Editor

8890 Posts
বড় সিদ্ধান্ত

বড় সিদ্ধান্ত

করোনার ভয়াবহতা থেকে মুক্তি নেই বিশ্বের। ফিরছে নির্মম স্মৃতি। বেসামাল বিশ্বের একাধিক দেশ। ফের আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বড় সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র প্রশাসন। রাজ্যজুড়ে আগামী ১৫ দিনের জন্য জারি করা হল কার্ফু। ভারতীয় দন্ডবিধির ১৪৪ ধারা জারি থাকবে মহারাষ্ট্রে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বুধবার রাত থেকে শুরু হবে কার্ফু। থাকবে। তবে চালু থাকবে জরুরিকালীন সব পরিষেবা।  
Read More
মুক্তি নেই করোনা থেকে

মুক্তি নেই করোনা থেকে

মুখমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। নির্বাচন কমিশনের কোপ থেকে নিস্তার নেই কারও। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনা নিয়ে মন্তব্যের জেরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে শো-কজ করল কমিশন। নোটিশ ধরাল দিলীপ ঘোষকে। বৃহস্পতিবার বেলা পর্যন্ত কোনও প্রচার করতে পারবেন না হাবড়ার বিজেপি প্রার্থী। শীতলকুচি নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য উস্কানিমূলক বলেই মনে করছে কমিশন৷ 
Read More
বিধানসভা নির্বাচনের আগে মালদার গাজোলে জোড়গাছি এলাকা থেকে তাজা বোমা উদ্ধার

বিধানসভা নির্বাচনের আগে মালদার গাজোলে জোড়গাছি এলাকা থেকে তাজা বোমা উদ্ধার

মালদার গাজলের ব্যস্তবহুল এলাকা থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জোড়গাছি এলাকায়। ওই এলাকার রাস্তার ধারের একটি দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় বোমা মজুত থাকার বিষয়টি দেখতে পায় স্থানীয় কিছু মানুষ এরপর গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তদন্তে আসে গাজোল থানার পুলিশ। মুহূর্তের মধ্যে সংশ্লিষ্ট এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। আতঙ্কে লোকজন ওই রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দেয়। এরপর পুলিশের পক্ষ থেকে লাল ফিতে দিয়ে এলাকাটি ঘিরে দেওয়া হয় । বন্ধ রাখা হয় যান চলাচল। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিস্ক্রিয় বাহিনীর দল। দীর্ঘক্ষন প্রচেষ্টার পর অবশেষে চারটি তাজা বোমা…
Read More
পরকীয়ার প্রতিবাদ করায় সদ্য বিবাহিত গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে

পরকীয়ার প্রতিবাদ করায় সদ্য বিবাহিত গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে

পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় সদ্য বিবাহিত এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। সোমবার সকালে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাচোল থানা শেরবাবর গ্রামে। এই ঘটনার পর তদন্তে আসে চাচল থানার পুলিশ। মৃত ওই গৃহবধূর দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে তদন্তকারী পুলিশ কর্তারা।  মৃতের পরিবার অভিযুক্ত স্বামী রেজ্জাক আলী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে চাচোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত ওই গৃহবধূর  নাম মোশরেফা খাতুন(১৯)। তার বাবার বাড়ির লোকজনদের অভিযোগ, জামাইয়ের পরকিয়ার প্রতিবাদ করায় মেয়েকে…
Read More
মালদহের হরিশ্চন্দ্রপুর পিপলা উচ্চ-বিদ্যালয়ে করোনার থাবা

মালদহের হরিশ্চন্দ্রপুর পিপলা উচ্চ-বিদ্যালয়ে করোনার থাবা

ব্যাংকের পর এবার মালদহের হরিশ্চন্দ্রপুর পিপলা উচ্চ-বিদ্যালয়ে করোনার থাবা,বন্ধ হলো স্কুল, নেতা-মন্ত্রীদেরই কাঠগড়ায় তুলে দিলো অষ্টম শ্রেণীর পড়ুয়া,যদিও নেতারা এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি মালদা ;১২এপ্রিল: নির্বাচনকে গুরুত্ব দিতে গিয়ে শিকেয় উঠেছে করোনা বিধি। সচেতনতা নেই কোনো নেতা মন্ত্রীদের মধ্যেও। জমায়েত হচ্ছেন মানুষ। মাস্ক পরতেও দেখা যাচ্ছে না অনেককে। সে কারণেই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যের বিভিন্ন স্তরের নেতা মন্ত্রী সহ সমস্ত মানুষ অসচেতন ও করোনাকে অবজ্ঞার চোখে দেখছেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কিছুদিন আগে মালদহের হরিশ্চন্দ্রপুরের স্টেট ব্যাঙ্কের সার্ভিস ম্যানেজার করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার করোনা পজিটিভ ধরা পড়ল হরিশ্চন্দ্রপুর পিপলা উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক,একজন ক্লার্ক…
Read More
তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে রোড শো  করলেন  সাংসদ মিমি চক্রবর্তী

তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে রোড শো করলেন সাংসদ মিমি চক্রবর্তী

তৃণমূল প্রার্থী‌র সমর্থনে জলপাইগুড়ি শহরে রোড শো করলেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির অসম মোড় এলাকায় হেলিকপ্টারে এসে পৌঁছান মিমি। পরে জলপাইগুড়ি শহরের পুলিস লাইনের টিকিয়াপাড়া এলাকা থেকে সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে রোড শো করেন তিনি। যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী‌কে দেখার জন্য এদিন হাজারো মানুষের ভিড় ছিল রাস্তার দু'পাশে। মানুষের মধ্যে এমন উচ্ছ্বাস দেখে খুশি প্রকাশ করেন মিমি। রোড শো করার সময় সকলকেই তৃণমূলের দিকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। এক‌ইদিনে ময়নাগুড়িতে রোড শো করার কথা রয়েছে মিমির।
Read More
পিএমকেভিওয়াই ৩.০ বিষয়ে স্কিল ইন্ডিয়ার কর্মশালা

পিএমকেভিওয়াই ৩.০ বিষয়ে স্কিল ইন্ডিয়ার কর্মশালা

শিল্প সংক্রান্ত বিষয়ে উত্তরপূর্বাঞ্চলের যুবসমাজকে ক্ষমতায়িত করার লক্ষ্য নিয়ে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনারশিপ (এমএসডিই) মন্ত্রক প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (পিএমকেভিওয়াই) ৩.০ বিষয়ে একটি আঞ্চলিক কর্মশালার আয়োজন করেছিলসিকিমের গ্যাংটকে। এই কর্মশালার উদ্দেশ্য ছিল যুবসমাজের উৎপাদনশীলতা বৃদ্ধি করা ও দেশের আর্থিক উন্নয়নে অবদান সৃষ্টি করা। সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা – এই আটটি রাজ্যের স্টেট স্কিল ডেভেলপমেন্ট মিশন (এসএসডিএম) ও ডিস্ট্রিক্ট স্কিল ডেভেলপমেন্ট কমিটিগুলির (ডিএসসি) কর্মকর্তারা এই কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। একদিনব্যাপী অনুষ্ঠিত পিএমকেভিওয়াই ৩.০ বিষয়ক এই কর্মশালায় বিভিন্ন স্কিম ও প্রোগ্রাম, ম্যানেজমেন্ট স্ট্রাকচার ও প্রসেস, বর্ধিত পরিকাঠামো এবং এইসব উদ্যোগের ক্ষেত্রে স্থানীয় সমস্যাবলী নিয়ে আলোচনা হয়।…
Read More
ইডিআইআই-এর পিজিডিএম-ই প্রোগ্রাম

ইডিআইআই-এর পিজিডিএম-ই প্রোগ্রাম

আঁত্রেপ্রিনারশিপ এডুকেশন, রিসার্চ, ট্রেনিং ও ইনস্টিটিউশন বিল্ডিংয়ের একটি ন্যাশনাল রিসোর্স ইনস্টিটিউট হিসেবে সুপরিচিত আঁত্রেপ্রিনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (ইডিআইআই), আমেদাবাদ। এপর্যন্ত ১৭৩০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে ইডিআইআই, যাতে তারা আঁত্রেপ্রিনিউরিয়াল ক্যারিয়ারের পথে এগিয়ে যেতে পারে। প্রসঙ্গত, এইসব শিক্ষার্থীদের ৭৮ শতাংশ সফল আঁত্রেপ্রিনার ও সোস্যাল চেঞ্জ লিডার হতে সক্ষম হয়েছে। বাকিরা কর্পোরেট সেক্টর বা অ্যাকাডেমিকসে কর্মজীবন শুরু করেছে অথবা উচ্চতর পড়াশোনায় নিয়োজিত রয়েছে। আঁত্রেপ্রিনারশিপ এডুকেশনের সুপরিচিত শিক্ষায়তনইডিআইআই-এর ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলিতে আছে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট-আঁত্রেপ্রিনারশিপ (পিজিডিএম-ই) এবং আঁত্রেপ্রিনারশিপ অ্যান্ড ভেঞ্চার ডেভেলপমেন্ট (আইইভি)। দুই বছরের শিক্ষাক্রমের শেষে শিক্ষার্থীরা এক কার্যকর প্রোজেক্ট রিপোর্ট নিয়ে প্রস্তুত হয়ে যায়। ইডিআইআই তাদের প্রয়োজনীয় ফলো-আপ সাপোর্ট জোগায়, যাতে…
Read More
রাতে তৃণমূলের সভা

রাতে তৃণমূলের সভা

নিজের সিদ্ধান্তে অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব প্রতিকূলতাকে ছাপিয়ে প্রচার করবেনই তিনি সে দিন হোক কি রাত। নিষেধাজ্ঞা শেষ হলেই ফের প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী। রাতেই জনসভা করবেন বলে মনস্থির করেছেন তিনি। রাতে বারাসতে জনসভা করবেন। এর পর তিনি বিধাননগরে একটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। সোমবার বেশি রাতে ঘোষিত হল তৃণমূলের নয়া কর্মসূচি। সমস্ত রকমের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে।
Read More
শেষ এক অধ্যায়ের

শেষ এক অধ্যায়ের

সোমবার শেষ হল এক অধ্যায়। শুরু হচ্ছে নতুন অধ্যাযয়ের। এখনো চার দফা ভোট বাকি তারমধ্যে ঘোষণা হল বাংলার নির্বাচন চলাকালীনই হবে বদল। বদলাচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার৷ বাংলার নির্বাচন প্রক্রিয়া চলাকালীনই মেয়াদ শেষ হল মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার। ২০১৯ সালে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন তিনি। সুনীল অরোরার জায়গায় মঙ্গলবার ১৩ এপ্রিল দেশের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব নেবেন সুশীল চন্দ্র৷ বহাল থাকবেন ২০২২ সাল পর্যন্ত। সুনীল অরোরার নেতৃত্বে নির্বাচন কমিশন একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলার নির্বাচনে৷
Read More