24
Feb
আনলিমিটেড হাই-স্পিড নাইট-টাইম ডেটার সুবিধা নিয়ে এল ভিআই। প্রিপেড গ্রাহকরা ২৪৯ টাকা বা তার বেশি যেকোনও ভিআই আনলিমিটেড রিচার্জে বাড়তি কোনও খরচ ছাড়াই এই অবাধ অফারের সুবিধা পাবেন - রাত্রি ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত। ভিআই গ্রাহকরা এই বোনাস আনলিমিটেড হাই-স্পিড নাইট-টাইম ডেটা ব্যবহার করে তাদের সময়কে আরও ভালভাবে উপভোগ করতে পারবেন। ভিআই গ্রাহকরা সকল বর্তমান ২৪৯ টাকা বা তার অধিক আনলিমিটেড ডেইলি ডেটা কোটা প্যাকে পেয়ে থাকেন উইকএন্ড ডেটা রোলওভার সুবিধা। ফলে তারা শুধু লেটনাইট নেট ব্যবহারের সুবিধা ভোগ করেন তা-ই নয়, ডেইলি কোটার অব্যবহৃত বাড়তি ডেটা উইকএন্ডে ব্যবহারের সুযোগও পান। এই ইন্ডাস্ট্রি-ফার্স্ট ব্যবস্থায় তারা দ্বিগুণ সুবিধা পাচ্ছেন –…
