Editor

8890 Posts
সংক্রমণ রোধে টিকাকরণে বাচ্চার মায়েদের ওপর বেশি জোর দিচ্ছে রাজ্য

সংক্রমণ রোধে টিকাকরণে বাচ্চার মায়েদের ওপর বেশি জোর দিচ্ছে রাজ্য

ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। স্বাভাবিক ছন্দে ফিরেছে বঙ্গবাসী। তবে এখনও করোনার আতঙ্ক কাটেনি। এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউ এর আশঙ্কা। এই ঢেউতে আক্রান্ত হতে পারে শিশুরাও, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাই এবার জোর দেওয়া হচ্ছে ১২ বছর বয়সী শিশুদের মায়েদের টিকাকরণে অগ্রাধিকার করার। নবান্নে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগামী জুলাই মাসের মধ্যে সুপার স্প্রেডারদের টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিশুদের চিকিৎসা জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এখনও পর্যন্ত ভ্যাকসিনের ২ কোটি ডোজ দিয়েছে রাজ্য সরকার। আগামীকাল থেকে ফের ৪ লক্ষ করে ভ্যাকসিন দেওয়া হবে। মমতা বলেন, 'জুলাই মাসের মধ্যে ৭০ লাখ ভ্যাকসিন…
Read More
তৃতীয় ঢেউয়ের আগে সবরকম সতর্কতা অবলম্বন করতে চাই রাজ্য সরকার

তৃতীয় ঢেউয়ের আগে সবরকম সতর্কতা অবলম্বন করতে চাই রাজ্য সরকার

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউয়ে আরও নাজেহাল হয়েছে দেশবাসী। রাজ্যেও তার প্রভাব পড়েছিল ভালোই। তবে এবার করোনার দ্বিতীয় ঢেউ সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলা। বিগত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের করোনা ভাইরাস সংক্রমণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। তবে এই পরিস্থিতির ওপর আবার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই কারণে রাজ্য সরকার এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে। আজ রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর নবান্ন তরফে জানানো হয় ২৫০টি মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করা হয়েছে। রাজ্যে বাড়ানো হয়েছে ১০ হাজার জেনারেল বেড এবং ৩৫০ টি এসএনসিইউ। অনেক জেলায় একশোর নীচে নেমেছে কেস। সার্বিকভাবে রাজ্যে…
Read More
তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন IIT কানপুর-এর গবেষকরা

তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন IIT কানপুর-এর গবেষকরা

ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটলেও এবার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ভুগছে দেশ। ইতিমধ্যেই নতুন প্রজাতির Delta Plus ভাইরাস ভয় দেখাচ্ছে গোটা দেশকে। এরমধ্যেই দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান IIT- কানপুরের গবেষকদের দ্বারা তৈরি একটি রিপোর্টে বলা হয়েছে যে আগামী জুলাইয়ের 15 তারিখের মধ্যে যদি গোটা দেশে আবার আনলক পর্ব সম্পূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে দেশে আছড়ে পড়তে পারে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ। সেক্ষেত্রে দৈনিক সংক্রমণের হার 5 লাখ পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা IIT- কানপুরের বিশেষজ্ঞদের। IIT- কানপুরের যে গবেষকদের দল এই সমীক্ষাটি চালিয়েছে, তাঁদের নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক রাজেশ রঞ্জন ও মহেন্দ্র বর্মা। ভারত যদি আগামী 15 জুলাইয়ের মধ্যে…
Read More
বড় সংখ্যায় তৃণমূলে ফিরতে চলছে বিজেপি সমর্থক

বড় সংখ্যায় তৃণমূলে ফিরতে চলছে বিজেপি সমর্থক

একুশে বিধানসভার আগের চিত্রই বজায় রয়েছে এখনো। চলছে ভাঙ্গা গড়ার খেলা। একই রকম ভাবে বজায় রয়েছে দল বদলের পর্ব। বাংলার একুশে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক জয়ের পর আবারও একের পর এক শুরু হয়েছে দল বদলের পালা। কিন্তু এবার একজন দুজন নয়, অন্তত ১৫ হাজার বিজেপি সমর্থক মুখিয়ে আছেন ত্রিপুরায় তৃণমূলে যোগ দিতে। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন ত্রিপুরার তৃণমূল রাজ্য কমিটির সভাপতি আশিস লাল সিং। গোটা দেশেই রাজনৈতিক ব্যক্তিত্বরা বিজেপি-বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাইছেন। আশিসবাবুর দাবি, করোনার কারণে গণ যোগদান আয়োজন করা যাচ্ছে না। যদি ভোটারের হিসেবে বিচার করি তাহলে অন্তত ৫০ হাজার লোক বিজেপি থেকে তৃণমূলে আসবেন। আমরা আশা…
Read More
১৭ জুলাই হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

১৭ জুলাই হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে ১৭ জুলাই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ঘোষণা করা হয়েছে । এর আগে ১১ জুলাই এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তা বদল করে ১৭ তারিখ করা হয়েছে। অফলাইনেই হবে জয়েন্ট পরীক্ষা। ১৪ অগস্টের মধ্যে ঘোষণা করা হবে পরীক্ষার ফলাফল। চলতি বছর ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী  জয়েন্ট এন্ট্রান্স দেবে। ২৭৪টি কেন্দ্রে হবে পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে বাড়ির কাছে পরীক্ষা সেন্টার দেওয়া হবে বলে জানানো হয় বোর্ডের তরফে। শুধু দিন পিছিয়ে দেওয়া হলেও অন্যান্য যাবতীয় নিয়ম এক থাকবে জয়েন্ট পরীক্ষার্থীদের জন্য। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়, প্রতিটি রুমে ২০ জন করে পরীক্ষার্থীকে বসানো…
Read More
আগামী কদিন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস

আগামী কদিন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস

অবিরাম বৃষ্টি পড়েই চলেছে রাজ্যেজুড়ে। রীতিমতো নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী দু-দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বিভিন্ন জেলায় ভারী ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসই দিলেন আবহবিদরা। আবহাওয়া দফতরের সূত্রে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিহারের ঘূর্ণাবর্ত হয়ে ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এতে শুধু শহরেই জলমগ্ন হয়নি, গ্রামগঞ্জেও জলে থৈ থৈ অবস্থা। এ প্রসঙ্গে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারত থেকে শুরু হওয়া মৌসুমী অক্ষরেখা এখন ঝাড়খণ্ড ও রাজ্যের দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। এছাড়াও…
Read More
ওয়ার্ল্ড মিউজিক ডে’তে সোনির ডিসকাউন্ট

ওয়ার্ল্ড মিউজিক ডে’তে সোনির ডিসকাউন্ট

সোনি ইন্ডিয়া নির্বাচিত অডিয়ো প্রোডাক্টগুলির ওপরে ৪ দিনের এক বিশেষ ডিসকাউন্ট অফার ঘোষণা করেছে - ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষে। সোনির এই স্পেশাল ডিসকাউন্ট অফারে থাকছে নানারকম অডিয়ো প্রোডাক্টস, যেমন হেডফোন থেকে ট্রুলি অয়্যারলেস ইয়ারবাডস, পোর্টেবল ব্লুটুথ স্পিকার্স ও হোম থিয়েটার সিস্টেমস। প্রিমিয়াম সাউন্ডিং অডিয়ো ক্রয়ে আগ্রহী সঙ্গীতপ্রেমী অথবা ‘ওয়ার্ক ফ্রম হোম’ প্রয়োজনভিত্তিক ‘কনভেনিয়েন্ট অডিয়ো ডিভাইস’ যাদের দরকার সেইসব শিক্ষার্থী ও ওয়ার্কিং প্রফেশনালদের জন্য সোনি তাদের বিশাল অডিয়ো প্রোডাক্টসের সম্ভার দিচ্ছে ডিসকাউন্টেড প্রাইসে। এই স্পেশাল ডিসকাউন্ট অফারের আওতায় রয়েছে - ‘হেডফোনস অ্যান্ড ট্রুলি অয়্যারলেস সিরিজ’, ‘ইয়ারফোনস অ্যান্ড নেকব্যান্ডস’ এবং হোম অডিয়ো (অয়্যারলেস ব্লুটুথ স্পিকার্স অ্যান্ড হোম থিয়েটার্স)। ১৮ জুন থেকে চালু…
Read More
দেশের করোনা সংক্রমণে বড়সড় স্বস্তি

দেশের করোনা সংক্রমণে বড়সড় স্বস্তি

দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ ক্রমশই নিম্নমুখী হচ্ছে। স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেল। বিশ্বের দ্বিতীয় দেশে হিসাবে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এর আগে কেবলমাত্র আমেরিকাতে ৩ কোটি ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। অপরদিকে, জানা দিচ্ছে একদিনে মৃত্যু হয়েছে ১৩৫৮ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণ হারালেন ৩ লক্ষ ৯০ হাজার ৬৬০ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড মুক্ত হয়েছেন ৬৮ হাজার ৮১৭ জন। বাড়ছে সুস্থতার হারও। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৬ লক্ষ ৪৩…
Read More
নতুন স্পিকার এনেছে সোনি ইন্ডিয়া

নতুন স্পিকার এনেছে সোনি ইন্ডিয়া

সোনি ইন্ডিয়া ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষে লঞ্চ্‌ করল এসআরএস-এক্সবি১৩ এক্সট্রা বাস কম্প্যাক্ট অয়্যারলেস স্পিকার সিরিজ। নতুন এসআরএস-এক্সবি১৩ স্পিকারটি ২১ জুন থেকে পাওয়া যাবে সকল সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল, মুখ্য ইলেকট্রনিক স্টোর্স এবং অ্যামাজন ও ফ্লিপকার্ট পোর্টাল থেকে। এই স্পিকারের বেস্ট বাই প্রাইস ৩,৯৯০ টাকা। এই স্পিকার থেকে পাওয়া যাবে ‘ডীপ’ ও ‘পাঞ্চি’ বাস সাউন্ড। এই অয়্যারলেস স্পিকারেরসঙ্গে রয়েছে ‘এনহান্সড বিটস’ ও ‘ওয়াইডার সাউন্ডের’ জন্য নতুন সাউন্ড ডিফ্যুশন প্রসেসর। একইসঙ্গে রয়েছে আগের থেকে আরও ভাল নতুন কিছু ফিচার, যেমন ব্যাটারি লাইফ ইন্ডিকেটর, বিল্ট-ইন মাইক ও গুগল ফাস্ট পেয়ার। এই নতুন স্পিকারটি গোলাপী, নীল, তামাটে ও…
Read More
‘ইস বার #সবকেলিয়ে #জাগোরে’

‘ইস বার #সবকেলিয়ে #জাগোরে’

টাটা টি শুরু করেছে তাদের ‘জাগো রে’ উদ্যোগের নবতম সংস্করণ - ‘ইস বার #সবকেলিয়ে #জাগোরে’। বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে টাটা টি’র এই উদ্যোগ। উল্লেখ্য, বিগত বছরগুলিতে টাটা টি’র ‘জাগো রে’ উদ্যোগ সমাজ সচেতনতার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এবং প্রকৃত পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। টাটা টি’র ‘ইস বার #সবকেলিয়ে #জাগোরে’ প্রচারাভিযানের উদ্দেশ্য হল মানুষকে সচেতনতার বার্তা দেওয়া ও কোভিড-১৯ ভ্যাক্সিনেশনের ব্যাপারে যাদের সাহায্য প্রয়োজন তাদের পাশে দাঁড়াতে উৎসাহ দেওয়া। ‘ইস বার #সবকেলিয়ে #জাগোরে’ বার্তার উদ্দেশ্য হল সেইসব মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া যারা কীভাবে ভ্যাক্সিন নিতে হবে সেব্যাপারে এখনও তেমন কিছু জানেন না। অনেক সাধারন…
Read More