Editor

8890 Posts
অ্যাপোলোতে জীবন ফিরে পেলেন আসামের এক মহিলা

অ্যাপোলোতে জীবন ফিরে পেলেন আসামের এক মহিলা

সাফল্যের সঙ্গে একইসঙ্গে দু’টি জটিল সার্জারি করে ভারতে নজির সৃষ্টি করলো দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রথম প্রোটোন থেরাপি সেন্টার ‘অ্যাপোলো প্রোটোন ক্যান্সার সেন্টার’। মাল্টিমোডাল অ্যাপ্রোচের মাধ্যমে ঊর্বস্থির (থাই বোন) মেগা প্রস্থেসিস ফিক্সেশন এবং একটি ক্যান্সারগ্রস্ত কিডনি অপসারণের জন্য ল্যাপারোস্কোপিক র‍্যাডিক্যাল নেফ্রেক্টোমি করার দ্বারা এক ৫৪ বছর বয়সী মহিলার শরীরে এক ‘সিঙ্গল স্টেজ সার্জারি’ করা হয়েছে। ওই মহিলা নতুন জীবন ফিরে পেয়েছেন অ্যাপোলোর চিকিৎসকদের প্রশংসনীয় সার্জারির ফলে। মাস দুই আগে আসাম থেকে আসা ওই মহিলার বাম ঊর্বস্থি ফ্র্যাকচার হয়, আর তার ফলে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েন। অ্যাপোলো প্রোটোন ক্যান্সার সেন্টারে বায়োপ্সি করার পর ধরা পড়ে তাঁর একটি কিডনি চতুর্থ স্তরের…
Read More
প্রাইম মেম্বারদের জন্য ‘অ্যামাজন ডে ডেলিভারি’

প্রাইম মেম্বারদের জন্য ‘অ্যামাজন ডে ডেলিভারি’

অ্যামাজন ইন্ডিয়া তাদের প্রাইম মেম্বারদের জন্য চালু করেছে ‘অ্যামাজন ডে ডেলিভারি’। গ্রাহকরা প্রাইমের ফাস্ট, ফ্রী শিপিং বা ‘অ্যামাজন ডে ডেলিভারি’ বেছে নেওয়ার অধিকারী। এই ব্যবস্থায় প্রাইম মেম্বাররা সারা সপ্তাহ ধরে তাদের কেনাকাটা করা পণ্যসামগ্রী তাদের পছন্দমতো যে কোনওদিন ডেলিভারি নিতে পারবেন। ‘অ্যামাজন ডে’ ব্যবস্থার মাধ্যমে ক্রীত পণ্যসামগ্রী একত্রিতভাবে ডেলিভারি দেওয়া হবে, আর তার ফলে গ্রাহকদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কার্বন এমিশনও হ্রাস পাবে। কোনও পণ্য অর্ডার দেওয়ার সময়ে গ্রাহকরা ‘অ্যামাজন ডে ডেলিভারি’ অপশন বেছে নিয়ে তাদের সুবিধামতো ডেলিভারির দিন নির্দিষ্ট করে দিতে পারবেন। আবার সেই নির্বাচিত দিনের পরিবর্তন করাও সম্ভব। গ্রাহকরা নিজেদের সুবিধানুসারে সপ্তাহের যে কোনওদিন ফ্রী ডেলিভারির সুবিধা নিতে পারবেন।…
Read More

Canine parvovirus: সংক্রমণ বেড়ে যাওয়ায় কুকুরের মৃত্যু ঘিরে দুশ্চিন্তা

বছরের শুরুতে বেড়েই চলেছে দুশ্চিন্তা, বেড়েই চলেছে নানান ভাইরাসের আক্রমণ, নানান রোগ ব্যাধি। এবার এই সংকট দেখা যাচ্ছে কুকুরদের মধ্যেও। অর্থাৎ কুকুরদের মারণ রোগ canine parvovirus- এর সংক্রমণ। বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। এই রোগে আক্রান্ত কুকুর খুব সহজে দুর্বল হয়ে পড়ে। রোগের লক্ষণগুলি হল- রক্ত পায়খানা, জ্বর ও খাওয়া-দাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। ফলে বেঁচে থাকার আশা প্রায় কমে যায়। কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে অবশ্য প্রাণ ফেরানো সম্ভব হয়। প্রশাসনিক স্তরে এই বিষয়ে কোনো পদক্ষেপ না দেখা দিলেও, রাজ্যের পশুপ্রেমীরা ও কয়েকটি এনজিও (NGO) চাঁদা তুলে সারমেয়দের টিকা দেওয়ার ব্যাবস্থা করেন। পশুপ্রেমী সংগঠনের একজন বলেন, "করোনার মতো পারভো…
Read More
শুরুর মুখে ধাক্কা খেয়ে শেষ করতে হলো অধিবেশন

শুরুর মুখে ধাক্কা খেয়ে শেষ করতে হলো অধিবেশন

শুরুর কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিতে হল ভাষণ। উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বিক্ষোভের চিৎকার উঠলো চারদিকে। চরমে পৌছালো রাজ্য রাজ্যপাল সংঘাত। বৃহস্পতিবার বিধানসভায় সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন হওয়ার কথা ছিল। নিয়ম মেনে এদিন অধিবেশন শুরু হওয়ার পর রাজ্যপালের বক্তৃতা শুরু হতেই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের হইহট্টগোলে কার্যত মাঝপথে থমকে গেল রাজ্যপালের ভাষণ। চার মিনিটের মধ্যেই ভাষণ শেষ করলেন রাজ্যপাল। বেরিয়ে যেতে বাধ্য হন রাজ্যপাল। রাজ্যপালকে বিদায় জানাতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীন এই ঘটনার জেরে বাজেট অধিবেশনের শুরুতেই ধাক্কা খেল গোটা কার্যপদ্ধতি। পালটা বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করাও। বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগেই থেকে…
Read More
এবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা পাবে রেশন এবং চিকিৎসা

এবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা পাবে রেশন এবং চিকিৎসা

রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে তীব্র ভর্ৎসনার পাশাপাশি কড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের। শুক্রবার এই মামলার শুনানি শুরু হয় আদালতে। মামলা শুরু হলে কোর্টের তরফে জানানো হয়, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের চিকিৎসা ও রেশন দিতে হবে রাজ্যকে। এই ক্ষেত্রে রাজ্য প্রশাসন ও পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মামলা শুরু হতেই রাজ্যকে একাধিক বিষয়ে হাই কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। রাজ্য পুলিশের ভূমিকাতেও চরম ক্ষুব্ধ আদালত। পাশাপাশি জানানো হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে প্রতিটি অভিযোগের জন্য এফআইআর দায়ের করতে হবে৷ একই সঙ্গে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের বয়ানও রেকর্ড করতে হবে পুলিশকে। ভোট পরবর্তী…
Read More
অতিরিক্ত খরচ কমাতে উদ্যোগী হলো রাজ্য সরকার

অতিরিক্ত খরচ কমাতে উদ্যোগী হলো রাজ্য সরকার

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। তার কাছ থেকে বাদ পড়েনি বাংলাও। এই করোনা আবহে দেশের পাশাপাশি রাজ্যেও আর্থিক সংকট৷ তাই এবার এই করোনাকালে সরকারি খরচে রাশ টানার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এবার থেকে বিমানে ইকনকিন ক্লাসে যাতায়াত করতে হবে সরকারি অফিসারদের৷ সামাজিক প্রকল্প ছাড়া অন্যান্য ক্ষেত্রে খরচ কমাতে হবে। গাড়ি, কম্পিউটার, অফিসের বিভিন্ন সরঞ্জাম কেনা যাবে না। এমনকী অফিস ভবন, আধিকারিকদের বসার ঘর সংস্কার, সাজানোয় খরচ করা যাবে না। সরাসরি জানানো হলো অর্থ দফতরের অনুমতি ছাড়া বাড়তি কোনও খরচ করা যাবে না৷ আজ শুক্রবার শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। তার ঠিক আগেই খরচে রাশ…
Read More
জলে বাড়ছে দূষণ, মাছ ধরায় আপত্তি জানালো সরকার

জলে বাড়ছে দূষণ, মাছ ধরায় আপত্তি জানালো সরকার

লাগামছাড়া ভাবে হচ্ছে জলদূষণ। বজ্র পদার্থে ভর্তি হচ্ছে নদীর জল।বাড়ছে দূষণের মাত্রা এবং তার ফলে কমে যাচ্ছে জলজ প্রাণীর সংখ্যা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবার থেকে যমুনা নদীর একাংশে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে দিল্লি সরকার। সরকারি নোটিফিকেশনে বলা হয়েছে, যমুনা নদীতে দুষণের মাত্রা অতিরিক্ত। সেকারণে ইন্ডিয়ান ফিসারিজ অ্যাক্ট অনুসারে যমুনার দুটি নির্দিষ্ট অংশে মাছ ধরার যাবতীয় ছাড়পত্রকে আপাতত বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই এলাকায় মা ছ ধরা নিষিদ্ধ। একদিকে কম জল ও অন্য়দিকে দুষণের জেরে এই ঘটনা হচ্ছে। এদিকে যমুনার বিভিন্ন অংশে মাছ ধরাটাই অনেকের জীবিকার মধ্যে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বাইরে থেকে জল এসে…
Read More
রাজ্য সহ চারদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজ্য সহ চারদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস

গরমের দাবদাহে থেকে একটু হলেও স্বস্তি মিলছে বঙ্গবাসীর। বিগত কদিন ধরেই রাজ্যবাসীকে গরম থেকে মুক্তি দিয়েছে বৃষ্টির আবহাওয়া। রাজ্যে ক্রমশ জোরালো হচ্ছে নিম্মচাপ অক্ষরেখার দাপট। এবার উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী নয় শুধু বরং প্রবল অতি ভারীর বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। প্রবল বর্ষণে ভাসতে চলেছে উত্তরবঙ্গ। পাশাপাশি বৃষ্টির দাপট দেখবে দক্ষিণবঙ্গও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির দাপট বাড়বে মাত্রাতিরিক্তভাবে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিমপং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অতিভারী বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, মালদা, বীরভূমেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আগামী ৪ জুলাই থেকে বৃষ্টি বাড়বে শহরে।
Read More
বর্তমানে রাজ্যের সবচেয়ে চাঞ্চল্যকর কাণ্ডে গ্রেফতার আরও এক

বর্তমানে রাজ্যের সবচেয়ে চাঞ্চল্যকর কাণ্ডে গ্রেফতার আরও এক

করোনা থেকে বাঁচার প্রধান উপায় টিকাকরণ, সেই টিকাকরণ নিয়েই রাজ্যে হয়ে গেছে বড় প্রতারণার ঘটনা। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই ঘটনায়। এবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার আরও এক সন্দেহভাজন। কসবা ভুয়ো টিকা-কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অরবিন্দ বৈদ্য। তাঁকে গ্রেফতার করে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। এই নিয়ে গ্রেফতার হলেন ৫ জন। অরবিন্দ বৈদ্য প্রথম থেকেই নিজেকে নিরাপরাধ বলে দাবী করলেও, তদন্তকারীরা কখনই তাঁর কথা মেনে নেয়নি। একজন দেহরক্ষী হয়ে সর্বক্ষণ দেবাঞ্জনের সঙ্গে সঙ্গে থাকার পরও তিনি কিছুই জানেন না- একথা একদমই মানতে পারেনি তদন্তকারীরা। খতিয়ে…
Read More
মৃত্যুর নিরিখে তৃতীয় স্থান নিল দেশ

মৃত্যুর নিরিখে তৃতীয় স্থান নিল দেশ

নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১ জন। মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৩১২ জনের মৃত্যু হয়েছে। আমেরিকা এবং ব্রাজিলের পর ভারতে করোনার জেরে মৃত্যু ৪ লক্ষ ছাড়াল। ব্রাজিলে তা ৫ লক্ষ ছাড়িয়েছে এবং আমেরিকায় ৬ লক্ষ। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৬৩৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৫৯ হাজার ৩৮৪ জন।…
Read More