেমার স্ট্রিমিং শুরু হবে বলে জানা গেছে। জাওয়ান এর ওটিটি রিলিজে বেশ কিছু নতুন দৃশ্য যুক্ত হয়েছে, যা সিনেমায় দেখা যায়নি। রিপোর্টে জানা গেছে যে Netflix জওয়ানের OTT স্বত্ত্ব ২৫০ কোটি টাকায় কিনেছে। যা ভারতের স্ট্রিমিংয়ের ইতিহাসে রেকর্ড চুক্তি। আজ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের 'ওএমজি টু'। এর আগে অ্যামাজন প্রাইমে মুক্তি পায় শাহরুখ খানের মেগাহিট…
Read More
ফের ডেঙ্গিতে মৃত্যু চার জনের

ফের ডেঙ্গিতে মৃত্যু চার জনের

রাজ্যে ডেঙ্গুতে প্রায় প্রতিদিন একাধিক মৃত্যু ঘটেই চলেছে। যত দিন এগোচ্ছে ততই এই রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। গতকাল ডেঙ্গিতে এক দিনে তিন জনের মৃত্যু হয়। তাদের মধ্যে দুজনের বয়স প্রায় ত্রিশের কাছাকাছি। চলতি বছরে ডেঙ্গিতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৮। এ দিন যে তিনজনের মৃত্যু হয়েছে তাঁরা হলেন ফতেমা বিবি, সঞ্জয় রায় ও সীমা বিশ্বাস। অন্যদিকে কলকাতাতেও ডেঙ্গির সংক্রমণ বেড়েই চলছে। শেষ তিন সপ্তাহের থেকে গত সপ্তাহে ফের সংক্রমণ বেড়েছে। গত তিন সপ্তাহে আক্রান্তের সংখা বেড়ে দাঁড়িয়েছিল ১১০০ জন। মাঝে দু’সপ্তাহ আগে আক্রান্তের সংখা কমলেও, গত সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে ১২৭৬-এ।                                        
Read More
ডেঙ্গু সচেতনতায় মিছিলে বের করল শিলিগুড়ি পুরনিগম

ডেঙ্গু সচেতনতায় মিছিলে বের করল শিলিগুড়ি পুরনিগম

ডেঙ্গি-মুক্ত শহর গড়তে পৌরসভার পক্ষ থেকে শহর জুড়ে একটি সচেতনতা মিছিল করা হলো শুক্রবার। এদিনের এই মিছিলটি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের প্রধান গেটের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বাড়ির ছাদে এবং আশপাশের বিভিন্ন জায়গার জমে থাকা জলে ডেঙ্গির মশা জন্মায়। তাই বর্ষায় জল জমতে দেওয়া যাবে না। পাশাপাশি, নিজেদের চারপাশ পরিষ্কার রাখতে হবে। এমনই নানা বিষয়ে মানুষকে সচেতন করতেই এই সচেতনতা মিছিল বলে জানা যায়। মিছিলে অংশগ্রহণ করেন শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তীর সহ অন্যান্যরা।
Read More
বিশ্বকাপের আগে ভারতীয়দের অনুশীলন জার্সির রং বদল

বিশ্বকাপের আগে ভারতীয়দের অনুশীলন জার্সির রং বদল

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবেন। তার আগে বৃহস্পতিবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম বার অনুশীলন করতে নেমেছিল তারা। তবে সেখানে  নীল ছেড়ে কমলা রঙের জার্সিতে দেখা যায় তাদের। সকলেই জানি যে ক্রিকেটবিশ্বে ‘মেন ইন ব্লু’ হিসাবে পরিচিত ভারতীয় দল। মূল জার্সিই হোক কিংবা অনুশীলণের নীল রংটিই বজায় থাকতে দেখা যেত বারংবার। তবে জানা গিয়েছে যে, ভারতে এখন প্রচণ্ড পরিমাণে গরম। পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে রোদের তেজ। আর কালো রং বেশি করে গরম টেনে নেয়। আর সেই কারণে কোন হালকা রং পড়লে অনেকটাই আরাম পাবেন তারা। তাই সেই জায়গায় তারা কমলা রং টাকে বেছে নিয়েছেন অনুশীলনের জন্য।…
Read More
এখনও পর্যন্ত বন্যা বিধ্বস্ত কাণ্ডে সিকিমে মৃত্যুর সংখ্যা ৩৮ জন

এখনও পর্যন্ত বন্যা বিধ্বস্ত কাণ্ডে সিকিমে মৃত্যুর সংখ্যা ৩৮ জন

সময় যতো গড়াচ্ছে, ততোই স্পষ্ট হচ্ছে সিকিমের ধ্বংসের ছবি। বাড়ছে মৃত্যুর সংখ্যা, বাড়ছে  আতঙ্ক। চারিদিকে শুধু হাহাকার। চারিদিকে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা। চরম পরিস্থিতিতে  উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। এছাড়াও সেনাবাহিনীর ক্যাম্প ভেসে গিয়ে ২৩ জন সেনা নিখোঁজ হন। তাদের এখনো মৃত দেহ পাওয়া যায়নি। অন্যদিকে তিস্তার জল যত নেমে আসছে তত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভেসে উঠছে দেহ।  ময়নাগুড়ি, গাজলডোবা, কোটওয়ালি, মিলনপল্লি ও হলদিবাড়ি বিভিন্ন এলাকা থেকে একাধিক দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে এখনও পর্যন্ত সিকিমে ৭০০ থেকে ৮০০ গাড়িচালক আটকে রয়েছেন। তবে বিমানবাহিনীর হেলিকপ্টার সাহায্যে সেখান থেকে সবাইকে সরিয়ে নেওয়ার কাজ  চলছে।
Read More
‘দ্য ভ্যাকসিন ওয়ার’ এর প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদী

‘দ্য ভ্যাকসিন ওয়ার’ এর প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদী

পরিচালক বিবেক অগ্নিহোত্রী ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র 'দ্য কাশ্মীর ফাইলস' দিয়ে লাইমলাইটে এসেছেন। পরিচালক সিনেমাটির প্লট এবং সত্যতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। পর্দায় বিতর্কিত ইতিহাস ও সমালোচনার মুখে পড়েন। কিন্তু তার সাফল্য থেমে থাকেনি। তার কাশ্মীর ফাইলস বছরের সবচেয়ে সফল চলচ্চিত্র হিসেবে আবির্ভূত হয়। এবার ভারতীয় ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় করলেন পরিচালক। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটি।এই মুহূর্তে ভারতে ঝড় তুলেছে শাহরুখ খানের 'জওয়ান'। সিনেমা হলগুলোতে দর্শকদের প্রথম পছন্দ 'জওয়ান'। মুক্তির চার সপ্তাহ পরেও, এটি এখনও প্রেক্ষাগৃহ কাঁপিয়ে চলেছে। 'জওয়ান'-এর এই ঝড়ে মুক্তি পেয়েছিল বিবেক অগ্নিহোত্রীর 'দ্য ভ্যাকসিন ওয়ার'। তাই বক্স অফিসে তেমন সাড়া পাচ্ছে না ছবিটি।…
Read More
এবার মেট্রো পথেও ধরা পড়ছে বিনা টিকেটের যাত্রী

এবার মেট্রো পথেও ধরা পড়ছে বিনা টিকেটের যাত্রী

এবার থেকে মেট্রো রেলেও দেখা যাচ্ছে টিকিট পরীক্ষক।মেট্রো সূত্রে খবর,বিনা টিকেটের যাত্রী বেশি দেখা যাবে দুর্গাপুজোর সময়। সাধারণত তখন যাত্রীদের ভিড় বেশী দেখা যায় পাতাল পথে। অনেক যাত্রীরা স্মার্ট কার্ড নিয়ে যাতায়াত করেন, তাই তাদের বাড়তি ঝামেলা পোহাতে হয় না। কিন্তু সাধারণ যাত্রীরা ওঠেন টোকেন কেটে। আর তাদের মধ্যেই এই টিকেট না কেটে ওঠার প্রবণতাটা বেশী দেখা যায়। এবার কলকাতায় পূজোর ভিড় বাড়তে চলেছে,দল বেঁধে মানুষ জন ঘুরতে বের হবে,টিকেট ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে। পর্যন্ত মোট ২৬ জন যাত্রী যেতে গিয়ে বিনা টিকেটে ধরা পড়েছেন। তাদের মধ্যে আবার কম ভাড়ার টোকেনে বেশী দূরত্ব যাওয়ার যাত্রীও ধরা পড়েছেন। জরিমানা বাবদ এসব…
Read More
সিকিমে বেড়াতে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের তিন যুবক

সিকিমে বেড়াতে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের তিন যুবক

 সিকিমে বেড়াতে গিয়ে রায়গঞ্জের তিন যুবক নিখোঁজ। তাঁরা হলেন স্বর্ণদীপ মজুমদার, শ্রীকান্ত মজুমদার এবং ঈশান। প্রথম দু’জনের বাড়ি রায়গঞ্জ শহরে। সম্পর্কে তাঁরা খুড়তুতো ভাই। ঈশানের বাড়ি রাঁচিতে। তিনি তাঁদের সঙ্গেই রায়গঞ্জ থেকে সিকিম ঘুরতে যান। ছেলেদের খোঁজে পুলিস প্রশাসনের দ্বারস্থ হয়েছে দুই পরিবার।  এদিন রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় স্বর্ণদীপের বাড়িতে গিয়ে দেখা যায় তাঁর মা মিঠু মজুমদার ছেলের চিন্তায় রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে। এদিন মিঠুদেবীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, শনিবার সকালে দু’টি মোটর বাইক নিয়ে আমার ছেলে স্বর্ণদ্বীপ,…
Read More
 ৪৫ কেজি রুপোর গয়নায় হাবরায় সাজছে প্রতিমা

 ৪৫ কেজি রুপোর গয়নায় হাবরায় সাজছে প্রতিমা

২০১৬ সালে চার কোটির সোনার দুর্গা বানিয়েছিলেন তিনি। এর দু’বছর পর ১০ কোটির হিরের প্রতিমা বানিয়ে সকলের নজর কেড়েছিলেন হাবরার প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। এবার হাতে তৈরি রুপোর সাজের দুর্গা যাচ্ছে ত্রিপুরার আগরতলায়। সেখানকার ছাত্রবন্ধু ক্লাবের প্রতিমার বরাত পেয়েছেন হাবরার প্রতিমা শিল্পী। তাঁর স্টুডিয়োতেই তৈরি হচ্ছে প্রতিমা। কয়েক দিনের মধ্যেই প্রতিমার গায়ে উঠবে রুপোর সাজ। দুর্গা থেকে লক্ষ্মী, সরস্বতী কার্তিক, গণেশের জন্যও রুপোর পাত দিয়ে কাপড় তৈরি করা হবে। শিল্পীর স্টুডিয়োয় রুপোর কাজ শুরু হলেই মোতায়েন থাকবে পুলিশি নিরাপত্তা। থাকবে সিসি ক্যামেরার নজরদারিও। ত্রিপুরার আগরতলার ছাত্রবন্ধু ক্লাবের দুর্গাপুজোর বেশ নামডাক আছে। ২০১৬ সালে বিশ্ববাংলা স্মারক সম্মান পেয়েছিল এই পুজো। এ…
Read More