Editor

8890 Posts
পূর্বাঞ্চলের বাজারে নজর র্যা মসন্সের

পূর্বাঞ্চলের বাজারে নজর র্যা মসন্সের

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে তাদের ব্র্যান্ডের প্রচারের মুখ হিসেবে নিয়ে এলো পার্সোনাল কেয়ার ক্যাটাগরিতে অগ্রণী ব্র্যান্ড র‍্যামসন্স পারফিউমস প্রাইভেট লিমিটেড। দিতিপ্রিয়া রায় বাংলা ফিল্ম ও সিরিয়ালের জগতে একটি সুপরিচিত নাম। টেলিভিশন সিরিয়াল ‘করুণাময়ী রাণি রাসমণি’তে রাণি রাসমণির ভূমিকায় তাঁর অভিনয়ের কারণে তিনি প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছেন। পূর্বাঞ্চলের বাজারের দিকে নজর রেখে দিতিপ্রিয়া র‍্যামসন্সের নতুন স্কিন কেয়ার প্রোডাক্টগুলির প্রচারে অংশ নেবেন। তাঁর হাত ধরে র‍্যামসন্স ব্র্যান্ডের বডি অয়েল, বডি লোশন ও ময়েশ্চারাইজার ক্রিমের মতো প্রোডাক্টগুলি গ্রাহকদের কাছে পৌঁছাবে। রাণি রাসমণি-খ্যাত দিতিপ্রিয়াকে র‍্যামসন্সের প্রচারে যুক্ত করার পর র‍্যামসন্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ব্রিজেশ পান্ডে আশা প্রকাশ করে জানান, এরপর তাঁরা সহজেই প্রবেশ…
Read More
উৎসবের আনন্দের সূচনা করল বার্জার পেইন্টস

উৎসবের আনন্দের সূচনা করল বার্জার পেইন্টস

নবম বার্ষিক পুজো ক্যাম্পেন ‘বার্জার প্রিয় পুজো ২০২১’ লঞ্চ্‌ করা হল ভারতের অন্যতম অগ্রণী পেইন্ট প্রস্তুতকারক বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে। এই ক্যাম্পেনের উদ্দেশ্য হল অভিনব সাজসজ্জা ও পরিবেশ-সচেতন উদ্যোগের মাধ্যমে নাগরিকদের হৃদয় জয় করে নিয়েছেন যারা সেইসব দুর্গা পূজার আয়োজকদের সংবর্ধনা জানানো। এবছর বার্জার প্রিয় পুজো প্রতিযোগিতা শুধুমাত্র কলকাতায় সীমাবদ্ধ থাকবে না, পশ্চিমবঙ্গের হুগলী, মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও বর্ধমান জেলাগুলিতেও প্রসারিত হবে। অতিমারির আবহে সকলের সুবিধার্থে সম্পূর্ণ উৎসব-অনুষ্ঠান সম্প্রচার করা হবে বার্জার প্রিয় পুজো ওয়েবসাইটে (www.bergerpriyopujo.com)। বার্জার প্রিয় পুজো ক্যাম্পেনের পরিকল্পনার পেছনে রয়েছে উৎসবের রঙকে ছড়িয়ে দেওয়া এবং শহরের সেরা সাজসজ্জা-বিশিষ্ট ও পরিবেশ-সচেতন পূজা…
Read More
রেল পরিষেবা চালু হতে উধাও করোনা নিয়ম বিধি

রেল পরিষেবা চালু হতে উধাও করোনা নিয়ম বিধি

বিগত দীর্ঘ ছয় মাস বন্ধ ছিল রাজ্যের রেল পরিষেবা৷ এবার করোনা আবহে ছ’মাস বন্ধ থাকার পর রবিবার থেকে ফের চালু হয়েছে লোকাল ট্রেন৷ ট্রেন চালু হওয়ার পর সোমবারই প্রথম কর্মদিবস৷ ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর অনুমতি দেওয়া হলেও লোকাল চালু হতেই ভিড়ের সেই চেনা ছবি৷ গাদাগাদি করেই ট্রেনে উঠছেন যাত্রীরা৷ ভিড় সামাল দেওয়াই রেলের কাছে এখন অ্যাসিড টেস্ট৷ আজ সকাল থেকেই হাওড়া-শিয়ালদা শাখায় চেনা ছবি৷ ট্রেনে বাদুর ঝোলা ভিড়৷ বিধাননগরে থিক থিক করছে যাত্রী৷ ট্রেন থামতেই হুড়মুড়িয়ে নামছেন যাত্রীরা৷ সকালে সাড়ে ন’টা হবে গেদে শিয়ালদা লোকাল বিধাননগর স্টেশনে থামতেই পিলপিল করে নামতে শুরু করে লোক৷ তার উপর বহু যাত্রীর…
Read More
শুরু হতে চলেছে এতদিন ব্যাপী অধিবেশন

শুরু হতে চলেছে এতদিন ব্যাপী অধিবেশন

দীর্ঘ সময় ধরে করোনা আবহে বন্ধ ছিলো অনেক কিছু৷ এবার ধীরে ধীরে পরিস্থিতি আগের জায়গায় ফিরতে চলছে৷ এই পরিস্থিতিতে বন্ধ ছিলো অধিবেশনও৷ আজ অর্থাৎ সোমবার থেকে রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশন শুরু হচ্ছে৷ অধিবেশনের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সোমবার সব পরিষদীয় দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন৷ এরপর কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে৷ তৃণমূল কংগ্রেসের সব বিধায়কই উপস্থিত থাকবেন। সুতরাং চলবে প্রশ্নোত্তর পর্ব। দুপুর দুটোয় অধিবেশন শুরু হয়ে শোক প্রস্তাব গ্রহণের পরে তা দিনের মতো মুলতুবি হয়ে যাবে৷ খাতায়-কলমে ১৮ দিনের অধিবেশন হলেও উৎসবের ছুটি থাকায় এখনও পর্যন্ত আট দিন অধিবেশন বসবে বলে স্থির হয়েছে৷ তৃণমূল…
Read More
অতিমারীর পর্বে অনাথ হওয়া শিশুদের জন্য নতুন ভাবনা রাজ্যের তরফে

অতিমারীর পর্বে অনাথ হওয়া শিশুদের জন্য নতুন ভাবনা রাজ্যের তরফে

গত দেড় বছরের বেশি সময় ধরে করোনা ভাইরাস তার তান্ডব চালিয়েছে দেশ জুড়ে। যথারীতি তার প্রকোপ পড়েছে এই রাজ্যেও। এই সংক্রমণ বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এখনো পর্যন্ত প্রত্যেকদিন মৃত্যুর খবর আসছে। এই পরিস্থিতিতে এমন বহু শিশু রয়েছে রাজ্যে যারা অনাথ হয়েছে, তাদের দেখভাল করার লোকের অভাব। সেই সমস্ত শিশু বা নাবালকদের দেখভাল করার জন্য জরুরী অ্যাপের ব্যবস্থা করল রাজ্য সরকার। এই অ্যাপে অনাথ শিশুদের সম্পর্কে যাবতীয় তথ্য মিলবে। তাদের দেখভাল এবং তাদের ওপর রাজ্যের নজর রাখার জন্যই এই অ্যাপের ব্যবস্থা। অনাথ শিশুদের দেখভাল করার জন্য রাজ্য সরকার যে অ্যাপ এনেছে তার নাম 'স্নেহছায়া'। রাজ্যের নারী এবং শিশু উন্নয়ন এবং…
Read More
বন্ধন ব্যাঙ্কের আমানত বৃদ্ধি ২৪ শতাংশ

বন্ধন ব্যাঙ্কের আমানত বৃদ্ধি ২৪ শতাংশ

চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের আমানত বৃদ্ধি পেয়েছে ২৪ শতাংশ। এর ফলে ব্যাঙ্কের মোট আমানত হয়েছে ৮১,৮৯৮ কোটি টাকা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১.৬৪ লক্ষ কোটি টাকা। উল্লেখ্য, ব্যাঙ্ক, তার ছয় বছরের কার্যকালে ৫,৬১৮ ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে ২.৪৩ কোটি গ্রাহককে পরিষেবা দিয়েছে। এছাড়াও বন্ধন ব্যাঙ্কের কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট (CASA) বছরে ৪৫% বৃদ্ধি পেয়েছে এবং ব্যাঙ্কের খুচরা আমানত ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৮,৭৮৭ কোটি টাকা। যার ফলে বন্ধন ব্যাঙ্কের মোট আমানতের খুচরো অংশ দাঁড়িয়েছে ৮৪ শতাংশ। আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করল বন্ধন ব্যাঙ্ক। সব…
Read More
বাজাজের দিওয়ালি ক্যাম্পেইন

বাজাজের দিওয়ালি ক্যাম্পেইন

বাজাজ ফিনসার্ভ ডাইরেক্ট লিমিটেডের সহযোগিতায় দিওয়ালি ক্যাম্পেইন "ইএমআই হ্যায় না" চালু করল বাজাজ ফাইন্যান্স লিমিটেড। ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার সহ এই ক্যাম্পেইনটি চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। বাজাজ ফিনসার্ভ ইএমআই স্টোর থেকে ন্যূনতম ডাউন পেমেন্টের মাধ্যমে গ্রাহকরা ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স, আসবাবপত্র, রান্নাঘরের সরঞ্জাম সহ কিনতে পারবেন। উল্লেখ্য, বাজাজের এই "ইএমআই হ্যায় না" ক্যাম্পেইনটির মাধ্যমে গ্রাহকরা যে কোনো সময়, যে কোনো জায়গায় শপিং করার সময় কোম্পানির ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন। অর্থাৎ যে কোন পণ্যের দাম গ্রাহকরা মাসিক কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এছাড়াও এই ক্যাম্পেইনটিকে জনপ্রিয় করে তুলতে বাজাজ একটি ভার্চুয়াল গেমও তৈরি করেছে। যেখানে গ্রাহকরা সর্বোচ্চ পয়েন্ট স্কোর…
Read More
ত্রিপুরা সরকারের তরফে নতুন নির্দেশিকা জারি করা হলো

ত্রিপুরা সরকারের তরফে নতুন নির্দেশিকা জারি করা হলো

করোনা আবহে নতুন নির্দেশিকা জারি করা হলো ত্রিপুরা সরকারের তরফে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের ঠিক আগে RT-PCR টেস্ট নিয়ে নতুন নির্দেশিকা জারি করল বিপ্লব দেব সরকার। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ভিন রাজ্য থেকে ত্রিপুরায় আসার অন্তত ৪৮ ঘণ্টা আগে RT-PCR টেস্টের রিপোর্ট নেগেটিভ হওয়া বাধ্যতামূলক৷ রিপোর্ট না থাকলে ত্রিপুরায় আসার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের RT-PCR টেস্ট করাবে ত্রিপুরা সরকার এবং রিপোর্ট হাতে না আসা পর্যন্ত যাত্রীদের ত্রিপুরায় ঢুকতে দেওয়া হবে না৷  ত্রিপুরা সরকারের নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে সকল রাজ্যে পজেটিভিটি রেট ৫ শতাংশ বা তার বেশি সেই সকল রাজ্যের যাত্রীদের জন্য এই টেস্ট বাধ্যতামূক৷ কেরল, হিমাচল প্রদেশ, সিকিম, মণিপুর, মিজোরাম,…
Read More
রাজ্য সরকারের তরফে নতুন নিয়মের ঘোষণা রেশন ডিলারদের জন্য

রাজ্য সরকারের তরফে নতুন নিয়মের ঘোষণা রেশন ডিলারদের জন্য

রেশন ডিলারদের জন্য নয়া ঘোষণা রাজ্য সরকারের তরফে। রাজ্য সরকার সব রেশন ডিলারকে দুয়ারে রেশন প্রকল্পের আওতায় এনে বিজ্ঞপ্তি জারি করেছে। এখনো পর্যন্ত যে পঞ্চাশ শতাংশ ডিলার এই কর্মসূচির আওতায় রয়েছেন তাদের আগামী মাসের শুরু থেকে কাজ করতে বলা হয়েছে। অন্যদিকে বাকি পঞ্চাশ শতাংশ যারা আগামী পনেরো তারিখের মধ্যে এই কর্মসূচির আওতায় আসবেন তাদের ১৬ তারিখ থেকে দুয়ারে রেশন কর্মসূচিতে অংশ নিতে হবে বলে খাদ্য দফতরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।  কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং রাজ্যের প্রায় ২১ হাজার রেশন ডিলারকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন অসুবিধার কথা…
Read More
ভোটের দিন উত্তপ্ত পরিস্থিতি খড়দহ থেকে শান্তিপুরে

ভোটের দিন উত্তপ্ত পরিস্থিতি খড়দহ থেকে শান্তিপুরে

আজ অর্থাৎ শনিবার ভোট শুরু হয়েছে খড়দহয়৷ নিশ্চিদ্র নিরাপত্তার মাঝেই বিধি ভাঙার অভিযোগ৷ কোথাও বিজেপির বিরুদ্ধে৷ আবার কোথাও শাসকদলের বিরুদ্ধে৷ যার জেরে সকাল থেকেই তপ্ত খড়দহ বিধানসভার কিছু এলাকা৷ শনিবার ভোট শুরুর কিছুক্ষণ পরেই বিজেপি প্রার্থী জয় সাহার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে৷ যার জেরে শনিবারের সকালে উত্তপ্ত হয়ে ওঠে খড়দহ বিধানসভার যুগবেরিয়া এলাকা৷ স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপি প্রার্থী ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বিজেপির প্রতীক (চিহ্ন) নিয়ে ঘুরছিলেন৷ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন৷ এমনকি প্রার্থীর মুখে ছিল না মাস্কও৷ এরই প্রতিবাদে নিরাপত্তা রক্ষীদের সামনেই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন কর্মীরা৷ ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়৷…
Read More