Editor

8890 Posts
এমএস ধোনিকে নিয়ে গোড্যাডি’র টিভিসি

এমএস ধোনিকে নিয়ে গোড্যাডি’র টিভিসি

এক নতুন মার্কেটিং ক্যাম্পেন শুরু করল গোড্যাডি। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের অনলাইনে ব্যবসায়িক উপস্থিতি বাড়াতে তাদের নিজস্ব ওয়েবসাইট নির্মাণে সাহায্য করাই এর উদ্দেশ্য। নতুন ক্যাম্পেনের জন্য গোড্যাডি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা বিখ্যাত ক্রিকেটার এমএস ধোনিকে সঙ্গে রাখছে। নতুন টিভিসি’তে তাঁকে ‘বিজনেস ভাই’য়ের ভূমিকায় দেখা যাবে। ‘বিজনেস ভাই’ স্থানীয় ব্যবসায়ীদের অনলাইনে ব্যবসা বৃদ্ধির ব্যাপারে উৎসাহ জোগাবেন এবং কিভাবে নিজস্ব ওয়েবসাইট তৈরি করা যায় সেবিষয়ে পরামর্শ দেবেন। গোড্যাডি’র এই ক্যাম্পেনটি সাতটি ভারতীয় ভাষায় প্রচারিত হবে যাতে দেশের সর্বত্র ক্ষুদ্র ব্যবসায়ী ও শিল্পোদ্যোগীদের কাছে অনলাইনে ব্যবসার সুবিধার বার্তা পৌঁছে দেওয়া যায়। বর্তমানে এরকম একটি টিভিসি গোড্যাডি’র অফিসিয়াল সোস্যাল চ্যানেলে রিলিজ করা হয়েছে। আগামীদিনে তা…
Read More
বাংলা মনোরঞ্জন জগতের দ্বার খুলে দিল এমআই

বাংলা মনোরঞ্জন জগতের দ্বার খুলে দিল এমআই

হইচই-এর সঙ্গে সহযোগিতায় ভারতের ১ নম্বর স্মার্টফোন ও টিভি ব্র্যান্ড এমআই ইন্ডিয়া প্যাচওয়ালে লঞ্চ্‌ করল ‘আর্লি অ্যাক্সেস’। এটা এমআই ও রেডমি টিভি’র ফ্যান ও গ্রাহকদের কাছে এক সুসংবাদ। এর ফলে এক্সক্লুসিভ বাংলা মুভি টাইটেলগুলি প্যাচওয়াল প্লাটফর্মে দেখা যাবে অফিসিয়াল রিলিজের ৪ ঘন্টা আগেই। বাংলা সিনেমার দর্শকরা এখন থেকে বিগেস্ট ব্লকবাস্টার মুভিগুলির প্রিমিয়ার দেখার সুযোগ পাবেন। সম্প্রতি এমআই ও রেডমি টিভি’র ব্যবহারকারীরা অফিসিয়াল রিলিজের ৪ ঘন্টা আগে প্যাচওয়ালে দেখেছেন ‘প্রেম টেম’। এছাড়া, তারা অন্যতম জনপ্রিয় বাংলা ওয়েব-সিরিজ ‘মোহমায়া’ দেখতে পারবেন রিলিজের আগেই - আগামী ২ এপ্রিল। ভারতের জন্য বিশেষভাবে ডিজাইন করা প্যাচওয়াল ইন্টারফেস সকল এমআই টিভি’তে থাকে। স্মার্ট টিভিগুলির মধ্যে ‘মোস্ট…
Read More
‘তুম মিলে’ – এপি মিউজিকের নতুন অ্যালবাম

‘তুম মিলে’ – এপি মিউজিকের নতুন অ্যালবাম

‘তুম মিলে’ নামে একটি নতুন রোমান্টিক হিন্দি কম্পোজিশন নিয়ে এসেছেন খ্যাতনামা মিউজিক কম্পোজার জুবিন মিত্র। গত ৫ মার্চ ‘তুম মিলে’ রিলিজ হয়েছে এপি মিউজিক থেকে। কলকাতার গুরুজিৎ সিং এই গানটি গেয়েছেন। গুরুজিৎ সিং এই প্রথম কোনও নন-ফিল্মি হিন্দি গান গাইলেন। এখানে তাঁকে সহযোগী শিল্পী সৌম্য এস-এর সঙ্গে স্টোরি টেলারের ভূমিকাতেও দেখা যাচ্ছে। ‘তুম মিলে’ অ্যালবামে গুরুজিৎ ও জুবিন দুজনকেই একেবারে গোড়া থেকে দারুণভাবে মিলেমিশে কাজ কাজ করতে দেখা গেছে। এর সঙ্গীত যথাযথভাবে অ্যারেঞ্জ ও মিক্স করেছেন পীযুষ চক্রবর্তী। এই গানটি ২০-র দশকের শেষের স্মৃতি ফিরিয়ে আনবে নতুন শব্দের আঙ্গিকে, যা কলকাতায় সেরার তালিকায় উঠে আসবে। ‘তুম মিলে’ হল নতুন যুগের…
Read More
পুরনো শত্রুতার জেরে হোলির রাতে এলাকার দুষ্কৃতীদের হাতে খুন

পুরনো শত্রুতার জেরে হোলির রাতে এলাকার দুষ্কৃতীদের হাতে খুন

মালদা,  ৩০ মার্চ । হোলির রাতে পুরনো শত্রুতার কারণে এক গাড়িচালকের রক্তাক্ত দেহ উদ্ধার করলো পুলিশ। মৃতের পরিবারের দাবি,  তারা তৃণমূল করে। আর পুরনো শত্রুতার কারণে এলাকার দুষ্কৃতীরা তাদের পরিবারের ছেলেকে খুন করেছে। যদিও পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, পরকীয়া সম্পর্কের জেরে এই খুনের ঘটনাটি ঘটেছে । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বাহান্ন বিঘা এলাকায়। মৃত ওই ব্যক্তির বাড়ি ইংরেজবাজারের বাগবাড়ি এলাকায়। বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এরপর অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে গভীর রাতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা তার মৃত্যুর কথা জানিয়ে দেয়। পুরো বিষয়টি নিয়ে মৃতের পরিবার ইংরেজবাজার…
Read More
গাড়ি হাইজ্যাক  করে  চালক এবং মালিককের মুক্তিপণ দাবি করে ৫ লক্ষ টাকা

গাড়ি হাইজ্যাক করে চালক এবং মালিককের মুক্তিপণ দাবি করে ৫ লক্ষ টাকা

গাড়ি সহ চালক এবং মালিককে অপহরণের অভিযোগে বাগডোগরা থানার পুলিশ দুই দুষ্কৃতী গ্রেফতার করল।ঘটনাটি ঘটে ২৪শে মার্চ।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ২৪ তারিখ শিলিগুড়ি থেকে একটি ওয়াগনার গাড়িতে করে চারজন বিহারে গিয়েছিলেন।সেই সময়ে আশুতোষ যাদব এবং শিব সংকর যাদব সহ বেশ কয়েকজন দুষ্কৃতী এই গাড়িটি হাইজ্যাক করে।দুষ্কৃতীদের হেফাজত থেকে দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।তবে দুষ্কৃতীরা বন্দি করে একরামুল হক এবং শেখ আলী কে। দুজনের বাড়ি শিলিগুড়ির বাগডোগরায়।পালাতক গাড়ির যাত্রীরা বিষয়টি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানায় জানায়।অপরদিকে দুষ্কৃতীরা গাড়ির চালক শেখ আলি এবং গাড়ির মালিক একরামুল হককে বন্দি করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।এদিকে গোটা ঘটনার…
Read More
পুলিশের সাথে দোল খেল্লো বৃহন্নলারা।

পুলিশের সাথে দোল খেল্লো বৃহন্নলারা।

পুলিশের সাথে দোল খেল্লো বৃহন্নলারা। সোমবার জলপাইগুড়িতে ছিল হোলির দ্বিতীয় দিন। আর এই দিন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এসে পুলিশ আধিকারিকদের সাথে দোল খেল্লো বৃহন্নলারা। একইসাথে এদিন পুলিশ আধিকারিক দের মিষ্টিমুখ করাতেও দেখা যায় তাদের। এদিন কোতোয়ালি থানার কর্মসূচি সারার পর তারা চলে যান জলপাইগুড়ি মহিলা থানায়। সেখানেও মহিলা পুলিশ কর্মীদের সাথে একই কর্মসূচী র মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন বলে জানা গেছে ।
Read More
হোলির দিনে দুর্ঘটনার কবলে টাটা এ সি গাড়ি

হোলির দিনে দুর্ঘটনার কবলে টাটা এ সি গাড়ি

হোলির দিনে আনন্দ করতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। আহত আরও ১০ থেকে ১১ জন। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার অলিগঞ্জ বাইপাস সংলগ্ন এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম শ্যামল দাস। বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর। বাড়ি ইসলামপুর থানার মিলনপল্লী এলাকায়। এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে মিলনপল্লীতে। ঘটনার খবর পেয়ে বাসিন্দারা ছুটে আসেন ইসলামপুর মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, ইসলামপুর শহরের ১০ থেকে ১২ জন যুবক একটি টাটা এসি গাড়িতে করে মিলনপল্লী থেকে অলিগঞ্জ বাইপাসের দিকে যাচ্ছিল। সেই সময় বাইপাসের রাস্তায় টার্নিং নিতে গিয়ে সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্যামল দাস নামক ওই ব্যক্তির এবং এই…
Read More
এবার শিশুদের জন্যও ভ্যাকসিন

এবার শিশুদের জন্যও ভ্যাকসিন

দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ কর্মসূচি। এই মহামারির বিস্তার কমাতে এবার শীঘ্রই প্রাপ্তবয়স্কদের সাথে সাথে বাচ্চাদের জন্যও করোনার ভ্যাকসিন চালু করা হবে। মার্কিন ড্রাগ প্রস্তুতকারী সংস্থা ফাইজার এবং বায়োটেক ১২ বছরের কম বয়সি শিশুদের জন্য করোনার ভ্যাকসিনের একটি পরীক্ষা শুরু করেছে। ২০২২ সালের প্রথমদিকে বাচ্চাদের জন্যও করোনার ভ্যাকসিন পাওয়া যাবে।
Read More
এমএসএমইগুলিকে সোলার রুফটপ ইনস্টল করার জন্য ছাড়যুক্ত ঋণ

এমএসএমইগুলিকে সোলার রুফটপ ইনস্টল করার জন্য ছাড়যুক্ত ঋণ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই), সড়ক পরিবহন ও জনপথ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নিতিন গডকরি এমএসএমইগুলিকে সোলার রুফটপ স্থাপনের জন্য ছাড়ের অর্থের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, সোলার রুফটপ  এমএসএমইগুলির বিদ্যুতের খরচের ব্যয় অনেকটা কমিয়ে আনবে এবং এটি অন্য পুনর্নবীকরণযোগ্য শক্তির তুলনায় বেশি লোককে নিয়োগ করে এর কারনে এটি অর্থনৈতিক পুনরুদ্ধারেও অবদান রাখে। বিশ্বব্যাংক–এসবিআইয়ের ৬২৫ মিলিয়ন বিনিয়োগ ডলার ভারতে সোলার রুফটপ স্থাপনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখছে। এসবিআইয়ের বর্তমান সোলার রুফটপ (আরটিএস) পোর্টফোলিওর মাধ্যমে এমএসএমই সেক্টর, রুফ টপ স্থাপনের জন্য কনসেশনাল ঋণ নিতে পারে এবং এটি বৃহৎ আকারে বাস্তবায়নের জন্য ভারতের উচ্চাভিলাষী লক্ষ্য পূরণ করতে পারে। নীতিন গডকরি আরও বলেন, “আমি বিশ্বাস করি…
Read More
দ্য বডি শপ ও ক্রাই

দ্য বডি শপ ও ক্রাই

পিরিয়ড বিষয়ে সচেতনতা সৃষ্টি ও পিরিয়ড জনিত লজ্জা থেকে ভারতীয় বালিকা ও মহিলাদের মুক্ত করতে উদ্যোগী হয়ে দ্য বডি শপ হাত মেলালো ক্রাই-এর (চাইল্ড রাইটস অ্যান্ড ইউ) সঙ্গে। দ্য বডি শপের উদ্দেশ্য হল পিরিয়ড বিষয়ে কথাবার্তার স্বাভাবিকীকরণ এবং অতিমারিতে বেশিমাত্রায় ক্ষতিগ্রস্তদের জন্য ‘মেন্সট্রুয়াল হেলথ অ্যান্ড এডুকেশন’-এর জন্য তহবিল সংগ্রহ করা। ক্রাই-এর সঙ্গে একযোগে দ্য বডি শপের আন্দোলনের লক্ষ্য হল পিরিয়ড বিষয়টিকে সকলের কাছে স্বাভাবিক ব্যাপার হিসেবে সচেতনতা গড়া এবং বিশেষ করে সমাজের পিছিয়ে থাকা মানুষজনের দৃষ্টিভঙ্গীতে এক দীর্ঘস্থায়ী পরিবর্তন নিয়ে আসা। আগামী ৪ মাস ধরে দ্য বডি শপ ও ক্রাই পিরিয়ড বিষয়ক সচেতনতা গড়া, অতিমারিতে ক্ষতিগ্রস্তদের জন্য পিরিয়ড প্রোজেক্টের তহবিল…
Read More