Durgasree Mitra

501 Posts
দীর্ঘ প্রতীক্ষার অবসান, আবারও শুরু মায়ের দর্শন

দীর্ঘ প্রতীক্ষার অবসান, আবারও শুরু মায়ের দর্শন

প্রাকৃতিক দুর্যোগের কারণে ২২ দিন ধরে বন্ধ থাকার পর অবশেষে খুলে যাচ্ছে মাতা ভৈষ্ণোদেবীর যাত্রাপথ। আবার পাহাড়ি পথে ভক্তদের পা পড়তে চলেছে। কাটরার হোটেল, লজ, দোকান—সব জায়গাতেই এ খবরে ফিরেছে প্রাণচাঞ্চল্য। এতদিন ধরে যাত্রা বন্ধ থাকায় ভক্তরা যেমন হতাশায় ভুগছিলেন, তেমনি ব্যবসার মন্দায় চিন্তায় ছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। যাত্রা ফের শুরুর ঘোষণা আসতেই সবার মুখে ফিরেছে হাসি। স্থানীয় এক হোটেল মালিকের কথায়, “যাত্রা বন্ধ থাকায় ঘর ফাঁকা পড়ে ছিল। ফের ভক্তরা আসবেন জেনে বুকিং শুরু হয়ে গেছে।” অন্যদিকে ভক্তরাও উচ্ছ্বসিত। মহারাষ্ট্র থেকে আসা তীর্থযাত্রীরা বলেন, “আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। এবার মায়ের দর্শন পাওয়া যাবে ভেবে মন ভরে গেছে।” তবে…
Read More
নাগরাকাটায় চিতাবাঘের শি*কার কিশোর, এলাকায় উত্তে*জনা

নাগরাকাটায় চিতাবাঘের শি*কার কিশোর, এলাকায় উত্তে*জনা

জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের দক্ষিণ খেরকাটা এলাকায় ফের চিতাবাঘের হানায় মৃত্যু হল এক কিশোরের। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির উঠোন থেকে হঠাৎই ১২ বছরের অকস্মিক রায়কে টেনে নিয়ে যায় একটি চিতাবাঘ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ বাসিন্দারা প্রশ্ন তোলেন, “মানুষখেকো চিতাবাঘের আতঙ্ক কবে থামবে?” ঘটনার খবর পেয়ে নাগরাকাটা থানার আইসি, খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার রায়, ডায়না রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বন দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি দক্ষিণ খেরকাটা অঞ্চলে এক কিশোরীও চিতাবাঘের হানায় প্রাণ হারিয়েছিল। একের পর এক ঘটনায় প্রশাসন ও…
Read More
মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিরল নড়েভোলা মাছ, বিক্রি হল লক্ষাধিক টাকায়

মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিরল নড়েভোলা মাছ, বিক্রি হল লক্ষাধিক টাকায়

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি উপকূলে এক অভাবনীয় ঘটনায় উৎসবের আমেজ মৎস্যজীবীদের মুখে। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রায় ৫০টি নড়েভোলা মাছ উঠে আসে ‘প্রিয়াঙ্কা’ নামের একটি ট্রলারের জালে। হঠাৎ একসঙ্গে এত সংখ্যক নড়েভোলা ধরা পড়ায় প্রথমে মৎস্যজীবীরাই হতবাক হয়ে যান। ট্রলারের মাঝিরা জানান, জালে আরও অনেক নড়েভোলা উঠেছিল। তবে জাল অতিরিক্ত ভারী হয়ে যাওয়ায় কয়েকটি মাছ জাল থেকে ছিটকে যায়। তবুও ধরা পড়া মাছের সংখ্যা সকলকে অবাক করেছে। মাছগুলি প্রথমে রায়দিঘি ঘাটে আনা হয়। খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী মানুষ ভিড় জমাতে শুরু করে। বিরল এই মাছ দেখার জন্য স্থানীয়দের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যায়। পরে মাছগুলি সেখান থেকে নিয়ে যাওয়া…
Read More
নারীদের নিরাপত্তায় ‘উইনার্স’ দলের ভূমিকা

নারীদের নিরাপত্তায় ‘উইনার্স’ দলের ভূমিকা

শহরের নারীদের নিরাপত্তা নিয়ে উদ্যোগে নেমেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। ‘উইনার্স’ দলের মহিলা পুলিশ স্কোয়াড গঠন করা হয়েছে, যা শহরের গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় নিয়মিত টহলদারি চালাচ্ছে। এই দলটি শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করছে না, স্থানীয় মহিলাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে তাদের সচেতনতা ও আত্মবিশ্বাস বাড়ানোর কাজেও নিয়োজিত। স্কুল, বাজার, পার্ক ও বাস স্ট্যান্ডে উইনার্স দলের উপস্থিতি নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই উদ্যোগ শহরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে ও নারীদের জন্য নিরাপদ সমাজ নিশ্চিত করার উদ্দেশ্যকে আরও দৃঢ় করে। স্থানীয় মহিলা সঙ্গে নিয়মিত মেলামেশার মাধ্যমে উইনার্স দল সমাজে আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ…
Read More
‘আমি ওই মেয়ে’— নারীশক্তির জয়গানে বালুরঘাট সংকেত ক্লাবের ৫৩তম বর্ষের দুর্গোৎসব

‘আমি ওই মেয়ে’— নারীশক্তির জয়গানে বালুরঘাট সংকেত ক্লাবের ৫৩তম বর্ষের দুর্গোৎসব

আত্মরক্ষার লড়াই, বেঁচে থাকার লড়াই, প্রতিবাদের স্লোগান— ‘আমি ওই মেয়ে’। নারী নির্যাতন ও সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে এবারের দুর্গাপুজোয় এমনই শিউরে ওঠা থিম বেছে নিয়েছে বালুরঘাটের অন্যতম বিগ বাজেট পুজো উদ্যোক্তা সংকেত ক্লাব। এবার তাদের পুজো পা দিল ৫৩তম বর্ষে। আর দর্শনার্থীদের কাছে পুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে নারীশক্তির জয়গানকে কেন্দ্র করেই গড়ে তোলা হচ্ছে অভিনব থিম। উদ্যোক্তাদের দাবি, দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের প্রতি বিদ্বেষ, অসম্মান, কন্যাভ্রূণ হত্যা, পণপ্রথা, বাল্যবিবাহ কিংবা গার্হস্থ্য হিংসা— সবই আজও সমাজে গভীরভাবে গেঁথে আছে। সেই অন্ধকার বাস্তবের বিপরীতে নারীর শক্তি ও প্রেরণাকে তুলে ধরতেই তাদের এবারের আয়োজন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় প্রতিবারই…
Read More
তিস্তার জলে ডুবল SH-12, আটকে দার্জিলিংগামী গাড়ি

তিস্তার জলে ডুবল SH-12, আটকে দার্জিলিংগামী গাড়ি

মঙ্গলবার ভোর থেকেই তিস্তা নদীর জল উপচে পড়ছে রাস্তায়। তিস্তা বাজারের কাছে রাবিঝোড়ার সংলগ্ন রাজ্য সড়ক (SH-12) জলমগ্ন হয়ে পড়ায় দার্জিলিংমুখী যানবাহনের উপর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। উভয় দিকেই গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। যদিও ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10) দিয়ে যান চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে রাস্তায় জল গড়িয়ে পড়ায় ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। আবহাওয়া দফতর আগেই উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল। তিস্তার জলস্তর বৃদ্ধির ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।
Read More
দুর্গাপুজো কার্নিভালের স্থান পরিবর্তন ও রেল দা*লাল*চক্রের বিরুদ্ধে ডেপুটেশন কংগ্রেসের

দুর্গাপুজো কার্নিভালের স্থান পরিবর্তন ও রেল দা*লাল*চক্রের বিরুদ্ধে ডেপুটেশন কংগ্রেসের

“ভোট চোর, গদি ছোড়”— এই স্লোগানকে সামনে রেখে সোমবার দুপুরে বালুরঘাটে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আয়োজন করল জাতীয় কংগ্রেস। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব সহ জেলার অন্যান্য নেতৃত্বরা। কংগ্রেস নেতৃত্বদের অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের সামনে দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন করলে রোগী ও চিকিৎসা পরিষেবায় মারাত্মক ব্যাঘাত ঘটবে। তাই দ্রুত কার্নিভালের স্থান পরিবর্তনের দাবি জানানো হয়। এছাড়াও বালুরঘাট রেল টিকিট কাউন্টারে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস। এদিনের কর্মসূচির পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে ডেপুটেশনও দেওয়া হয়।
Read More
মালদায় ফের শু*টআউট, গু*লিবিদ্ধ খু*ন মামলার মূল সাক্ষী আতিমুল মোমিন

মালদায় ফের শু*টআউট, গু*লিবিদ্ধ খু*ন মামলার মূল সাক্ষী আতিমুল মোমিন

ফের শুটআউটে থমথমে ইংরেজবাজার। গুলিবিদ্ধ হলো আতিমুল মোমিন, যিনি সম্প্রতি ঘটে যাওয়া তৃণমূল কর্মী খুনের মামলার অন্যতম মূল সাক্ষী। সূত্রের খবর, এই হামলার নেপথ্যে থাকতে পারে চাঞ্চল্যকর ষড়যন্ত্র। উল্লেখ্য, গত ১০ জুলাই ইংরেজবাজারের লক্ষ্মীপুরে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কাজীগ্রাম অঞ্চলের প্রাক্তন কংগ্রেস নেতা তথা বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ। ওই ঘটনায় মাইনুল - সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে। অভিযোগ, মামলার সাক্ষী আতিমুলকে সাক্ষ্য থেকে সরাতে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় হামলার নিশানা হয়েছে। তাহলে কি এই শুটআউট আসলে…
Read More
শিলিগুড়িতে বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে সমাজসেবায় অনন্য নজির গড়ল ই-রিকশা ইউনিয়ন

শিলিগুড়িতে বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে সমাজসেবায় অনন্য নজির গড়ল ই-রিকশা ইউনিয়ন

শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বিশ্বকর্মা পুজো। তবে এ বছর এক নতুন মাত্রা পেলো দার্জিলিং জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের অন্তর্গত শিলিগুড়ি বৃহত্তর ই-রিকশা ইউনিয়ন শুধু পুজো-অর্চনা নয়, সমাজসেবার মধ্য দিয়েই পুজোর সূচনা করলো। শহরের অরবিন্দু পল্লী বিশাল আকৃতির প্রতিমা ও সুসজ্জিত পুজো প্যান্ডেলের পাশাপাশি আয়োজন করা হয়েছে নানা সমাজসেবামূলক কর্মসূচি। রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য শিবির থেকে শুরু করে প্রয়োজনীয়দের মধ্যে বস্ত্র বিতরণ—সব মিলিয়ে পুজোকে রঙিন করে তুলেছে মানবসেবার এই উদ্যোগ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকেই এই সমাজসেবা কর্মসূচি শুরু হয়েছে এবং তা চলবে পুজো পর্যন্ত। শুধু পুজো উপলক্ষেই নয়, ই-রিকশা ইউনিয়নের সদস্যরা সারা…
Read More
সল্টের ব্যাটে ঝড়—৩৯ বলে শতরান, অপরাজিত ১৪১

সল্টের ব্যাটে ঝড়—৩৯ বলে শতরান, অপরাজিত ১৪১

অবাক করা নজির গড়ল ইংল্যান্ড টি-টোয়েন্টি ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে ২০ ওভারে ২ উইকেটে ৩০৪ রান তোলেন হ্যারি ব্রুকেরা। ফিল সল্ট খেলেন দুরন্ত ১৪১ রানের অপরাজিত ইনিংস। জবাবে মাত্র ১৫৮ রানে গুটিয়ে যায় এডেন মার্করামদের দল। ১৪৬ রানে জিতে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। এক ম্যাচেই গড়ে ফেলেছে একাধিক রেকর্ড—মোট ১৫টি নজির। ইংল্যান্ডের ১৫টি রেকর্ড এক নজরে - ১. ২০ ওভারের আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ড তৃতীয় দল হিসেবে ৩০০ বা তার বেশি রান করল। টেস্ট খেলিয়ে দেশ হিসেবে দ্বিতীয়, এর আগে এই নজির ছিল শুধুমাত্র জিম্বাবোয়ে ও নেপালের। ২. জস বাটলার ১৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন—ইংল্যান্ডের হয়ে…
Read More