Editor

8890 Posts
কেরলের পর এবার নিপা ভাইরাস ঘিরে আতঙ্ক ছড়াল কলকাতায়

কেরলের পর এবার নিপা ভাইরাস ঘিরে আতঙ্ক ছড়াল কলকাতায়

ডেঙ্গি, ম্যালেরিয়া যখন চোখ রাঙাচ্ছে রাজ্যে, ঠিক সেই আবহেই নিপা ভাইরাস ঘিরে উদ্বেগ বাড়ল চিকিৎসকদের। কেরল ফেরত এক পরিযায়ী শ্রমিক নিপা ভাইরাসে আক্রান্ত, এই সন্দেহে ভর্তি কলকাতার এক হাসপাতালে।  সূত্রের খবর, ওই ব্যক্তি পেশায় পরিযায়ী শ্রমিক। মঙ্গলকোটের বাসিন্দা। জ্বর সহ আরও কিছু উপসর্গ নিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজে তিনি ভর্তি ছিলেন। সেখান থেকে আজ বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে ওই ব্যক্তিকে। তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এনআইভি পুনেতে। পরীক্ষার ফল দেখেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।  উল্লেখ্য, কেরলে ইতিমধ্যেই নিপা ভাইরাসে আক্রান্ত ৬ জনের খোঁজ মিলেছে। যাঁদের মধ্যে ২ জন মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নিপা ভাইরাসে…
Read More
কিশোরভারতী স্টেডিয়ামই হবে লা লিগা অ্যাকাডেমির ঠিকানা

কিশোরভারতী স্টেডিয়ামই হবে লা লিগা অ্যাকাডেমির ঠিকানা

সরকারি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সরকারি কর্তাদের সঙ্গে আলোচনা করে, সন্তোষপুরের কিশোরভারতী স্টেডিয়ামকেই লা লিগা অ্যাকাডেমির জন্য বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, ক্রীড়া দপ্তরকেও এই মর্মে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারি প্রতিনিধিদলের সঙ্গে লা লিগা প্রধান হাভিয়ের তেবাসের বৈঠক হয়। সেখানেই দু’পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। লা লিগার তরফে চুক্তিতে সই করেন তেবাস, অন্যদিকে রাজ্য সরকারের পক্ষে সই করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বাংলার ফুটবল উন্মাদনার কথা তুলে ধরেন।  রাজ্যের প্রতিশ্রুতিমান শিশু–কিশোরদের গ্রামবাংলা থেকে তুলে এনে যথাযথ প্রশিক্ষণ দিয়ে মেসি, রোনাল্ডো তৈরি করার স্বপ্ন তাঁর। লা লিগা কর্তৃপক্ষ ফুটবল অ্যাকাডেমি গড়ার জন্য একটি ডেডিকেটেড…
Read More
‘কুনকিদের’ কাছে শুধু প্রশিক্ষিত বনকর্মীরাই, আসছে নির্দেশ

কুনকিদেরকাছে শুধু প্রশিক্ষিত বনকর্মীরাই, আসছে নির্দেশ

বনকর্মী ছাড়া, ‘বহিরাগত’ কাউকে কুনকি হাতিদের কাছাকাছি ঘেঁষতে দিতে আর রাজি নয় বন দফতর। পর্যটকেরা তো বটেই, বন দফতরের কাজেও যাঁরা সহায়তা করেন, এমনকি, যে সব বনকর্মী প্রশিক্ষিত নন, তাঁদেরও কুনকি হাতিদের কাছে যেতে নিষেধ করছে দফতর। শীঘ্রই বন দফতরের তরফে বিভিন্ন বন বিভাগে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।  সোমবার, ধূপঝোড়ার পিলখানায় হাতিপুজোর আগে প্রাণী চিকিৎসক শ্বেতা মণ্ডল যখন কুনকি হাতি কিরণরাজের কাছাকাছি চলে যান, সে সময় হাতিটি শুঁড় দিয়ে ধাক্কা দিয়ে তাঁকে ফেলে দেয়। হাতিটি হঠাৎ কেন আক্রমণাত্মক হয়ে উঠল তা নিয়ে চর্চা চলছে বন দফতরের অন্দরে। গরুমারা এবং জলদাপাড়া, দুই জঙ্গলেই পর্যটকদের হাতিতে চড়ার…
Read More
শিলিগুড়িতে পালিত হল কৃষ্ণ চন্দ্র পালের চতুর্থ বর্ষ প্রয়াণ দিবস

শিলিগুড়িতে পালিত হল কৃষ্ণ চন্দ্র পালের চতুর্থ বর্ষ প্রয়াণ দিবস

কৃষ্ণ চন্দ্র পাল স্মৃতি রক্ষা কমিটির উদ্দ‍্যোগে পালন করা হলো ২৩নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা তৃণমূল নেতা স্বর্গীয় কৃষ্ণ চন্দ্র পালের চতুর্থ বর্ষ প্রয়াণ দিবস। এদিন সূর্যনগর মাইকেল স্কুলের পাশে অবস্থিত কৃষ্ণ চন্দ্র পালের আবক্ষ‍্য মূর্তিতে মাল‍্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, জেলা তৃণমূল কংগ্রেস সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ ওয়ার্ড কাউন্সিলর লক্ষী পাল ও ওয়ার্ডবাসীরা।
Read More
বিশ্বকর্মার পুজোর দিন জলদাপাড়াতে করা হল হাতি পুজো

বিশ্বকর্মার পুজোর দিন জলদাপাড়াতে করা হল হাতি পুজো

বিশ্বকর্মার পুজোর দিন হাতি পুজো করা হল জলদাপাড়াতে। সোমবার বিশ্বকর্মার পুজো উপলক্ষে মাদারিহাটে জলদাপাড়া বনবিভাগের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে কুনকি হাতিকে পুজো করা হয়। উপস্থিত ছিলেন জলদাপাড়া ডি এফ ও সন্দীপ কুমার বেরিয়াল। প্রসঙ্গত, প্রতিবছরই বিশ্বকর্মা পুজার দিন জলদাপাড়ায় হাতি পুজো হয়। কুনকি হাতিগুলিকে প্রথমে নদীতে স্নান করিয়ে নিয়ে আসা হয়। হাতিদের গায়ে নকশা এঁকে দেওয়া হয়। এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম। শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে চলে পুজো। এদিন পুজো দেখতে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এদিন হাতিদের মালা পরিয়ে, সাজিয়ে পুজো করা হয়।
Read More
শুরু হতে চলেছে জোকা মেট্রোর ভিক্টোরিয়া স্টেশনের কাজ

শুরু হতে চলেছে জোকা মেট্রোর ভিক্টোরিয়া স্টেশনের কাজ

অবশেষে জোকা-তারাতলা মেট্রোপথের ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের নির্মাণকাজ শুরু হতে চলেছে। ভূগর্ভস্থ ওই স্টেশন নির্মাণের জন্য ইতিমধ্যেই ময়দান এলাকার পাঁচ হাজার বর্গমিটার জায়গা ঘিরে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। স্টেশন নির্মাণের প্রাথমিক ধাপ হিসেবে প্রায় ৩২৫ মিটার দীর্ঘ ডায়াফ্রাম ওয়াল তৈরির কাজ শুরু হবে। মাটির নীচে স্টেশনের নির্মাণ-পর্বের খনন চলাকালীন চার পাশ থেকে মাটির ধস ঠেকাতে ওই বিশেষ দেওয়াল তৈরি করা হয়। মেট্রো সূত্রের খবর, এই স্টেশন নির্মাণের জন্য ময়দানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এখন যে ফোয়ারাটি রয়েছে, সেটি আপাতত ভেঙে ফেলা হবে। স্টেশন নির্মাণের কাজের জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মাটি খোঁড়ার সময়ে যাতে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের কোনও ক্ষতি না হয়, সে জন্য বিশেষজ্ঞ…
Read More
বিশ্বকর্মার নিরঞ্জন ,ছ’দিন চক্ররেলে বেশ কিছু ট্রেনের যাত্রাপথে বদল

বিশ্বকর্মার নিরঞ্জন ,ছ’দিন চক্ররেলে বেশ কিছু ট্রেনের যাত্রাপথে বদল

বিশ্বকর্মা পুজোর নিরঞ্জন উপলক্ষে চক্ররেলে বেশ কিছু ট্রেনের যাত্রাপত্র সংক্ষিপ্ত এবং বদল করা হল। আগামী ১৮ সেপ্টেম্বর ,সোমবার বিশ্বকর্মা পুজো। ১৯ সেপ্টেম্বর ,মঙ্গলবার বিকেল ৪টে থেকে ২৪ সেপ্টেম্বর ,রবিবার সকাল ৭টা পর্যন্ত এই নিরঞ্জন পর্ব চলবে। এই ছ’দিনের জন্য চক্ররেলের অন্তর্ভুক্ত কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এই ছ’দিনের জন্য ৩০৩৩১, ৩০১১১ এবং ৩০৩১৪ নম্বর লোকাল ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়বে। দু’জোড়া লোকাল ট্রেন (৩০১২২, ৩০১২৩, ৩০১৫৪ এবং ৩০১৩৫) শিয়ালদহ (উত্তর) স্টেশন থেকে ছাড়বে। এক জোড়া লোকাল ট্রেন (৩০১২২ এবং ৩০৩১৭) বালিগঞ্জ স্টেশন থেকে ছাড়বে। এ ছাড়াও ৩০৪১৬, ৩০৪৫১ নম্বর লোকাল ট্রেন মাঝেরহাট স্টেশন থেকে ছাড়বে। পরিবর্তিত পরিস্থিতিতে ৩০১১২ এবং…
Read More
পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালন নিয়েও রাজনীতির অভিযোগ

পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালন নিয়েও রাজনীতির অভিযোগ

পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ বিরোধীদের প্রশ্ন উঠল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়েও। রবিবার কোচবিহার জেলা জুড়ে পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালন হয়। কোচবিহারের রাসমেলার মাঠে সভা করে রাজ্যের শাসক দল। সেখানে জেলা তৃণমূলের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মণ, তৃণমূলের প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক পরেশ অধিকারী উপস্থিত থাকলেও ছিলেন না পার্থপ্রতিম রায়, জগদীশ বসুনিয়ার মতো নেতারা। দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বাইরে থাকায় তিনি ওই কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেননি।বিরোধীরা দাবি করেন, তৃণমূলের এমন কর্মসূচির উদ্দেশ্য লোকসভা নির্বাচন। রাজবংশী ভোটের দিকে লক্ষ্য রেখে এমন কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসক দল। তার মধ্যেই আবার প্রকাশ্যে…
Read More
মহাসড়ক নির্মাণের দাবিতে সকাল থেকে অনশনে ফালাকাটা তৃণমূল টাউন ব্লক কমিটি

মহাসড়ক নির্মাণের দাবিতে সকাল থেকে অনশনে ফালাকাটা তৃণমূল টাউন ব্লক কমিটি

ফালাকাটা থেকে আলিপুরদুয়ার মহাসড়ক নির্মাণের দাবিতে ফালাকাটার মিলরোড ট্রাফিক মোড়ে অনশন কর্মসূচি পালন করছে ফালাকাটা তৃণমূল টাউন ব্লক কমিটি। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং বিজেপি বিধায়ক ও সাংসদরা কোনো কাজ করছে না এই জেলায় এই অভিযোগ তুলে এবং এই রাস্তা দ্রুত নির্মাণের দাবিতে অনশন কর্মসূচি বলে জানায় ফালাকাটা তৃণমূলের টাউন ব্লক কমিটির সভাপতি শুভব্রত দে। তিনি বলেন, "বিজেপি সরকার শুধু ভাঁওতা দিচ্ছে আর এই লোকগুলোকে হয়রানি করছে। আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবো।"তৃণমূলের ফালাকাটা গ্রামীণ ব্লক সভাপতি তথা ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায় বলেন, "আমাদের জেলার পাঁচটিতেই বিজেপি বিধায়ক জয়ী হয়েছে এবং জেলার সাংসদ বিজেপির তবুও আমরা এই জেলায়…
Read More
কোচবিহারে আয়োজিত হল মানসিক চাপ নিরাময় এবং আত্মহত্যা প্রতিরোধমূলক কর্মসূচি

কোচবিহারে আয়োজিত হল মানসিক চাপ নিরাময় এবং আত্মহত্যা প্রতিরোধমূলক কর্মসূচি

মানসিক চাপ নিরাময় এবং আত্মহত্যা প্রতিরোধমূলক কর্মসূচির আয়োজন করা হলো কোচবিহারে। শনিবার কোচবিহার জিতেন্দ্র নারায়ণ মেডিকেল ও হাসপাতালের পরিচালনায় এবং কোচবিহার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সহযোগিতায় এই কর্মসূচি নেওয়া হয়। এদিন মেডিক্যাল কলেজের হলঘরে ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মসূচি নেওয়া হয়। আজ থেকে শুরু করে আগামী ১৬ তারিখ পর্যন্ত এই দিবসটি নানানভাবে উৎযাপিত হবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহারের মহকুমা শাসক রাকিবুল রহমান, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল নির্মল কুমার মন্ডল, জেলা মানসিক স্বাস্থ্য সাইকোলোজিস্ট কৃষ্ণ চক্রবর্তী সহ অন্যান্যরা।
Read More