Editor

8890 Posts
ডেঙ্গি নিয়ে চিন্তিত প্রশাসন

ডেঙ্গি নিয়ে চিন্তিত প্রশাসন

মঙ্গলবার আসানসোল ও দুর্গাপুর, দুই পুরসভার সঙ্গে বৈঠক করল জেলা প্রশাসন।  আসানসোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ দিকে, আসানসোলে সাফাইকর্মীদের  সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়নি বলে তাদের  অভিযোগ। বৈঠক শেষে জেলাশাসক বলেন, আসানসোলে পুর-এলাকায় ডেঙ্গি বাড়ছে। তা নিয়ন্ত্রণের উপায় বার করতে এই বৈঠক। ডেঙ্গির প্রবণতা রুখতে ১৫ দিনের সময়সীমা নেওয়া হয়েছে। পুরসভাকে প্রয়োজনীয় পদক্ষেপ  নিতে বলা হয়েছে। এবং জানানো হয়েছে যে  এডিস মশার লার্ভা ধ্বংস করাটাই এখন মূল লক্ষ্য। মঙ্গলবার থেকে  তৎপরতায় কাজ হচ্ছে। আবর্জনা সাফাই ও নিকাশির জন্য বাড়তি কর্মী নিয়োগ করা হয়েছে। চলছে ‘পেলোডার’ নামিয়ে আবর্জনা সাফাইয়ের কাজ। এ দিন দুর্গাপুরের বৈঠকে জানান এখনও পর্যন্ত দুর্গাপুর পুর-এলাকায়…
Read More
সবুজ-মেরুনের মতো জয় দিয়ে আইএসএল শুরু হল না লাল-হলুদের

সবুজ-মেরুনের মতো জয় দিয়ে আইএসএল শুরু হল না লাল-হলুদের

সোমবার যুবভারতীতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং জামশেদপুর। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লাল-হলুদ। কিন্তু কিছুতেই গোলের মুখ খুলতে পারছিলেন না তারা।  প্রথমার্ধে  মাঠে ছিলেন না ক্লেটন সিলভা। মনে করা হচ্ছিল, তিনি নামলে পরিস্থিতি বদলাতে পারে। কিন্তু ৫৯ মিনিটে মাঠে নামা ক্লেটনও গোল করতে ব্যর্থ হয় এবং খেলা শুরুর তিন মিনিটের মধ্যে নিশু কুমার বক্সের মধ্যে বল বাড়িয়েছিলেন। কিন্তু সেই বল ধরে গোলের মধ্যে রাখতে পারেননি জেভিয়ার সিভেরিয়ো। এভাবেই গোটা ম্যাচেই বার বার আক্রমণে উঠেছিলেন ইস্টবেঙ্গল। শুধু গোলটাই করতে পারেনি তারা। এছাড়াও ডুরান্ডের ফাইনালের পর ইস্টবেঙ্গলের সিনিয়র দলকে আইএসএলেই প্রথম বার খেলতে দেখা  গেল। সেই ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে হারতে হয়েছিল তাদের। ঘরের মাঠে…
Read More
কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা গ্রাম, সমস্যায় গ্রামবাসীরা

কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা গ্রাম, সমস্যায় গ্রামবাসীরা

টানা বৃষ্টিতে জলমগ্ন গোয়ালপোখর ১ নম্বর ব্লকের সাহাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচরা গ্রাম। সিরিয়ানি নদীর জলে প্লাবিত হয়েছে গোটা গ্রাম। এতে চরম সমস্যায় পড়েছে গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে গোটা গ্রাম। জলের তলায় ডুবেছে রাস্তা, জল ঢুকে পড়েছে ঘরবাড়িতে। খাওয়া দাওয়া থেকে শুরু করে নানান সমস্যায় পড়েছে গ্রামবাসীরা। বিষয়টি জানতে এলাকায় আসেন স্থানীয় নেতৃত্বরা। তবে সরকারিভাবে তেমন কোনও সাহায্য এখনও পর্যন্ত কেউ পাইনি বলে অভিযোগ গ্রামবাসীদের।অন্যদিকে, এবিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি মহম্মদ নুরুদ্দিন জানিয়েছেন, "বর্ষার কারণে গ্রামে জল ঢুকে পড়েছে। আমরা নজরে রাখছি। বেশি সমস্যা হলে তাদের অন্য কোনও জায়গায় নিয়ে যাওয়া হবে।" তবে পঞ্চায়েতের…
Read More
<strong>তিতাসের হাত ধরে এশিয়াড ক্রিকেটে সোনা ভারতের মেয়েদের</strong>

তিতাসের হাত ধরে এশিয়াড ক্রিকেটে সোনা ভারতের মেয়েদের

এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতল ভারত। এ বার মহিলা ক্রিকেটারেরা দেশকে সোনা এনে দিলেন। মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে হারালেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা। ব্যাট হাতে ভাল খেললেন মন্ধানা ও জেমাইমা রদ্রিগেজ। বল হাতে দাপট দেখালেন বাংলার তিতাস সাধু। শ্রীলঙ্কার টপ অর্ডারকে একাই আউট করেন তিনি। সেই ধাক্কা সামলাতে পারেনি শ্রীলঙ্কা। আনন্দবাজার অনলাইনের ২০২২ সালের ‘বছরের বেস্ট’ পুরস্কার পেয়েছিলেন তিতাস। সেই তিতাসের হাত ধরেই সোনা এল ক্রিকেটে। ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত। নিলম্বিত থাকায় কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারেননি তিনি। ফাইনালে দলে ফেরেন হরমন। ব্যাট করতে নেমে তাড়াতাড়ি দলের ওপেনার শেফালি বর্মার উইকেট হারায়…
Read More
 বাজি মজুত রাখার ক্ষেত্রে ছাড়পত্রের পথে রাজ্য

 বাজি মজুত রাখার ক্ষেত্রে ছাড়পত্রের পথে রাজ্য

একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণে ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।  সেক্ষেত্রে বাজি বাজার ব্যবসায়ীদের ছাড়পত্র দেওয়া হবে কিনা তাই নিয়েই উঠেছিল প্রশ্ন।  তবে এবার বাজি বাজারের ক্ষেত্রে ৭ দিনের পরিবর্তে কয়েক মাস ধরে প্রতিটি জেলায় একটি করে বাজি বাজার বসানো যাবে বলে জানানো হয়েছে।  একই সঙ্গে জেলায় বাজি মজুত রাখার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে।    এবং ব্যবসায়ীরা মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর  কাছে আবেদন জানিয়েছিলেন যে সাপ বাজি, ফুলঝরি  এবং বন্দুকে ফাটানো ক্যাপ কম ক্ষতিকর। এগুলির ক্ষেত্রে যাতে ছাড় দেওয়া হয়। তারপরেই ‘মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইলস’ দফতর থেকে ছাড়পত্র দেওয়া হয়। একই সঙ্গে পুলিশকে এই বিষয়ে পদক্ষেপ নির্দেশ…
Read More
কালিম্পংয়ের রাস্তায় আচমকা ধস! বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

কালিম্পংয়ের রাস্তায় আচমকা ধস! বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

 কালিম্পং জেলার রোম্ভি থানার অন্তর্গত শেতি ঝোরার কাছে বিশাল ভূমিধস হওয়ার কারণে জাতীয় সড়ক-১০ বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে প্রশাসন। জানা গিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টিপাতের ফলে রাস্তার একটি বিশাল অংশে ভূমিধস হয়েছে। জরুরি মেরামতের জন্য জাতীয় সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি স্থানীয়দের ভ্রমণের জন্য রুটটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসন। সিকিম থেকে শিলিগুড়ির দিকে যাওয়া ছোট যানবাহনগুলি সুবিধামত রাস্তা ব্যবহার করতে পারে। এদিকে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ভারী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। এই রাস্তা ফের ঠিক না হওয়া পর্যন্ত সমস্ত যানবাহন ঘুরপথে শিলিগুড়ি চলাচল করবে বলে জানা…
Read More
উত্তরাখণ্ডের বন্যাদুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়ালেন আমির খান

উত্তরাখণ্ডের বন্যাদুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়ালেন আমির খান

বলিউড অভিনেতা আমির খান হিমাচল প্রদেশে বন্যা, ভূমিধস ও বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অভিনেতা ক্ষতিগ্রস্থদের ২৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছেন, যারা বর্তমানে সংকটে রয়েছে। এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দর সিং সুখু আমির খানকে তার উদারতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছিলেন যে এটি নিঃসন্দেহে ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টায় সহায়তা করবে, যার লক্ষ্য দুর্যোগের পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পুনরুদ্ধার করতে সহায়তা করা। তিনি আরও বলেন, আমির খানের এই মানবিকতা রাজ্যের বন্যার্তদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। হিমাচল প্রদেশে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে জায়গাগুলি বন্যা, ভূমিধস এবং মেঘ বিস্ফোরণের সম্মুখীন হয়েছে। বর্তমানে অভিনয় থেকে…
Read More
সকাল থেকেই  বৃষ্টি, তবুও ভাটা‌ পড়লো না দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবায়

সকাল থেকেই বৃষ্টি, তবুও ভাটা‌ পড়লো না দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবায়

সকাল থেকেই দিনভর বৃষ্টি। তা সত্ত্বেও ভাটা‌ পড়লো না দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবায়। সরকারি পরিষেবার সুবিধে নেওয়ার জন্য ছাতা মাথায় নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল চা বাগানের শ্রমিকদের। শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টি চলছে। গতকাল রাত থেকেই মুষলধারায় বৃষ্টি ঝড়ছে জলপাইগুড়িতেও। যদিও পূর্ব ঘোষণা অনুযায়ী দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল ডেঙ্গুয়াঝাড়‌ এলাকায়। তবে হতাশ হতে হয়নি সরকারি কর্মীদের। চা বাগানের শ্রমিকদের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায় ক্যাম্পে। বৃষ্টির মধ্যেও ক্যাম্প‌ করায় প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন…
Read More
নয়নতারার রাগ ভাঙাতে আবেগঘন টুইট করলেন কিং খান

নয়নতারার রাগ ভাঙাতে আবেগঘন টুইট করলেন কিং খান

গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় অ্যাটলির 'জওয়ান' সিনেমাটি। সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমা দেখে রেগে যান অভিনেত্রী। টাইমস অব ইন্ডিয়া জানায়, দক্ষিণী তারকা নয়নতারা তখনই 'জওয়ান' ছবিতে চুক্তিবদ্ধ হতে রাজি হন যখন তাকে জানানো হয় যে তিনি এই সিনেমার নায়িকা। কিন্তু সিনেমা হলে মুক্তি পাওয়া 'জওয়ান' দেখে নয়নতারা বুঝতে পেরেছিলেন এই সিনেমায় তাকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। পুরো সিনেমায় দীপিকা পাড়ুকোনের আধিপত্য। তাই মন খারাপ অভিনেত্রীর। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আর কখনও বলিউডে অভিনয় করবেন না। এ ধরনের খবর নাকি সত্য নয়। কিছু টুইটার অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল ইন্টারনেটে ভুয়া খবর ছড়াচ্ছে। এমনটাই দাবি করেছেন নয়নতারা। সেই টুইটার অ্যাকাউন্ট ও…
Read More
কালচিনি চা বাগানের গেট মিটিং-এ সামিল হল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন

কালচিনি চা বাগানের গেট মিটিং-এ সামিল হল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন

চা বলয়ের শ্রমিকদের ২০% পুজোর বোনাসের দাবিতে শুক্রবার সকাল থেকে কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে গেট মিটিং এ সামিল হলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। এই বিষয়ে উল্লেখ্য উত্তরের চা বলয়ের শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে গতকাল কলকাতায় বেঙ্গল চেম্বার অফ কমার্সে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকে মালিকপক্ষ থেকে জানানো হয়, ৮.৫% বোনাস দেওয়া হবে কিন্তু সমস্ত শ্রমিক সংগঠন ২০% বোনাস প্রদানের দাবি জানান। দীর্ঘ ছয় ঘণ্টা বৈঠক চলে কিন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, বৈঠক ভেস্তে যায়। আগামী ৫ ও ৬ই অক্টোবর পূনরায় বোনাস বৈঠক ডাকা হয়েছে। এদিকে ২০% বোনাসের দাবিতে অনড় তৃণমূল,বিজেপি,বাম সহ সমস্ত রাজনৈতিক দলের…
Read More