Editor

8890 Posts
তৃণমূল সমর্থকেরা শুভেন্দু অধিকারীকে দেখালেন কালো পতাকা

তৃণমূল সমর্থকেরা শুভেন্দু অধিকারীকে দেখালেন কালো পতাকা

চোপড়া থেকে দাসপাড়া স্কুল ময়দান যেখানে ছিল কাল শুভেন্দু অধিকারীর সভা।দেখা গেল জায়গায় জায়গায় মানুষ দল বেঁধে দাঁড়িয়ে রয়েছে হাতে কালো পতাকা মহিলাদের হাতে ঝাঁটা হাতা খুন্তি ইত্যাদি। তাদের বক্তব্য শুভেন্দু অধিকারী একটা মীরজাফর বাংলার মানুষের সাথে প্রতারণা করেছেন তাই উনাকে আমরা ঝাঁটা জুতো মেরে কালো পতাকা দেখিয়ে এখান থেকে তারাবো। এবং আমাদের আওয়াজ যাতে দিল্লি অব্দি যায় যাতে দিল্লির মানুষ বুঝতে পারে বাংলা শুধু মমতা ব্যানার্জির জন্য বাংলা নিজের মেয়েকে চায়। চোপড়ার তৃণমূল প্রার্থী হামিদুর রহমান জানিয়েছেন উনার কপাল ভালো। যদি আজকে উনি হেলিকপ্টারের না এসে বাই রোড যেত তাহলে এখানকার মানুষ শুভেন্দু অধিকারীর ডেড বডি নন্দীগ্রামে পাঠাতো। আর…
Read More
আবাসন বিক্রয়ে ১২ শতাংশ বৃদ্ধি

আবাসন বিক্রয়ে ১২ শতাংশ বৃদ্ধি

অনলাইন প্রপার্টি ব্রোকারেজ সংস্থা প্রপটাইগার-ডট-কম প্রকাশিত সাম্প্রতিক রিপোর্ট ‘রিয়াল ইনসাইট – কিউ১সিওয়াই২১’ অনুসারে ২০২১ ক্যালেন্ডার বর্ষের (সিওয়াই) জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে (কিউ১) ভারতের ৮টি মুখ্য রেসিডেন্সিয়াল মার্কেটে আবাসন বিক্রয়ে ১২ শতাংশ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। সরকারের বিভিন্ন পদক্ষেপ ও তার ফলে ক্রেতাদের মধ্যে আস্থা ফিরে আসায় এই বৃদ্ধি সম্ভব হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। প্রপটাইগার-ডট-কমের ‘রিয়াল ইনসাইট – কিউ১সিওয়াই২১’ রিপোর্ট জানাচ্ছে, নির্মাতারা ২০২১-এর জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে মোট ৬৬,১৭৬টি আবাসন বিক্রয় করেছেন প্রাইমারি মার্কেটে। এই সময়কালে বিভিন্ন রাজ্য সরকার স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেট হ্রাস করেছে ক্রেতাদের আস্থা অর্জনের জন্য এবং তার প্রভাব পড়েছে আবাসনের বিক্রয়ের ওপরে। কিউ১সিওয়াই২০ অপেক্ষা আবাসন বিক্রয় অবশ্য ৫ শতাংশ…
Read More
ইন্টিগ্রেটেড আইওটি সলিউশনস দিচ্ছে ভিআই বিজনেস

ইন্টিগ্রেটেড আইওটি সলিউশনস দিচ্ছে ভিআই বিজনেস

ব্যবসায়িক উদ্যোগগুলির জন্য ভোডাফোন আইডিয়া লিমিটেডের এন্টারপ্রাইজ শাখা ভিআই বিজনেস লঞ্চ্‌ করল ইন্টিগ্রেটেড আইওটি সলিউশনস, যার ফলে ভিআই-এর আইওটি পোর্টফোলিয়ো অধিকতর মজবুত হল। এই ‘ইন্ডাস্ট্রি ফার্স্ট ইনিশিয়েটিভে’র মাধ্যমে ভিআই দেশের একমাত্র টেলিকম কোম্পানিতে পরিণত হল, যারা এক ‘সিকিয়োর এন্ড-টু-এন্ড আইওটি সলিউশন’প্রদান করবে। এতে অন্তর্ভুক্ত হবে কানেক্টিভিটি, হার্ডওয়্যার, নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশন, অ্যানালিটিক্স, সিকিউরিটি ও সাপোর্ট। ভিআই হল ভারতের বৃহত্তম আইওটি সংস্থা। এই লঞ্চের মাধ্যমে তারা তাদের পোর্টফোলিয়ো মজবুত করার দ্বারা বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য প্রদান করবে এক ‘কম্প্রিহেন্সিভ রেঞ্জ অফ আইওটি সলিউশনস’, যাতে তাদের ৫জি-রেডি নেটওয়ার্কের জন্য থাকবে স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার, স্মার্ট মোবিলিটি ও স্মার্ট ইউটিলিটিজ। ভিআই ইন্টিগ্রেটেড আইওটি সলিউশনস দ্বারা শিল্পোদ্যোগগুলি তাদের ‘কোর…
Read More
অ্যামাজনের রপ্তানির অংক ৩ বিলিয়ন ডলার

অ্যামাজনের রপ্তানির অংক ৩ বিলিয়ন ডলার

গত বছর ‘সম্ভব সামিট’-এর উদ্বোধনের সময় অ্যামাজন ঘোষণা করেছিল, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে তারা ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে – ১০ মিলিয়ন এমএসএমই-কে ডিজিটাল ক্ষমতাযুক্ত করতে, ১০ বিলিয়ন ডলার মূল্যের ইকমার্স এক্সপোর্ট সম্ভব করতে ও ১ মিলিয়ন কর্মসংস্থান করতে। সেই পথেই এগিয়ে চলেছে অ্যামাজন।অ্যামাজন ইন্ডিয়া এযাবৎ ২.৫ মিলিয়ন এমএসএমই-কে ডিজিটাইজ করেছে, ৩ বিলিয়ন ডলার মূল্যমানের রপ্তানি ঘটিয়েছে এবং প্রায় ১ মিলিয়ন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। ভারতে বর্তমানে২.৫ মিলিয়ন এমএসএমই অ্যামাজনের সঙ্গে কাজে যুক্ত রয়েছে। এদের মধ্যে আছেন বিক্রেতা, হস্তশিল্পী ও তাঁতশিল্পী, ডেলিভারি ও লজিস্টিক পার্টনার ইত্যাদি। ২০২০ সালের জানুয়ারি থেকে এপর্যন্ত প্রায় ২৫০,০০০ জন নতুন বিক্রেতা অ্যামাজন-ডট-ইনে যোগ দিয়েছেন।…
Read More

এসবিআইজিআই ও ইউবিকেজিবি চুক্তি

এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স (ভারতের অন্যতম অগ্রণী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি) এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাংক (উত্তরবঙ্গের অন্যতম মুখ্য ব্যাংক) এক কর্পোরেট এজেন্সি এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। এরফলে, এসবিআই জেনারেলের রিটেল প্রোডাক্টগুলি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাংকের নেটওয়ার্কের মাধ্যমে বিতরিত হতে পারবে। এই স্ট্রাটেজিক টাই-আপ এগ্রিমেন্টের আওতায় জেনারেল ইন্স্যুরেন্স প্রোডাক্টের এক কম্প্রিহেন্সিভ রেঞ্জ প্রদান করতে সক্ষম হবেএসবিআই জেনারেল ইন্স্যুরেন্স। উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাংকের জেনারেল ম্যানেজার ডি কে সিং বলেন, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে এই টাই-আপের ফলে তারা তাদের গ্রাহকদের এক বিস্তৃত রেঞ্জের নন-লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট প্রদান করতে পারবেন।অন্যদিকে,এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের হেড-ব্যাংকঅ্যাস্যুরেন্স সমীর ছাবরা জানান, এই চুক্তির ফলে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাংকের…
Read More
ভার্চুয়ালে হবে বিচার প্রক্রিয়া

ভার্চুয়ালে হবে বিচার প্রক্রিয়া

ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত দেশ। এবার করোনা দ্বিতীয় ঢেউয়ে ভাইরাসের থাবা বসাল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের অন্তত ৫০ শতাংশ কর্মী পজিটিভ হয়ে গিয়েছেন। তৈরি হয়েছে আতঙ্ক। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে বিচার প্রক্রিয়া চলবে ভার্চুয়াল মাধ্যমে। বাড়ি থেকেই শুনানি সামলাবেন বিচারকরা। এমনকী নির্ধারিত সময়ের থেকে ঘণ্টাখানেক পরেই সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের মামলাগুলির শুনানি শুরু হবে।
Read More
কয়লাকাণ্ডে জড়িত আরও এক

কয়লাকাণ্ডে জড়িত আরও এক

কয়লাকাণ্ডে সস্ক্রিয় সিবিআই। দ্রুতগতিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। এ বারে নজরে আইপিএস-আইএস আধিকারিকরা। এবার আরও এক আইপিএস অফিসার বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে তলব করল সিবিআই। মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এবার এই চক্রের চাঁইদের জালে ধরতে তৎপর হয়েছেন গোয়েন্দারা।
Read More
বড় সাফল্য এল ভারতীও সেনাবাহিনীতে

বড় সাফল্য এল ভারতীও সেনাবাহিনীতে

ফের উত্তপ্ত কাশ্মীর। তবে এবার বড়সড় সাফল্য এল ভারতে। দেশের মানুষ যখন লোকসভা ভোট নিয়ে ব্যস্ত সে সময় কাশ্মীরে বড় সাফল্য পেল ভারতীও সেনাবাহিনী। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার হাদিপোরায় খতম হল ৭ জঙ্গি। আগে থেকে পাওয়া খবর অনুযায়ী গোটা এলাকা ঘিরে ফেলা হয়। শুরু হয় তল্লাশি। এরপরই শুরু হয় তীব্র গুলির লড়াই। আর তাতেই খতম হল ৭ জঙ্গি। জঙ্গিরা আল-কায়দার একটি শাখা সংগঠননের সদস্য। এই অভিযানের মাধ্যমে আনসার গাজওয়াত-উল-হিন্দ সংগঠনকে পুরোপুরি নির্মুল করে দেওয়া সম্ভব হল বলে জানা যাচ্ছে। তবে এই সংঘর্ষে আহত হন তিন জওয়ানও।
Read More
মেলা থেকে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হলো দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের

মেলা থেকে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হলো দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের

মেলা দেখে বাড়ি ফেরার পথে বাইকের সঙ্গে লরির ধাক্কায় মৃত্যু হলো দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের । শনিবার সকালে এই পথে দুর্ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ মোড়ে রাজ্য সড়কে। এই পথ দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরাই রক্তাক্ত ছাত্রকে উদ্ধার করে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন । সেখানেই  চিকিৎসকেরা ওই ছাত্রের মৃত্যুর কথা জানিয়ে দেয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম নাসির ইকবাল (১৮)। সে তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলো। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সালালপুর গ্রামে। ওই ছাত্রের অকাল মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজন সহ হরিশ্চন্দ্রপুর এলাকায়  শোকের ছায়া নেমে…
Read More
বিধান সভা নির্বাচনের ৪র্থ দফায় কোন জেলায় কত শতাংশ ভোট পরেছে, জেনেনিন

বিধান সভা নির্বাচনের ৪র্থ দফায় কোন জেলায় কত শতাংশ ভোট পরেছে, জেনেনিন

১ টা পর্যন্ত ভোট পড়েছে ৫২.৮৯% আলিপুরদুয়ার ৫৬.৯৩%হাওড়া ৫১.২৩%হুগলি ৫৪.২০%দক্ষিণ ২৪ পরগণা ৪৮.৩৯%কোচবিহার ৫৬.৮৭%
Read More