Editor

8890 Posts
প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনি

প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনি

প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনির বিস্তর এলাকা। কালচিনি স্টেশন লাইন, মোদি লাইন, শান্তি কলোনী, গুদাম লাইন জলমগ্ন হয়ে পড়েছে। ঘরে জল প্রবেশ করতে শুরু করেছে বাসিন্দাদের। বেহাল নিকাশি ব‍্যবস্থার দরুণ প্রতি বছর বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে কালচিনির বিভিন্ন এলাকা। বাসিন্দারা জানান, নিকাশি ব‍্যবস্থা ভালো না থাকায় বৃষ্টি হলেই জল ঘরে প্রবেশ করে। প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনির বিস্তর এলাকা। বেহাল নিকাশি ব‍্যবস্থা এবং ডীমা চা বাগান কতৃপক্ষ নর্দমা বন্ধ করে দেওয়ায় কালচিনি জলমগ্ন হয়ে পড়েছে। ক্ষুব্ধ জনতা কালচিনি চৌপথি এলাকায় পথ অবরোধ করে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পৌছায়। বাসিন্দারা জানান, প্রত‍্যেকের ঘরে জল। সমস্যা সমাধানের দাবিতে পথ অবরোধে সামিল তারা।
Read More
তিনদিনব্যাপী তরাই নাট্য উৎসব আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে

তিনদিনব্যাপী তরাই নাট্য উৎসব আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে

তরাই নাট্য উৎসব আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে। আগামী ১০ই জুলাই দীনবন্ধু মঞ্চে তরাই নাট্য উৎসবের উদ্বোধন হবে। ১২ই জুলাই পর্যন্ত এই নাট্যোৎসব চলবে। রাজ্যের বিভিন্ন নাট্য ব্যক্তিত্বরা এই নাট্য উৎসবে উপস্থিত থাকতে চলেছেন এবং নাটক গুলির মধ্যে থাকছে জগাখিচুড়ি, মেয়েটি, উড়ন্ত তারাদের ছায়া,কোলে বসে ও এক আহাম্মকের গল্প। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সীমা মুখোপাধ্যায় ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্য ব্যক্তিত্বরা।
Read More
রাজ্যপালের সাথে দেখা করলেন বিজেপির পাঁচ বিধায়ক সহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

রাজ্যপালের সাথে দেখা করলেন বিজেপির পাঁচ বিধায়ক সহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

গতকালই কোচবিহার এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ সকালে তার সঙ্গে দেখা করেন বিজেপির পাঁচ বিধায়ক সহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের সাথে দেখা করেন রাজ্যপালের সঙ্গে। জেলা জুড়ে সন্ত্রাসের অভিযোগ জানানো হয় রাজ্যপালকে। তিনি সার্কিট হাউস থেকে বেরিয়ে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে এক বিজেপি কর্মীর সঙ্গে দেখা করেন। সেখান থেকে তিনি সোজা চলে যান দিনহাটা। মৃত বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন। সেখান থেকে তিনি আরেক মৃত বিজেপি কর্মী শম্ভু দাসের বাড়িতে যান এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূল প্রার্থী তাপস দাসের স্ত্রীর…
Read More
চার হাত এক হতে চলেছে অনন্যা আদিত্যর!

চার হাত এক হতে চলেছে অনন্যা আদিত্যর!

গুঞ্জনকে বাস্তবে পরিণত করলেন বলি অভিনেত্রী অনন্যা পান্ডে। ভারতীয় সংবাদমাধ্যম রেডিও টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই আভাস দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি সেই সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী অনন্যাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, এখনো অনেক ছোট, বিয়ের বয়স হয়নি এখনো। তবে কোনো পরিকল্পনা না থাকলেও তিনি অবশ্যই বিয়ে করবেন। আর এই চুক্তির মাধ্যমে অনন্যা বলি নায়ক আদিত্য কাপুরের সঙ্গে সম্পর্কের গভীরে জড়িয়ে পড়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। বলিউডের আরেক জনপ্রিয় নায়ক রণবীর কাপুর এই সম্পর্ককে আরও সিলমোহর দিয়েছেন। রণবীর কাপুর আদিত্য কাপুরের ঘনিষ্ঠ বন্ধু। একটি ইভেন্টে অংশ নিয়ে রণবীর বলেছিলেন যে আদিত্য এমন একটি মেয়ের প্রেমে পড়েছেন যার…
Read More
জেলা জুড়েই চলছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি,বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা

জেলা জুড়েই চলছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি,বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা

২৮শে জুন থেকে ২রা জুলাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি জেলায় রয়েছে অল্প থেকে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার রাত থেকে একনাগাড়ে জেলা জুড়ে চলছে ভারী বৃষ্টি। সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় এদিন সকাল আটটা পর্যন্ত জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ ৭১.২০, মাথাভাঙ্গায় ৩২.৬০, শিলিগুড়িতে ২৭.৬০ এবং মালবাজারে ৩০.০২ মিলিমিটার। উত্তরের তিস্তা, জলঢাকা, গিলান্ডি ডুডুয়া সহ বিভিন্ন নদীতে ক্রমশ বাড়ছে জলস্তর, মেখলীগঞ্জ এবং দোমহনি এই দুই জায়গা দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর দু পারের অসুরক্ষিত এলাকায় জারী হয়েছে হলুদ সংকেত। অবিরাম বৃষ্টি হয়ে যাওয়ায় যে কোনো মুহূর্তে এই নদীগুলোর পার্শ্ববর্তী এলাকায় বন্যা পরিস্থিতি…
Read More
শিলিগুড়ির বাঘাযতীন পার্কে তৈরি হলো পরিবেশ বান্ধব শৌচালয়

শিলিগুড়ির বাঘাযতীন পার্কে তৈরি হলো পরিবেশ বান্ধব শৌচালয়

শিলিগুড়ি শহরের প্রতিদিন কয়েক লক্ষ মানুষের আনাগোনা। বিভিন্ন সমস্যার পাশাপাশি দূরপাল্লা লোকদের অসুবিধায় পড়তে হয় শৌচকর্মের জন্য। হাতেগোনা কয়েকটি শৌচালয় থাকলেও শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকায় বহু মানুষ নিত্যদিন আসা-যাওয়া করেন এখানে। কিন্তু শৌচালয় না থাকার জন্য অসুবিধায় পড়তে হয় অনেককেই। তাদের কথা মাথায় রেখে শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাত ধরে বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় তৈরি হলো পরিবেশ বান্ধব শৌচালয়। কার্যত এদিন পরিবেশ বান্ধব শৌচালয় উদ্বোধনের পাশাপাশি বৃক্ষরোপণ করে বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকাকে আরো বেশি সবুজায়ন করার উদ্যোগ গ্রহণ করেন মেয়র গৌতম দেব। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, পুর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পরিষদ মানিক দে, ১৭ নম্বর…
Read More
রাজ্যপালকে স্মারকলিপি তুলে দিল ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্সের প্রতিনিধিদল

রাজ্যপালকে স্মারকলিপি তুলে দিল ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্সের প্রতিনিধিদল

পাহাড়ে প্রকাশ্যে সাংসদ ও ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্সের প্রার্থীদের হুমকি দিচ্ছে তৃণমূল ও তার সহযোগী দল। এমনই অভিযোগ তুলে রাজ্যপালের সাথে বৈঠক করে তাকে একটি স্মারকলিপি তুলে দিল ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্সের প্রতিনিধিদল। পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিজেপির সাথে জোট করেছে পাহাড়ের বেশ কয়েকটি আঞ্চলিক রাজনৈতিক দল। আটটি দলের এই জোটকে নাম দেওয়া হয়েছে ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্স। তবে এই জোটের প্রার্থীদের নানা ধরনের হুমকি দিচ্ছে তৃণমূল ও তার সহযোগী দল। এমনই অভিযোগ তুলে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার নেতৃত্বে রাজ্যপাল সি ভি আন্দন বোসের দারস্ত হল ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্স এর প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে রাজ্যপালের সাথে তারা দেখা…
Read More
সম্পন্ন হল শিলিগুড়ির সেন্ট্রাল কলোনী দূর্গা পূজো কমিটির খুঁটি পুজো

সম্পন্ন হল শিলিগুড়ির সেন্ট্রাল কলোনী দূর্গা পূজো কমিটির খুঁটি পুজো

খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করলো শিলিগুড়ির সেন্ট্রাল কলোনী দূর্গা পূজো কমিটি। প্রত্যেক বছর আকর্ষণীয় পূজা মন্ডপ উপহার দিয়ে থাকে শিলিগুড়ির সেন্ট্রাল কলোনি দূর্গা পূজো কমিটি। এবারও ব্যতিক্রম নয়, এবার তাদের ৬১ তম বর্ষে বিশেষ আকর্ষণ ‘বলছি সবার কানে কানে, আমরা এবার রাজস্থানে’।রাজস্থানের শিল্পকলাকে তুলে ধরা হবে এই পূজো মন্ডপের মধ্য দিয়ে। সেই লক্ষ্যে উল্টো রথের দিন খুঁটি পুজো সম্পূর্ণ করলো পুজো উদ্যোক্তারা। কমিটির সম্পাদক পার্থ দে জানান, বিভিন্ন আকর্ষণীয় পূজা মণ্ডপ উপহার দিয়ে উত্তরবঙ্গবাসীর মন জয় করতে সক্ষম হয়েছেন তারা, এবারও তাদের এই পরিবেশ বান্ধব এই পুজো মন্ডপ শহরবাসীর নজর কাড়বে বলে আশাবাদী তিনি।
Read More
ফের মা হতে চলেছেন শুভশ্রী? জেনে নিন সোশ্যাল মিডিয়ায় কি বললেন রাজ

ফের মা হতে চলেছেন শুভশ্রী? জেনে নিন সোশ্যাল মিডিয়ায় কি বললেন রাজ

দীর্ঘদিন অভিনয়ে কাজের পরিমান কমিয়ে স্বামী-সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন শুভশ্রী। এই তারকা দম্পতির ঘরে একমাত্র পুত্র সন্তান ইউভান রয়েছে। মঙ্গলবার (২৭ জুন) বিকেলে স্বামী পরিচালক রাজ চক্রবর্তী তার ফেসবুকে ভক্তদের সঙ্গে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। স্ট্যাটাসে ছেলের দুটি ছবি পোস্ট করেছেন রাজ। ক্যাপশনে ইংরেজিতে শুধু l লেখা রয়েছে একটি লাইন। যার বাংলা অর্থ হল, ইউভান বড় ভাই হতে চলেছেন। এই ক্যাপশনের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে, খুব শিগগিরই রাজ-শুভশ্রীর ঘরে আসতে চলেছে নতুন অতিথি। আর সেই অতিথির দাদা হতে চলেছেন ইউভান। এই সুসংবাদটি পোস্ট করার সাথে সাথেই তারকা দম্পতি ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা এবং ভালবাসার বন্যা বয়ে যায়। এদিকে,…
Read More
রাতের অন্ধকারে বিদ্যুতের তার কেটে লাইন বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

রাতের অন্ধকারে বিদ্যুতের তার কেটে লাইন বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

রাতের অন্ধকারে বিদ্যুৎয়ের তার কেটে লাইন বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার নিজামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভকতিয়া কলোনি এলাকায়। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে হঠাৎ গ্রামে লাইন চলে যায়। সকালে কলোনির বাসিন্দারা দেখতে পায় বিদ্যুৎতের তার কাঁটা অবস্থায় জমিতে পড়ে রয়েছে। বাসিন্দাদের অভিযোগ তারা তৃণমূল করে তাই বিরোধী পক্ষরা এই কাজ করেছে। শুধু তাই নয় নির্বাচন আসলেই এমন ঘটনা ঘটতে থাকে বলে অভিযোগ কলোনীর বাসিন্দাদের। এমনকি রাস্তা ঘাটে কলোনীর বাসিন্দাদের বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে বিরোধীরা বলে অভিযোগ।
Read More