13
Aug
বাংলার ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁতশিল্প ক্রমশ সংকটের মুখে পড়েছে। শান্তিপুর ও ফুলিয়ার বহু তাঁতঘরে আগের মতো আর তাঁতের খটখট শব্দ শোনা যায় না। কাজের অভাব ও জীবিকার অনিশ্চয়তায় অনেক তাঁতি বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বলে অভিযোগ। তাঁতিদের অভিযোগ, ২০১৬-১৭ সালের পর থেকে বাজারে পাওয়ারলুমে তৈরি কাপড়ের দাপট বাড়তে শুরু করে। তাঁদের দাবি, হস্তচালিত তাঁতের জন্য সংরক্ষিত ২২ ধরনের বস্ত্র পাওয়ারলুম বা মিলে তৈরি করা আইনত নিষিদ্ধ হলেও ২০১৮ সালের পর থেকে নিয়ম লঙ্ঘনের ঘটনা বেড়েছে। এ ক্ষেত্রে টেক্সটাইল দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তাঁতশিল্পীরা। তাঁদের দাবি, নিয়ম লঙ্ঘন করে পাওয়ারলুমের উৎপাদন চললেও মাঠপর্যায়ে নিয়মিত নজরদারি বা অভিযান দেখা…
