Editor

8890 Posts
তৃণমূল কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে

তৃণমূল কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে

দিনহাটার সীমান্ত সংলগ্ন গীতালদাহ ২নং গ্রাম পঞ্চায়েতের জারি-ধরলা গ্রামে মাঝরাতে প্রচার করে আসার পর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ তাদের দলীয় কর্মী বাবু রহমান প্রচার সেরে যখন বাড়ি আসেন ঠিক সেই সময় দুষ্কৃতীরা তাদের সেই কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কোপ ও গুলি চালায়। পরবর্তীতে সেই কর্মীকে উদ্ধার করতে বাকি তৃণমূল কংগ্রেস সমর্থকরা গেলে তাদের উপরও গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আর সেই গুলিতে আরো গুরুতর যখন ছয় তৃণমূল কর্মী। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার জেরে প্রচন্ড উত্তেজনা…
Read More
কলকাতা হাইকোর্টে ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে দায়ের হল মামলা

কলকাতা হাইকোর্টে ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে দায়ের হল মামলা

দক্ষিণ ভারতীয় তারকা প্রভাস এবং বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন অভিনীত 'আদিপুরুষ' ছবিটি 16 জুন মুক্তি পায়। মুক্তির আগে সিনেমাটি নিয়ে অনেক বিতর্ক ও সমালোচনা হয়েছিল। মুক্তির পরও তা অব্যাহত রয়েছে। সেই কারণে দিল্লি, এলাহাবাদের পর এবার কলকাতা হাইকোর্টেও অভিযোগ দায়ের হয়েছে সিনেমার বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রামায়ণের মতো মহাকাব্যিক কাহিনীগুলো অত্যধিক যৌনতাপূর্ণ; এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন আইনজীবী তন্ময় বোস। বিচারপতি টিএস শিবগ্নানম এবং বিচারপতি অজয় ​​কুমার গুপ্তের বেঞ্চে মামলাটি দায়ের করা হয়েছে। তন্ময় বোসের অভিযোগ, 'আদিপুরুষ' ছবিতে রামায়ণের মতো মহাকাব্যকে বিকৃত করা হয়েছে। আর মাতৃতন্ত্র হিসেবে সম্মানিত নারী চরিত্রগুলোকে অশালীন পোশাকে দেখানো হয়েছে। কলকাতায় ‘আদিপুরুষ’-এর…
Read More
তৃণমূলের প্রার্থীর ব্যানার ছেড়ার অভিযোগ উঠলো বিজেপির দিকে

তৃণমূলের প্রার্থীর ব্যানার ছেড়ার অভিযোগ উঠলো বিজেপির দিকে

রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ব্যানার ছেড়ার অভিযোগ উঠলো বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্তর্গত অন্দোরান ফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের নয়নেশ্বরী এলাকার ঘটনা। এ বিষয়ে অন্দোরান ফুলবাড়ী ১ অঞ্চল INTTUC সভাপতি গোবিন্দ রায় জানান, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতি মদ্যপ অবস্থায় তুফানগঞ্জ ১ নং ব্লকের ৩৬ নং আসনে পঞ্চায়েত সমিতির প্রার্থী উত্তম কুমার দাসের ব্যানার ছিড়ে ফেলে। এরপর আজ সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা দেখতে পারেন ব্যানার ছেড়া অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে এরপরই সেখানে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। যদিও বিজেপির দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন তুফানগঞ্জ বিধানসভার বিজেপি ১নং…
Read More
শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শিলিগুড়ি ২৩ নম্বর ওয়ার্ডের ডাবগ্রাম এলাকায় বিজেপির পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার মধ্যরাতে বিজেপি কর্মী সমর্থকরা দেখতে পায় তাদের পার্টি অফিসে আগুন জ্বলছে। খবর দেওয়া হয় দমকল বিভাগের পাশাপাশি এলাকার সমস্ত বিজেপি কর্মীদের। খবর দেওয়া হলে তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের তীব্রতা এতোটাই ছিল যে অফিসের ভেতরে থাকা সমস্ত কিছু জ্বলে ছাই হয়ে যায়। এই ঘটনায় অফিসের ভেতরে থাকা একটি মোটর সাইকেল সম্পূর্ণভাবে জ্বলে গিয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে এবং আগুন নেভানোর কাজ করে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় এই ওয়ার্ডে যাতে বিরোধীদের কোনরকম অফিস না থাকে সেই কারণেই আমাদের এই কার্যালয় জ্বালিয়ে দেওয়া…
Read More
বিপক্ষকে গোল করতে না দিয়ে চ্যাম্পিয়ন ভারতীয় ফুটবল টিম

বিপক্ষকে গোল করতে না দিয়ে চ্যাম্পিয়ন ভারতীয় ফুটবল টিম

দীর্ঘ ৪৬ বছর পর ফুটবল মাঠে  লেবাননকে হাড়িয়ে ভারতীয় দল জিতে নিল ইন্টারকন্টিনেন্টাল কাপ। সর্বভারতীয় ফুটবল সংস্থা ২০১৮ সালে নেহরু কাপের আদলে চারদেশীয় ইন্টারকন্টিনেন্টাল কাপের আয়োজন করেছিল যেখানে প্রথমবারই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১৯ সালে অবশ্য ভারতের মাটি থেকে ট্রফি জিতে নিয়ে গেছিল উত্তর কোরিয়া। এবার আবার আয়োজিত ইন্টারকন্টিনেন্টাল কাপে রবিবারের ফাইনালে লেবাননকে ২-০ গোলে হারিয়ে ট্রফি নিজেদের দেশে ফেরাল ভারত।টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচেও ভারত ও লেবানন মুখোমুখি হয়েছিল। দেশের মাটিতে টানা ৬ ম্যাচ কোনও গোল না করে ট্রফি জিতে  নিল ভারতীয় দল।  সুনীল ছেত্রীর(Sunil Chhetri)দলের জন্য বিরাট অঙ্কের  অর্থ পুরস্কার হিসেবে  ঘোষণা করেন ওড়িশার  মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক(Naveen Patnaik)। গোলশূন্য…
Read More
কাস্টিং কাউচের মুখোমুখি হওয়ার সমস্যা জানান রাজীব

কাস্টিং কাউচের মুখোমুখি হওয়ার সমস্যা জানান রাজীব

সাম্প্রতিক মুক্তি পাওয়া " ব্লাডি ড্যাডি " ছবিতে শহিদ কাপুরের সাথে শেষ বারের মতো দেখা গিয়েছিল সুনামধন্য অভিনেতা রাজীব খান্ডেলওয়ালকে।এক সাক্ষাৎকারে তিনি কাস্টিং কাউচ এর মুখোমুখি হওয়ার  আপত্তি জানিয়েছেন এবং এর সাথে মোকাবিলা করার  কথাও জানিয়েছেন। (টিভি, চলচ্চিত্র, ওটিটি) এর মতো  বিনোদনের সমস্ত ঘরানায় ব্যাপকভাবে স্বীকৃতীপ্রাপ্ত একজন অভিনয়শিল্পী  কাস্টিং কাউচের সম্মুখিন হওয়ার অভিজ্ঞতা বিষয়ে জানিয়েছেন যে তিনি ভাল কাজ করতে চান কিন্তু ইন্দুর দৌড়ের অংশ হতে চান না। রাজীব খান্ডেলওয়ালকে শেষবার  'ব্লাডি ড্যাডি'-তে দেখা গিয়েছিল। সেটে কাস্টিং কাউচ এবং নিরাপত্তার বিষয়ে তার মতামত শেয়ার করেন। একটি সাক্ষাৎকারে তিনি জানান " নিরাপত্তা নিয়ে মহিলাদের তুলনায় পুরুষরা কাস্তিং কাউচের রিপোর্ট  কম  করে।…
Read More
কেমন থাকবে আজকে হুগলি জেলার আবহাওয়া

কেমন থাকবে আজকে হুগলি জেলার আবহাওয়া

সকাল থেকে মূলত মেঘলা রয়েছে আকাশ। মাঝে মাঝে রোদের ঝলক দেখা দিলেও বইছে মনোরম হাওয়াও। আজ হুগলি জেলায় দিনের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৮ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলাতেও বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২২ কিলোমিটারের কাছাকাছি।আবহাওয়াবিদদের অনুমান আজ রাতের দিকে আকাশ মেঘলাই থাকবে।বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে গভীর রাতের দিকে। ইতিমধ্যে বর্ষা হাজির হয়েছে দক্ষিণবঙ্গে। শুক্রবারের মধ্যে মৌসুমী বায়ু ঢুকে যাবে যার জেরে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। বর্ষা প্রবেশের পর ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। আজ ও কাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি…
Read More
রথযাত্রার দিন ‘বড় মা’ এর কাঠামো পুজোর আয়োজন করলো মহামায়া স্পোর্টিং ক্লাব

রথযাত্রার দিন ‘বড় মা’ এর কাঠামো পুজোর আয়োজন করলো মহামায়া স্পোর্টিং ক্লাব

রথ যাত্রার পুণ্যলগ্নে 'বড় মা' পুজোর কাঠামো পুজোর আয়োজন করলো মহামায়া স্পোর্টিং ক্লাব। রীতিনীতি মেনে সম্পন্ন হয় পুজো। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত মহামায়া স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে এই কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। কাঠামো পুজোর মধ্য দিয়ে বড়মা পুজোর প্রস্তুতি শুরু করে ক্লাব কর্তৃপক্ষ। এদিনের এই কাঠামো পুজোতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ দুলাল দত্ত।তিনি জানান, বড় মা, মা কালীর আরো একটি রূপ। ভিন্ন ভাবে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে এই পুজো করা হবে।
Read More
বৃষ্টিকে উপেক্ষা করেই রথযাত্রার প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে

বৃষ্টিকে উপেক্ষা করেই রথযাত্রার প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে

আজ রথযাত্রা, বৃষ্টিকে উপেক্ষা করেই সকাল থেকে প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে। সাত সকালেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেলো শ্রী শ্রী জগন্নাথ গৌড়ীয় মঠে। এই উপলক্ষে জলপাইগুড়ির পুরাতন পুলিশ লাইনে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ গৌড়ীয় মঠের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে বছরে একবার মাসির বাড়ি গিয়ে সাত দিন থেকে আসেন প্রভু জগন্নাথ। জলপাইগুড়িতে যোগমায়া কালী বাড়িকে শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে মানা হয়। মঙ্গলবার সকাল থেকেই গৌড়ীয় মঠের পক্ষ থেকে পুজো অর্চনার পাশাপাশি ইতিমধ্যই নাম সংকীর্তনে মেতে উঠলেন প্রভু জগন্নাথের ভক্তবৃন্দরা। এই প্রসঙ্গে গৌড়ীয় মঠের পক্ষ থেকে জানানো হয় আজ বিকেলে এই মঠ থেকে শহর পরিক্রমা…
Read More
মালাইকা অরোরার জাল গর্ভাবস্থার গুজবে প্রতিক্রিয়া জানালেন  অর্জুন কাপুর

মালাইকা অরোরার জাল গর্ভাবস্থার গুজবে প্রতিক্রিয়া জানালেন অর্জুন কাপুর

গত বছরের নভেম্বরে মালাইকা অরোরার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তার প্রেমিক অর্জুন কাপুর মিথ্যা গর্ভধারণের গুজব অস্বীকার করেন। মালাইকা অরোরার গর্ভধারণের গুজব প্রেমিক অর্জুন কাপুরকে প্রচন্ড ক্ষিপ্ত করে তুলেছিল। অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা প্রায়ই তাদের ভক্ত এবং অনুগামীদের জন্য সম্পর্কের লক্ষ্য নির্ধারণ করেন। অর্জুন মালাইকার জাল গর্ভাবস্থার গুজবে প্রতিক্রিয়া দেখিয়ে বলিউড বাবল ডট কমকে বলেছেন "নেতিবাচক হওয়া সহজ । তিনি জানান যে এরকম গুজব ক্ষনিকের জন্য  শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে।" তিনি আরো বলেন যে আমাদের অভিনেতাদের  জীবন সবসময় খুব একটা  ব্যক্তিগত হয় না। অর্জুন কাপুর জানান "শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য এমন কিছু উপাদান থাকতে পারে যা সকলের উপর…
Read More