Editor

8890 Posts
এশিয়াডে আশা জিইয়ে রাখল ভারত

এশিয়াডে আশা জিইয়ে রাখল ভারত

চীনের কাছে লজ্জার হারের ধাক্কা কাটিয়ে এশিয়ান গেমসে ঘুরে দাঁড়াল ভারত। বৃহস্পতিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে হারাল ইগর স্টিমাচের দল। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে দলকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। জিতলেও ভারতীয় দলের পারফরম্যান্স মন ভরাতে ব্যর্থ। এদিনও সন্দেশ-অমরজিৎদের খেলায় বোঝাপড়ার অভাব ছিল সুস্পষ্ট। এর দায় এড়াতে পারেন না ফেডারেশন কর্তারা। এশিয়ান গেমসের প্রথম ম্যাচের ৪৮ ঘণ্টা আগে দল ঘোষণা করে এআইএফএফ! এমনকী, প্রতিটি ফুটবলারের ভিসাও জোগাড় করতে ব্যর্থ তারা। তা সত্ত্বেও বাংলাদেশের বিরুদ্ধে এই জয় অবশ্যই গেমসের বাকি খেলাগুলিতে আত্মবিশ্বাস জোগাবে ভারতীয় দলকে। রবিবার গ্রুপের শেষ ম্যাচে মায়ানমারের মুখোমুখি হবে স্টিমাচ-ব্রিগেড। পরের রাউন্ডে…
Read More
জাতীয় সড়ক ‘মৃত্যুফাঁদ’,অবশেষে সংস্কার

জাতীয় সড়ক ‘মৃত্যুফাঁদ’,অবশেষে সংস্কার

বেশ কয়েকমাস ধরে ময়নাগুড়ি রোডে কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ৩১ নম্বর জাতীয় সড়ক। বৃষ্টির জল জমে রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত। কার্যত জীবন হাতে নিয়ে চলতে হচ্ছে যানবাহন থেকে বাসিন্দাদের। বেহাল এই জাতীয় সড়ক নিয়ে চরম ক্ষুব্ধ প্রত্যেকেই। অভিযোগ, বারবার বলার পরও রাস্তা সংস্কার হচ্ছিল না। কিন্তু বাসিন্দাদের ক্ষোভের মাত্রা ক্রমেই বাড়তে থাকায় অবশেষে ওই বেহাল জাতীয় সড়ক সংস্কারে হাত দিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেহাল রাস্তা সংস্কারে বালি, পাথর ও বিটুমিন ফেলা হয়েছে। যদিও বৃষ্টির মধ্যে রাস্তা সংস্কার শুরু হওয়ায় আদৌ তা কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সংশ্লিষ্ট রুটের প্রজেক্ট ডিরেক্টর…
Read More
অবৈধ নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হলো শিলিগুড়ি পৌরসভা

অবৈধ নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হলো শিলিগুড়ি পৌরসভা

অবৈধ নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হলো শিলিগুড়ি পৌরসভা। বোর্ড মিটিং বা টক টু মেয়র সহ বিভিন্ন সময় সাধারণ মানুষ বা কাউন্সিলরদের মুখ থেকে ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ উঠে এসেছে অবৈধ নির্মাণের। শাসক দলের কাউন্সিলরের মুখ থেকেও এমন অবৈধ নির্মাণের অভিযোগ শোনা যায়। তবে অবৈধ নির্মাণের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করেছে শিলিগুড়ি পৌরসভা। ইতিমধ্যে শহরের বহু অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছেন তারা। শুক্রবার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়ায় এমনই এক অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পৌরসভা। ঘটনার পরপরই অবৈধ নির্মাণকারী একরাশ ক্ষোভ উড়ে দেন এলাকার কাউন্সিলর মানিকদের উপর।
Read More
পুজোয় পাহাড়ে টয় ট্রেনের এক ডজন জয়রাইড

পুজোয় পাহাড়ে টয় ট্রেনের এক ডজন জয়রাইড

এবার পুজোয় পাহাড়মুখী বাঙালি। হোটেল, রিসর্ট থেকে ট্রেনের বুকিং অন্তত তেমনটাই বলছে। আর শৈলশহর দার্জিলিংয়ে বেড়াতে এসে টয় ট্রেনে চড়বেন না, তা হয় না। দূরে কাঞ্চনজঙ্ঘার হাতছানি, ঘন সবুজ চা বাগান পাশে রেখে পাকদণ্ডী বেয়ে ‘খেলনা রেলে’ চড়ার আমেজটাই আলাদা। ভ্রমণ পিপাসুদের এই স্বপ্নপূরণে এবার পুজোয় টয় ট্রেনের এক ডজন জয়রাইড চালানোর সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে । বর্তমানে দার্জিলিং-ঘুম আটটি জয়রাইড চলে। ডিএইচআরের ডিরেক্টর প্রিয়াংশু জানিয়েছেন,পুজোর সময় পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে ১৫ অক্টোবর থেকে পাহাড়ে আরও চারটি জয়রাইড চালানো হবে।  জয়রাইড ছাড়াও এনজেপি-দার্জিলিং প্যাসেঞ্জার টয় ট্রেন চলে প্রতিদিন। কিন্তু, এনজেপি থেকে টয় ট্রেনে দার্জিলিং যাওয়া অনেকটা সময় সাপেক্ষ।  ফলে…
Read More
ফুলবাড়িতে দ্বিতীয় ইনটেক ওয়েলের কাজের শিলান্যাস করলেন গৌতম দেব

ফুলবাড়িতে দ্বিতীয় ইনটেক ওয়েলের কাজের শিলান্যাস করলেন গৌতম দেব

জমি জট কাটিয়ে অবশেষে ফুলবাড়ি পশ্চিম ধনতলায় দ্বিতীয় ইনটেক ওয়েলের কাজের শিলান্যাস করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। এই ইনটেক ওয়েলের কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জল বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত সহ অন্যান্য মেয়র পারিষদ ও কাউন্সিলরেরা।মেয়র জানান, এই ইনটেক ওয়েলের কাজ সম্পুর্ন হলে শহরবাসী কিছুটা হলেও জল কষ্ট থেকে মুক্তি পাবে।
Read More
দীর্ঘ আপেক্ষার শেষে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করলেন শিলিগুড়ির অনামিকা রায়

দীর্ঘ আপেক্ষার শেষে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করলেন শিলিগুড়ির অনামিকা রায়

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করলেন শিলিগুড়ির অনামিকা রায়। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের হরিহর উচ্চ বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষিকার পদে যোগদান করেন তিনি।উল্লেখ্য, তৎকালীন মন্ত্রী-কন্যা অঙ্কিতার জায়গায় ববিতা এবং ববিতার পর চাকরি পেলেন অনামিকা। নম্বরে কারচুপির অভিযোগে চাকরি যায় তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। পরেশ-কন্যার জায়গায় চাকরি পান ববিতা সরকার। কিন্তু ভুল তথ্য দেওয়ার অভিযোগে চাকরি হারান ববিতাও। এরপরই মেধাতালিকায় নাম থাকা পরবর্তী দাবিদার হিসেবে মামলা করেন অনামিকা। হাইকোর্টের নির্দেশর ৪ মাস পর নিয়োগপত্র মিলল অনামিকার। আজ সেই নিয়োগপত্র নিয়ে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করেন। এদিন অনামিকা রায় বলেন, "আজকের দিন খুব আনন্দের…
Read More
বিমানের নিরাপত্তায় গাফিলতি, সাসপেন্ড এয়ার ইন্ডিয়া কর্তা

বিমানের নিরাপত্তায় গাফিলতি, সাসপেন্ড এয়ার ইন্ডিয়া কর্তা

বিমানে নিরাপত্তায় গাফিলতির অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক আধিকারিককে সাসপেন্ড করল ডিজিসিএ । কয়েকদিন আগেই ডিজিসিএ রিপোর্টে এয়ার ইন্ডিয়ার বিমানে বড়সড় গাফিলতির সন্ধান মিলেছিল। তার পরেই প্রশ্ন ওঠে এই বিমানের যাত্রীদের নিরাপত্তা নিয়ে। অভিযোগ ওঠার পরেই শাস্তিমূলক পদক্ষেপ করা হল এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা বিভাগের প্রধানের বিরুদ্ধে। বৃহস্পতিবার জানা গিয়েছে, একমাসের জন্য সাসপেন্ড করা হয়েছে এয়ার ইন্ডিয়ার চিফ অফ ফ্লাইট সেফটি আধিকারিককে। তবে তার আগেই শো কজ নোটিস পাঠানো হয়েছিল এয়ার ইন্ডিয়ার বেশ কয়েকজন শীর্ষকর্তাকে। প্রসঙ্গত, গত মাসেই এয়ার ইন্ডিয়ার বিমানের নিরাপত্তায় বড়সড় ত্রুটি ধরা পড়েছিল। আচমকাই ডিজিসিএ আধিকারিকরা বিমানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়েছিলেন। তাঁদের রিপোর্টেই নিরাপত্তাজনিত নানা ত্রুটির কথা প্রকাশ্যে…
Read More
থ্রি ইডিয়টস–এর ‘দুবেজি’ প্রয়াত ৫৮ বছর বয়সেই

থ্রি ইডিয়টসএরদুবেজিপ্রয়াত ৫৮ বছর বয়সেই

প্রয়াত বলিউড অভিনেতা অখিল মিশ্র। আমির খান, মাধবন ও শরমন জোশীর ‘থ্রি ইডিয়টস’ ছবিতে লাইব্রেরিয়ান দুবেজির চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। মজার ওই চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অখিল। গত মঙ্গলবার মাত্র ৫৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। খবর, রক্তচাপজনিত অসুস্থতার কারণে বেশ কয়েক দিন ধরেই ভুগছিলেন তিনি। পড়ে গিয়ে মাথার পিছনে চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। দুর্ঘটনার সময় মুম্বইয়ে ছিলেন না অখিলের স্ত্রী সুজ়ান। কর্মসূত্রে হায়দরাবাদে গিয়েছিলেন তিনি। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ফিরে আসেন সুজ়ান। বহু চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি অভিনেতাকে। ঘটনার আকস্মিকতায় শোকবিহ্বল অভিনেতার স্ত্রী। খবর, প্রয়াত…
Read More
রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল বিজেপি

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল বিজেপি

রাস্তা সংস্কারের দাবিতে ফের একবার অবরোধ করা হলো বাড়িভাষা এলাকার VIP রোড। এবার পথ অবরোধে সামিল হলো ভারতীয় জনতা পার্টি। উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জী। বুধবার সকালে ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা এবং বিধায়ক। তাদের অভিযোগ, একাধিকবার এই রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি। লাগাতার ঘটছে পথ দুর্ঘটনা এমনকি এই রাস্তায় পথ দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন, এই রাস্তা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের আওতায় রয়েছে তারা রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত রাস্তার সংস্কার করা…
Read More
এবার অ্যাটলির সিনেমা কাঁপাবে শাহরুখ-বিজয়ের জুটি

এবার অ্যাটলির সিনেমা কাঁপাবে শাহরুখ-বিজয়ের জুটি

ইতিমধ্যেই দক্ষিণের হিটমেকার খেতাব পেয়েছেন অ্যাটলি। এবার বলিউডে এসে ইতিহাস গড়লেন পরিচালক। অ্যাটলি এখন দুর্দান্ত অ্যাকশন ড্রামা এবং মসলা বিনোদন তৈরিতে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় নাম। সম্প্রতি তার পরিচালিত ছবি 'জওয়ান' বক্স অফিসে সুনামি তৈরি করেছে। শাহরুখ খান এবং অ্যাটলি প্রথমবার হিন্দি ছবিতে কাজ করেছেন। আর প্রথম কাজেই বাজিমাত এই পরিচালকের। শাহরুখের সঙ্গে আবার কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন অ্যাটলি। চমকে সঙ্গে থাকছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। সবকিছু ঠিকঠাক থাকলে কিং খান এবং থালাপতি বিজয়তে নিয়ে অ্যাটলি তার পরবর্তী সিনেমা তৈরি করতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন অ্যাটলি। অ্যাটলি বলেছেন, “বিজয় স্যার এবং শাহরুখ স্যার দুজনেই আমাকে একই…
Read More