Editor

8890 Posts
বিগত বেশ কয়েকদিন ধরে নিম্নমুখি রাজ্যের সংক্রমনের সংখ্যা

বিগত বেশ কয়েকদিন ধরে নিম্নমুখি রাজ্যের সংক্রমনের সংখ্যা

সুস্থ হচ্ছে বাংলা। করোনা ভাইরাস বিধি নিষেধ মানার ফল মিলছে রাজ্যে। নিম্নমুখী বাংলার কোভিড গ্রাফ। দ্রুতই পরিস্থিতি আয়ত্তে আসবে বলে আশাবাদী রাজ্যবাসী। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৭ জন। তা ধরে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৫ লক্ষ ৫ হাজার ৩৯৪ জন। রবিবার সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে উত্তর ২৪ পরগনা (১৭২ জন), পশ্চিম মেদিনীপুর (১৫৬ জন), দার্জিলিং (১২২ জন), কলকাতা (১১১ জন)। টানা কয়েকদিন ধরে রাজ্যে দৈনিক সংক্রমণ নীচের দিকে নামছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৭ জন। সক্রিয় রোগীর সংখ্যাও কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮০। গত…
Read More
ডেল্টা প্রজাতি থেকে রক্ষা করতে সক্ষম এই ভ্যাকসিন কিন্তু মিলছে না অনুমোদন

ডেল্টা প্রজাতি থেকে রক্ষা করতে সক্ষম এই ভ্যাকসিন কিন্তু মিলছে না অনুমোদন

করোনা সংক্রমণ রোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল টিকাকরণ। আর তার জন্য সফল ভাবে বাজারে টিকা আনার চেষ্টা করে যাচ্ছে একের পর এক প্রস্তুতকারক সংস্থা। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এলো কোভ্যাক্সিন ট্রায়াল রিপোর্ট। করোনা ভাইরাস প্রতিরোধে ভারত বায়োটেকের তৈরি টিকা কোভ্যাকসিন ৭৭.৮ শতাংশ কার্যকরী। পাশাপাশি ডেল্টা স্ট্রেনকে রুখতে সক্ষম কোভ্যাক্সিন। চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট বলছে, এই ভ্যাকসিন করোনাভাইরাস ডেল্টা প্রজাতির বিরুদ্ধেও যথেষ্ট কার্যকর। এমনটাই দাবি করছে প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক। তৃতীয় পর্যায়ের পরীক্ষামূল প্রয়োগের পর বিবৃতি দিয়ে এই তথ্য জানালো ভারত বায়োটেক। ১৩০ জনের উপর করা পরীক্ষার ফলাফল খতিয়ে দেখে এই দাবি করা হয়েছে। দাবি করা হচ্ছে, করোনা ভাইরাসের 'ডেল্টা'…
Read More
হিংসা রুখতে রাজ্য ‘নিরপেক্ষ’, উল্লেখ রাজ্যপালের ভাষণে

হিংসা রুখতে রাজ্য ‘নিরপেক্ষ’, উল্লেখ রাজ্যপালের ভাষণে

রাজ্যে ভোট-পরবর্তী হিংসা বলতে যা ঘটনা ঘটেছে, তার সবই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলার দায়িত্ব থাকাকালীন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে হিংসা মোকাবিলায় ‘দ্রুততার সঙ্গে এবং সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে’ পদক্ষেপ করেছে বলে উল্লেখ করা হল বিধানসভায় রাজ্যপালের ভাষণে। সেই ভাষণেই আরও দাবি করা হয়েছে, মহিলাদের বিরুদ্ধে ‘সংঘটিত অপরাধ’ও সাম্প্রতিক কালে কমে এসেছে।প্রসঙ্গত, রাজ্যপাল জগদীপ ধনখড় রাজভবন থেকে এবং বাইরে গিয়েও অভিযোগ করে এসেছেন, রাজ্যে বিধানসভা ভোটের পরে হিংসার যে ঘটনা ঘটেছে, তা স্বাধীনতার পরে কখনও দেখা যায়নি। মহিলাদের উপরে অত্যাচারের ঘটনা নিয়েও তিনি নিয়মিত সরব। সেই রাজ্যপালের ভাষণেই এ বার এই প্রশ্নে রাজ্য সরকারের ঘোষিত অবস্থান ‘মান্যতা’ পেল।রাজ্যপালের ১৪ পাতার বক্তৃতায়…
Read More
মেম্বারদের সুবিধা দেয় অ্যামাজন প্রাইম

মেম্বারদের সুবিধা দেয় অ্যামাজন প্রাইম

অ্যামাজন প্রাইম তাদের মেম্বারদের কেনাকাটা ও মনোরঞ্জনের ক্ষেত্রে অনেক সুবিধা দেয় ।অ্যামাজন ইন্ডিয়ার সংগৃহিত তথ্য থেকে জানা গেছে, প্রাইম মেম্বাররা প্রাত্যহিক জীবনে এর অনেক সুবিধার কারণে এই প্রোগ্রামকে আপন করে নিয়েছেন। শুধু কলকাতা বা শিলিগুড়ি নয়, দুর্গাপুর, হাওড়া হুগলী ও খড়গপুরের মতো অপেক্ষাকৃত ছোটো শহরগুলিতেও প্রাইম মেম্বাররা অ্যামাজন প্রাইম থেকে শপিং ও এন্টারটেনমেন্টের সুবিধাবলী ভোগ করেন। তিনমাসে মাত্র ৩২৯ টাকা বা বছরে ৯৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বাররা খুব স্বল্পসময়ে অসংখ্য পণ্য ‘আনলিমিটেড ফ্রী ডেলিভারি’ পেতে পারেন ‘অ্যামাজন-ডট-ইন থেকে। এছাড়া অ্যামাজন প্রাইম ভিডিয়ো থেকে নতুন ও এক্সক্লুসিভ টিভি শো, জনপ্রিয় ভারতীয় ও হলিউড ফিল্ম, ইউএস টিভি সিরিজ, পুরস্কারজয়ী অ্যামাজন অরিজিনালস এবং…
Read More
ফগসি ও ইউএসএইড  পার্টনারশিপ

ফগসি ও ইউএসএইড পার্টনারশিপ

ফেডারেশন অফ ওবস্টেট্রিক অ্যান্ড গায়নাকোলজিক্যাল সোসাইটিজ অফ ইন্ডিয়া (ফগসি) লঞ্চ্‌ করল ‘পঙ্খ্‌ ইনিশিয়েটিভ’। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর (ইউএসএইড) সহযোগিতায় সংগঠিত এই উদ্যোগের উদ্দেশ্য তরুণদের মধ্যে ‘রিপ্রোডাক্টিভ হেলথ’ বিষয়ে অধিকতর সচেতনতা সৃষ্টি করা। এই উদ্যোগের মাধ্যমে ‘টক বেঝিঝক’ (দ্বিধাহীনভাবে কথা বলা) ক্যাম্পেন চালানো হবে, যার ফলে তরুণরা ভারতের বিভিন্ন এলাকার ফগসি মেম্বার চিকিৎসকদের সঙ্গে বিনাদ্বিধায় ঠিকঠাকভাবে কথাবার্তা বলতে সক্ষম হবেন। ক্যাম্পেনের আওতায় থাকবে একটি হেল্পলাইন (১৮০০ ২৫৮ ০০০১) যার মাধ্যমে প্রশিক্ষিত কাউন্সেলরগণ প্রশ্নের উত্তর দেবেন এবং প্রয়োজন অনুসারে ক্লিনিকে সরাসরি আলোচনার ব্যবস্থা করে দেবেন। পঙ্খ্‌ (হিন্দিতে যার অর্থ পাখা) উদ্যোগের মুখ্য উদ্দেশ্য হল দ্বিধা বা জড়তা ত্যাগ করে ‘সেফ সেক্সুয়াল…
Read More
অতিমারী থেকে মুক্তি পেতে চলেছে দেশ

অতিমারী থেকে মুক্তি পেতে চলেছে দেশ

করোনার বিরুদ্ধে শক্ত হাতেই ব্যাটিং করছে ভারত। লকডাউনের করা বিধিনিষেধ এবং টিকাকরণকে হাতিয়ার করে অনেকটাই বাগে আনতে পেরেছে করোনা সংক্রমণকে। করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন বদলাচ্ছে দেশে। দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ১১১। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২। মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হল ৪ লক্ষ ১ হাজার ৫০ জনের। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৭,৪৭৭ জন। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩। ভারতে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ৪…
Read More
রায় এলো পশুপ্রেমীদের সপক্ষেই

রায় এলো পশুপ্রেমীদের সপক্ষেই

অনেক সংঘাতের পরে এলো রায়। মিললো অনুমতি, রায় গেলো পশুপ্রেমীদের সপক্ষে। পশুপ্রেমের দাবি মেনে নিলো কোর্ট। তবে মেনে নেওয়ার পাশাপাশি কিছু নিয়ম মানার নির্দেশ দিলো কোর্ট। পথ কুকুরদের খাওয়ানোর অধিকার আছে সাধারণ মানুষের। এ বিষয়ে এক মামলার রায়ে এমনটাই জানাল দিল্লি হাইকোর্ট। দিল্লির এক কুকুরপ্রেমী ও এক স্থানীয়ের মধ্যে বিরোধের মামলার ভিত্তিতে এই রায় দেওয়া হয়। পাশাপাশি এও জানানো হয় যে পথ কুকুরদের খাবার অধিকার আছে এবং পশুপ্রেমীদেরও তাদের খেতে দেওয়ার অধিকার আছে। কিন্তু সেই সঙ্গেই সতর্ক থাকা প্রয়োজন। এর থেকে যেন কারও ক্ষতি বা সমস্যা না হয়। দেশজুড়ে পথ কুকুরপ্রেমী এবং তাঁদের সমালোচকদের মধ্যে সংঘাতের প্রেক্ষিতে এই রায় বেশ…
Read More
ভ্যাকসিনের সিঙ্গল ডোজেই জব্দ করোনার ডেল্টা প্রজাতি

ভ্যাকসিনের সিঙ্গল ডোজেই জব্দ করোনার ডেল্টা প্রজাতি

ভ্যাকসিনের একটা ডোজেই জব্দ হতে পারে করোনার ডেল্টা প্রজাতি। Johnson & Johnson তাদের তৈরি সিঙ্গল ডোজের টিকা করোনার ডেল্টা ও অন্যান্য প্রজাতির বিরুদ্ধে দারুণ কার্যকরী বলে দাবি করা হয়েছে। বর্তমানে করোনার ডেল্টা প্রজাতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার এই প্রজাতি দ্রুতহারে সংক্রমণ ছড়াচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশে টিকাকরণের কাজ জোরকদমে চলছে। কিন্তু, করোনার এই প্রজাতির বিরুদ্ধে বাজারে যে সমস্ত ভ্যাকসিন হাতে এসেছে, তা আদৌ কার্যকরী হবে কিনা সে নিয়ে সংশয় তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এই প্রেক্ষিতে Johnson & Johnson যে দাবি করল, তা নি:সন্দেহে অনেকটাই স্বস্তি দিল বলে মনে করা হচ্ছে। এদিকে, WHO প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসাস জানন,…
Read More
রয়্যাল স্ট্যাগ-এর ‘মেক ইট আ লার্জ’ স্টোরি

রয়্যাল স্ট্যাগ-এর ‘মেক ইট আ লার্জ’ স্টোরি

‘মেক ইট লার্জ স্টোরিজ’ হিসেবে সিগ্রাম’স রয়্যাল স্ট্যাগ মাউন্ট এভারেস্ট জয়ী তরুণ পর্বতারোহী হর্ষবর্ধন জোশির প্রেরণাদায়ী কাহিনী তুলে ধরতে এগিয়ে এসেছে। মাত্র ২৫ বছর বয়সী হর্শবর্ধন জোশি প্রথমবারের চেষ্টাতেই এভারেস্ট জয় করতে পেরেছেন। ১৮ বছর বয়স থেকেই তিনি পাহাড়ের প্রতি আকর্ষণ বোধ করতে থাকেন। মহারাষ্ট্রের ভাসাই থেকে আসা পেশায় ইঞ্জিনিয়ার হর্ষবর্ধন ২০১৬ সালে তরুণতম ভারতীয় হিসেবে স্টক কাংরিতে (২০ হাজার ফুট) আরোহণ করেছিলেন। এরপর থেকে তিনি এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণ করতে চেষ্টা চালাতে থাকেন। এজন্য বিগত ৬ মাস ধরে তিনি কঠোর পরিশ্রম করেছেন। পার্নড রিকার্ড ইন্ডিয়ার সিএমও কার্তিক মহিন্দ্রা রয়্যাল স্ট্যাগের ‘মেক ইট লার্জ স্টোরিজ’ লঞ্চ্‌ প্রসঙ্গে জানান, আইকনিক ব্র্যান্ড…
Read More
উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নতুন মোড়

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নতুন মোড়

মেধা তালিকায় বেনিয়মের অভিযোগ ওঠায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তলব করেছিল হাইকোর্ট। দুপুরের মধ্যে তাঁকে এজলাসে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন আদালতের নির্দেশ মেনে হাজিরও হন তিনি। উচ্চ প্রাথমিকের সাড়ে ১৪ হাজার শূন্যপদের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গোপাধ্যায়। তিনি জানান, শূন্যপদে নিয়োগের জন্য ফের মেধা তালিকা প্রকাশ করতে হবে। ইন্টারভিউ তালিকায় অবশ্যই রাখতে হবে প্রাপ্ত নম্বর সহ বিস্তারিত তথ্য। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বার বার বেনিয়মের অভিযোগ ওঠায় ক্ষুব্ধ আদালত। ক্ষুব্ধ বিচারপতির কড়া মন্তব্যের নিশানায় কমিশন। ২১ জুন উচ্চ প্রাথমিকে ১৪,৩৩৯ পদে নিয়োগের জন্য তালিকা প্রকাশ করে রাজ্য। সেই নিয়োগ…
Read More