19
Feb
এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের (এজিআইএল) নেট প্রফিট ২০২১ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ২৪.৯ কোটি টাকা হয়েছে, যা বিগত বছরের একই সময়কালের ১১ কোটি টাকার থেকে ১২৬% বৃদ্ধির সূচক। ডিসেম্বর ২০২০-তে সমাপ্ত ত্রৈমাসিকে কনসলিডেটেড নেট সেলস ছিল ৩৮৪.৬ কোটি টাকা, যা ২৯% বেশি বিগত বছরের সমসময়ের নেট সেলস ২৯৭.৯ কোটি টাকার তুলনায়। কনসলিডেটেড ইবিআইটিডিএ ডিসেম্বর ২০২০-তে সমাপ্ত ত্রৈমাসিকে ছিল ৪৯.৫ কোটি টাকা। এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কমলেশ প্যাটেল কোম্পানির আর্থিক ফলাফল প্রসঙ্গে জানান, বর্তমান আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে বিভিন্ন মার্কেটে কোম্পানির প্রোডাক্টের চাহিদা বেড়ে যাওয়ায় তাদের এই সাফল্য। কোম্পানির ২৯ শতাংশ টপলাইন গ্রোথ এই ফলাফলের প্রধান কারণ। দেশীয়…
