Editor

8890 Posts
নেহা-রোহনের ‘রোকা’

নেহা-রোহনের ‘রোকা’

এইবার সত্যি সত্যিই গাঁটছাড়া বাঁধছেন নেহা কক্কর ও রোহন প্রীত সিং। ২৪ অক্টোবরই সাত পাকে বাঁধা পড়বেন এই জুটি। গত কয়েক দিন ধরেই বি-টাউনের অলিতে-গলিতে ভেসে বেড়াচ্ছে নেহার বিয়ের খবর। মঙ্গলবার রাতে ‘রোকা’ সেরেমানির ভিডিয়ো শেয়ার করেন নেহা। একদম ট্রাডিশ্যানাল পোশাকে পাওয়া গেল নেহা-রোহন জুটিকে। এই ভিডিয়োয় পঞ্জবি ঢোল-নাগাড়ার তালে জমিয়ে নাচতে দেখা গেল নেহা-রোহন ও তাদের পরিবারকে।
Read More
ডেঙ্গি আক্রান্ত প্রিন্স-যুবিকা

ডেঙ্গি আক্রান্ত প্রিন্স-যুবিকা

করোনার পর ডেঙ্গিতে আক্রান্ত টেলিভিশনের জনপ্রিয় তারকা প্রিন্স নরুলা এবং যুবিকা চৌধুরী। সোশ্যাল সাইটে পোস্ট শেয়ার করেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী। সম্প্রতি যুবিকা জানান, জেঙ্গিতে আক্রান্ত হওয়ার আগে তাঁদের উপর থাবা বসায় করোনা। কোভিডে আক্রান্ত হওয়ার পর বাড়ির মধ্যে ২১ দিন আইসোলেশনে ছিলেন তাঁরা। তবে তাঁরা দুজনেই উপসর্গবিহীন ছিলেন।
Read More
কোচবিহারের দিনহাটায় তৃণমূলের যুবশক্তি কর্মশালা

কোচবিহারের দিনহাটায় তৃণমূলের যুবশক্তি কর্মশালা

কোচবিহারের দিনহাটা ব্লকে আজ বাংলার যুবশক্তি কর্মশালা অনুষ্ঠিত হল। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলের যুব সদস্যদের সক্রিয় করে তুলতে এই কর্মসূচি বলে জানা গেছে। এদিনের দিনহাটা 2 নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কিসমত দশ গ্রামে বাংলার যুব শক্তির কর্মশালা।এই কর্মশালায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক ।উপস্থিত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণু সরকার, জেলা যুব সহ-সভাপতি কুমার দেব মুখার্জি, জাকারিয়া হোসেন ,সাধারণ সম্পাদক অজয় রায়,ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুকুমার বর্মন, সহ-সভাপতি তাপস দাস, দীপক ভট্টাচার্যী, দিনহাটা শহর ব্লক যুব সভানেত্রীমৌমিতা ভট্টাচার্যসহ পঞ্চায়েতের প্রধানগন, অঞ্চল সভাপতিগন ও গ্রাম পঞ্চায়েতের সদস্য ও সদস্যাগণ ।
Read More
সু-সংবাদ বাংলায় ডাক্তারি পড়ুয়াদের জন্য

সু-সংবাদ বাংলায় ডাক্তারি পড়ুয়াদের জন্য

ডাক্তারের অভাব রয়েছে বাংলাতে। এই সমস্যা বেশি করে প্রকট হয়েছে কোভিডের সময়ে। কেন্দ্রের কাছে রাজ্যের তরফে এমবিবিএস আসন বাড়ানো নিয়ে আবেদনও করা হয়েছিল। এই মর্মে মঙ্গলবার দুপুরে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে ডাক্তারি পড়ার আসন বেড়ে হবে চার হাজার। প্রতি বছরই রাজ্যের অনেক ডাক্তারি পড়ুয়াকে ভিন রাজ্যে পড়তে যেতে হয়। ফলে রাজ্যে আসন সংখ্যা বাড়ানো হলে সেই সমস্যা অনেকটাই লাঘব হবে। এদিন টুইট করে মুখ্যমন্ত্রী জানান, পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রথম এমবিবিএস পড়ুয়াদের ব্যাচ শুরু হচ্ছে। প্রসঙ্গত, কয়েক দিন আগেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র আরও শক্তিশালী করার স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড হাসপাতালগুলিতে আরও নার্স নিযুক্ত করার নির্দেশ…
Read More
ফের শাহরুখ জাদুতে মাততে চলেছে বলিউড

ফের শাহরুখ জাদুতে মাততে চলেছে বলিউড

২০১৮-তে জিরোর পর নভেম্বর শেষে পরবর্তী ছবির শ্যুটিং শুরু করছেন শাহরুখ খান। বর্তমানে আমিরশাহিতে আছেন কিং খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও প্রযোজক আদিত্য চোপড়ার এই ছবিতে হিরোইন দীপিকা পাড়ুকোন ও ভিলেনের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। সিদ্ধার্থের আগের ছবি ওয়্যারের মতো এটিও হবে অ্যাকশন প্যাকড প্রতিহিংসার ছবি। পাঠানের লুকসে দেখা যাবে তাঁকে। অবসর শেষ। 
Read More
শ্রীলঙ্কার ক্রিকেট তারকা মুরলীধরনের বায়োপিক ছাড়লেন বিজয় সেতুপতি

শ্রীলঙ্কার ক্রিকেট তারকা মুরলীধরনের বায়োপিক ছাড়লেন বিজয় সেতুপতি

মুথাইয়া মুরলীধরনের বায়োপিকে অভিনয় করবেন না বিজয় সেতুপতি, একথা টুইটারে জানানোর পরও অভিনেতার নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। জুলাই মাসে শ্রীলঙ্কার ক্রিকেট তারকা মুরলীকে নিয়ে ‘৮০০’ নামক ছবি কথা ছিল পরিচালক শ্রীপতির। গত ১৩ অক্টোবর পোস্টার প্রকাশ্যে আসে। এরপর থেকেই তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় অভিনেতাকে। এরপর বিজয় সেতুপতিকে মুরলীধরন প্রজেক্ট থেকে বেরিয়ে আসার অনুরোধ করে চিঠি টুইট করেন। বিজয় ছাড়ার কথা ক্যাপশনে জানালেও তারপরও সোশ্যাল মিডিয়ায় তাঁর নাবালিকা কন্যা শ্রীজাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।
Read More
চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুন্নাভাই

চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুন্নাভাই

স্টেজ ফোর ক্যানসারে ভুগছেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত। কিন্তু আশার কথা হল চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। পরিবারের সূত্রে জানা গিয়েছে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ফুসফুসে ক্যানসারের চিকিৎসা হচ্ছে মুম্বইতেই। টেস্ট রেজাল্টও খুব ভালো হয়েছে।  হালেই একটি ইনস্টাগ্রাম ভিডিওতে মুন্নাভাই বলেছিলেন যে তিনি ক্যানসারকে হারাবেনই। আগামী মাসেই শ্যুটিং শুরু করছেন KGF: Chapter2 ছবির। সঞ্জয়ের শেষ ছবি ছিল সড়ক-২ যা বক্স অফিসে সাফল্য পায়নি।
Read More
ইসলামপুরে ট্রান্সফর্মারে আগুন,

ইসলামপুরে ট্রান্সফর্মারে আগুন,

ট্রান্সফরমার সংস্কার চলাকালীন সময়ে হঠাৎই আগুন লেগে চাঞ্চল্য ছড়াল ইসলামপুরের মিলন পল্লীতে। জানা যায় ট্রান্সফরমার মেরামত করার সময়ে হঠাৎই এলাকায় আগুন লেগে যায়। বড়সড় দুর্ঘটনার এড়াতে দ্রুত দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনলে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে এবং ইসলামপুর দমকল বিভাগ সূত্রে জানা গেছে এদিন সকালে সাবস্টেশন এ রুটিন মেনটেনেন্স এর কাজ চলছিল । কাজ শেষে কর্মীরা সাবস্টেশনের লাইন চার্জ দেন ।সেই সময় আচমকাই সাব-স্টেশনে রাখা ট্রান্সফর্মার গুলো থেকে চুঁইয়ে পড়া তেলের উপর ইলেকট্রিক ফ্লাশিং এর আগুনের ফুলকি পরে। সেই ফুলকিতে ট্রান্সফর্মার এর তেলে আগুন লেগে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে । সাব-স্টেশনের কর্মীরা ইসলামপুর ফায়ার স্টেশনের খবর দেন।ঘটনাস্থলে দমকলের…
Read More
হাইকোর্টের রায়ে ব্যারিকেড বসানোর প্রস্তুতি তুঙ্গে

হাইকোর্টের রায়ে ব্যারিকেড বসানোর প্রস্তুতি তুঙ্গে

কলকাতা: পুজো নিয়ে গতকাল কলকাতা হাইকোর্টের রায় ঘোষণার পর থেকেই বহু পুজোমণ্ডপ ব্যারিকেড বসাতে শুরু করেছে। আবার কিছু পুজোমণ্ডপ আগে থেকেই সেই ব্যবস্থা করে রেখেছিল। করোনা আবহে পুজো হচ্ছে রাজ্যজুড়ে। তাই সংক্রমণ ঠেকাতে এটাই দাওয়াই। বাড়িতে থেকেই নিতে হবে পুজোর আনন্দ। এই বিষয়ে উত্তর কলকাতার বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির সচিব সহাল ঘোষ বলেন, ‘‌ ইতিমধ্যেই আমরা পুজোমণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছি।’ পশ্চিম–প্রান্তে দেবদারু ফটকে ব্যারিকেড বসে গিয়েছে। একটি স্ক্রিনে পুজো দেখার ব্যবস্থা করা হয়েছে। সল্টলেকের এফডি ব্লক পুজোতেও বসে গিয়েছে ব্যারিকেড।
Read More
সুশান্তের মৃত্যুর তদন্তে গ্রেফতার অভিনেতা অর্জুন রামপালের বান্ধবীর ভাই

সুশান্তের মৃত্যুর তদন্তে গ্রেফতার অভিনেতা অর্জুন রামপালের বান্ধবীর ভাই

মুম্বই- সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের মধ্যেই মাদক ঘটনায় নাম জড়ালো অভিনেতা অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডস-এর। গ্যাব্রিয়েলার ভাই, দক্ষিণ আফ্রিকার নাগরিক অ্যাগিসিলাওসকে মাদক ঘটনায় গ্রেফতার করেছে এনসিবি। এনসিবি তরফ থেকে জানানো হয়েছে যে সুশান্তের মামলায় গ্রেফতার হওয়া মাদক পাচারকারীর সঙ্গে যোগাযোগ ছিল অ্যাগিসিলাওসের। প্রসঙ্গত গত ১৪ জুন বান্দ্রা ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। এই ঘটনায় মাদক যোগ উঠে এসেছে।
Read More