Editor

8890 Posts
সমব্যথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রধানের বিরুদ্ধে

সমব্যথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রধানের বিরুদ্ধে

সমব্যথী প্রকল্পে ব্লকস্তর থেকে টাকা আসলেও দীর্ঘ একবছর ধরে সেই সুবিধা পায়নি স্থানীয় জনগণ। প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে প্রধান।এই অভিযোগ এনে ধর্ণায় বসল স্থানীয় অঞ্চলের বাসিন্দারা। এমনই ঘটনা ঘটেছে ইংরেজবাজার এলাকায় ।এদিন এই অঞ্চলের বাগবাড়ি, 52 বিঘা সহ একাধিক এলাকার মহিলারা সমব্যাথী প্রকল্পের দুই হাজার টাকা করে না পেয়ে ব্লক দপ্তরের সামনে ধর্নায় বসেন । এলাকার মহিলাদের অভিযোগ কারো স্বামী এক বছর আবার কারো স্বামী ছয় মাস আগে মারা গেছে । কিন্তু সমব্যাথী প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পাননি । কাজি গ্রাম অঞ্চলের প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি । তাই আজ তারা ব্লক দপ্তরের সামনে ধরনায়…
Read More
মন খারাপের মধ্য দিয়েই পালিত হল বিশ্ব পর্যটন দিবস

মন খারাপের মধ্য দিয়েই পালিত হল বিশ্ব পর্যটন দিবস

মন খারাপের মধ্য দিয়েই পালিত হল বিশ্ব পর্যটন দিবস । কোভিড পরিস্থিতিতে ছয়মাস ধরে বন্ধ পর্যটন। আনলক পর্বে ধীরে ধীরে পর্যটনকেন্দ্র গুলি খুললেও ছন্দে ফেরেনি উত্তরের পর্যটন। তাই মন খারাপের মধ্য দিয়েই অনাড়ম্বর ভাবে পালিত হল বিশ্ব পর্যটনদিবস । পর্যটন সংস্থা‌র কর্মী ও পর্যটকদের নিয়ে দিনটি পালন করলেন জলপাইগুড়ি ট‍্যুর অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। জলপাইগুড়ি ট‍্যুর অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যঅলোক চক্রবর্তী বলেন, করোনা পরিস্থিতির জন্য বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতি‌গ্রস্ত হয়েছে পর্যটন শিল্প। একেবারে স্তব্ধ হয়ে পড়া পর্যটন ব‍্যবস্থা‌কে এই মুহূর্তে নতুন আঙ্গিকে মেলে ধরার চেষ্টা চলছে। পর্যটন শিল্প‌কে ফের বাঁচিয়ে তোলার জন‍্য বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট খোলার সরকারি অনুমতি দেওয়া…
Read More
কম্প্যাক্ট এসইউভি – ‘কিয়া সনেট’

কম্প্যাক্ট এসইউভি – ‘কিয়া সনেট’

ভারতে লঞ্চ্‌ করা হল কিয়া মোটর্স ইন্ডিয়া’র প্রথম কম্প্যাক্ট এসইউভি - ‘কিয়া সনেট’। কিয়া সনেট আনা হয়েছে ১৭টি ভেরিয়েন্টে, যার মধ্যে রয়েছে দুইটি পেট্রোল ইঞ্জিন, দুইটি ডিজেল ইঞ্জিন, ৫টি ট্রান্সমিশন ও দুইটি ট্রিম লেভেল। সনেটে রয়েছে স্ট্যান্ডার্ড ও লেটেস্ট কার টেকনোলজি-যুক্ত একগুচ্ছ ফিচার্স। কিয়া সনেটের এন্ট্রি লেভেল এইচটিই স্মার্টস্ক্রিন জি১.২এমটি ভেরিয়েন্টের দাম ৬,৭১,০০০ টাকা। ভেরিয়েন্ট অনুসারে দামের রেঞ্জ ৬,৭১,০০০ টাকা থেকে ১১,৯৯,০০০ টাকা। এক্সটেরিয়র ডিজাইন বেশ কম্প্যাক্ট হলেও কিয়া সনেটের ইন্টেরিয়রের ডিজাইনে রাখা হয়েছে কমফর্ট ও লাক্সারির যথোপযুক্ত ব্যবস্থা।
Read More
চামটা ব্রিজে বেরিয়ে রয়েছে রড , ঝুঁকিপূর্ণ যাতায়াতে বাধ্য যাত্রীরা

চামটা ব্রিজে বেরিয়ে রয়েছে রড , ঝুঁকিপূর্ণ যাতায়াতে বাধ্য যাত্রীরা

চতুর্থ মহানন্দা সেতুর অনতিদূরে চামটা ব্রিজের হাল বেহাল । সিমেন্টের চাদর উঠে বেরিয়ে রয়েছে রড । যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ স্থানীয়দের ।চতুর্থ মহানন্দা সেতুর অনতিদূরে এই চামটা ব্রিজ । শিলিগুড়ি হিলকার্ট রোডের উপর চাপ কমাতে মাটিগাড়া থেকে শিলিগুড়ি ঢোকার জন্য তৈরি হওয়া দুই বাইপাস রোডের একটি অন্যতম রোডে এই ব্রিজের বেহাল অবস্থায় ক্ষুব্ধ পথচারীরা । শুধু এই ব্রিজের অবস্থাই শুধু শোচনীয় নয়, এর পাশাপাশি চতুর্থ মহানন্দা সেতু ওঠার আগেও রাস্তাটির প্রায় কয়েকশো মিটার খানাখন্দে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে । বর্ষায় বৃষ্টির জল বেরিয়ে যাওয়ার কোনো উপায় না থাকাতেই এই সমস্যা হচ্ছে বলে স্থানীয়দের বক্তব্য। স্থানীয়…
Read More
রাজ্যের নতুন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

রাজ্যের নতুন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

জল্পনা সত্যি হল। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব পদে নিয়োজিত হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আগামী ১ অক্টোবর থেকে মুখ্যসচিবের দায়িত্ব সামলাবেন তিনি। এর আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন তিনি। সোমবার সকালে নিজেই একথা টুইট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলাপন বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ করা হল এইচ কে দ্বিবেদিকে। এছাড়া আরও রদবদল করা হয়েছে রাজ্য প্রশাসনে। নবান্নের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়। সেখানে লেখা হয়, বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহা আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পাচ্ছেন বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এর আগেই নিজের টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমি এটা জানাতে পেরে খুব আনন্দিত যে…
Read More
আমন্ড হার্টের স্বাস্থ্যের পক্ষে ভাল

আমন্ড হার্টের স্বাস্থ্যের পক্ষে ভাল

যেসব সাইকোলজিক্যাল ফ্যাক্টর কার্ডিয়োভাস্কুলার ডিজিজের (সিভিডি) ঝুঁকি বাড়ায় সেগুলির মধ্যে রয়েছে মানসিক চাপ। এক সাম্প্রতিক ক্লিনিক্যাল ট্রায়ালে কিংস কলেজ লন্ডনের গবেষকরা অংশগ্রহণকারীদের হার্ট রেট ভেরিয়াবিলিটি (এইচআরভি) পর্যবেক্ষণ করেছেন, যারা মানসিক চাপের মধ্যে রয়েছেন। তারা লক্ষ্য করেছেন, সেইসব অংশগ্রহণকারীদের এইচআরভি’র উন্নতি ঘটেছে যারা ছয় সপ্তাহ ধরে চলতি ধরণের স্ন্যাকসের পরিবর্তে আমন্ড গ্রহণ করেছেন। এই পরীক্ষাটি করা হয়েছিল আমন্ড বোর্ড অফ ক্যালিফোর্নিয়া’র অর্থানুকূল্যে। ড. সারা বেরি’র সঙ্গে মিলে চালানো এই পরীক্ষার কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ছিলেন কিংস কলেজ লন্ডনের নিউট্রিশনাল সায়েন্সেসের রিডার ড. ওয়েন্ডি হল। তিনি জানান, খাদ্য সংক্রান্ত পরিবর্তনের ফলে মানসিক চাপ-ঘটিত এইচআরভি হ্রাস হয়েছে আমন্ড গ্রুপে, কন্ট্রোল গ্রুপের তুলনায়, যা কার্ডিয়োভাস্কুলার হেলথের…
Read More
শুরু হচ্ছে আনলক ৫.০

শুরু হচ্ছে আনলক ৫.০

চতুর্থ পর্যায়ের আনলকডাউন সমাপ্ত হতে চলেছে ৩০ সেপ্টেম্বর। পয়লা অক্টোবর থেকে শুরু হচ্ছে আনলক ৫.০। মনে করা হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে এবার ছাড় মিলতে পারে ৫য়ের জন্য। সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন।   অক্টোবর মাসে সারা দেশ উৎসবে মাতবে। ফলে বিশেষ ব্যবস্থা নেওয়া জরুরি বলেই মনে করছে কেন্দ্র। উল্লেখ্য কোনও রাজ্যই কেন্দ্রকে না জানিয়ে বা অনুমতি না নিয়ে লকডাউন ঘোষণা করতে পারবে না জানানো হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লকডাউনের পঞ্চম পর্যায়ে একাধিক বিষয়ে ছাড় দিতে পারে। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন লকডাউন জারি করে অর্থনৈতিক লেনদেনে কোনও বাধা যাতে সৃষ্টি না হয়, তা দেখতে হবে।…
Read More
রক্তদান শিবিরের আয়োজন  সঙ্ঘের ছাত্রসংগঠন  এবিভিপির

রক্তদান শিবিরের আয়োজন সঙ্ঘের ছাত্রসংগঠন এবিভিপির

কোভিড পরিস্থিতিতে উত্তরবঙ্গের ব্লাড ব্যাংকগুলোতে দেখা দিয়েছে রক্তসংকট । এই পরিস্থিতিতে এই মহামারিতেও রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল সঙ্ঘের ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । জানা গিয়েছে ধুপগুড়ি এবিভিপি ইউনিটের পক্ষ থেকে এই রক্তদান কর্মসূচির আয়োজন ।এদিন এই শিবিরে প্ৰায় ৬৮ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন । ইউনিটের পক্ষ থেকে জানা গেছে স্বাস্থ্যবিধি মেনে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতেও এধরনের শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন এবিভিপির কার্য্কর্তারা
Read More
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে মুকুল রায়

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে মুকুল রায়

রাজ্যের বিধানসভা ভোটের আগে বড়সড় রদবদল । বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদে আনা হল বাংলার মুকুল রায়কে। আর এভাবেই বাংলাকে চমক দিল কেন্দ্রীয় বিজেপি কমিটি । দীর্ঘদিন ধরে মুকুল রায়কে নিয়ে নানা জল্পনা কল্পনা চলে । আজ সমস্ত জল্পনা কল্পনায় জল ঢেলে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব মুকুল রায়কে গুরুত্বপূর্ণ দলে বসিয়ে রাজ্যকে নতুন বার্তা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘ দিন নীরবে দলের জন্য ঘুঁটি সাজিয়েছেন । লোকসভা ভোটে বাংলায় বিজেপির অবস্থান বদলে দিয়েছে তাঁর কবজির জোর। এবার সেই সাফল্যেরই পুরস্কার পাচ্ছেন মুকুল রায়। শনিবার মুকুল রায়কে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে বেছে নিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পাশাপাশি যুগ্ম সাধারণ…
Read More
কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন মাটিকুন্ডায়

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন মাটিকুন্ডায়

লাগাতার ভারী বৃষ্টির স্রোতে ভেঙে গিয়েছে কালভার্ট। কালভার্ট ধ্বসে যোগাযোগের একমাত্র রাস্তাটিও ক্ষতিগ্রস্ত। ফলে মাটিকুন্ডা থেকে রামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েকদিনের ভারী বর্ষণে রামগঞ্জ থেকে মাটিকুন্ডা।যাওয়ার রাস্তাটি ভেঙে যাতায়াত বন্ধ। আর এর ফলে দুই এলাকার প্রায় হাজার দশেক গ্রামবাসী সমস্যায় পড়েছে। ইসলামপুর ব্লকের গোবিন্দপুর এবং মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় পনেরো থেকে কুড়িটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে। এক টানা বৃষ্টিতে এমন অবস্থা হতে পারে তা কখনো কল্পনাক করেননি এলাকার সাধারণ মানুষ। এর পাশাপাশি ভেঙেছে ইলেকট্রিক পোল এবং ভাঙ্গন শুরু হয়েছে চা বাগানে ও ওই অঞ্চলের কৃষি জমিতেও। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসনিক আধিকারিকরা।
Read More