Editor

8890 Posts
আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালনের পুণ্যতিথি

আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালনের পুণ্যতিথি

ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী। সব ভক্ত বৃন্দরা ভক্তিভরে পালন করবে জন্মাষ্টমী। দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী এ বছর বুধবার জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে দুপুর ৩.৩৭ মিনিটে। জন্মাষ্টমী তিথি থাকবে আগামিকাল বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর বিকেল ৪.১৪ মিনিট পর্যন্ত। ফলে ভক্তরা দীর্ঘ সময় ধরে এই পার্বণ পালন করতে পারবেন। যাঁরা জন্মাষ্টমী ব্রত পালন করেন তাঁদের একদিন আগে অর্থাৎ সপ্তমী তিথি থেকে সাত্তিক আহার ও সাত্তিক আচরণ পালন করা দরকার৷ জন্মাষ্টমী ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে সঙ্কল্প স্থাপন করেন ব্রতীরা৷ পুজোর সময় দেবকী, বাসুদেব, বলভদ্র, নন্দ, যশোদা এবং দেবী লক্ষ্মীর উপাসনা করাও বিধেয়৷রাতে পুজো মুহূর্তে ভোগ প্রসাদ নিবেদন করে শ্রীকৃষ্ণের পুজো করতে হবে৷…
Read More
শিক্ষক দিবস বর্জন করে প্রতিবাদে সরব বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি

শিক্ষক দিবস বর্জন করে প্রতিবাদে সরব বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি

শিক্ষক দিবস বর্জন করে প্রতিবাদে সরব বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। ২০২০ জাতীয় শিক্ষানীতি বাতিল, ছাত্র কমে যাওয়ার অজুহাতে ৮২০৭ টি স্কুল বন্ধ করে দেওয়ার চক্রান্ত, শ্রেণী ভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের দাবি ও শিক্ষকদের প্রতি অশালীন আচরণ বন্ধ করা সহ একাধিক দাবি ও প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল হল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় ওই অবস্থান বিক্ষোভ আয়োজিত হয়।
Read More
এক ডিলার থেকে অন্য এক ডিলারের কাছে কার্ড ট্রান্সফারের প্রতিবাদে বিডিও অফিসে বিক্ষোভ

এক ডিলার থেকে অন্য এক ডিলারের কাছে কার্ড ট্রান্সফারের প্রতিবাদে বিডিও অফিসে বিক্ষোভ

এক ডিলার থেকে অন্য এক ডিলারের কাছে কার্ড ট্রান্সফারের প্রতিবাদে চোপড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখাল রেশন গ্রাহকরা। এই ঘটনায় চোপড়া বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয় বাসিন্দা অসিত পাল নামে এক ডিলারের কাছ থেকে রেশন সংগ্রহ করতেন গ্রাহকরা। আচমকা প্রায় ৩ হাজার গ্রাহকদের রেশন কার্ড অন্য এক রেশন ডিলারের কাছে ট্রান্সফার করে দেওয়া হয়। গ্রাহকরা রেশন নিতে গেলে তারা জানতে পারেন তাদের কার্ড দুরে অন্য এক রেশন ডিলারের কাছে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন রেশন গ্রাহকরা। এরপর মঙ্গলবার চোপড়া বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে রেশন গ্রাহকরা।…
Read More
বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে স্মারকলিপি দিল বিজেপি

বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে স্মারকলিপি দিল বিজেপি

শিলিগুড়ি শহরে ঘন ঘন ব্যাহত হচ্ছে বিদ্যুৎ পরিষেবা। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিলিগুড়ি শহরবাসীকে। এরই বিরোধিতা করে ও পরিষেবা স্বাভাবিক করার দাবিতে ডাবগ্রাম বিদ্যুৎ কার্যালয়ে স্মারকলিপি দিল বিজেপির ৪ নং মণ্ডল কমিটি। তাদের দাবি, পশ্চিমবঙ্গে বিদ্যুতের মাশুল অনেকটা বেশি। তার উপর প্রায় প্রতিদিন ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। এই সমস্যা সমাধানের দাবি তোলেন তারা। বিজেপির ৪ নং মণ্ডল কমিটির সদস্যরা জানান, তাদের আশ্বাস দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান হবে।
Read More
দ্রুততম ৫০০ কোটি আয়ের রেকর্ড গড়ল ‘গদর ২’

দ্রুততম ৫০০ কোটি আয়ের রেকর্ড গড়ল ‘গদর ২’

বারবার ব্যর্থতার পর অভিনয় থেকে মুখ ফিরিয়ে নেন সানি দেওল। তবে খুব ভালোভাবেই ফিরেছেন তিনি। ফিরে এসে সাফল্যের মুখ দেখলেন। 'পাঠান', 'বাহুবলী'কে পিছনে ফেলে 'গদর ২' দ্রুততম হিসাবে ৫০০ কোটি টাকা আয় করেছে। পরিসংখ্যান অনুসারে, 'গদর ২' এখন হিন্দি সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে ৫০০ কোটি টাকা আয়ের রেকর্ড করেছে। মাত্র ২৪ দিনে এই রেকর্ড গড়েছে সানি দেওলের ছবি। অভিনেতা-অভিনেত্রীদের সাফল্যে সাধুবাদ জানাচ্ছেন সবাই। তবে সবাই সানি দেওলের বেশি প্রশংসা করছেন। এর আগে 'পাঠান' ২৮ দিন সময় নিয়েছিল ৫০০ কোটি টাকা আয় করতে। 'বাহুবতাক২' ৩১তম দিনে এটি করেছে। সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবির তালিকায় ‘গদর ২’ রয়েছে তিন নম্বরে। প্রথম…
Read More
পুলিশ দিবস উপলক্ষে আয়োজিত হল রক্তদান শিবির

পুলিশ দিবস উপলক্ষে আয়োজিত হল রক্তদান শিবির

পুলিশ দিবস উপলক্ষে শুক্রবার জলপাইগুড়ি‌ জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার খান্ডবাহালে‌ উমেশ গণপত। রক্তদান করতে এগিয়ে আসেন জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকরা। এদিন চতুর্থতম পুলিশ দিবস পালন করা হচ্ছে সারা রাজ্য‌ জুড়ে। এই উপলক্ষে ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার‌দের শুভেচ্ছা জানানো হয়।জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকায় জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ‍্য দিয়ে পুলিশ দিবস পালন করা হয়। গত তিন বছর আগে থেকে পয়লা সেপ্টেম্বর দিনটিতে পুলিশ দিবস হিসেবে পালন করা হচ্ছে। পুলিশ দিবস উপলক্ষে…
Read More
বিজয় রাজী, তবে বিয়ের মুড নেই তামান্না ভাটিয়ার

বিজয় রাজী, তবে বিয়ের মুড নেই তামান্না ভাটিয়ার

এটা নিশ্চিত যে বলিউড অভিনেতা বিজয় ভার্মা দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সাথে সম্পর্কে রয়েছেন। দুজনের সম্পর্ক এখন খোলা বইয়ের মতো। একে অপরের সাথে প্রেম করা, ডেটে যাওয়া। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হচ্ছেন দুজনই। এই জুটির চার হাত এক হওয়ার অপেক্ষায় পুরো বলিউড। তবে প্রেম করলেও এখনই বিয়ে করতে রাজি নন তামান্না! সম্প্রতি এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। 'নিউজ ১৮'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, আমি এখন বিয়ের মুডে নেই। আমার কেরিয়ার এখন ভালো যাচ্ছে, সেটাই আমি ফোকাস করতে চাই। তবে হ্যাঁ, আমি বিয়ে নামক সামাজিক বন্ধনে বিশ্বাস করি। অবশ্যই আমি করব; তবে এখন শুটিং, সেটটাই আমার খুশির জায়গা। আমার কাছে…
Read More
উজ্জ্বল ত্বক পেতে হলে মানতে হবে কিছু

উজ্জ্বল ত্বক পেতে হলে মানতে হবে কিছু

ত্বকের যত্ন নেওয়ার জন্যে হাজার হাজার টাকা খরচ না করে ৫টি টিপস সঙ্গে রাখলেই পাওয়া যাবে জেল্লাদার ত্বক। জেল্লাদার এবং মাখনের মতো নরম ত্বক কে না চায়। পুরুষ থেকে মহিলা নির্বিশেষে প্রত্যেকেই চায় নরম ত্বক। স্বপ্ন পূরণের জন্য  সামান্য  পরিশ্রম করতেই হবে। বিশেষজ্ঞদের মতে জেল্লাদার এবং দাগছোপহীন ত্বকের জন্যে প্রত্যেকেরই সামান্য কিছু নিয়ম মেনে চলা উচিত। সেই নিয়মগুলি মেনে প্রতিদিন ত্বকের যত্ন নিলেই পাবেন জেল্লাদার এবং মাখনের মতো নরম ত্বক। সব সময় এই ৪টি  ভালো অভ্যাসকে সঙ্গী করুন। যেমন - প্রচুর পরিমাণে জল পান করুন। সবজি, ফল খেতেও ভুলবেন না, মেডিটেশন এবং ব্যায়াম করুন ঘুম থেকে উঠেই, দুশ্চিন্তা কমানোর চেষ্টা করুন,…
Read More
এল নিনোর প্রভাবে বর্ষার নিল বিদায়

এল নিনোর প্রভাবে বর্ষার নিল বিদায়

আবহাওয়াবিদরা জানিয়েছেন ১৯০১ সালের পর ২০২৩ সালের আগস্ট মাস এই প্রথম শুষ্কতম বর্ষার মাসের তকমা পেল ১২২ বছরের মধ্যে। এর পেছনে ভয়াবহ প্রভাব রয়েছে এল নিনোর। IMD-র তরফে জানানো হয়েছে এল নিনোর জেরে বর্ষা এখন কার্যত দেশ থেকে বিদায় নিয়েছে। সেপ্টেম্বরেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। মৌসম ভবনের এক সিনিয়র গবেষক জানাচ্ছেন ৮% বৃষ্টিপাতের ঘাটতি নিয়েই দেশ থেকে এবারের মতো বিদায় নিল বর্ষা। IMD গবেষক বলেন, 'আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ভারত এবং হিমালয়ের পার্বত্য অঞ্চলগুলিতে সামান্যতম বর্ষার প্রভাব বজায় থাকলেও বাকি রাজ্যগুলি থেকে বর্ষা বিদায়ের পথে। তবে গত চার বছর দেশ থেকে বর্ষা বিদায় নিতে দেরি করেছে। ফলে সেপ্টেম্বর…
Read More
“সংস্কৃতি দিবস” উদযাপনের অংশিদার হলেন মেয়র গৌতম দেব

“সংস্কৃতি দিবস” উদযাপনের অংশিদার হলেন মেয়র গৌতম দেব

রাখি পূর্ণিমার শুভদিনে রাজ‍্য জুড়ে পালন করা হলো "সংস্কৃতি দিবস"। শিলিগুড়ি পুরনিগমের উদ্দ‍্যোগে আজকের দিনটিকে স্মরনীয় করে রাখতে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাখি পূর্ণিমা উদযাপন করা হয়। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বোরো চেয়ারম্যান সহ সকল সদস্যরা। এদিন বিভিন্ন স্কুলের কঁচিকাঁচা সহ শিক্ষিকারা সকলের হাতে রাখি পরিয়ে আজকের দিনটি উদযাপন করেন।
Read More