ভারতের ১ নম্বর ফার্নিচার ব্র্যান্ড ‘রয়্যালওক ফার্নিচার’ ত্রিপুরা রাজ্যের আগরতলায় তাদের সর্বাধুনিক ফ্ল্যাগশিপ স্টোর এবং সেরা কান্ট্রি স্টোর কালেকশন উদ্বোধন করেছে। এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মাননীয় যুব বিষয়ক ও ক্রীড়া, বিশেষ কল্যাণ ও সমাজশিক্ষা, শ্রম মন্ত্রী শ্রী টংকু রায়; মাননীয় খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক, পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী; খয়েরপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী; লোহিয়া গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান শ্রী কৈলাশ চন্দ্র লোহিয়া; লোহিয়া গ্রুপ অফ কোম্পানির ফ্র্যাঞ্চাইজি অংশীদার শ্রী রাহুল লোহিয়া এবং রয়্যালওক ইনকরপোরেশন প্রাইভেট লিমিটেডের ফ্র্যাঞ্চাইজি হেড শ্রী কিরণ ছাবড়িয়া।
এই সম্প্রসারণের মাধ্যমে আগরতলার মানুষের কাছে মানসম্মত ফার্নিচার পৌঁছে দেবে রয়্যালওক। ব্র্যান্ডটির এই ব্যবসায়িক প্রসারের ফলে রাজ্যে বিগত বছরগুলোতে যেমন বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, তেমনই ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের জন্য একাধিক বিক্রেতা এবং অংশীদারদের নতুন দুয়ার খুলে গিয়েছে। ১২,০০০ বর্গফুট জুড়ে বিস্তৃত এই স্টোরটিতে লিভিং রুম, বেডরুম, ডাইনিং এরিয়া, স্টাডি ও অফিস, আউটডোর, হোম ডেকোর, ম্যাট্রেস সহ ঘরের প্রতিটি কোণের জন্য রয়েছে আসবাবপত্রের এক বিশাল সমাহার। এখন থেকে আগরতলার বাসিন্দারা সাশ্রয়ী মূল্যে এবং খুব সহজেই তাদের নিজেদের এলাকাতেই স্টাইলিশ, স্মার্ট ও কার্যকরী আসবাবপত্র সংগ্রহ করতে পারবেন।
রয়্যালওক ফার্নিচারের চেয়ারম্যান শ্রী ভিজাই সুব্রমানিয়াম বলেন, “আগরতলায় আমাদের নতুন ফ্ল্যাগশিপ স্টোর খুলতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। এটি আমাদের গ্রাহক পরিষেবা রক্ষার প্রতিশ্রুতিকে দর্শায়। আমরা সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের পণ্য দিয়ে গ্রাহকদের স্বপ্নের বাড়ি সাজাতে উন্মুখ।”
স্টোরের ঠিকানা: শুভম সলিটায়ার কমার্শিয়াল ব্লক, অসম – আগরতলা রোড, আগরতলা – ৭৯৯০০৮, ফোন নম্বর ৯১২৭০ ৯২০০০।
