Durgasree Mitra

505 Posts
ভারত–নেপাল সীমান্ত পরিদর্শনে এসএসবির বিশেষ মহানির্দেশক

ভারত–নেপাল সীমান্ত পরিদর্শনে এসএসবির বিশেষ মহানির্দেশক

ভারত – নেপাল সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ভাতগাঁও সীমা চৌকিতে পৌঁছান এসএসবির বিশেষ মহানির্দেশক আইপিএস অনুপমা নিলেকার চন্দ্রা। ভাতগাঁও সীমান্ত সমন্বয় কেন্দ্র পৌঁছাতেই তাঁকে স্বাগত জানান রাণীদাঙ্গা ক্ষেত্রীয় সদর দপ্তরের ডিআইজি মঞ্জীত সিং পাড্ডা ও ৪১ নম্বর বাহিনীর কমান্ড্যান্ট যোগেশ সিং। প্রথমেই বিট পোস্টে পুরুষ ও মহিলা জওয়ানদের ডিউটি ও নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন তিনি। পরে সরেজমিনে পরিদর্শন করেন ভারত–নেপাল বর্ডার পিলার ১০১, নো ম্যানস ল্যান্ড সাথে নেপালের এপিএফ সীমা চৌকির পার্শ্ববর্তী এলাকা। এরপর কোম্পানি কমান্ডার সহকারী কমান্ড্যান্ট কেতন কৈলাশ সালুঙ্কে জিআইএস ম্যাপের মাধ্যমে পুরো সীমান্ত এলাকা ও নজরদারি ব্যবস্থার বিশদ বিবরণ তুলে ধরেন। ৪১ নম্বর বাহিনীর সাম্প্রতিক অভিযান ও…
Read More
পেটের মেদ ঝরাতে এই ব্যায়ামগুলো এড়িয়ে চলুন

পেটের মেদ ঝরাতে এই ব্যায়ামগুলো এড়িয়ে চলুন

পেটের মেদ কমতে পারে নিয়মিত শরীরচর্চায়। তবে ব্যাপারটা মোটেই সহজ নয়। শরীরের অন্যান্য অংশের তুলনায় পেটের মেদ কমানো অনেকটাই সময়সাপেক্ষ। অনেকেই মেদ কমাতে জিমে গিয়ে বেশি করে পেটের ব্যায়াম করেন। কিন্তু পেটের জন্য জনপ্রিয় কয়েকটি ব্যায়ামে উপকারের তুলনায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারে সচেতন বার্তা দিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়ার ফিটনেস প্রশিক্ষক সিদ্ধার্থ সিংহ। পেটের তিনটি ব্যায়াম এড়িয়ে চলার বার্তা দিয়েছেন সিদ্ধার্থ — ১) সিট আপ : এই ব্যায়ামে মাটিতে শুয়ে দু হাত দিয়ে মাথা তুলে হাঁটুর কাছে নিয়ে আসতে হয়। তবে এই ব্যায়ামের ফলে পেটের মেদ কমে না বলেই জানিয়েছেন সিদ্ধার্থ। তাঁর মতে, এর ফলে ঘাড়ে ব্যথা শুরু হতে পারে।…
Read More
শক্তি সোপান ক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কনে মাতল খুদেরা

শক্তি সোপান ক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কনে মাতল খুদেরা

কালীপুজোকে কেন্দ্র করে শৈশবের সৃজনশীলতাকে মঞ্চ দেওয়ার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা শক্তি সোপান ক্লাব।এদিন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় শতাধিক খুদে শিল্পী অংশগ্রহণ করে। এবছরের অঙ্কন থিম রাখা হয়েছিল ‘কালী ঠাকুর’। শক্তি সোপান ক্লাবের পুজো কমিটির সদস্য শুভঙ্কর দত্ত জানান, “প্রতিবছর শ্যামা পুজোতে শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। খুদেরা বিপুল উৎসাহ নিয়ে অংশ নিয়েছে।” তিনি আরও জানান, প্রতিযোগিতায় প্রথম তিনজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। স্থানীয় অভিভাবক ও বাসিন্দাদের সক্রিয় উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় প্রতিযোগিতা। কালীপুজোর আবহে শিশুদের শিল্পভাবনা ফুটে ওঠে নানা…
Read More
খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজ নিলেন সুকান্ত, দ্রুত সুস্থতা কামনা

খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজ নিলেন সুকান্ত, দ্রুত সুস্থতা কামনা

দিল্লি রওনা হওয়ার আগে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বর্তমানে শিলিগুড়িতে চিকিৎসাধীন রয়েছেন খগেন মুর্মু। এদিন তার শারীরিক অবস্থা খোঁজখবর নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সঙ্গে উপস্থিত ছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ও শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। খগেন মুর্মুর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন সুকান্তবাবু। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, খগেন মুর্মুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ও দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পাশাপাশি দল ও কেন্দ্র সরকারের পক্ষ থেকেও সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
Read More
মালতীপুরের তিনশো বছরের ঐতিহ্য ‘কালী দৌড়’

মালতীপুরের তিনশো বছরের ঐতিহ্য ‘কালী দৌড়’

দীপান্বিতা অমাবস্যা পেরোনোর পরের দিন মালদহ জেলার চাঁচল মহকুমার মালতীপুরে আয়োজিত হয় এক অনন্য ঐতিহ্য—‘কালী দৌড়’। প্রায় সাড়ে তিনশো বছর আগে চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর যে প্রথার সূচনা করেছিলেন, আজও তা সমান উন্মাদনা ও গৌরবের সঙ্গে পালন করেন স্থানীয়রা। বিশ্বাস, এই প্রতিযোগিতা শুধু ধর্মীয় উৎসব নয়—এটি সম্প্রীতি ও একতার প্রতীক। এই দিন মালতীপুরে উপচে পড়া ভিড়। দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত এসে সমবেত হন মা কালীর দর্শন ও ঐতিহ্যের সাক্ষী হতে। সাতটি ভিন্ন কালী প্রতিমা—বুড়ি কালী, চুনকা কালী, বাজারপাড়া কালী, আম কালী, হ্যান্টা কালী, হাট কালী ও শ্যামা কালী—কে কাঁধে নিয়ে দৌড় শুরু হয় মালতীপুর বাজার প্রদক্ষিণ করে কালীবাড়ির সংলগ্ন…
Read More
কালীপুজোর আগেই ভক্তদের ঢল সেবকেশ্বরী মন্দিরে

কালীপুজোর আগেই ভক্তদের ঢল সেবকেশ্বরী মন্দিরে

কালীপুজোর আনুষ্ঠানিক দিন এগোনোর আগেই সোমবার ভোর থেকে সেবকেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল উপচে পড়ে। মা কালীর আরাধনায় অংশ নিতে শিবপুর, শিলিগুড়ি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভোর বেলায়ই ভক্তদের আগমন শুরু হয়। মন্দিরে পুজো, মন্ত্রোচ্চারণ, প্রদীপ ও প্রসাদ অর্পণের মধ্য দিয়ে চলে ধারাবাহিক আরতি। মন্দির কর্তৃপক্ষের দাবি, উৎসবের মরশুমে এই ভিড় স্বাভাবিক, তবে ভক্তদের সুরক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনভর বিশেষ পাঠ, আরতি ও সাংস্কৃতিক আয়োজন থাকছে বলে জানিয়েছে মন্দির কমিটি। কালীপুজোর আগেই এমন ভক্তসমাগম মন্দির চত্বরে উৎসব আবহ তৈরি করেছে।
Read More
ইতিহাসে মোড়া, রহস্যময় শ্মশান কালী মন্দিরে শ্যামা পুজোর প্রস্তুতি তুঙ্গে

ইতিহাসে মোড়া, রহস্যময় শ্মশান কালী মন্দিরে শ্যামা পুজোর প্রস্তুতি তুঙ্গে

প্রাচীন ঐতিহ্য ও রহস্যে মোড়া জলপাইগুড়ি গোশালা মোড়ের দেবী চৌধুরানী শ্মশান কালী মন্দিরে সকাল থেকেই শুরু হয়েছে শ্যামা পুজোর প্রস্তুতি। মন্দিরের পুরোহিতরা ব্যস্ত মা’কে অলংকারে সজ্জিত করতে। ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে ভক্তদের, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন ‘শ্মশান কালী’ মায়ের দর্শনে। দিনের আলোয়ও যেন গা ছমছমে পরিবেশ। সন্ধ্যা নামতেই নিঝুম হয়ে যায় চারদিক। পাশ দিয়ে বয়ে চলেছে রুকুরা নদী, তার লাগোয়া ঘন জঙ্গল আর শ্মশান ঘেরা পরিবেশে দাঁড়িয়ে এই মন্দির আজও বহন করে শতাব্দী প্রাচীন তান্ত্রিক সাধনার ইতিহাস। এই মন্দিরে দেবীর হাতে নেই কোনও অস্ত্র — এক হাতে রক্তমাখা নরমুণ্ড, অন্য হাতে পাত্র। প্রাচীন রীতি অনুযায়ী…
Read More
বাজি পোড়ানোর সময় দুর্ঘটনা এড়াতে কয়েকটি বিষয় জেনে রাখুন

বাজি পোড়ানোর সময় দুর্ঘটনা এড়াতে কয়েকটি বিষয় জেনে রাখুন

সামনেই দীপাবলি। এই আলোর উৎসবের এক মন মাতানো আকর্ষণ হল বাজি পোড়ানো। আট থেকে আশি সকলেই মেতে উঠেন এই আনন্দে। কিন্তু বিন্দুমাত্র অসতর্কতায় ঘটতে পারে অঘটন। তাই বাজি পোড়ানোর সময় কয়েকটি বিষয় মেনে চললেই অঘটন এড়ানো সম্ভব। আগুন থেকে সতর্ক থাকুন বাজির কাছাকাছি প্রদীপ বা মোমবাতি রাখা চলবে না। এগুলি বারুদের সংস্পর্শে এলে দ্রুত আগুন লাগার সম্ভাবনা থাকে। বাজি জ্বলতে না চাইলে তাতে ফের আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করবেন না। এতে অঘটন ঘটতে পারে। বাজি পোড়ানোর সময় আপনার মুখ এবং শরীর বাজি থেকে দূরে রাখুন।পোড়ানো বাজি বা তার অবশিষ্টাংশ যেখানে সেখানে ছুঁড়ে না ফেলে, সেগুলিকে তুলে জলে ডুবিয়ে দিন। এতে…
Read More
‘উৎসব মানেই দায়িত্ব’—দীপাবলিতে সচেতন বার্তায় ন্যাফ

‘উৎসব মানেই দায়িত্ব’—দীপাবলিতে সচেতন বার্তায় ন্যাফ

উৎসব মানেই শুধু আলো-আড়ম্বর নয়, দায়িত্ববোধও সমান জরুরি — এই বার্তাই সামনে আনল শিলিগুড়ির হিউম্যান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (NAF)। দীপাবলিকে কেন্দ্র করে যেখানে শহরজুড়ে চলতে থাকে শব্দবাজি ও ধোঁয়ার প্রতিযোগিতা, সেখানে এক ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে মানবিকতার আবেদন জানাল সংস্থা। সংস্থার সম্পাদক দীপ নারায়ণ তালুকদার জানান, “নিষিদ্ধ শব্দবাজি কয়েক সেকেন্ডের আনন্দ দিলেও তার বদলে প্রকৃতি ও মানুষের যে দীর্ঘস্থায়ী ক্ষতি হয়, তা ফেরানো যায় না। বরং সেই অর্থ যদি উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষদের পুনর্গঠনে কাজে লাগে, তাহলেই দীপাবলির আলো প্রকৃত অর্থে আলোকিত করবে মানবসমাজকে।” ন্যাফ-এর সদস্য ডঃ শেখর চক্রবর্তী বলেন, নিষিদ্ধ বাজির বিষাক্ত শব্দ ও ধোঁয়া বহু প্রবীণ, শিশু সহ…
Read More
শ্যামা পুজো ও দীপাবলিতে ফুলের বাজারে আ*গুন, দাম দ্বিগুণ থেকে আড়াইগুন

শ্যামা পুজো ও দীপাবলিতে ফুলের বাজারে আ*গুন, দাম দ্বিগুণ থেকে আড়াইগুন

দুর্গাপুজোর সময় হওয়া লাগাতার বৃষ্টির জেরে এবারের শ্যামা পুজো ও দীপাবলি ঘিরে উত্তরবঙ্গের ফুলের বাজারে দেখা দিয়েছে রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি। গাঁদা, রজনীগন্ধা, গোলাপসহ প্রায় সব ফুলের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত বেড়ে গিয়েছে। শিলিগুড়ির হাসমিচক, হাসপাতাল মোড় ও ভক্তিনগর সহ বিভিন্ন ফুলের বাজারে সকাল থেকেই ভিড় থাকলেও দাম শুনে ক্রেতারা হতবাক। যেখানে আগের বছর গাঁদা ফুল দাম ছিল অনেক কম সেখানে এবার দাম ছুঁয়েছে অনেক বেশি। গোলাপ ও রজনীগন্ধার দামও বৃদ্ধি পেয়েছে। ফুল ব্যবসায়ীরা জানাচ্ছে, দুর্গাপুজোর পরবর্তী টানা বৃষ্টিতে মালদা, নদিয়া ও উত্তর দিনাজপুরের ফুলচাষের জমি জলমগ্ন হয়ে পড়েছিল। ফলে বিপুল পরিমাণ ফুল নষ্ট হয়েছে। পাশাপাশি পরিবহন…
Read More