Editor

8890 Posts
টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স ৮ টি নতুন ডিজিটাল শাখা খুলেছে

টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স ৮ টি নতুন ডিজিটাল শাখা খুলেছে

টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স (টাটা এআইএ লাইফ), পশ্চিমবঙ্গ রাজ্য তার বিতরণের পরিধি প্রসারিত করতে রাজ্য জুড়ে ৮টি নতুন শাখা যুক্ত করেছে। এই সম্প্রসারণের মাধ্যমে, বিমাকারী রানাঘাট, টালিগঞ্জ, সিউরি, বহরমপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, ডায়মন্ড হারবার এবং মালদহের মতো ৮ টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে তার ব্যবসা উল্লেখযোগ্যভাবে প্রসারিত করবে। বিমাকারীর বর্তমানে ২৫টি রাজ্য এবং দেশের ১৭৫টি শহরে ২১৮টিরও বেশি শাখা রয়েছে, যেখানে এজেন্সিতে একটি শক্তিশালী উপস্থিতি রয়েছে, ব্রোকিং, ব্যাঙ্কাসুরেন্স, সহায়তাকৃত ক্রয় এবং অনলাইন স্থানের।এই পদক্ষেপটি টাটা এআইএ তার বিতরণের পরিধি প্রসারিত করতে লাইফের ব্যবসায়িক বৃদ্ধির কৌশলের অংশ যা এর বিতরণের পাশাপাশি গ্রাহক সংযোগ পয়েন্টগুলিকে প্রসারিত করতে এবং পশ্চিমবঙ্গ রাজ্যে জীবন বীমার প্রসার বাড়ানোর…
Read More
ই-কমার্স সংস্থার মাধ্যমে গাঁজা পাচার! ভাইজাগ থেকে গ্রেপ্তার আরও ৫

ই-কমার্স সংস্থার মাধ্যমে গাঁজা পাচার! ভাইজাগ থেকে গ্রেপ্তার আরও ৫

ই-কমার্স সংস্থা ব্যবহার করে গাঁজা বিক্রি! এই অপরাধে কিছুদিন আগেই পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এবার এই চক্রে আরও ৫ জনকে বিশাখাপত্তনামের ভাইজাগ থেকে গ্রেপ্তার করল পুলিশ। এরা জনপ্রিয় ই-কমার্স সংস্থার প্ল্যাটফর্ম ব্যবহার করে মধ্যপ্রদেশে গাঁজা ডেলিভারি করত। অনলাইনে নিষিদ্ধ মাদক সরবরাহের র্যা কেটটি প্রথম সামনে এনেছিল মধ্যপ্রদেশের ভিন্দ পুলিশ। তল্লাশি চালিয়ে ৩ যুবক আর প্রায় ২০ কিলো শুকনো গাঁজা উদ্ধার করেছিল পুলিশ। সেই সূত্র ধরেই খোঁজ পাওয়া যায় ভাইজাগের এই পাঁচজনকে। ভাইজাগের স্পেশ্যাল এনফোর্সমেন্ট ব্যুরোর জয়েন্ট ডিরেক্টর এস সতীশ কুমার জানান, সঠিক সূত্র ও তথ্য অনুযায়ী ২১ নভেম্বর সিএইচ শ্রীনিবাস রাওকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রায় ৪৮ কেজি শুকনো…
Read More
গ্রাহক সুরক্ষা স্বার্থে বাজাজের ক্যাম্পেন

গ্রাহক সুরক্ষা স্বার্থে বাজাজের ক্যাম্পেন

জীবন বীমার জালিয়াতি থেকে ভোক্তা সহ সাধারণ মানুষকে সতর্ক করতে বাজাজ ফিনসার্ভের পক্ষ থেকে একটি জনসচেতনতামূলক শুরু করা হয়েছে। ক্যাম্পেনটির ট্যাগ লাইন হল 'সাবধান রহে সেফ রহে'। এটি এই ক্যাম্পেনের দ্বিতীয় পর্ব। ক্যাম্পেনটি কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে চলবে। একটি আকর্ষণীয় জিঙ্গেল 'না জি না জি' – র মাধ্যমে এই ক্যাম্পেনটি প্রসারিত হবে। উল্লেখ্য, বাজাজ ফিনসার্ভ হল ভারতের অন্যতম বৃহত্তম আর্থিক সংস্থা।বাজাজ ফিনসার্ভের লক্ষ্য হল এই ক্যাম্পেনের মাধ্যমে পলিসি হোল্ডাররা যাতে পলিসির সত্যতা যাচাই করে সহজেই আসল ও নকল পলিসির পার্থক্য বুঝতে পারে এবং প্রতারকদের কম অথচ আকর্ষনীয় প্রিমিয়ামের অফারের ফাঁদ থেকে পলিসি হোল্ডারদের রক্ষা করা। এছাড়াও পলিসি হোল্ডাররা যদি…
Read More
শীতের মরশুমে বাজারে ছেয়েছে ইলিশ

শীতের মরশুমে বাজারে ছেয়েছে ইলিশ

বর্ষাকাল ছাড়া ইলিশ, সত্যিই আশ্চর্য৷ অসময়ে ইলিশ দর্শন৷ নভেম্বরের শেষে বাজার ছেয়েছে রুপালি শস্যে৷ খাদ্য রসিক বাঙালি বাজারে গিয়ে একেবারে চমকে উঠেছে৷ চটপট থলেতে ভরছেন সাগরের ইলিশ৷ নভেম্বরের শেষে এমন ইলিশ আমদানি করেননি খোদ ব্যবসায়ীরাও৷ মৎস্য গবেষক ও শিক্ষকেরা জানাচ্ছেন, আবহাওয়ার পরিবর্তনই রুপালি শস্যের ফলন বৃদ্ধির কারণ৷ এ বছর প্রচর বৃষ্টি হয়েছে৷ তাছাড়া রাজ্যের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে ছোট ইলিশ ছিল তারাই বড় হয়েছে।  মানিকতলা বাজারে এক ব্যবসায়ীর কথায়, ভরা বর্ষার মরশমে ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম ছিল এখনকার দামের চেয়ে কেজি প্রতি ৩০০ টাকা বেশি৷ আর এক কেজি ওজনের ইলিশের দাম ছিল প্রায় ৪০০ টাকা বেশি৷ শীতের দোরগোড়ায় এখন ইলিশ…
Read More
ত্রিপুরায় জয় হলো বিজেপির

ত্রিপুরায় জয় হলো বিজেপির

ত্রিপুরার পুরভোটে বিজেপির জয় জয়কার, পাল্টে গেলো সমীকরণ৷ আগরতলা কর্পোরেশন দখল করল বিজেপি৷ আগরতলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল দল৷ সেই সঙ্গে আগরতলা কর্পোরেশন হাতছাড়া হল বামেদের৷ তবে প্রথমবার ভোটে নেমেই বামেদের কড়া টক্কর দিয়ে দ্বিতীয় স্থান দখল করল তৃণমূল কংগ্রেস৷  আগরতলা পুরসভায় ঘোষিত ২৬টি ওয়ার্ডের মধ্যে ২৬টিতেই জয়ী হয়েছে গেরুয়া শিবির৷ ফল ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে বিজয় উৎসব৷ কোথাও বাজছে শঙ্খ, কোথাও উলু ধ্বনি৷ শুরু হয়েছে গেরুয়া আবির খেলা৷ এদিকে ১৩টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল৷ ১২টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রেয়েছে বামেরা৷ দেখা যাচ্ছে বিজেপি’র চেয়ে আগরতলায় বিরোধী ভোট অনেক ওয়ার্ডেই বেশি৷ কিন্ত বিরোধী ভোট বিভাজিত হওয়ায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল…
Read More
পুরভোটের প্রচারে পর্ব শুরু হয়েছে রাজ্যে

পুরভোটের প্রচারে পর্ব শুরু হয়েছে রাজ্যে

আগামী মাসেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে পুরভোট ৷ ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট৷ জোড় কদমে শুরু হয়ে গিয়েছে প্রচার৷ এদিন সকাল থেকে ৮২ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরলেন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ পুরভোটের প্রার্থী হয়ে আজ থেকেই প্রচার শুরু করলেন ফিরহাদ৷ সঙ্গে ছিলেন তাঁর মেয়ে ও দলীয় কর্মীরা৷ চেতলা বাজারে জনসংযোগ সারলেন তিনি৷ কলকাতা পুরভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর আজই প্রথম প্রচার শুরু ফিরহাদের৷ তাঁর কথায়, এটা তাঁর নিজের জায়গা৷ তাই পুরভোট নিয়ে তিনি আশাবাদী নন, বরং জয়ের বিষয়ে নিশ্চিত৷ চেতলা বাজারে আসা মানুষের সঙ্গে তিনি কথাবার্তা বলেন৷ চেতলায় নিজের এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন তিনি৷ কলকাতা পুরসভার ৭১ নং ওয়ার্ডের তৃণমূল…
Read More
ডিসেম্বরের শুরুতেই ঘূর্ণিঝড় ? আবহাওয়ার পূর্বাভাসে ফের আশঙ্কা

ডিসেম্বরের শুরুতেই ঘূর্ণিঝড় ? আবহাওয়ার পূর্বাভাসে ফের আশঙ্কা

বাংলায় আরও কমল তাপমাত্রা। ইতিমধ্যেই কলকাতা সহ বাংলার বাকি অংশ শীত শীত অনুভূতি তৈরি হয়ে গিয়েছে। ডিসেম্বরের শুরুতেই নতুন করে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। বাঙালি অপেক্ষায় রয়েছে কবে জাঁকিয়ে শীত পড়বে। দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে , বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপর ওই নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সোমবারই সেই ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে উপগ্রহ চিত্র মারফৎ জানা গিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ওই ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে পারে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে। কিন্তু কবে থেকে জাঁকিয়ে শীত? আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণাবর্তের কাঁটা কেটে গেলেই জাঁকিয়ে পড়বে শীত। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।এরপর…
Read More
চলতি মাস শেষ হতে চললেও দেখা নেই শীতের

চলতি মাস শেষ হতে চললেও দেখা নেই শীতের

নভেম্বর শেষ হলেও দেখা নেই শীতের৷ নিম্নচাপের ধাক্কায় চড়তে থাকে পারদ৷ শীতের আমেজ হারিয়ে ফের গরমে অস্থির কাণ্ড৷ প্রকৃতির এই খামখেয়ালিপনায় ধন্দে পড়েছিল মানুষ৷ কবে জাঁকিয়ে বসবে শীত? সেই অপেক্ষাতেই প্রহর গুনছিল রাজ্যবাসী৷ শীতপ্রেমীদের জন্য সুখবর দিল আবহাওয়া দফতর৷ আজ থেকে ফের ফিরবে শীতের আমেজ৷   নভেম্বরের শেষ হতে চলছে৷ এখনও শীত না আসায় মন খারাপ অনেকেরই৷ তবে এবার জাঁকিয়ে বসবে শীত৷ চলতি সপ্তাহের শেষেই নামবে তাপমাত্রার পারদ৷ হাওয়া অফিসের পূর্বাভাস, প্রায় ১৫ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রার পারদ৷ সেই সঙ্গে বইবে উত্তুরে হাওয়া৷ ক্রমশ হাওয়ার দাপট বাড়বে৷ বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি…
Read More
ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি কোভিড সংক্রমিতদের, সাবধানবানী WHO এর

ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি কোভিড সংক্রমিতদের, সাবধানবানী WHO এর

দক্ষিণ আফ্রিকায় পাওয়া গিয়েছে করোনার এক নতুন প্রজাতি 'বি.১.১.৫ একাধিক করোনা-প্রতিরোধী ভ্যাকসিন দিয়ে তার সঙ্গে লড়াই চলছে। এরই মাঝে এই নতুন প্রজাতি দেখা দেওয়ায় নতুন আশঙ্কা তৈরি হচ্ছে৷  WHO বলছে, যাদের আগে কোভিড-১৯ ছিল তাদের দেহে সহজে পুনরায় সংক্রমিত হতে পারে ওমিক্রন।WHO বলছে, কোভিড-১৯-এর ওমিক্রন ভেরিয়েন্টের প্রাথমিক প্রমাণ থেকে জানা যায় যে এই প্রজাতি পুনরায় সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। অর্থাৎ, যাদের আগে কোভিড-১৯ ছিল তাদের দেহে সহজে পুনরায় সংক্রমিত হতে পারে ওমিক্রন। কিন্তু এ সংক্রান্ত তথ্য সীমিত। হু আরও বলেছে যে ভ্যাকসিন এই মারাত্মক রোগসংক্রমন এবং মৃত্যু কমাতে সবসময় কার্যকরী নয়।ডেল্টা সংক্রমণও অনেকক্ষেত্রে আকটাতে অক্ষম ভ্যাকসিন।  ভাইরাসের স্পাইক প্রোটিনের চরিত্রে একাধিক বার…
Read More
শীতের মরশুমে ফের বাড়তে পারে করোনা সংক্রমণ তাই টিকার বুস্টার ডোজ চালু বিদেশে

শীতের মরশুমে ফের বাড়তে পারে করোনা সংক্রমণ তাই টিকার বুস্টার ডোজ চালু বিদেশে

বিগত কয়েক মাসে বেশ খানিকটা নিয়ন্ত্রণে আসার পর বিশ্ব জুড়ে আবার বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। ভারত সহ একাধিক দেশের এই একই অবস্থা। সেই প্রেক্ষিতে টিকাকরণে আরো বেশি জোর দেওয়া হচ্ছে। আর ইতিমধ্যেই আমেরিকাতে করোনা ভাইরাস ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়ে গেল। ফাইজার এবং মডার্নার তৈরি করোনা ভাইরাস টিকার বুস্টার ডোজ প্রয়োগে অনুমোদন দিয়েছে মার্কিন ওষুধ নিয়ামক সংস্থার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। সংস্থার তরফে জানানো হয়েছে, ফাইজার বা মডার্নার করোনা ভাইরাস টিকার প্রাথমিক ডোজ নেওয়ার ৬ মাস পর এই বুস্টার ডোজ নেওয়া যাবে এবং ১৮ বছর বা তার বেশি বয়সী যে কেউ মার্কিন নাগরিক এই ডোজ নিতে পারেন। এই…
Read More