08
Dec
গতকালের উত্তরকন্যা অভিযানে পুলিশের সংঘর্ষে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর প্রতিবাদে উত্তরবঙ্গে বারো ঘন্টা বন্ধের দাবিতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পিকেটিং করল বিজেপি নেতা কর্মীরা। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ফালাকাটা, চোপড়া সহ প্রতিটি জেলায় বিজেপি নেতা কর্মীরা রাস্তায় নেমে পথ অবরোধে নেমেছে বলে খবর।একদিকে সারা ভারত জুড়ে ভারত বন্ধ এবং অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে বন্ধে প্রভাব পড়ল শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, সহ উত্তরের সমস্ত জেলায়। এদিন শিলিগুড়ি জলপাইগুড়ি রোডে কোনো বেসরকারি বাস নামেনি। কিছু সরকারি বাস চলাচল করলেও বিজেপি কর্মীরা বাস আটকে প্রতিবাদ করে। এদিন শিলিগুড়ির এয়ার ভিউ মোড়, ফুলবাড়ি মোড়, জলপাইগুড়ির গন্ডার মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক বন্ধ করে…
