Editor

8890 Posts
বাজারে এল টাইড ফ্রেশ অ্যান্ড ক্লিন

বাজারে এল টাইড ফ্রেশ অ্যান্ড ক্লিন

বাজারে এল ‘টাইড ফ্রেশ অ্যান্ড ক্লিন’। এটি এনেছে পি-অ্যান্ড-জি’র অন্যতম অগ্রণী ফ্যাব্রিক কেয়ার ব্র্যান্ড টাইড। এই প্রথম টাইডের প্যাকের রঙ হচ্ছে হলুদ, যা এতকাল ছিল কমলা। নতুন ‘টাইড ফ্রেশ অ্যান্ড ক্লিন’ কিছু নির্বাচিত এলাকায় পাওয়া যাচ্ছে। এর দাম ৩৫ টাকা (৫০০ গ্রাম) ও ৬৯ টাকা (১ কেজি)। ‘টাইড ফ্রেশ অ্যান্ড ক্লিন’ তিনভাবে সুবিধাজনক – এটি কাপড়ের কড়া ময়লা পরিষ্কার করে, ধোয়ার পর সতেজতা আনে ও ব্যয় সাশ্রয়ী। নতুন প্রোডাক্টের সঙ্গে টাইড এনেছে একটি ব্র্যান্ড প্রোমোশনাল ফিল্ম, যাতে অভিনয় করেছেন অভিনেতা সঞ্জয় মিশ্র ও অভিনেত্রী আয়েষা রাজা। টাইড সবসময়ে চমকদার সাদার পক্ষে, আর সেই বার্তাই এই নতুন টিভিসি’তে তুলে ধরেছেন সঞ্জয়…
Read More
শিলিগুড়িতে ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর

শিলিগুড়িতে ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর

গ্লোবাল প্রিমিয়াম টেকনোলজি ব্র্যান্ড ওয়ানপ্লাস তার প্রথম এক্সপিরিয়েন্স স্টোর লঞ্চ্‌ করল শিলিগুড়িতে। ভারতে অফলাইন উপস্থিতি মজবুত করার কর্মসূচির অঙ্গ হিসেবে এই স্টোরটি খোলা হল। শিলিগুড়িতে এই স্টোরটি চালু হয়েছে উত্তরায়ণ টাউনশিপে সিটি সেন্টার মলে।  ভারতের বাজারের দিকে চোখ রেখে রিটেল ব্যবসার জন্য ওয়ানপ্লাস ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। শিলিগুড়িতে ওয়ানপ্লাস ব্যবহারকারীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন এই শহরের গ্রাহকরা আরও সহজে এই ব্র্যান্ডের প্রোডাক্টের সম্ভার থেকে কেনাকাটার সুবিধা পাবেন, যেমন নতুন লঞ্চ্‌ হওয়া ওয়ানপ্লাস ৮টি ৫জি ও ওয়ানপ্লাস নর্ড। বর্তমানে ওয়ানপ্লাসের ৫০০০-এরও বেশি অফলাইন স্টোর রয়েছে এবং আগামী বছরে তা ৮০০০-এরও বেশি করার পরিকল্পনা রয়েছে। আগামী বছরে সার্ভিস সেন্টার নেটওয়ার্ক…
Read More
পুজোর মধ্যেই  নতুন রাস্তা পেল মালদার বেশ কয়েকটি ওয়ার্ড

পুজোর মধ্যেই নতুন রাস্তা পেল মালদার বেশ কয়েকটি ওয়ার্ড

পুজোর আগে রাস্তা সংস্কার শুরু হল মালদায় । দীর্ঘদিন ধরে রাস্তাগুলি বেহাল ছিল বলে অভিযোগ ।জানা গেছে পুজোর মুখেই শুরু হয়ে গিয়েছে পুরাতন মালদার কুড়ি টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার রাস্তা সংস্কারের কাজ । মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কারের কাজ। রাজ্য পুরো ও নগরোন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায় এই কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষ । ষষ্ঠীর মধ্যে পুরাতন মালদার বেহাল রাস্তা সংস্কার কাজ সম্পন্ন করে ফেলা হবে বলেও জানিয়েছেন পুরো প্রশাসক কার্তিক ঘোষ। তিনি বলেন , পুজোর মুখে চলাচলের ক্ষেত্রে মানুষ যাতে কোনো রকম সমস্যায় না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই জরুরী পরিস্থিতিতে পুরসভার বিভিন্ন…
Read More
সুরক্ষা ব‍্যবস্থা  খতিয়ে দেখল জলপাইগুড়ি জেলা পুলিশ

সুরক্ষা ব‍্যবস্থা খতিয়ে দেখল জলপাইগুড়ি জেলা পুলিশ

হাইকোর্টের নির্দেশ প্রতিটি মন্ডপে মন্ডপে কার্যকর হচ্ছে কিনা তা খতিয়ে দেখল জলপাইগুড়ি জেলার পুলিশ। মানুষের বেরোনোর আগে জলপাইগুড়ি শহরের সমস্ত প্যান্ডেলে ব্যারিকেড, স্যানিটাইজেশন সহ যাবতীয় স্বাস্থ্যবিধি দেখতে এদিন শহরের সমস্ত পুজো মন্ডপে পৌঁছলেন জলপাইগুড়ি পুলিশ সুপার সহ উচ্চ পদস্থ আধিকারিকরা। হাইকোর্ট ও প্রশাসনের নির্দেশ অনুযায়ী পুজো কমিটি‌গুলো মণ্ডপের সামনে সমস্ত সুরক্ষা ব‍্যবস্থা নিচ্ছে কিনা তা খতিয়ে দেখার কাজ শুরু করল জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন ।দুদিন আগে হাইকোর্টের নির্দেশে‌র পর‌ই পুলিশ প্রসাশনের কড়া নজরের মধ‍্য দিয়ে পুজো মণ্ডপগুলো‌তে কাজ হচ্ছে । হাইকোর্টের কোভিড রুলস মেনে পুজো কমিটিগুলোকে মণ্ডপসজ্জার কাজ করতে বলা হয়েছে । কোথায় কেমন কাজ হচ্ছে তা খতিয়ে দেখার জন্য…
Read More
ভারতে ডিজিটাইজেশনের হার বাড়ছে

ভারতে ডিজিটাইজেশনের হার বাড়ছে

ফ্লিপকার্টের দ্য বিগ বিলিয়ন ডেজ-এর প্রথম দিন থেকেই দেশ ডিজিটাইজেশনের দিকে আরও এগিয়ে যাচ্ছে বলে জানা গেল। এই উৎসবের মরশুমে ফ্লিপকার্ট যখন তার গ্রাহক, বিক্রেতা, এমএসএমই ও হস্তশিল্পীদের দিকে নজর নিবদ্ধ রেখেছে, সেইসময়ে এই চিত্র উঠে এসেছে।  মেট্রো ও টিয়ার ২ শহরগুলির নতুন গ্রাহকদের ৫০ শতাংশ টিয়ার ৩ প্লাস শহরের। টিয়ার ৩ শহরগুলির নতুন গ্রাহকদের কেনাকাটার ৫৩ শতাংশ হোম ক্যাটাগরির। লার্জ অ্যাপ্লায়েন্সেস ও বিউটি অ্যান্ড জেনারেল মার্চেন্ডাইজের প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে নতুন গ্রাহকদের কেনাকাটায়।  টিয়ার ২ ও অন্যান্য শহরগুলির বিক্রেতাদের সঙ্গে নিয়ে এমএসএমই-গুলিও ঘুরে দাঁড়িয়ে ই-কমার্সের বৃদ্ধি ঘটাচ্ছে। ২৫৫০টি পিনকোড এলাকার স্থানীয় এমএসএমই-গুলির কাছে চাহিদা আসছে দেশের বিভিন্ন স্থান…
Read More
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায়  প্রেমিকা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় প্রেমিকা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসলেন প্রেমিকা । ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের আশ্রমপাড়া এলাকায়। প্রেমিকার অভিযোগ ইসলামপুরের যুবক সোনা চাকির সঙ্গে ওই প্রেমিকার তিন বছরের সম্পর্ক । কিন্তু বিগত একবছর যাবত তার সঙ্গে যোগাযোগ রাখছে না । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন মুখ ফিরিয়ে নেওয়ায় ওই তরুণী আজ প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসে। এই ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । সূত্রের খবর ফেসবুক সূত্রে আলাপ-আলোচনার পর ওই তরুণীর সঙ্গে সোনা চাকি নামে ওই যুবকের সম্পর্ক হয়। প্রথম দুবছর ঠিকঠাক চললেও বিগত একবছর প্রেমিক ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করে । এর আগে ওই তরুণী এলাকার কাউন্সিলর এবং প্রতিবেশীদের কে…
Read More
সিদ্ধার্থ শুক্লার বিস্ফোরক মন্তব্য

সিদ্ধার্থ শুক্লার বিস্ফোরক মন্তব্য

হিন্দি টেলিভিশনে হার্টথ্রব নায়ক ও বিগ বস ১৩-র বিজেতা সিদ্ধার্থ শুক্লা সবসময় রয়েছেন চর্চার কেন্দ্রবিন্দুতে। সিনিয়র হিসাবে দু-সপ্তাহের জন্য চলতি সিজনে বিগ বসের ঘরে ফিরেছেন সিদ্ধার্থ। এই সিজনেই এক বিস্ফোরক মন্তব্য করলেন সিদ্ধান্ত। একটি টাস্ক চলাকালীন স্বীকার করে নেন ‘তুমি এইভাবে আমাকে স্পর্শ করতে পার না, বাড়িতে আমার গার্লফ্রেন্ড আছে’। চলতি সিজনেও পঞ্জাব থেকে আসা প্রতিযোগী সারা গুরপাল প্রকাশ্যে সিদ্ধার্থকে ‘জিজাজি’ বলে সম্বোধন করে চমকে দেন সকলকে। এই স্বীকারোক্তি ‘সিধনাজ’ জুটি সম্পর্ক নিয়ে জল্পনা উস্কে দিল। ‘সিধনাজ’ হল বিগ বস ১৩-র চর্চার কেন্দ্রবিন্দু 'পঞ্জাবের ক্যাটরিনা কাইফ' শেহনাজ গিল ও সিদ্ধার্থের রসায়ন।
Read More
উৎসবে করোনা সংক্রমণ নিয়ে দেশবাসীকে সচেতন বার্তা প্রধানমন্ত্রীর

উৎসবে করোনা সংক্রমণ নিয়ে দেশবাসীকে সচেতন বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: উৎসবের মরশুমে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করে জাতির উদ্দেশে ভাষণ দেন ধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ স্মরণ করিয়ে দিলেন ঢিলেমি দিলে হবে না৷ উৎসবে গাছাড়া মনোভাব দেখালেই করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে৷ একই সঙ্গে দেশবাসীকে নবরাত্রি, দশেরা, ইদ, দীপাবলি, ছট পুজোর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, 'মনে রাখতে হবে লকডাউন শেষ হলেও ভাইরাস বিদায় নেয়নি৷ চিকিৎসক, নার্স-সহ করোনা যোদ্ধারা বিপুল জনসংখ্যার সেবায় কাজ করছেন, তাই এখন গাছাড়া মনোভাব দেখানোর সময় নয়৷ এই সময়ে নিজের সুরক্ষার বিষয়ে সবথেকে বেশি জোর দিতে হবে৷ ভ্যাকসিন বাজারে এলেই কীভাবে তা প্রত্যেক দেশবাসীর কাছে দ্রুত পৌঁছে দেওয়া যায়, সেই প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ যতক্ষণ…
Read More
তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে বীরভূমবাসী

তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে বীরভূমবাসী

মঙ্গলবার গভীর রাতে বোমা ফেটে উড়ে গেল একটি স্বাস্থ্যকেন্দ্রের ছাদ। হেতমপুরের চম্পানগরী গ্রামীণ দাতব্য স্বাস্থ্যকেন্দ্রে বিস্ফোরণ ঘটে। পুজের মুখে চতুর্থীর রাতে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল দুবরাজপুরে। ঘটনাস্থলে ডাকা হয় বম্ব স্কোয়াডকে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় গ্রামবাসীদের। জানা গিয়েছে, ওই স্বাস্থ্যকেন্দ্রের ভিতরেই ছিল একটি ক্লাব। ওই ক্লাবেই বিস্ফোরণ ঘটে। আগে থেকে বোমা মজুত থাকার জেরেই ওই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। স্বাস্থ্যকন্দ্রে বিস্ফোরণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
Read More
দুর্গোৎসব নিয়ে নয়া নির্দেশিকা কলকাতা হাই কোর্টের

দুর্গোৎসব নিয়ে নয়া নির্দেশিকা কলকাতা হাই কোর্টের

করোনা পরিস্থিতিতে উৎসবের মরশুম। সোমবার পুজো মামলার রায়ে বড় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। জনস্বার্থ মামলার রায়ে রাজ্যের প্রত্যেকটি পুজো মণ্ডপে দর্শক প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর পুনর্বিবেচনার আরজিতে বুধবার সেই রায়ে সামান্য পরিবর্তন করল হাইকোর্ট। তবে অঞ্জলি, সিঁদুরখেলায় ছাড় দেওয়া হয়নি।  বলা হয়েছে, নোট এন্ট্রি জোন তথা প্যান্ডেলের মধ্যে ঢাকিরা থাকতে পারবেন। তা ছাড়া বড় পুজোগুলোর মণ্ডপে কমিটির ৬০ জন সদস্য থাকতে পারবেন। একসঙ্গে সর্বোচ্চ ৪৫ জন মণ্ডপে ঢুকতে পারবেন। প্রতিদিন সকাল আটটার সময় পুজো উদ্যোক্তাদের নামের তালিকা মণ্ডপের বাইরে টাঙিয়ে দিতে হবে। পুজোয় সমস্ত নির্দেশিকা মানা হল কিনা, সে বিষয়ে রাজ্য পুলিশের ডিজিকে হলফনামা…
Read More