Editor

8890 Posts
কোচবিহারে প্রকাশ্যে গুলি করে হত্যা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়

কোচবিহারে প্রকাশ্যে গুলি করে হত্যা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়

কোচবিহারে প্রকাশ্যে গুলি করে হত্যা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।জানা যায়, গতকাল রাতে কোচবিহার দুই নম্বর ব্লকের মহিষবাথান এলাকায় প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয় সুশীল চন্দ্র দাস নামক এক ব্যক্তিকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে, এরপর কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, গতকাল রাতের ঘটনায় নিহত সুশীল চন্দ্র দাসের বাড়ি খাগড়াবাড়ি এলাকায়। তিনি নুরুদ্দিনের মোড় মহিষবাতান হয়ে বাড়ির দিকে যাচ্ছিল সেই সময় কেউ বা কারা তাকে লক্ষ্য করে গুলি করে। স্থানীয় বাসিন্দারা তাকে হাসপাতালে ভর্তি করতে উদ্যোগী হয়। ঘটনার…
Read More
বাগডোগরা স্টেশনে গুয়াহাটি-রাঁচি স্পেশাল সপ্তাহিক ট্রেনের স্টপেজের উদ্ধোধন হল আজ

বাগডোগরা স্টেশনে গুয়াহাটি-রাঁচি স্পেশাল সপ্তাহিক ট্রেনের স্টপেজের উদ্ধোধন হল আজ

গুয়াহাটি রাঁচি স্পেশাল সপ্তাহিক ট্রেনের স্টপেজের উদ্ধোধন হল বাগডোগরা স্টেশনে। সোমবার বাগডোগরা রেলস্টেশনে গুয়াহাটি রাঁচি স্পেশাল ট্রেনের স্টপেজের উদ্বোধন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। স্টপেজ উপলক্ষে এদিন বাগডোগরা রেলওয়ে স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জি প্রশান্ত কুমার সহ অন্যান্যরা। সাংসদ জানান, এই ট্রেনের স্টেপেজ বাগডোগরাবাসীদের জন্য।‌ পাশাপাশি আগামী দিনে চেন্নাইগামী ক্যাপিটাল এবং দীঘাগামী পাহাড়িয়া এক্সপ্রেসে স্টপেজ হবে বলে তিনি জানান।‌ ৫০০০ কোটি টাকার মাধ্যমে দার্জিলিং জুড়ে বিভিন্ন কাজ চলছে।‌ বিমানবন্দরের উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের কাজ করার পাশাপাশি তিনি জানান, শিলিগুড়ি টাউন…
Read More
শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে চালু হল ‘মা ক্যান্টিন’

শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে চালু হল ‘মা ক্যান্টিন’

এবার ৫ টাকায় ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা করলো শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড। শনিবার গেট বাজারে এই 'মা ক্যান্টিন' চালু করলো গৌতম দেব। নিজের হাতেই মানুষের হাতে ৫ টাকার বিনিময়ে খাওয়ার তুলে দিলেন মেয়র তথা কাউন্সিলর গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, সহ অন্যান্য কাউন্সিলরেরা। খাবারের গুণমান খতিয়ে দেখতে নিজেও সকলের সঙ্গে 'মা ক্যান্টিনের' খাবার খেলেন। মেয়র জানান, তাদের এই নিয়ে ৫নম্বর মা ক্যান্টিন চালু হলো। আগামীতে আরোও বেশ কয়েকটি মা ক্যান্টিন খোলা হবে শহরের বিভিন্ন প্রান্তে। তবে কিছু সমস্যার জন্য শিলিগুড়িতে দু-একটি মা ক্যান্টিন বন্ধ হয়ে গেলেও তা দ্রুততার সাথে খোলার চেষ্টা করা হচ্ছে।…
Read More
পুর কর্তৃপক্ষের কাছে সাম্মানিক‌ ভাতা বাড়ানোর আবেদন জানালেন ডেঙ্গি সার্ভে দলের সদস্যরা

পুর কর্তৃপক্ষের কাছে সাম্মানিক‌ ভাতা বাড়ানোর আবেদন জানালেন ডেঙ্গি সার্ভে দলের সদস্যরা

ঝড়, বৃষ্টি, রোদে বাড়ি বাড়ি গিয়ে কাজ করলেও সাম্মানিক ভাতা খুব‌ই কম মিলছে। এজন্য সাম্মানিক‌ ভাতা বাড়ানোর আবেদন জানালেন জলপাইগুড়ি শহরের ডেঙ্গি সার্ভে দলের সদস্যরা। জলপাইগুড়ি পুরসভার কাছে এই আবেদন জানান তারা। পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গি সচেতনতা সার্ভে করার জন্য এবার মহিলা কর্মীদের দল নিয়োগ করেছে পুর-কর্তৃপক্ষ। শনিবার ১২ নম্বর ওয়ার্ডে সার্ভের কাজ করার সময় ডেঙ্গি প্রতিরোধ সহায়িকা দলের কর্মী ঝুমা চক্রবর্তী বলেন, "বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি ঘুরে আমরা ডেঙ্গি প্রতিরোধের কাজ করি। জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে আমাদের এই মহিলা সার্ভে টিম তৈরি করা হয়েছে। তবে আমাদের যে‌ সাম্মানিক ভাতা দেওয়া হয় তা খু‌বই কম। অথচ জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে…
Read More
NJP স্টেশনের পাশে বসা ফুটপাতের দোকানের সামনে ব্যারিকেড করে দেওয়ায় প্রতিবাদে বিক্ষোভে INTTUC

NJP স্টেশনের পাশে বসা ফুটপাতের দোকানের সামনে ব্যারিকেড করে দেওয়ায় প্রতিবাদে বিক্ষোভে INTTUC

শিলিগুড়ির এনজেপি রেল স্টেশন সংস্কারের নাম করে রেলের কিছু আধিকারিক নিজেদের খুশি মতো কাজ করছেন। এমনটাই অভিযোগ তুলে এনজেপি স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো INTTUC এর নিউ জলপাইগুড়ি শাখা। জানা গিয়েছে, শুক্রবার আরপিএফ অফিসাররা স্টেশনের পাশে থাকা অস্থায়ী দোকানগুলির সামনে ব্যারিকেড লাগিয়ে দেয়। যার ফলে সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখায় INTTUC নেতৃত্ব সহ কর্মীরা। এই বিষয়ে আইএনটিটিইউসি এনজেপি শাখার সভাপতি সুজয় সরকার জানান, রেলওয়ে স্টেশন সংস্কার করার নাম করে নিজেদের খেয়াল খুশিমতো কাজ করছে রেলের কিছু কর্তা। আমরা উন্নয়নের পক্ষে। তবে ব্যবসায়ীদের কথাও রেলকে ভাবতে হবে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে রেলের সিদ্ধান্ত নেওয়া উচিত।
Read More
মুক্তির প্রথম দিনেই পাইরেসির শিকার ‘জওয়ান’

মুক্তির প্রথম দিনেই পাইরেসির শিকার ‘জওয়ান’

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির প্রথম শোতেই পাইরেসির কবলে পড়ল 'জওয়ান'। এরই মধ্যে সিনেমাটির ফুল এইচডি মানের প্রিন্ট ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি ওয়েবসাইটে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমা হলের অনুমতি ছাড়াই মোবাইল ফোনে বা ক্যামেরায় নতুন সিনেমার ভিডিও রেকর্ড করা হয়েছে। এরপর ভিডিওটি দর্শকদের জন্য নেট দুনিয়ায় আপলোড করা হয়। শাহরুখ অভিনীত এই সিনেমার জন্য দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। তাই ‘জওয়ান’ সিনেমা মুক্তির আগেই পাইরেসি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় মালিক কর্তৃপক্ষ। কিন্তু শেষ রক্ষা হয়নি। সিনেমাটির ভিডিও এখন ইউটিউবে সহজেই দেখা যাচ্ছে। উল্লেখ্য, 'জওয়ান' ছবির আগে শাহরুখের শেষ ছবি 'পাঠান'ও পাইরেসির কবলে পড়েছিল।
Read More
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি দেওয়ার অভিযোগে অধ্যাপকের বিরুদ্ধে চলল ‘গো ব্যাক’ স্লোগান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি দেওয়ার অভিযোগে অধ্যাপকের বিরুদ্ধে চলল ‘গো ব্যাক’ স্লোগান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে হুমকির চিঠি পাঠানোর ঘটনায় নাম জড়ায় রানা রায় নামে এক অধ্যাপকের। ভুবনেশ্বরের একটি হোটেল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে আজ ওই অধ্যাপক কোচবিহার আচার্য ব্রজেন্দ্রনাথ সিল কলেজে আসে, সেখানে তিনি প্রিন্সেপালের সঙ্গে দেখা করতে গেলে তাকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেয় কলেজের ছাত্র-ছাত্রীরা।
Read More
জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে অনুষ্ঠিত হল দেবী দুর্গার ৫১৪ তম কাঠামো পুজো

জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে অনুষ্ঠিত হল দেবী দুর্গার ৫১৪ তম কাঠামো পুজো

রাজ পরিবারের সদস্য‌দের উপস্থিতিতে বৃহস্পতিবার জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে অনুষ্ঠিত হল দেবী দুর্গার ৫১৪ তম কাঠামো পুজো। নন্দ উৎসবের মধ‍্য দিয়েই প্রতি বছর বৈকুন্ঠপুর রাজবাড়িতে দেবী দূর্গার কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমীর পর দিনই রাজবাড়ি‌তে অনুষ্ঠিত হয় নন্দ উৎসব। ‌পুজো অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন রাজ পরিবারের বর্তমান সদস্যরা। তাঁরা জানান, ৫১৪ বছরের প্রাচীন এই দুর্গাপুজোর প্রতিমা গড়ার কাজ শুরু হয়েছে নন্দ উৎসব ও দধি কাদা খেলার মধ্য দিয়ে। রাজ পরিবারের বর্তমান পুরোহিত শিবু ঘোষাল বলেন, জন্মাষ্টমীর পরদিন নন্দ উৎসব ও দধিকাদা খেলার মধ্য দিয়ে প্রতি বছর শুরু হয় বৈকুন্ঠপুর রাজবাড়ির পুজোর প্রতিমা‌ নির্মানের কাজ। শিশুদের নিয়ে দধিকাদা খেলার মাটি দিয়ে শুরু…
Read More
আদর্শপল্লী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালালো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

আদর্শপল্লী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালালো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ পেয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফারাবাড়ি আদর্শপল্লী এলাকায় বাড়ি বাড়ি অভিযান চালালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। বুধবার দুপুরে লাঠি হাতে ওই এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি চলে পুলিশের এই অভিযান। তবে সেখান থেকে কোনো মদ উদ্ধার হয়নি। জানা যায়, ওই এলাকার মহিলারা পুলিশের কাছে অভিযোগ জানায় যে ওই এলাকায় অবৈধভাবে বাড়ি বাড়িতে মদ বিক্রি হচ্ছে ও নেশার সামগ্রীও বিক্রি হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে চলে এই অভিযান।
Read More
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ র‍্যালি আয়োজিত হল কোচবিহারে

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ র‍্যালি আয়োজিত হল কোচবিহারে

কোচবিহারে পালন করা হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ র‍্যালির আয়োজন করলো বিশ্ব হিন্দু পরিষদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন সমিতি। আজ রাস মেলা ময়দান এলাকা থেকে এই র‍্যালির সূচনা হয়। হাজার হাজার সনাতন ধর্মের মানুষ এই র‍্যালিতে অংশগ্রহণ করে। এদিনের এই র‍্যালিতে অংশগ্রহণ করেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। এদিনের এই র‍্যালি কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সনাতন ধর্মের প্রচারের পাশাপাশি শ্রীকৃষ্ণের বিভিন্ন বার্তা ছড়িয়ে দেয় সাধারণ মানুষের মধ্যে।
Read More