Editor

8890 Posts
আসামে শ্রমকল্যাণ দফতরের পক্ষে আধারের দায়িত্ত্বে অলঙ্কিত

আসামে শ্রমকল্যাণ দফতরের পক্ষে আধারের দায়িত্ত্বে অলঙ্কিত

অলঙ্কিত লিমিটেড আসামের শ্রমকল্যাণ দফতরের পক্ষে অসংগঠিত শ্রমিক ও চাবাগান শ্রমিকদের জন্য আধার নথিভুক্তির কাজ শুরু করেছে। এরফলে শ্রমিকরা সরকারের বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগ ও প্রকল্পের সুবিধা গ্রহণ করতে সক্ষম হবেন। অলঙ্কিত হল এই প্রকল্পের জন্য আসাম সরকারের অন্যতম প্রধান সহযোগী। এই প্রকল্পের আওতায় তারা ইউআইডিএআই সিস্টেমে সিকিয়োর ডেটা কানেক্টিভিটি-সহ এক্সক্লুসিভ ডেটা কোয়ালিটি অডিট সেন্টার স্থাপন করেছে এবং অডিট সার্ভিসের জন্য নিজস্ব কর্মীবাহিনীকে নিয়োজিত করেছে। অলঙ্কিত লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঙ্কিত আগরওয়াল জানান, আসামের শ্রমকল্যাণ দফতরের সহযোগী হয়ে আধার এনরোলমেন্টের কাজ শুরু করতে পেরে তারা আনন্দিত। এর মাধ্যমে প্রমাণিত হল সাধারণ নাগরিকদের স্বার্থে তারা সরকারের বিভিন্ন ই-গভর্ন্যান্স প্রকল্পের প্রতি কতটা দায়বদ্ধ। আসাম…
Read More
৫০ হাজার বুকিংয়ের মাইলস্টোন পেরিয়েছে নিসান ম্যাগনাইট

৫০ হাজার বুকিংয়ের মাইলস্টোন পেরিয়েছে নিসান ম্যাগনাইট

অল-নিউ নিসান ম্যাগনাইট গ্রাহকদের বিপুল সাড়া পেয়ে ৫০০০০ বুকিংয়ের মাইলস্টোন অতিক্রম করেছে ও ১০০০০ হোলসেল ডেলিভারি দিয়েছে। ২০২০ সালের ২ ডিসেম্বর লঞ্চের পর থেকে নিসান ম্যাগনাইটের এই সাফল্য। নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব গ্রাহকদের দিক থেকে এই অভূতপূর্ব সাড়া দেখে অভিভূত। তিনি বলেন, বিগ বোল্ড বিউটিফুল কারিসম্যাটিক নিসান ম্যাগনাইট এইরকম সাফল্য পেয়েছে নিসান ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের ভালবাসার কারণে। লঞ্চের পর থেকে অল-নিউ নিসান ম্যাগনাইটের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন ২,৭৮,০০০ জন, বুকিং হয়েছে ৫০০০০। বুকিংয়ের ১০ শতাংশ (৫০০০) হয়েছে ডিজিটাল প্লাটফর্ম থেকে এবং ৪৫,০০০ হয়েছে নিসান ডিলারশিপগুলির মাধ্যমে। প্রায় ১৫ শতাংশ বুকিং হয়েছে সিভিটি মডেল ও প্রায় ৬০ শতাংশ বুকিং…
Read More
অ্যামাজন সম্ভব ভেঞ্চার ফান্ড

অ্যামাজন সম্ভব ভেঞ্চার ফান্ড

কোম্পানির ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘সম্ভব’-এর উদ্বোধনী অধিবেশনে অ্যামাজন ইন্ডিয়া ২৫০ মিলিয়ন ডলারের ‘সম্ভব ভেঞ্চার ফান্ড’ গড়ার কথা ঘোষণা করেছে। এই অর্থ বিনিয়োগ করা হবে এসএমবি ডিজিটাইজেশন, এগ্রিকালচার ও হেলথকেয়ারের ক্ষেত্রে টেকনোলজি ইনোভেশনে আগ্রহী স্টার্টআপ ও শিল্পোদ্যোগের জন্য। ডিজিটাল ইন্ডিয়ার নবসম্ভাবনায় উদ্যোগী প্রযুক্তিনির্ভর স্টার্টআপে বিনিয়োগ করবে এই ভেঞ্চার ফান্ড। ভেঞ্চার ফান্ডের দৃষ্টি বিশেষভাবে নিবদ্ধ থাকবে এসএমবি-সমূহর (স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস) ডিজিটাইজেশনে সেরা পরিকল্পনায় উৎসাহপ্রদানে ও কৃষিতে প্রযুক্তিচালিত উদ্ভাবনে সহায়তা প্রদানে যাতে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় ও তাদের উৎপাদিত পণ্য গ্রাহকদের কাছে পৌঁছায় এবং টেকনোলজি ব্যবহারের মাধ্যমে উচ্চমানের হেলথকেয়ার সকলের নাগালে আসতে পারে। এছাড়াও, ২০২৫ নাগাদ অ্যামাজনের ‘লোকাল শপস’ কর্মসূচির আওতায় অ্যামাজন ইন্ডিয়া…
Read More
নতুন আসুস জেনবুক ডুয়াল স্ক্রিন ল্যাপটপ

নতুন আসুস জেনবুক ডুয়াল স্ক্রিন ল্যাপটপ

আসুস তাদের জেনবুক রেঞ্জে নতুন সংযোজন হিসেবে লঞ্চ্‌ করল জেনবুক ডুয়ো ১৪ ও জেনবুক প্রো ডুয়ো ১৫ ওএলইডি ল্যাপটপ। তাইওয়ানিজ টেক জায়ান্ট আসুস-এর এই নতুন ল্যাপটপ দুটিতে রয়েছে ফোর-সাইডেড ফ্রেমলেস ন্যানোএজ ডিসপ্লে-সহ ডুয়াল ডিসপ্লে এবং আল্ট্রা স্লিম বেজেলস। আসুস-এর নতুন ল্যাপটপগুলির ডিজাইনে পোর্টাবিলিটি-সহ নজর দেওয়া হয়েছে ক্রিয়েটর ও অন্যান্য ব্যবহারকারীদের সুবিধার দিকে, বিশেষকরে যারা মাল্টিপল ডিসপ্লেতে কাজ করা পছন্দ করেন। ১৪ এপ্রিল থেকে প্রারম্ভিক মূল্য ৯৯,৯৯০ টাকায়জেনবুক ডুয়ো (ইউএক্স৪৮২) পাওয়া যাবে। মধ্য-মে থেকে ২,৩৯,৯৯০ টাকায়জেনবুক প্রো ডুয়ো ১৫ ওএলইডি (ইউএক্স৫৮২) পাওয়া যাবে। অ্যামাজন, ফ্লিপকার্ট, আসুস এক্সক্লুসিভ স্টোর্স, অফলাইন চ্যানেল পার্টনার্স, রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা ও বিজয় সেলস থেকেএই ল্যাপটপগুলি সংগ্রহ করা…
Read More
গুগল বিজনেস মেসেজের সঙ্গে যুক্ত হল ভিআই

গুগল বিজনেস মেসেজের সঙ্গে যুক্ত হল ভিআই

ভারতের অগ্রণী টেলিকম ব্র্যান্ড ভিআই সংযুক্ত হল গুগলের বিজনেস মেসেজেজ-এর সঙ্গে। এর উদ্দেশ্য, গ্রাহকদের আরও ভাল কাস্টমার এক্সপিরিয়েন্স প্রদান করা। টেলিকমে ভিআই হচ্ছে প্রথম ব্র্যান্ড যারা গুগলের বিজনেস মেসেজেজের সঙ্গে সংযুক্ত হল।ভিআই তাদের ভিআইসি চ্যাটবট’কে গুগলের বিজনেস মেসেজেজের সঙ্গে যুক্ত করল স্মার্টফোনে ভিআই ব্যবহারকারী সকলকে ২৪X৭ রিয়াল টাইম কাস্টমার সার্ভিস প্রদানের জন্য। লাইভ এজেন্ট কানেক্টের সঙ্গে সক্রিয় এআই-পাওয়ার্ড ভিআইসি’কে এবার গুগল বিজনেস মেসেজেজের সঙ্গেও যুক্ত করা হল। এর ফলে গুগল সার্চ বা গুগল ম্যাপে ভিআই বা ভিআই স্টোর্স সন্ধানের জন্য ইউজাররা ‘চ্যাট’ বা ‘মেসেজ আ লাইভ এজেন্ট’ বাটন পাবেন, যার দ্বারা ভার্চুয়াল এজেন্ট ‘ভিআইসি’র সঙ্গে বার্তা বিনিময় করা যাবে এবং…
Read More
ভিআই-এর গিগানেট আসামকে জুড়ে রেখেছে

ভিআই-এর গিগানেট আসামকে জুড়ে রেখেছে

ব্রডব্যান্ড টেস্টিং ও ওয়েব-বেসড নেটওয়ার্ক ডায়াগনোস্টিক অ্যাপ্লিকেশনসের গ্লোবাল লিডার উকলা’র মতে ভিআই-এর গিগানেট ভারতে পরপর তিনটি ত্রৈমাসিকে সর্বাধিক দ্রুতগতির ৪জি নেটওয়ার্ক হিসেবে মান্যতা পেয়েছে। উকলা জানিয়েছে, জানুয়ারি-মার্চ ২০২১ সময়কালে ভিআই অন্যান্য অপারেটরদের তুলনায় সবথেকে বেশি ডাউনলোড ও আপলোড স্পিড দিতে পেরেছে, ফলে এটি হয়েছে একটানা ৯ মাস ধরে দেশের একমাত্র ফাস্টেস্ট স্পিড প্রদানকারী অপারেটর। আসাম ও উত্তরপূর্বাঞ্চলে গুয়াহাটি, আগরতলা, ডিমাপুর ও ইম্ফলের মতো মুখ্য শহরগুলিতেভিআই-এর গিগানেট অ্যাভারেজ স্পিডের তালিকায় শীর্ষস্থান দখল করেছে। উকলা’র ‘ফাস্টেস্ট ৪জি নেটওয়ার্ক ভেরিফিকেশন’ নির্ধারিত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের ৪জি নেটওয়ার্ক ব্যবহারকারীদের ‘স্পিডটেস্ট’ দ্বারা টেস্ট করার ভিত্তিতে।
Read More
কেএফসি’র বিগেস্ট বার্গার পার্টি

কেএফসি’র বিগেস্ট বার্গার পার্টি

কেএফসি ইন্ডিয়ার আয়োজনায় হয়ে গেল এবছরের ‘বিগেস্ট ভার্চুয়াল বার্গার পার্টি’। কেএফসি’র বিগ বার্গার ব্যাশ একেবারেই অন্যরকম পার্টি, যেখানে উপস্থিত ছিলেন সারা দেশের বার্গার লাভার্স, সোস্যাল মিডিয়া স্টার্স, ফুড কমিউনিটিজ, ব্লগার্স ও কনজিউমার্স। তারা উপভোগ করেছেন তাদের ফেভারিট নতুন ভ্যাল্যু বার্গার্স। পার্টিতে উপস্থিত ছিলেন প্রথিতযশা অভিনেতা ও কেএফসি ফ্যান অনিল কাপুর। তিনি তাঁর কেএফসি বার্গারপ্রিয়তা বিষয়ে জানিয়ে অন্যদের সঙ্গে ছবি পোস্ট করেন। বিভিন্ন শহর থেকে প্রায় ৫০০ জন মানুষ ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন এধরণের এইপ্রথম ও বৃহত্তম বার্গার পার্টিতে। ভ্যালু বার্গার ক্যাম্পেন চালু হয়েছিল এবছরের গোড়ার দিকে। গ্রাহক ও নেটিজেনদের মধ্যে ক্যাম্পেনটি জনপ্রিয় হয়ে ওঠে অনিল কাপুরের ডায়ালগের কারণে: ‘অগর ইয়ে বান…
Read More
শিক্ষার্থীদের জন্য এইচসিএল জিগ্স

শিক্ষার্থীদের জন্য এইচসিএল জিগ্স

ষষ্ঠ থেকে নবম গ্রেডের ছাত্রছাত্রীদের জন্য এইচসিএল নিয়ে এসেছে ‘এইচসিএল জিগ্‌স’ প্রতিযোগিতা। এই ‘প্রিমিয়ার ক্রিটিক্যাল রিজনিং প্লাটফর্মের’ মাধ্যমে শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর উপযুক্ত দক্ষতা যাচাই করা হবে। এর উদ্দেশ্য, দেশে সমস্যা সমাধানের এক সংস্কৃতি গড়ে তোলা। এই চ্যাম্পিয়নশিপের জন্য রেজিস্ট্রেশন চলছে। আগ্রহী ছাত্রছাত্রী বা স্কুলগুলি অনলাইনে (www.hcljigsaw.com) রেজিস্টার করতে পারবে। এই প্যান-ইন্ডিয়া প্রতিযোগিতাটি ভার্চুয়ালি দু’টি রাউন্ডে হবে: কোয়ালিফায়ার (২৪-২৭ জুন) ও ফিনালে (১৭ ও ১৮ জুলাই)। অংশগ্রহণকারীরা ১৬ লক্ষ টাকা মূল্যের পুরস্কার ও গ্যাজেট জেতার সুযোগ পাবে। ‘এইচসিএল জিগ্‌স’ অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের তিনটি প্রাথমিক বিষয়ে ১০টি উল্লেখযোগ্য প্যারামিটারের মাধ্যমে পরীক্ষা করবে। এগুলিই হবে সমস্যা সমাধান প্রক্রিয়ার মুখ্য বিষয়। ‘এইচসিএল জিগ্‌স’ পরিচালিত হবে…
Read More
এখন নয় ভারত সফর

এখন নয় ভারত সফর

সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। পরিস্থিতি লাগামহীন রোজই নয়া গতিতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। বিশ্বের বহু দেশের মতোই করোনার নতুন স্ট্রেন ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। এই পরিস্থিতিতে ফের ভারত সফর বাতিল ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এপ্রিলের শেষে ভারত সফরের কথা ছিল বরিসের। সরকারিভাবে সফর বাতিল হওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে দিল্লিকে। পরিস্থিতির উন্নতি হলেই আসবেন ভারতে।
Read More
কড়া হল কলকাতা পুলিশ

কড়া হল কলকাতা পুলিশ

রাজ্যে বেলাগাম করোনা। হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। তীব্র হয়ে উঠছে পরিস্থিতি৷ এই অবস্থায় রাস্তায় যাঁরা মাস্ক পরছেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ৷ মূলত সচেতনতা ফেরাতে কড়া হচ্ছে কলকাতা পুলিশ৷ মাস্ক পরার জন্য এলাকায় মাইকিং করা শুরু করে পুলিশ। শুরু হচ্ছে ব্যাপক অভিযান। বিভিন্ন এলাকায় ধরপাকড়ও চলছে পুরোদমে। রাস্তায় উপস্থিত রয়েছেন অফিসাররা৷ মাস্ক ছাড়া বাইরে বেরলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷
Read More