Editor

8890 Posts
আবারও ধর্ষণ যোগীরাজ্য

আবারও ধর্ষণ যোগীরাজ্য

লখনউ: লখনউ থেকে মহারাষ্ট্রের নাগপুর ধর্ষণের অভিযোগ জানালেন ২২ বছর বয়সি এক নেপালি তরুণী। রীতিমতো পালিয়ে নাগপুর আসেন তিনি। প্রাথমিক ভাবে এফআইআর দায়ের করেন তিনি। মহিলার দেওয়া তথ্য অনুযায়ী, মাদক খাইয়ে ধর্ষণ করা হয় তরুণীকে। তোলা হয় অশ্লীল ছবিও। থানায় গেলেই সেই ছবি ভাইরাল করে দেওয়া হয়। প্রাণ ভয়ে রাতারাতি এই তরুণী পালিয়ে আসেন নাগপুর। সেখানেই কোরাডি পুলিশ স্টেশনে প্রাথমিক এফআইআর দায়ের হয়। রবিবার রাতেই নাগপুর পুলিশের একটি দল ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More
করোনা পজিটিভ প্রবীণ সৌমিত্র চট্টোপাধ্যায়

করোনা পজিটিভ প্রবীণ সৌমিত্র চট্টোপাধ্যায়

বাংলা সিনেমার পাশাপাশি টেলিভিশনের অভিনেতা ও কুশীলবরাও আক্রান্ত হয়েছেন কোভিড ১৯-এ। করোনভাইরাসে আক্রান্ত বাংলা সিনেমার প্রবাদপ্রতীম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন।  তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিমও গঠন করা হচ্ছে বলে।
Read More
মানহানির মামলা ঠুকলেন রিচা চড্ডা

মানহানির মামলা ঠুকলেন রিচা চড্ডা

পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন এক বাঙালি অভিনেত্রী এবং গোটা ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী রিচা চড্ডার নাম জড়িয়েছিলেন সেই নায়িকা। এই প্রসঙ্গে এবার বম্বে হাইকোর্টে মানহানির মামলা ঠুকলেন অভিনেত্রী রিচা চড্ডা। নিজের আইনজীবী সবিনা বেদি সচ্চরের মাধ্যমে আদালতের কাছে রিচা জানিয়েছেন ওই নায়িকা এবং অন্য সকলে তাঁর বিরুদ্ধে অপমানজনক ওই ধরণের মন্তব্য করা যেন ভবিষ্যতে বন্ধ করা হয়। আইনি নোটিশ পাঠানোর পরেও ওই নায়িকা রিচার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকেননি।
Read More
সুশান্তের মৃত্যুর ফরেন্সিক রিপোর্ট মানতে নারাজ শেখর সুমন

সুশান্তের মৃত্যুর ফরেন্সিক রিপোর্ট মানতে নারাজ শেখর সুমন

এইমস দ্বারা সুশান্তের মৃত্যুর ফরেন্সিক রিপোর্ট সামনে আসতেই আবারও ফুসে উঠলেন শেখর সুমন। রিপোর্টে আসে সুশান্তের খুন হয়নি আত্মহত্যাই করছেন। এই সংবাদ মানতে নারাজ শেখর সুমন। কঙ্গনাও আওয়াজ তুলেছেন এই রিপোর্ট এর বিরুদ্ধে। শেখর-এর বক্তব্য “এইমস এর রিপোর্ট নেতিবাচক এসেছে। আমি জানতাম এটি ঘটবে। এটি পূর্বেই সিদ্ধান্তে ছিলই। আমি দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছি যে মামলাটি হাইজ্যাক, ডাইভার্টেড, বিকৃত করা হয়েছে তবে আমরাও হাল ছাড়বোনা। আশার আলো এখন সিবিআই। আমরা সকলেই জানি আসল সত্যটা কি”।
Read More
পোষ্য সারমেয়কে পিষে মারার অভিযোগ উঠল কলকাতার গড়িয়ায়

পোষ্য সারমেয়কে পিষে মারার অভিযোগ উঠল কলকাতার গড়িয়ায়

এক নিরীহ পোষ্য সারমেয়কে পিষে মারার অভিযোগ উঠল কলকাতার গড়িয়া অঞ্চলে। সরস্বতী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ গেছে গত সেপ্টেম্বরের ২৫ তারিখ শ্রয়ী মুখার্জি নামে এক বেসরকারি সংস্থার গাড়ির চালক তাঁর পোষ্য সারমেয়র ডান পায়ে আঘাত করে। ঘটনাটি ফোনে খবর পেয়ে দ্রুত সেখানে সরস্বতী বন্দোপাধ্যায়ের পৌঁছানোর আগেই স্থানীয় মানুষ কুকুরটিকে সেবাশুশ্রূষা করে। পরেরদিন সকালবেলা যথারীতি চিকিৎসক এসে সারমেয়টির চিকিৎসা শুরু হয় । দীর্ঘ পাঁচদিন পর কুকুরটি প্রায় সুস্থ ওঠে। এইসময় অভিযুক্ত ড্রাইভারের মালিককে গিয়ে পুরো ঘটনাটি জানানো সত্ত্বেও তাঁরা কোনো প্রতিক্রিয়া জানাননি। সরস্বতী দেবীর আরো অভিযোগ কুকুরটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে হঠাৎ আচমকা কয়েকদিন পর কুকুরটিকে বিল্ডিং এর সামনে মারা যায়। অভিযোগ…
Read More
কোভিডে আক্রান্ত হলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী

কোভিডে আক্রান্ত হলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী

করোনায় আক্রান্ত হলেন রাজ্যের বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী । রবিবার রাতেই আবু হাসেম খান চৌধুরীকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে,  কয়েকদিন ধরে কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু) শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মালদার বাড়িতেই ছিলেন তিনি। শনিবার তাঁর করোনা পরীক্ষাকরা হয়। রবিবারই পজিটিভ রিপোর্ট আসে। এই পরিস্থিতিতে তাঁকে রবিবারই তড়িঘড়ি কলকাতা নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। বর্তমানে তাঁর বয়স প্রায় আশি বছর। তাঁর আরোগ্য কামনায় ইতিমধ্যে দলীয় কর্মীরা যজ্ঞ এর আয়োজন করছেন। উত্তরবঙ্গের একমাত্র কংগ্রেস সাংসদের শরীরিক অবস্থায় উদ্বিগ্ন রাজ্যের কংগ্রেস নেতৃত্ব ও কেন্দ্রীয় হাইকমান্ড।এদিকে কংগ্রেস সাংসদ ডালুবাবুর সুস্থ…
Read More
ক্ষতিপূরণের দাবিতে কৃষিদপ্তরের সামনে ধান পুঁতে বিক্ষোভ চাষীদের

ক্ষতিপূরণের দাবিতে কৃষিদপ্তরের সামনে ধান পুঁতে বিক্ষোভ চাষীদের

প্রবল বর্ষায় ভেসে গেছে ধানের খেত। নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর ধানের জমি। চাষীদের এই বিপুল পরিমাণ ক্ষতিতে চিন্তায় পড়েছে উত্তরদিনাজপুর জেলার কয়েকহাজার চাষী। এই ক্ষতিপূরণের দাবিতে কৃষি দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল বামফ্রন্ট। সূত্রের খবর কৃষকদের ক্ষতিপূরণের দাবী তুলে সোমাবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা কৃষি আধিকারিকের দপ্তরের সামনে ধান পুতে বিক্ষোভ দেখাল বামফ্রন্টের কৃষক সংগঠন সারাভারর কৃষক সভার নেতাকর্মীরা।জেলা বামফ্রন্টের চেয়ারম্যান অপূর্ব পাল নিজে কৃষি দপ্তরের বাইরে ধান পুতে প্রতিবাদ দেখান।
Read More
জোর আগে বকেয়া বেতন সহ বোনাস পেয়ে খুশি হাজারেরও বেশি আন্দোলনকারী শ্রমিক

জোর আগে বকেয়া বেতন সহ বোনাস পেয়ে খুশি হাজারেরও বেশি আন্দোলনকারী শ্রমিক

দীর্ঘদিনের আন্দোলনের জেরে অবশেষে শ্রমিকদের বকেয়া বেতন দিতে বাধ্য হল এইচসিসি। বকেয়া বেতনের সঙ্গে সঙ্গে পুজোর বোনাসও মিটিয়ে দেয় বলে জানা গেছে। পুজোর আগে বকেয়া বেতন সহ বোনাস পেয়ে খুশি হাজারেরও বেশি আন্দোলনকারী শ্রমিক।বাকি ছয় মাসের বকেয়া বেতন আগামী জানুয়ারির মধ্যেই মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন এইচসিসি কর্তৃপক্ষ। সোমবার বিকেলে এব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যানারকে সামনে রেখেই  বৈষ্ণবনগর থানার আঠারো মাইল এলাকার টোল প্লাজা সংলগ্ন এইচসিসি দপ্তরের সামনে একটি পথসভা করে ফেডারেশন অফ অল ইন্ডিয়া কনস্ট্রাকশন ওয়াকার্স ইউনিয়নের সদস্যরা । সেখানেই দাবি তোলা হয় বাকি বকেয়া বেতনের দেওয়ার বিষয়টি যাতে লিখিত আকারে দেয় এইচসিসি কর্তৃপক্ষ ।পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে…
Read More
“হাথরসের ঘটনা নিয়ে অযথা রাজনীতি না করার পরামর্শ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী দেবশ্রী চৌধুরীর

“হাথরসের ঘটনা নিয়ে অযথা রাজনীতি না করার পরামর্শ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী দেবশ্রী চৌধুরীর

কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী দেবশ্রী চৌধুরী ‘হাথরসের ঘটনা নিয়ে বিরোধী রাজনৈতিক দল দ্বারা রাজনীতি করার দাবি করেছেন . রবিবার শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে তিনি হাথরসের ঘটনা কে নিন্দনীয় আখ্যা দিয়ে বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য পুরো ঘটনার তদন্ত সিবিআই হাতে তুলে দিয়েছেন। তিনি আশা প্ৰকাশ করেন সিবিআই তদন্তে বাস্তব তথ্য উঠে আসবে . তিনি বলেন বাংলায় কোনো দলিত পরিবারের মেয়ের ধর্ষণ হলে তিনি পথে নামেন না ,কিন্তু বিজেপি শাসিত রাজ্যে কোনো ঘটনা ঘটলে তিনি পথে নামেন। এটা রাজনীতি ছাড়া আর কিছু নয় বলে অভিযোগ করেন। . পাশাপাশি তিনি বিরোধীদের এই ঘটনা নিয়ে অযথা রাজনীতি…
Read More
পুজোর আগেই সৌরভের হাত ধরে প্রকাশিত হতে চলেছে অশোক ভট্টাচার্যের বই

পুজোর আগেই সৌরভের হাত ধরে প্রকাশিত হতে চলেছে অশোক ভট্টাচার্যের বই

পুজোর আগেই সৌরভের হাত ধরে প্রকাশিত হতে চলেছে অশোক ভট্টাচার্যের বই । সম্প্রতি ছয়-সাতমাসের করোনা এবং লকডাউনের প্রেক্ষাপটে নগর ও অর্থনীতি নিয়ে লিখে ফেলেছেন বই। আর সেই বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন সৌরভ । তাঁর হাত ধরেই প্রকাশিত হবে বইটি । দাদা সৌরভ গাঙ্গুলির সঙ্গে অশোক ভট্টাচার্য এর সুসম্পর্কের কথা সবার জানা । গতকালই কলকাতা সফরে গিয়ে দীর্ঘদিন পরে দেখা হয় দুজনের । ব্যক্তিগত শারীরিক খোঁজ খবর, শিলিগুড়ির করোনা পরিস্থিতি সহ নানা রাজনৈতিক ও অ-রাজনৈতিক কথা বার্তা হয়েছে বলে জানা গেছে ।
Read More