Editor

8890 Posts
নদিয়ায় বিএসএফের গুলিতে নিহত পাচারকারী

নদিয়ায় বিএসএফের গুলিতে নিহত পাচারকারী

সীমান্তের কাঁটাতার কেটে বাংলাদেশ থেকে এপারে আসার চেষ্টা! নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ এলাকায় এই ঘটনা বিএসএফের  চোখে পড়ার পর গুলিতে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় পাচারকারীর। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় পুলিশে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এখনও তার পরিচয় জানা যায়নি। কে ওই ব্যক্তি, কাদের নির্দেশে এভাবে কাঁটাতার কেটে এ দেশে ঢোকার চেষ্টা করছিল, কিছু পাচারের ছক ছিল কি না, সেসব খতিয়ে দেখা হচ্ছে। বিএসএফ সূত্রে খবর, কৃষ্ণগঞ্জ থানা এলাকার নোনাগঞ্জ সীমান্ত এলাকা। কাঁটাতার দিয়ে ঘেরা এলাকাটি একেবারেই গ্রামের। সেখানেই বৃহস্পতিবার রাতে টহল দিতে গিয়ে বিএসএফ জওয়ানদের নজরে আসে, কয়েকজন ব্যক্তি কাঁটাতার কাটছে। সঙ্গে সঙ্গে বাধা দেন জওয়ানরা। পালটা পাচারকারীরাও বিএসএফের…
Read More
সিগন্যাল ও লাইন রক্ষণাবেক্ষণের জন্য রবিবার বহু ট্রেন বাতিল

সিগন্যাল ও লাইন রক্ষণাবেক্ষণের জন্য রবিবার বহু ট্রেন বাতিল

সিগন্যাল এবং লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া-বর্ধমান কর্ড শাখা, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি শাখা, বর্ধমান-হাওড়া শাখা এবং খানা-গুমনি শাখায় আগামী রবিবার (১৭ সেপ্টেম্বর) একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। শুক্রবার রাতে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। নিরাপদ ট্রেন চলাচল এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এই রক্ষণাবেক্ষণ অতন্ত জরুরি বলে মনে করছে রেল। রক্ষণাবেক্ষণের কাজের জন্য ‘পাওয়ার ব্লক’ থাকবে তাই ওই দিন ট্রেন চলাচল ব্যাহত হবে। আশঙ্কা, রবিবার ছুটির দিন হলেও বহু ট্রেন বাতিলের জেরে ভোগান্তিতে পোহাতে হতে পারে নিত্যযাত্রীদের। রেল সূত্রে খবর, রবিবার যে ট্রেনগুলি হাওড়া থেকে বাতিল থাকবে সেগুলি হল ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭৩১৫ এবং ৩৭৯১৫। বর্ধমান থেকে…
Read More
বিসর্জনের পর দূষণ রুখতে আত্রেয়ী নদীর পাড়ে বসছে হাইড্রলিক ট্রলি

বিসর্জনের পর দূষণ রুখতে আত্রেয়ী নদীর পাড়ে বসছে হাইড্রলিক ট্রলি

প্রতিমা বিসর্জনের সুবিধায় বালুরঘাটের আত্রেয়ী নদীর সদর ঘাটে বসানো হচ্ছে হাইড্রলিক ট্রলি। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই ট্রলিতে বিসর্জন হলে সহজে এড়ানো যাবে নদী দুর্ঘটনাও। এছাড়া নদী দূষণের মত ভয়াবহ সমস্যারও সমাধান মিলবে এই হাইড্রলিক ট্রলিতে। কাজ শুরুর আগে এমনই আশার কথা শোনালেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। ৩৩ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পটি দুর্গাপুজোর আগেই শেষ করার লক্ষ্য পুরসভার। হাইড্রলিক ট্রলি বসানো হলে এবারের পুজোর বিসর্জন অনেকটাই মসৃণ হবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারাও। দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাট ও তার আশপাশ এলাকার অন্তত ৯৫ শতাংশ প্রতিমা বিসর্জন হয় বালুরঘাট শহরের আত্রেয়ী বা সদর ঘাটে।  নানা পুজোর প্রতিমা বিসর্জনের অন্যতম…
Read More
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে বিক্ষোভে বসল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে বিক্ষোভে বসল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ

সারা রাজ্যে রাজ্যপালের স্বৈরতান্ত্রিক মনোভাব শিক্ষা ব্যবস্থাকে কুলুষিত করে তুলছেন, প্রত্যেকটি ইউনিভার্সিটির গেটে গেটে গিয়ে যেভাবে তিনি উপাচার্য পরিবর্তন করছেন এবং শিক্ষা ব্যবস্থাকে নতুন করে বাংলার বুকে উনি প্রচলন করতে চাইছেন তাতে অনেক ছাত্রছাত্রীর অনেক অসুবিধা হচ্ছে, এই অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভে বসে পড়ুয়ারা। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে শুক্রবার দুপুরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে বিক্ষোভ করে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। এদিন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে রাজ্যজুড়ে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারী রাজনীতির অভিযোগ তুলে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের গেটে স্লোগানের মধ্যে দিয়ে বিক্ষোভ চলে। বৃহত্তর আন্দোলনের নামার হুশিয়ারি দেয় জলপাইগুড়ি জেলা…
Read More
স্কুল থেকে মিলছে বিশাল মাপের পোশাক, আর তা গায়ে দিয়েই প্রতিবাদ বিক্ষোভে সামিল পড়ুয়ারা

স্কুল থেকে মিলছে বিশাল মাপের পোশাক, আর তা গায়ে দিয়েই প্রতিবাদ বিক্ষোভে সামিল পড়ুয়ারা

নিন্মমানের ও বড় মাপের পোশাক বিতরণের অভিযোগ উঠলো হলদিবাড়ি ব্লকের হেমকুমারী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এনিয়ে স্কুল চত্ত্বরে ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়া সহ অভিভাবকরা। বড় মাপের পোশাক গায়ে বিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। দ্রুত ভালো মানের ও সঠিক মাপের পোশাক বিতরণের দাবি তোলেন ক্ষুব্ধ অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, যেমন খুশি একটা পোশাক তৈরি করে দিলেই হলো এমন একটা ভাব কর্তৃপক্ষের। যদিও পোশাক তৈরির দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর দাবি, জেলা থেকে কাপড়ের কাটিং করে পাঠানো হয়েছে। তারা শুধু সেলাই করে স্কুলে পৌঁছে দিচ্ছে। সেগুলি ফেরত নিয়ে আবারও ঠিক করে দেওয়া হবে। তবে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে…
Read More
বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত মাদারিহাট ব্লকের পূর্ব খয়েরবাড়ি এলাকার সুপারি চাষীরা

বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত মাদারিহাট ব্লকের পূর্ব খয়েরবাড়ি এলাকার সুপারি চাষীরা

বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত মাদারিহাট ব্লকের পূর্ব খয়েরবাড়ি এলাকার সুপারি চাষীরা। গতকাল গভীর রাতে জলদাপাড়া জঙ্গল থেকে প্রায় ৩০ টি হাতির দল পূর্ব খয়েরবাড়ি এলাকায় প্রবেশ করে। হাতির দল এলাকার তিনজন বাসিন্দার প্রচুর সুপারি গাছ ভেঙ্গে দেয়। এই ঘটনায় মাথায় হাত এলাকার সুপারি চাষীদের। বুনো হাতির দল এলাকার বাসিন্দা গীতা শর্মা, হেমলাল শর্মা ও মোতিলাল ওরাঁও এর সুপারি গাছ ভেঙ্গে দেয়। প্রায় দুই ঘণ্টা এলাকায় তাণ্ডব চালিয়ে হাতির দল জঙ্গলে প্রবেশ করে। বনদপ্তর সূত্রের খবর বনদপ্তরের নিয়মাবলী অনুযায়ী ক্ষতিগ্ৰস্থদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
Read More
বিনা নোটিশে স্কুল শিক্ষককে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে

বিনা নোটিশে স্কুল শিক্ষককে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে

সরকারি নির্দেশিকা ছাড়াই এক শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠলো স্কুল পরিচালন সমিতির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আর এই অভিযোগ যাদের বিরুদ্ধে তারা ওই শিক্ষককে জোর করে বের করে দেওয়ার বিষয়ে যা সাফাই দিলেন সেটাই যে তাদের যুক্তির স্ববিরোধী হয়ে যাচ্ছে তাও মানতে চাইলেন না তারা।এমনই অবাক করা কান্ড ঘটেছে চোপড়া ব্লকের সোনাপুর এলাকার টাটু সিং উচ্চ বিদ্যালয়ে। জানা যায়, স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক ভবেশ কর স্কুলে এসে হাজিরা খাতায় সই করতে গেলে গোলমাল বাধে। অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক সহ তৃণমূল কংগ্রেসের নেতারা ভবেশবাবুকে হাজিরা খাতায় সই করতে বাধা দেন এবং স্কুল থেকে বের করে দেন। গোটা…
Read More
একরাতেই একাধিক দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের পারমুন্ডা মোড়ে

একরাতেই একাধিক দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের পারমুন্ডা মোড়ে

দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি, আর সেই মুহূর্তের ঠিক আগেই রাজগঞ্জের পারমুন্ডা মোড়ে একাধিক মুদি এবং নানান দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। সারাদিন দোকান করার পর, রাতে যখন ঘুমোতে ব্যস্ত পারমুন্ডা মোড়ের একাধিক দোকানদার। ঠিক তখনই প্রায় ৬ থেকে ৭ টি দোকানে, দোকানের তালা ভেঙে দোকানের সামগ্রী চুরি করে পালালো দুষ্কৃতীরা। পারমুন্ডা মোড়ের চুরি যাওয়া সেই সব দোকানদারদের অভিযোগ, রাতে কে বা কারা এসে প্রায় একাধিক দোকানের দরজা ভাঙচুর করে তালা ভেঙে দোকানের সামগ্রী চুরি করে নিয়ে যায়। এক একটি দোকানে প্রায় অনেক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ চুরি হওয়া সেই একাধিক দোকানদারদের। ঘটনার খবর পেয়ে আজ সকালেই ঘটনাস্থলে হাজির হন…
Read More
শিলিগুড়িতে আয়োজিত হল মাদক সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি

শিলিগুড়িতে আয়োজিত হল মাদক সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি

শিলিগুড়ি শহরের রেললাইন ও রেললাইন সংলগ্ন এলাকা সহ বিভিন্ন এলাকায় বাড়ছে মাদক পাচার ও মাদকাশক্তদের সংখ্যা। এরই প্রতিবাদে একটি সচেতনতামূলক কর্মসূচি পালন করলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। মঙ্গলবার সকালে টাউন স্টেশন, হাশমি চক সহ বিভিন্ন জায়গায় হাতে ব্যানার নিয়ে পদযাত্রা করে এই সংগঠন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিলিগুড়ির বিধায়ক বলেন, রেললাইন সংলগ্ন বিভিন্ন জায়গাতে মাদক পাচার বেড়েই চলেছে তার মধ্যে মদত রয়েছে একাংশ পুলিশের। যার ফলে শহরে এতো অপরাধ বাড়ছে। এর বিরুদ্ধে যাতে পদক্ষেপ গ্রহণ করা যায় এবং মানুষকে সচেতন করা যায় সেই লক্ষ্যেই এই সচেতনামূলক কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
Read More
দুইটি সিনেমা মিলে তৈরি ‘জওয়ান’!

দুইটি সিনেমা মিলে তৈরি ‘জওয়ান’!

শাহরুখ খান অভিনীত 'জাওয়ান' প্রেক্ষাগৃহে দেখার পর দর্শকরা সিনেমাটিকে দুটি সিনেমার অনুলিপি বলে অভিহিত করছেন।দুটি সিনেমার মধ্যে একটি তামিল সিনেমা। এর নাম 'থাই নাড়ু'। এর শব্দের অর্থ মাতৃভূমি। এই সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেছেন তামিল সিনেমার জনপ্রিয় নায়ক সত্যরাজ। সেই সিনেমায় বাবা ও ছেলের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন সত্যরাজ।অনেক নেটিজেন মন্তব্য করেছেন যে শাহরুখ তামিল সিনেমাটিকে হিন্দি সংস্করণে নিয়ে এসেছেন। একজন নেটিজেন ইন্টারনেটে লিখেছেন, ‘জওয়ানের আসল তামিল সংস্করণ - ১৯৮৯।’ সিনেমাটি দেখার পরে, অনেকে বলছেন যে 'জওয়ান' সিনেমার গল্পটি সম্পূর্ণ মৌলিক যদিও ধারণাটি ১৯৮৯ সালে নির্মিত তামিল সিনেমা থেকে নেওয়া হয়েছে। তবে অনেক নেটিজেন আবার পরিচালক অ্যাটলির সমালোচনা করেছেন। কারণ,…
Read More