Editor

8890 Posts
ছাত্রছাত্রীদের সমস্যার কথা জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রীর

ছাত্রছাত্রীদের সমস্যার কথা জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রীর

কোভ্যাক্সিনকে এখনও অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে ভারত বায়োটেকের তৈরি এই টিকা গ্রহণের পর সেই সার্টিফিকেট গ্রাহ্য হচ্ছে না বিদেশে। এর দরুন যে সমস্ত পড়ুয়ারা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন, বিপাকে পড়ছেন তাঁরা। এবার এই সমস্যার কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'বর্তমানে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন এই দু'টি টিকায় দেওয়া হচ্ছে রাজ্যে। কিন্তু কোভ্যাক্সিন এখনও WHO-র অনুমতি পায়নি। ফলে এই টিকা নেওয়ার পরে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তা বিদেশে গাহ্য হচ্ছে না। এদিকে প্রত্যেক বছর দেশ থেকে বহু ছাত্রছাত্রী পড়াশোনার জন্য বিদেশে যায়।' মুখ্যমন্ত্রী আরও লেখেন, 'আমি আপনার কাছে অনুরোধ করছি যাতে কোভ্যাক্সিন অবিলম্বে WHO-র অনুমতি পায়…
Read More
পূর্বের ঘোষণা মতোই ছাত্র ছাত্রীদের প্রকল্পের সূচনা হল

পূর্বের ঘোষণা মতোই ছাত্র ছাত্রীদের প্রকল্পের সূচনা হল

একুশে বিধানসভা ভোটেই এই প্রকল্পের ঘোষণা হয়েছিল। ঘোষণা মতো এবার তা বাস্তবেও হল। অবশেষে ছাত্র - ছাত্রীরা পেতে চলেছেন সরকারি ক্রেডিট কার্ড। স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্প মন্ত্রিসভার অনুমোদন পেয়ে গিয়েছে। ৩০ জুন থেকেই চালু হবে এই প্রকল্প। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন একথা। ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সরকারি ক্রেডিট কার্ডের ঘোষণা করেছিলেন মমতা। ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। তার জন্য কোনও গ্যারেন্টার লাগবে না। সরকার গ্যারেন্টার হবে। এই টাকায় স্নাতক, স্নাতকোত্তর, পেশাভিত্তিক পাঠ্যক্রম, ডিপ্লোমা পাঠ্যক্রম, ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল স্তরে গবেষণার খরচ চালানো যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে যাঁরা ১০ বছর বা তার বেশি সময়…
Read More
বিএস-৪ কনস্ট্রাকশন ইকুইপমেন্ট এনেছে মাহিন্দ্রা

বিএস-৪ কনস্ট্রাকশন ইকুইপমেন্ট এনেছে মাহিন্দ্রা

নতুন বিএস-৪ বিধিসম্মত কনস্ট্রাকশন ইকুইপমেন্ট – মাহিন্দ্রা আর্থমাস্টার ব্যাকহো লোডার ও মাহিন্দ্রা রোডমাস্টার মোটর গ্রেডার নিয়ে এলো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের মাহিন্দ্রা কনস্ট্রাকশন ইকুইপমেন্ট (এমসিই)। উল্লেখ্য, ২০১১ সাল থেকে মাহিন্দ্রা কনস্ট্রাকশন ইকুপমেন্ট (এমসিই) ভারতের গ্রাহকদের জন্য তাদের প্রয়োজন অনুসারে নানারকম মেশিন ডিজাইন ও নির্মাণ করে আসছে। এমসিই’র বিএস-৪ রেঞ্জের লক্ষ্য হল ক্রেতাদের ইন্ডাস্ট্রির সবথেকে কম রক্ষনাবেক্ষণ ব্যয়বিশিষ্ট কনস্ট্রাকশন ইকুইপমেন্ট প্রদান করা।  মাহিন্দ্রা’র নতুন বিএস-৪ বিধিসম্মত কনস্ট্রাকশন ইকুইপমেন্টগুলি গ্রাহকদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ভারতেই ডিজাইন করে শক্তপোক্তভাবে নির্মিত, একথা জানিয়ে মাহিন্দ্রা ট্রাক-অ্যান্ড-বাস অ্যান্ড কনস্ট্রাকশন ইকুইপমেন্টের বিজনেস হেড জলজ গুপ্তা বলেন, এগুলি তারা আনন্দের সঙ্গে গ্রাহকদের হাতে তুলে দিচ্ছেন। 
Read More
করোনা ভাইরাসের নতুন রূপে প্রথম মৃত্যু হল দেশে

করোনা ভাইরাসের নতুন রূপে প্রথম মৃত্যু হল দেশে

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। সবে মাত্রই কিছুদিন যাবৎ নিয়ন্ত্রনে এসেছিল সংক্রমণ। এই পরিস্থিতিতে দ্বিতীয় ঢেউ সামলে উঠতে না উঠতেই ভয় ধরাচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ভয়াবহ হচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। এই প্রথম দেশে করোনার এই নয়া প্রজাতিতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু হল মধ্যপ্রদেশে৷ এক মৃত মহিলার দেহের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে যে তিনি করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। উল্লেখ্য, মধ্যপ্রদেশে মোট পাঁচজনের শরীরে করোনার এই নয়া প্রজাতির হদিশ মিলেছে। দেশে কি তবে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ল? যেভাবে দেশে একের পর এক ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়তে, তাতে…
Read More
দেশের করোনা সংক্রমণে স্বস্তির নিঃশ্বাস

দেশের করোনা সংক্রমণে স্বস্তির নিঃশ্বাস

ফের দেশের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। দেশে যখন ডেল্টা প্লাসের চোখ রাঙানি বাড়ছে তখনই বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। যেই সংখ্যাটা আগের দিনের তুলনায় একটু বেশি। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জন। একদিনে করোনার বলি ১৩২১। মৃতের মোট সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ৮৯১। মৃত্যুর নিরিখে দেশের প্রথম চারে রয়েছে মহারাষ্ট্র (৫০৮), তামিলনাড়ু (১৬৬), কেরল (১৫০) এবং কর্নাটক (১২৩)। বাকি রাজ্যে মৃত্যু ৫০-এর আশপাশে বা নীচে। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৮৮৫ জন। সুস্থতার হার ৯৬ শতাংশের বেশি। করোনা সংক্রমণ…
Read More
বিধিনিষেধ এর মাঝেই একাধিক স্টেশনে শুরু হল অবরোধ

বিধিনিষেধ এর মাঝেই একাধিক স্টেশনে শুরু হল অবরোধ

করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ সব কিছু। রাজ্য সরকারের তরফে করোনার দৈনিক সংক্রমণ রোধে চলছে একাধিক বিধিনিষেধ। এর মাঝেই শুরু হল অবরোধ। বাংলায় করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রতিরোধে বন্ধ করা হয় লোকাল ট্রেন পরিষেবা। তাই এবার লোকাল ট্রেন চালুর দাবিতে ফের রেল অবরোধ যাত্রীদের। উত্তপ্ত হয়ে উঠল সোনারপুর স্টেশন। রেল অবরোধ ঘিরে মল্লিকপুর স্টেশনে ধুন্ধুমার। স্টাফ স্পেশ্যাল ট্রেন পৌঁছতেই তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা। লোকাল ট্রেন না চললে পেট চলবে না, এই দাবিতে বুধবার সকালে রেল অবরোধ করেছিল স্থানীয় মানুষ৷ বৃহস্পতিবার সকাল থেকে সোনারপুর, ঘুটিয়ারি শরিফ-সহ শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে রেল অবরোধ হয়। মল্লিকপুরে পুলিসের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে…
Read More
দর্শনার্থীদের জন্য খুলে গেলো আরও এক তীর্থস্থান

দর্শনার্থীদের জন্য খুলে গেলো আরও এক তীর্থস্থান

করোনার দ্বিতীয় ঢেউ থেকে অনেকটাই সামলে উঠেছে রাজ্য। রাজ্যের করোনা সংক্রমণ নিম্নমুখী। ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরছে রাজ্য। তাই এবার ধীরে ধীরে লকডাউন নিয়ম শিথিল হচ্ছে কিছুটা। এই পরিস্থিতিতে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। আজ বৃহস্পতিবার থেকে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। আজ, জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষ্যে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। এবার আরও এক তীর্থক্ষেত্রে ঢুকতে পারছেন ভক্তরা। সকাল-বিকেল মিলিয়ে মোট ৭ ঘণ্টা খোলা থাকবে। করোনাকালে সতর্কতা মেনে ইতিমধ্যেই খুলে গিয়েছে কালীঘাট মন্দির। শর্ত মেনে খুলেছে তারকেশ্বর মন্দিরের দরজাও। আপাতত প্রতিদিন সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভবতারিণীর মন্দিরে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা। অন্যদিকে, দুপুর সাড়ে ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত…
Read More
কিছুটা বাড়লেও স্বস্তিতে আছে দৈনিক সংক্রমনের সংখ্যা

কিছুটা বাড়লেও স্বস্তিতে আছে দৈনিক সংক্রমনের সংখ্যা

রাজ্যে সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। তবে স্বস্তি দু’হাজারের নীচেই রয়েছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যাটা। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১ হাজার ৯২৫, মৃত্যু ৩৮ জনের। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ৮৭ হাজার ৩৬৩ জন। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২১৬ জন, মৃত্যু ২ জনের। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত ১৭৮ জন, ৭ জনের মৃত্যু। বাংলায় একদিনে করোনা মুক্ত ২ হাজার ১৭ জন। দৈনিক সংক্রমণ কমলেও, সক্রিয় রোগীর সংখ্যা কিন্তু ২২ হাজারের নীচে নামছে নামছে না। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সক্রিয় রোগীর সংখ্যা ২২ হাজার ৩৭৮। ‘সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ভারতে শিশুদের ভ্যাকসিন,’ এমনই দাবি…
Read More
পরিযায়ী শ্রমিকদের জন্য ভিআই-এর অফার

পরিযায়ী শ্রমিকদের জন্য ভিআই-এর অফার

দীর্ঘ লকডাউনের পর দেশের বিভিন্ন রাজ্যে ধীরে ধীরে ‘আনলকিং’ পর্ব আরম্ভ হচ্ছে এবং পরিযায়ী শ্রমিকরাও নিজেদের শহর ছেড়ে আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। প্রিপেড টেলিকম গ্রাহকদের অনেকেই লকডাউনের সময়ে নানাকারণে রিচার্জ করতে পারেন নি। ফের কাজে যোগ দেওয়া এইরকম স্বল্প আয়বিশিষ্ট গ্রাহকদের ভারতের ‘ফাস্টেস্ট ৪জি নেটওয়ার্কে’ ফিরিয়ে আনতে দেশের অগ্রণী টেলিকম সার্ভিস প্রোভাইডার ভিআই ৫০ মিনিটের ‘ভিআই টু ভিআই’ কলের সুবিধা ও ৫০ এমবি ডেটা প্রদান করবে বলে ঘোষণা করেছে। ভিআই-এর এই সৌজন্যমূলক সুবিধার মেয়াদ ১৫ দিন, আর তারপর গ্রাহকরা তাদের নিজেদের পছন্দমতো রিচার্জ প্যাক বেছে রিচার্জ করে নিতে পারবেন। ভিআই-এর দেওয়া আনলক ২.০ অফারের সুবিধা গ্রহণ করা যাবে এইসব…
Read More
অল্টেজা ব্র্যান্ডে ১০০ কোটি টাকা বিনিয়োগ

অল্টেজা ব্র্যান্ডে ১০০ কোটি টাকা বিনিয়োগ

অল্টেজা ব্র্যান্ডের অ্যালুমিনিয়াম উইন্ডো ও ডোর সিস্টেম নির্মাণ ক্ষেত্রে বিল্ডিং মেটেরিয়ালসের অগ্রণী সংস্থা অপর্ণা এন্টারপ্রাইজেস লিমিটেড আগামী ৪ বছরে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে। কোম্পানির তরফে এক ঘোষণায় জানানো হয়েছে, বিনিয়োগকৃত অর্থ ব্যয় করা হবে তাদের প্রোডাক্ট পোর্টফোলিয়ো মজবুত করতে এবং নির্মাণ কারখানা, মার্কেটিং ও রিটেলিংয়ের উন্নয়নের কাজে। একইসঙ্গে, অপর্ণা এন্টারপ্রাইজেস তাদের স্লিম অ্যালুমিনিয়াম স্লাইডিং ডোর সিস্টেমের নতুন রেঞ্জ লঞ্চ্‌ করেছে। নতুন ‘এসিএম-১৯ সিরিজ’ হল অল্টেজা ব্র্যান্ডের ‘স্লিমেস্ট অ্যালুমিনিয়াম স্লাইডিং ডোর সিস্টেম’। অল্টেজা ব্র্যান্ড চালু হয়েছিল ২০১৯ সালে। এই ব্র্যান্ডের আওতায় রয়েছে অ্যালুমিনিয়াম উইন্ডো, ডোর ও রেলিং সিস্টেমের এক বিস্তৃত রেঞ্জ। আশা করা হচ্ছে, নতুন ‘এসিএম-১৯ সিরিজ’ সঙ্গে নিয়ে অল্টেজা…
Read More