Editor

8890 Posts
গান্ধীজির মূর্তি বসানোর  অনুমতি দিল রাজ্য প্রশাসন

গান্ধীজির মূর্তি বসানোর অনুমতি দিল রাজ্য প্রশাসন

শিলিগুড়িতে জাতির জনক গান্ধীজির মূর্তি বসানোতে অবশেষে অনুমতি দিল রাজ্য প্রশাসন। গত কয়েকমাস আগে শিলিগুড়ির গান্ধী মোড়ে (এয়ার ভিউ মোড়) গান্ধী মূর্তি বসানোর পরিকল্পনা নেয়শিলিগুড়ি পুরনিগম। কিন্তু রাজ্যসরকার ওই মূর্তি বসানো নিয়ে অনুমতি না দেওয়ায় দীর্ঘদিন সেই কাজ থমকে ছিল। এর পর সেই মূর্তি শিলিগুড়ির কোর্টমোড় সংলগ্ন স্থানে বসানোর সিদ্ধান্ত নিলেও অনুমতি পায়নি পুরনিগম। এই মূর্তি বসানো নিয়ে পুরনিগম-রাজ্যপ্রশানের দ্বৈত দ্বন্দ্বের জল গড়িয়েছিল মহানন্দা দিয়ে। অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে গান্ধীজির মূর্তি বসানোর সবুজ সংকেত মেলায় পুজোর আগে এই কাজ শেষ করতে চায় পুরনিগম। সূত্রের খবর গান্ধী মোড়ে মূর্তি বসানোর অনুমতি প্রথমদিকে মিললে অক্টোবরের মধ্যেই কাজ শেষ করত পুরনিগম। ২রা…
Read More
বাসে ডাকাতির ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার

বাসে ডাকাতির ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার

ময়নাগুড়িতে দূরপাল্লার বাসে ডাকাতির ঘটনায় অভিযুক্ত আরো পাঁচজনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি থানার পুলিশ। এর আগে এই ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করেই বাকি পাঁচজনের খোঁজ মিলল। এদিন অভিযুক্ত পাঁচজন থানায় এনে তাদেরও জিজ্ঞাসাবাদ করে। পুলিশের দাবি এর আগেও এরা দূরপাল্লার বাসে ডাকাতির চেষ্টা করেছিল। কিন্তু তা হয়ে ওঠেনি। পুলিশ জানিয়েছে এই ধৃত আটজন ময়নাগুড়ি ও কোচবিহার জেলার বাসিন্দা। তাদের টানা জিজ্ঞাসাবাদ করে আরো এক অভিযুক্তের সন্ধান পেয়েছে পুলিশ। খুব শীঘ্রই সেই অভিযুক্তকেও গ্রেপ্তার করবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Read More
শর্ত মেনে খোলা যাবে সিনেমা হল ,ঘোষণা রাজ্যের

শর্ত মেনে খোলা যাবে সিনেমা হল ,ঘোষণা রাজ্যের

মল, সেলুন, রেস্তোরাঁ, জিম নির্দিষ্ট নিয়ম মেনে খোলার অনুমতি দেওয়া হয়েছিল আগেই ৷এবার ১লা অক্টোবর থেকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে খুলছে সিনেমাহল, নাট্যমঞ্চ। কোভিড ,লকডাউন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহগুলি বন্ধ রয়েছে। আনলক পর্বে ধীরে ধীরে সমস্ত শিল্পগুলি খুলে গেলেও ঝুলে রয়েছিল শিল্প-কলাকুশলীদের ভবিষ্যৎ। ইতিমধ্যে একাধিক কলাকুশলী সংগঠন প্রশাসনকে বারবার অনুরোধ করে। শিল্প জগতের অনেক মহারথী ব্যক্তিগতভাবে আবেদন জানিয়েছে যাতে নাট্যমঞ্চ, সিনেমা হলগুলি খোলা হয়। আর সেই দাবি মেনে অবশেষে রাজ্যে আগামী মাসপয়লায় খুলে যাচ্ছে সিনেমাহল।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে যাত্রা, নাটক, ওপেন এয়ার থিয়েটার, সিনেমা, সমস্ত মিউজিক্যাল, নাচ, গান ও ম্যাজিক শো ৫০ জন লোক বা তার কম…
Read More
করোনা আক্রান্ত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল

করোনা আক্রান্ত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল

কলকাতা: বঙ্গ বিজেপির অন্দরে ফের করোনার প্রকোপ। করোনাভাইরাসে আক্রান্ত হলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল। কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন তিনি। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অগ্নিমিত্রা। করোনা উপসর্গও ছিল তাঁর। রিপোর্ট পজিটিভ আসরপরই বিজেপি নেত্রী ফেসবুকে পোস্ট করেন। একইসঙ্গে তিনি অনুরোধ করেছেন, গত ৫ দিনে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন অতি অবশ্যই হোম আইসোলেশনে যান।
Read More
মায়ের বকুনির জেরে গলায় ফাঁস দিল  ছেলে

মায়ের বকুনির জেরে গলায় ফাঁস দিল ছেলে

মায়ের বকুনির জেরে গলায় ফাঁস দিল ছেলে । অবাধ্য ছেলেকে শাসন করতে গিয়ে মায়ের কথাতে দশ বছরের ছেলের এই আত্মহত্যায় অবাক এলাকাবাসী। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে গাজোল থানার শংকরপুর এলাকায়।জানা গেছে বাজার আনা নিয়ে ছেলেকে শাসন করে মা বাজারে বেরিয়ে গেলে ফাঁকা বাড়িতে দিদির ওড়না গলায় লাগিয়ে আত্মহত্যা করে । খবর শোনে ঘটনাস্থলে এসেছে পুলিশ। মৃতদেহটিকে ফ্যান থেকে নামিয়ে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম নয়ন চৌহান (১১)। সে গাজোলের একটি হাই স্কুলের পঞ্চম শ্রেণীতে পাঠরত ছিল ।  এদিন বাড়ির লোকেদের অলক্ষ্যে শোবার ঘরে সিলিং-এর সঙ্গে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রটি ।
Read More
অপেক্ষা মির্জাপুর দ্বিতীয় সিজনের

অপেক্ষা মির্জাপুর দ্বিতীয় সিজনের

প্রথম সিজনের বিরাট সাফল্যের পর ফের আবার মির্জাপুরের নতুন সিজন আসছে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে। মুক্তি পেল ওয়েব সিরিজের নতুন একটি পোস্টার। পোস্টার দেখেই মন জয় ফ্যানেদের। মুহূর্তে ভাইরাল হয়েছে সেটি। অ্যামাজন প্রাইমে আগামী ২৩ অক্টোবর মুক্তি পাবে মির্জাপুর ২।করোনার নিউ নর্ম্যাল জীবনে ডিজিটাল প্ল্যাটফর্ম যেন অঙ্গাঙ্গি ভাবে জড়িত প্রত্যেকের জীবনে। ওয়েব দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের শিরোপা পেয়েছেন অ্যামাজন প্রাইমের 'মির্জাপুর'। এর প্রথম সিজন অসম্ভব হিট করার পর এবার তার দ্বিতীয় সিজন আসার অপেক্ষায়। আগামী সিজনে আলি ফজলের সঙ্গেই সম্মুখসমরে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে।
Read More
ফুলহর নদীর জলের স্রোতে ভেঙে গেল বাঁশের সেতু, সমস্যায় বিহারসীমান্তের মানুষরা

ফুলহর নদীর জলের স্রোতে ভেঙে গেল বাঁশের সেতু, সমস্যায় বিহারসীমান্তের মানুষরা

লাগাতার বৃষ্টির জেরে ফুলহার নদীর জলের স্রোতে ভেঙে গেল বাঁশের সেতু । রবিবারে বিকাল এই ঘটনার পর সোমবার থেকে ব্যাপক সমস্যায় পড়েছেন দুই পারের বাসিন্দারা । প্রাণের ঝুঁকি নিয়ে ভরা নদী এখন নৌকা করে যাতায়াত করছেন সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীরা । তাদের বক্তব্য নদীর ওপারে রয়েছে বিহার দুইপারের বাসিন্দারা এই অস্থায়ী বাঁশের সেতু দিয়ে চলাচল করতেন কিন্তু ভোলাহাট নদীর জল বাড়তেই ভেঙে গিয়েছে এই অস্থায়ী বাঁশের সেতুটি। এদিকে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে ফুলহার নদীর জল বিপদসীমার ছুঁয়েছে। এই নদীর জলস্তর চরম বিপদসীমা ২৭.৪৩ মিটার । কিন্তু বর্তমানে ওই নদীর জলস্তর রয়েছে ২৮.৩৫ মিটার । ইতিমধ্যে…
Read More
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস , মৃত্যু কন্ডাক্টারের

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস , মৃত্যু কন্ডাক্টারের

যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু হল একজনের, আহত অনেক । জানা গেছে জলপাইগুড়ি-হলদিবাড়ি জাতীয় সড়কে রাখালদেবী ইটভাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই বাস । দুর্ঘটনায় প্রাণ হারান বাসের কন্ডাক্টর ।দুর্ঘটনায় আহত হয়েছে‌ন বেশ কয়েকজন যাত্রী । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাই‌গুড়ি কোতোয়ালি থানার পুলিশ । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল এগারোটা নাগাদ হলদিবাড়ি থেকে জলপাইগুড়িগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। বাসে প্রায় ত্রিশ জন যাত্রী ছিল বলে জানা গেছে । বাসের জানালা দিয়ে যাত্রীদের উদ্ধার করা গেলেও বাসের নিচে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কন্ডাক্টরের। ভাঙা রাস্তার কারনেই নিয়ন্ত্রন হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । ঘটনার প্রতিবাদে…
Read More
উত্তরবঙ্গে এসে পৌঁছলেন মমতা, ভোটের আগে বড়সড় ঘোষণার অপেক্ষায় উত্তরবঙ্গবাসী !

উত্তরবঙ্গে এসে পৌঁছলেন মমতা, ভোটের আগে বড়সড় ঘোষণার অপেক্ষায় উত্তরবঙ্গবাসী !

আজ উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কোভিড পরিস্থিতিতে দীর্ঘ আটমাস শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী ।মুখ‍্যমন্ত্রীর উত্তর‌বঙ্গ সফরের মধ‍্য দিয়ে স্বাস্থ্য বিষয়ক বড় কোনও ঘোষণা হতে পারে জলপাইগুড়ি‌তে । এর আগে সোমবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে‌র পরিকাঠামো খতিয়ে দেখলে‌ন জলপাইগুড়ি‌র জেলাশাসক সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক‌রা । জলপাইগুড়ি‌তে বিশাল পরিকাঠামো নিয়ে গড়ে তোলার প্রস্তাব রয়েছে ভাইরাস রিসার্চ অ্যাণ্ড ডায়াগন‍স্টিক ল‍্যাবরেটরি । এই ল‍্যাব গড়ে তোলা হলে করোনা ভাইরাস এনসেফেলাইটিস ও ডেঙ্গি সহ বিভিন্ন মহামারী রোগের জীবাণুর পরীক্ষা করা যাবে এখানে । জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে‌র নয়তলা‌য় অনেক বড় পরিকাঠামো নিয়ে এই ল‍্যাবরেটরি গড়ে তোলা প্রস্তাব…
Read More
উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কোভিড পরিস্থিতিতে দীর্ঘ আটমাস শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী । জানা গেছে বাগডোগরা বিমান বন্দরে নেমে মুখ্যমন্ত্রীর কনভয় সোজা চলে যাবেন উত্তরকন্যায় । উত্তরবঙ্গের সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন । আলোচনা হবে উত্তরবঙ্গের কোভিড পরিস্থিতি নিয়েও । বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ । উল্লেখ্য আগামী আট নয়মাস পরে(যদিও দিনক্ষণ ঘোষণা হয়নি) বিধানসভা নির্বাচন হচ্ছে ধরে নিয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল কোভিড পরিস্থিতিতেও তাদের কর্মসূচি চালাচ্ছে । সেই মুহূর্তে শিলিগুড়িতে চারদিন ঘাঁটি গেড়ে উত্তরের পরিস্থিতিকে নিজের চোখে সরেজমিনে খতিয়ে দেখতেই এই সফর…
Read More