Editor

8890 Posts
ওদলাবাড়ি থেকে উদ্ধার হাতির দাঁত,গ্রেপ্তার এক

ওদলাবাড়ি থেকে উদ্ধার হাতির দাঁত,গ্রেপ্তার এক

সালুগাড়া ফরেস্ট রেঞ্জ কর্মীদের সক্রিয়তায় আজ ওদলাবাড়ি থেকে উদ্ধার হল ৮০০ গ্রামের একটি হাতের দাঁত। সূত্রের খবর মালবাজারের ওদলাবাড়ির এক হোটেল থেকে এক মহিলার কাছ থেকে আস্ত একটি হাতির দাঁত উদ্ধার করেছে বনকর্মীরা। জানা গেছে ওই ধৃত মহিলার নাম জেমন্তী গুরুং। আজ ধৃত ওই মহিলাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।ঘটনার তদন্ত শুরু করছে ফরেস্ট অফিসাররা। .
Read More
স্কেচার্সের ক্যাম্পেনে সিদ্ধান্ত চতুর্বেদী

স্কেচার্সের ক্যাম্পেনে সিদ্ধান্ত চতুর্বেদী

ক্যালিফোর্নিয়া-ভিত্তিক গ্লোবাল স্পোর্টস ও লাইফস্টাইল ব্র্যান্ড স্কেচার্স এক নতুন ক্যাম্পেন শুরু করছে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে নিয়ে, যিনি ভারতে স্কেচার্সের প্রথম ব্যান্ড অ্যাম্বাসাডর। সিদ্ধান্ত অভিনীত ‘গো লাইক নেভার বিফোর’ ক্যাম্পেনে শারীরিক সুস্থতার জন্য দৌড়ানোকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সকলকে উৎসাহ দেওয়া হয়েছে তারা যেন সবসময়ে সক্রিয় থাকেন। ক্যাম্পেন ভিডিয়োতে স্কেচার্স গো রান সিরিজের সদ্য লঞ্চ্‌ করা পারফর্ম্যান্স ফুটওয়্যার স্টাইলগুলিকে তুলে ধরা হয়েছে। ব্র্যান্ড হিসেবে স্কেচার্স একাধারে ইনোভেশন, স্টাইল ও টেকনোলজির সংমিশ্রণ, যা ব্যবহারকারীকে দেয় আরামের সঙ্গে বর্তমান ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলাকে। জীবনের সব পর্যায়ের জন্য ফুটওয়্যার আনা ছাড়াও স্কেচার্স লঞ্চ্‌ করেছে অ্যাপারেল ও অ্যাক্সেসরিজের এক বিপুল সম্ভার। পুরুষ ও মহিলাদের…
Read More
বৃষ্টি কমলেও হরিরামপুর এলাকা এখনো জলের তলায়

বৃষ্টি কমলেও হরিরামপুর এলাকা এখনো জলের তলায়

বৃষ্টি কমলেও জল কমেনি গ্রাম থেকে। অধিকাংশ গ্রাম জলের নীচে। বাড়িতে জল ঢুকে রান্নার ন্যূনতম উপকরণটিও নেই। ফলত জলসমস্যায় কাটাতে হচ্ছে বালুরঘাটের হরিরামপুর বিধানসভার কলামতি, বজরাপুকুর সহ বিভিন্ন অঞ্চল। এদিন এই এলাকা গুলি ঘুরে দেখলেন স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার। বাসিন্দাদের অভিযোগ দুই সপ্তাহ ধরে এলাকা জলমগ্ন । যাতায়াতের পথ, ঘরবাড়ি এখনো জলের নীচে। এমন অবস্থায় খুবই সমস্যায় পড়েছে স্থানীয়রা। জানা গেছে গত সপ্তাহের টানা বর্ষণে ভেসে যায় দক্ষিণ দিনাজপুর জেলার ব্লক। কিন্তু বর্তমানে বৃষ্টি কমলেও জল নামেনি এলাকা থেকে। এলাকা পরিদর্শনের পর সাংসদ এলাকাবাসীকে আশ্বাস দেন জলসমস্যায় বিষয়টি কেন্দ্র সরকারকে জানাবেন।
Read More
আবাসন-চাহিদা বিষয়ে হাউসিং ডট কমের রিপোর্ট

আবাসন-চাহিদা বিষয়ে হাউসিং ডট কমের রিপোর্ট

আবাসনের চাহিদা বৃদ্ধি এতদিন দেশের আটটি বড় শহরে দেখা গেলেও এবার তা দেখা যাচ্ছে টিয়ার ২ ও ৩ বা ‘শ্যাডো সিটি’গুলিতেও। হাউসিং ডট কমের রিপোর্ট থেকে জানা গেছে, চাহিদা বৃদ্ধির এই প্রবণতা এসেছে লকডাউন-পরবর্তী সময়ে।  ‘টাইম ফর ইন্টারনাল গ্লোবালাইজেশন – স্মল সিটিজ সেটিং দ্য টোন ফর রিভাইভাল’ শীর্ষক ‘থিংক পিস’ অনুযায়ী এই অনলাইন প্লাটফর্ম প্রত্যক্ষ করেছে যে ‘শ্যাডো সিটি’গুলি (টিয়ার ২ ও ৩ শহর) থেকে ভার্চুয়াল রেসিডেন্সিয়াল ডিমান্ড বেড়ে চলেছে। কর্পোরেট ওয়ার্কফোর্সের ‘রিভার্স মাইগ্রেশন’ এবং ‘রিমোট ওয়ার্কিং’য়ের ‘ইনক্রিজড ফ্লেক্সিবিলিটি’ এই ভার্চুয়াল রেসিডেন্সিয়াল ডিমান্ড বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। আগ্রা ও অমৃতসরের মতো শহরে প্রি-কোভিড পর্যায়ে ১০০ শতাংশ বা তারও বেশি বৃদ্ধি…
Read More
স্মাইল ট্রেনের সঙ্গে হিমালয়ার ‘মুস্কান’

স্মাইল ট্রেনের সঙ্গে হিমালয়ার ‘মুস্কান’

দ্য হিমালয়া ড্রাগ কোম্পানি তার ফ্ল্যাগশিপ সামাজিক উদ্যোগ ‘মুস্কান’ শুরু করল মধ্য প্রদেশ ও ছত্তিশগড়ে। এর উদ্দেশ্য হল ফাটা ঠোঁট ও তালুর ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা। স্মাইল ট্রেনের সহযোগিতায় এই উদ্যোগের মাধ্যমে ছোটোদের জন্য বিনামূল্যে ফাটা ঠোঁট ও তালুর চিকিৎসায় সাহায্য করা হবে।  ওয়ার্ল্ড স্মাইল ডে’র পূর্বাহ্নে চালু করা ‘একনঈমুস্কান’ ক্যাম্পেনের মাধ্যমে হিমালয়া লিপ কেয়ার একেবারে তৃণমূল স্তরে ফাটা ঠোঁট ও তালুর চিকিৎসা বিষয়ক সচেতনতা প্রসারে গুরুত্ব দিচ্ছে। এবছরের ক্যাম্পেনে অর্জুন পুরস্কার জয়ী ও কমনওয়েলথ গোল্ড মেডালিস্ট গীতা ফোগট উপস্থিত থেকে ‘মুস্কান’ উদ্যোগের প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন।  ক্যাম্পেনটি আরম্ভ হয়েছে ৮ বছর বয়সী মুনমুনের এক হৃদয়স্পর্শী ও প্রেরণাদায়ক ভিডিয়োর মাধ্যমে।…
Read More
মর্মান্তিক পথ দুঘটনায় প্রাণ হারাল একই পরিবারের পাঁচ সদস্য

মর্মান্তিক পথ দুঘটনায় প্রাণ হারাল একই পরিবারের পাঁচ সদস্য

ফালাকাটা-ধুপগুড়ি জাতীয় সড়কে এক পথ দুঘটনায় প্রাণ হারাল একই পরিবারের পাঁচ সদস্য। জখম আরো দুই, তাদের অবস্থাও আশঙ্কাজনক। এমনই মর্মান্তিক পথদুর্ঘটনাটি ঘটেছে ফালাকাটার বালাসুন্দর এলাকায়। সূত্রের খবর , সোমবার সকাল সাতটা নাগাদ জাতীয় সড়কে ডুডুয়া ব্রিজের কাছাকাছি একটি শিলিগুড়িগামী ছোটগাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে ছোটগাড়িটি রাস্তার পাশে নয়ানজুলিতে পরে যায়। ঘটনাস্থলেই ওই ছোটগাড়িতে থাকা ৫ জনের মৃত্যু হয় ।জখম হয়েছে আরো দুইজন । স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মৃত এবং জখম ব্যক্তিদের ফালাকাটা হাসপাতালে পাঠানো হয় । স্থানীয় বাসিন্দারাই মৃত ও জখমদের উদ্ধার করে ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠান ।পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত…
Read More
দিনভর চেষ্টার পর অবশেষে খোঁজ মিলল নিঁখোজ কিশোরের মৃতদেহ

দিনভর চেষ্টার পর অবশেষে খোঁজ মিলল নিঁখোজ কিশোরের মৃতদেহ

দিনভর চেষ্টার পর অবশেষে খোঁজ মিলল নিঁখোজ কিশোরের মৃতদেহ। গতকালই জলপাইগুড়ির করলা নদীতে তলিয়ে যায় এক কিশোর। রবিবার সকাল ন'টা নাগাদ থার্মোকলের ভেলা দিয়ে করলা নদী পারাপার হ‌ওয়ার সময় জলে পড়ে তলিয়ে যায় ওই কিশোর। এরপর পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীদের পাশাপাশি এলাকাবাসীরা দিনভর নদীতে নেমে তল্লাশি চালান। আসেন জলপাইগুড়ির ডাবগ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা‌ও।জানা গেছে সিভিল ডিফেন্সের বাহিনী এসে দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজির পর অবশেষে পাওয়া যায় ওই কিশোরের লাশ উদ্ধারকর্মীদের মারফত জানা গিয়েছে মৃতদেহটি পাথরের এক কোণে আটকে ছিল । সেখান থেকে উদ্ধার করতেই এলাকায় শোকের ছায়া নেমেছে জলপাইগুড়ির কিং সাহেব ঘাট এলাকায়। মৃতদেহ‌টি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে।
Read More
কল্যাণ জুয়েলার্সের সংকল্প কালেকশন

কল্যাণ জুয়েলার্সের সংকল্প কালেকশন

আসন্ন দুর্গা পুজোর প্রস্তুতি হিসেবে কল্যাণ জুয়েলার্স নিয়ে এসেছে সংকল্প কালেকশন। এই কালেকশন হল সোনার উপরে এনামেল মীনাকারি কাজ করা হাতে তৈরি চিরায়ত অলঙ্কারের সম্ভার। এর কারিগরিতে ব্যবহার হয়েছে পার্সিয়ান মীনাকারি কাজ, যাতে বাংলার অলঙ্কার শিল্পের চিরকালীন ধারা বর্তমান। এর প্রতিটি গহনায় ধরা পড়েছে সংস্কৃতি ও ঐতিহ্যের সাক্ষর। পুজো উপলক্ষে কল্যাণ জুয়েলার্স ‘৩০০ কেজি গোল্ড গিভঅ্যাওয়ে’ ক্যাম্পেনের আওতায় আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। কল্যাণে কেনাকাটা করলে ‘ইনস্ট্যান্ট রিডীমেবল ভাউচার’ পাওয়া যাবে ৩০ নভেম্বর অবধি। এছাড়া, ২০ শতাংশ অ্যাডভান্স দিয়ে বর্তমান মূল্যে কেনাকাটার জন্য ‘গোল্ড রেট প্রোটেকশন’-সহ ধনতেরাস প্রি-বুক অফারও শুরু হয়েছে, যা চালু থাকবে ২০ অক্টোবর পর্যন্ত। সংকল্প কালেকশন লঞ্চ্‌ হচ্ছে…
Read More
এসবিআই লাইফের কনজিউমার সার্ভে

এসবিআই লাইফের কনজিউমার সার্ভে

কোভিড-পরবর্তী বিশ্বে ফিনান্সিয়াল ইমিউনিটি বিষয়ে গ্রাহকদের মতামতের ভিত্তিতে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স তাদের একটি গ্রাহক সমীক্ষার ফলাফল প্রকাশ করল। দ্য নিয়েলসন কোম্পানিকে ‘আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার অ্যাটিচ্যুড টুওয়ার্ডস ফিনান্সিয়াল ইমিউনিটি’ শীর্ষক সমীক্ষাটি করার জন্য নিযুক্ত করা হয়েছিল। দেশের ১৩টি প্রধান শহরে ২,৪০০ জন গ্রাহকের কাছে যাওয়া হয়েছিল সমীক্ষার প্রয়োজনে। জানা গেছে, কোভিড-১৯ প্রাদুর্ভাবের ফলে শারীরিক রোগপ্রতিরোধের ব্যাপারটি অনেকের কাছেই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ১০ জনের মধ্যে ৮ জনই সচেতন যে ‘স্ট্রেস’ মানুষের মানসিক ও শারীরিক ইমিউনিটি হ্রাস করে।  সমীক্ষায় স্ট্রেসের কারণ জানার চেষ্টায় স্পষ্ট হয়েছে যে আর্থিক দুশ্চিন্তাকে সর্বাধিক বলে মনে করেছেন উত্তরদাতারা। আর্থিক দুশ্চিন্তার কারণ হিসেবে গ্রাহকরা লাইফস্টাইল ডিজিজে আক্রান্ত হলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট…
Read More
পরিচালক রাজ চক্রবর্তীর নামে ভুয়ো অ্যাকাউন্ট

পরিচালক রাজ চক্রবর্তীর নামে ভুয়ো অ্যাকাউন্ট

রাজ চক্রবর্তীর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণার অভিযোগে মহিলা-সহ ৩ জনকে গ্রেপ্তার করল কসবা থানার পুলিশ। গোটা বিষয়টি সকলকে জানিয়েছেন রাজ। জানা গিয়েছে, সম্প্রতি শিশু শিল্পীর খোঁজে নিজের ফেসবুক পেজে একটি বিজ্ঞাপন দেন রাজ চক্রবর্তী। স্বাভাবিকভাবেই তা অভিভাবকদের নজরে পড়তেই অনেক তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এই খবর পরিচালকের কাছে যায়, কেউ বা কারা তাঁর নাম করেই থেকে টাকা নিচ্ছেন। বহু মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে। সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরা পড়ে যায় অভিযুক্তরা।
Read More