Editor

8890 Posts

বিজেপি প্রার্থীর এজেন্ট এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, বুথের মধ্যেই মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা

ঘটনাটি ঘটেছে খাস কলকাতার রাসবিহারী বিধানসভা এক বুথে, ইতিমধ্যে আটক করা হয়েছে সেই বিজেপি প্রার্থীর এজেন্টকে। বিজেপি প্রার্থীর দাবি ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসানো হচ্ছে , মানুষ তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছে বিষয়টি বুঝতে পেরেই শাসকদল এসব কাজ করছে বলে অভিযোগ। ৫ জেলার ৩৪ টি আসনে ভোটগ্রহণ চলছে, এবার এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী করেছে লেফটেন্যান্ট সুব্রত সাহা কে ভারতীয় সেনার প্রাক্তন আধিকারিক তিনি। ভোট গ্রহণ চলাকালীন সকাল থেকেই একাধিক অভিযোগ কেন্দ্রের বিভিন্ন বুথে দৌড়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী। সূত্রে জানা গিয়েছে সুব্রত সাহা এজেন্ট মোহন রাওয়ের বিরুদ্ধে বুকের মধ্যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, বিদ্যাভারতী স্কুল এর বুথ এজেন্ট হয়েছিলেন মোহন রায়…
Read More
‘কেএফসি ক্ষমতা’ প্রোগ্রাম

‘কেএফসি ক্ষমতা’ প্রোগ্রাম

‘কেএফসি ক্ষমতা’ প্রোগ্রাম শুরু করার কথা ঘোষণা করল কেএফসি ইন্ডিয়া। এর মাধ্যমে ২০২৪ নাগাদ লিঙ্গ ও সক্ষমতা সংক্রান্ত বৈষম্য দূর করে কেএফসি রেস্টুরেন্টগুলিকে দ্বিগুণ ক্ষমতায়িত করা হবে মহিলা কর্মীর সংখ্যায় দ্বিগুণ বৃদ্ধি ঘটিয়ে। একইসঙ্গে, মূক ও বধির কর্মীচালিত ‘স্পেশাল কেএফসির’র সংখ্যাও দ্বিগুণ করা হবে। এছাড়াও, কেএফসি ব্র্যান্ডের তরফে দেশে নির্বাচিত ফ্ল্যাগশিপ ‘স্পেশাল কেএফসি’ চালু করা হবে বিশেষভাবে সক্ষম কর্মী ও গ্রাহকদের জন্য। এই প্রোগ্রামের জন্য সংশ্লিষ্ট টিম মেম্বারদের প্রশিক্ষণ ও উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। ‘কেএফসি ক্ষমতা’ প্রোগ্রামের মধ্য দিয়ে ২০২৪ সাল নাগাদ কেএফসি ৫০০০-এরও বেশি মহিলা টিম মেম্বার সংগ্রহ ও ৭০টি স্পেশাল কেএফসি পরিচালনায় উদ্যোগী হয়েছে।
Read More
ওয়ানপ্লাস, ভারতে লঞ্চ করেছে অয়ানপ্লাস ওয়াচ

ওয়ানপ্লাস, ভারতে লঞ্চ করেছে অয়ানপ্লাস ওয়াচ

টেকনোলজি ব্র্যান্ড ওয়ানপ্লাস এই প্রথমবার তাদের কোম্পানির পোর্টফলিওতে নতুন সংযোজন করেছে ওয়ানপ্লাস ওয়াচ। প্রিমিয়াম ডিজাইন, স্মার্ট ফিটনেস ট্র্যাকিং এবং দীর্ঘ ব্যাটারির ফিচারসহ ওয়ানপ্লাস ওয়াচটিতে ২.৫ডি কার্ভড গ্লাস, ৪ জিবি স্ট্যান্ডেলোন স্টোরেজ, জিপিএস এবং ব্লুটুথ ইয়ারফোনের কানেকটিভিটির পাশাপাশি ৪০২ এমএএইচ ব্যাটারি রয়েছে এছারাও রয়েছে ৫এটিএম এবং আইপি৬৮ যা জল এবং ধূলিকণা প্রতিরোধ করে। ওয়ানপ্লাসের প্রতিষ্ঠাতা এবং সিইও পিট লাউ বলেছেন, আমরা বিশ্বাস করি যে ওয়ানপ্লাস ওয়াচ স্টাইলিশ ডিজাইন, স্মার্ট ফিটনেস ট্র্যাকিং এবং দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করে যা আমাদের এক ধাপ এগিয়ে এনেছে। এমনকি আপনার ফোন আপনার পাশে না থাকলেও ওয়ানপ্লাস ওয়াচ আপনার সমস্ত কার্যকলাপ সঠিকভাবে ট্র্যাক করে। ওয়ানপ্লাস ওয়াচটি ২২…
Read More
নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের

নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের

ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে, মতামত বিশেষজ্ঞদের। রাজ্যে আপাতত অক্সিজেনের কোনও ঘাটতি নেই। তবে চারদিকে অক্সিজেনের ঘাটতি হচ্ছে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শুধু চিকিৎসকের প্রেসক্রিপশন দেখালে অক্সিজেন মিলবে না। করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট থাকলে তবেই দোকান থেকে মিলবে অক্সিজেন। নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের এমনই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
Read More
জটিল পরিস্থিতি

জটিল পরিস্থিতি

বর্তমান করোনা পরিস্থিতিতে দেশে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মুখে। দেশের বিভিন্ন রাজ্যে করোনার কারণে চারিদিকে হাহাকার। নেই বেড, নেই পর্যাপ্ত অক্সিজেন। মৃত্যু মিছিল লেগেছে দেশ জুড়ে। শশ্মানে শুধুই সারি সারি মৃতদেহের ভিড়। সামান্যতমও কমল না সংক্রমণ। এদিন ও অব্যাহত থাকল করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ৩,৫২,৯৯১ জন করোনা আক্রান্তের হদিশ মিলল। রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২,৮১২ জন। এর পাশাপাশি পশ্চিমবঙ্গেও গতকাল রেকর্ড সংক্রমণ হয়েছে। ২৪ ঘণ্টায় ১৫,৮৮৯ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। মৃত ৫৭।
Read More
জারি হল হুঁশিয়ারি

জারি হল হুঁশিয়ারি

ভারতে আরও ভয়ংকর চেহারা নিচ্ছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতবিক্ষত ভারত। চলছে মৃত্যু মিছিলও। সবমিলিয়ে ভয়াবহ পরিস্থিতি। এই অবস্থায় একাধিক রাজ্যে হাসপাতালে জীবনদায়ী গ্যাসের অক্সিজেনের জন্য দমবন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন করোনা রোগীরা। এই সংকটের দিনে কেন্দ্র কিংবা রাজ্যকে কোনওরকম গাফিলতির জন্য রেয়াত করা হবে না বলেই কার্যত হুঁশিয়ারি দিল দিল্লি হাই কোর্ট। কোনও ব্যক্তি অক্সিজেন সরবরাহে বাধা দিলে তাকে ফাঁসি দেওয়া হবে। কো ভিড পরিস্থিতিতে গাফিলতির বিরুদ্ধে এভাবেই সরব হয়ে উঠল দিল্লি হাই কোর্ট। অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে।
Read More
সাহায্য ভারতীয় রেলের

সাহায্য ভারতীয় রেলের

ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। সাথে বাড়ছে অক্সিজেনের ঘাটতি। বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের অভাব। ইতিমধ্যেই এই ঘাটতি মেটাতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। এবার সেই ঘাটতি মেটাতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। রেলের অক্সিজেন এক্সপ্রেস বিভিন্ন রাজ্যে অক্সিজেনের জোগান দিচ্ছে। মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ, যেখানেই অক্সিজেনের ঘাটতি সেখানেই পৌঁছে যাচ্ছে এই অক্সিজেন এক্সপ্রেস। ভারতীয় রেল গ্রিন করিডর করে অক্সিজেনের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি বিভিন্ন রাজ্যে পৌঁছে দিয়েছে।
Read More
বড় আবিষ্কার

বড় আবিষ্কার

গত বছরের শুরু থেকে বিশ্বজুড়ে জাঁকিয়ে বসেছে করোনাভাইরাসের আতঙ্ক। দিশেহারা অবস্থা৷ ভ্যাকসিন এসে গেলেও দেশে কোভিডের বাড়বাড়ন্ত। এই পরিস্থিতিতে শীঘ্রই বাজারে আসতে চলেছে যুগান্তকারী এক আবিষ্কার। মাত্র ৪৫ মিনিটেই পাওয়া যাবে কোভিড টেস্টের ফলাফল। এমন যন্ত্রই আবিষ্কার করল আইআইটি খড়্গপুর। র‍্যাপিড অ্যান্টিজেনে অনেক সময় নেগেটিভ রিপোর্ট এলেও, আরটি-পিসিআরে তা পজিটিভ হয়ে যাচ্ছে। তবে, নানা পরীক্ষা-নিরীক্ষার পর বাজারজাত করার ছাড়পত্র মিলল গত ২১ এপ্রিল।
Read More
বড় চাপ শাসক দলে

বড় চাপ শাসক দলে

সময় খারাপ চলছে রাজ্য শাসক দলের। ভোটের আগে বড় চাপ তৃণমূলের ঘরে। এর আগেও অনেক তৃণমূল নেতার ডাক পড়েছে ইডি, সিবিআই  ও আয়কর দফতরের তরফে। একের পর এক চলছেই রাজ্য বিধানসভা ভোটের আগে। এবার ফের আয়কর দফতরের তলব। এবার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠাল আয়কর দফতর। নেতার বিরুদ্ধে হিসাব বহির্ভূত এবং আয়ের অধিক সম্পত্তি থাকার অভিযোগ রয়েছে। বীরভূম ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোলে অনুব্রত মণ্ডলের সম্পত্তি রয়েছে। এক সপ্তাহের মধ্যেই তলব করা হয়েছে তাঁকে। অনুব্রতবাবুকে তাঁর যাবতীয় তথ্যের নথি জমা করতে বলা হয়েছে। আগামী ২৯ এপ্রিল ভোট রয়েছে বীরভূমে।
Read More
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের ঘাটতি মেটাতে বসানো হচ্ছে অক্সিজেন ট্যাংক

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের ঘাটতি মেটাতে বসানো হচ্ছে অক্সিজেন ট্যাংক

মালদা-করোনা সংক্রমণে অক্সিজেনের ঘাটতি মেটাতে নতুন করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বসানো হচ্ছে অক্সিজেন ট্যাংক। এই দিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান মালদা জেলাতে হূ হূ করে বাড়ছে করোনা সংক্রমণ। এই করোনা সংক্রমণে প্রয়োজন অধিক পরিমাণে অক্সিজেন। তাই স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী আগাম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের ঘাটতি মেটাতে বসানো হচ্ছে অক্সিজেন ট্যাংক। ট্রমা সেন্টারের পাশে বসানো হচ্ছে এই অক্সিজেন ট্যাংক। তার ফলে অনেকটাই অক্সিজেনের ঘাটতি মেটানো যাবে বলে মনে করছেন জেলা স্বাস্থ্য দপ্তর
Read More