Durgasree Mitra

505 Posts
তোর্সার জলবৃদ্ধি — ফাঁসির ঘাটে ভেসে গেল সাঁকো, আত*ঙ্কে স্থানীয় বাসিন্দারা

তোর্সার জলবৃদ্ধি — ফাঁসির ঘাটে ভেসে গেল সাঁকো, আত*ঙ্কে স্থানীয় বাসিন্দারা

আবারও ধীরে ধীরে বাড়ছে তোর্সা নদীর জলস্তর। তার জেরে নদীগর্ভে ভেসে গিয়েছে ফাঁসির ঘাটের অস্থায়ী বাসের সাঁকো। ফলে বিপাকে পড়েছেন কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাবে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অবিরাম বৃষ্টি চলছে। সেই বৃষ্টির জেরেই ক্রমশ ফুলে উঠছে তোর্সা নদী। শনিবার সকালে দেখা যায়, নদীর জলে তলিয়ে গেছে ফাঁসির ঘাটের অস্থায়ী সাঁকোটি। ফলে যাতায়াতে ব্যাপক সমস্যার মুখে পড়েছে সাধারণ মানুষ। শহর থেকে গ্রাম বা গ্রাম থেকে শহরে যাতায়াত এখন কার্যত ব্যাহত। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, “সাঁকো ভেসে যাওয়ায় এখন ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এতে সময়…
Read More
বিডিও অফিসে বিজেপি সাংসদের ভাইরাল ভিডিও

বিডিও অফিসে বিজেপি সাংসদের ভাইরাল ভিডিও

আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিডিও অফিসে প্রবল উত্তেজনা। অভিযোগ, এলাকার সাংসদ মনোজ টিগগা অফিসে ঢুকে বিডিওর সঙ্গে অশোভন আচরণ করেন। সূত্রের খবর, ২৯ অক্টোবর সাংসদ সরাসরি বিডিওর চেম্বারে গিয়ে আঙুল তুলে অকথ্য ভাষায় বিডিওকে আক্রমণ করে। সেই ঘটনার দৃশ্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঠিক কী কারণে সাংসদ এভাবে ক্ষুব্ধ হন, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় চলমান সরকারি কাজ নিয়ে কিছু মতবিরোধের জেরেই এই উত্তেজনা তৈরি হয়। বর্তমানে ভাইরাল ভিডিওটি ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
Read More
ঘূর্ণিঝড় ‘মন্থা’ দুর্বল, তবে উত্তরবঙ্গে অব্যাহত বৃষ্টির দাপট

ঘূর্ণিঝড় ‘মন্থা’ দুর্বল, তবে উত্তরবঙ্গে অব্যাহত বৃষ্টির দাপট

ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমশ শক্তি হারিয়ে এখন সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। তবে তার প্রভাব এখনও রয়ে গিয়েছে রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। শনিবার উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং-এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকাতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর ও মালদা জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। আবহাওয়াবিদদের মতে, ‘মন্থা’-র অবশিষ্টাংশের কারণে এই বৃষ্টিপাতের ধারা রবিবার পর্যন্ত চলবে। পরবর্তী সপ্তাহের শুরু থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গের আবহাওয়া উন্নতির দিকে যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে, লাগাতার…
Read More
ফসল রক্ষায় টুকরিয়াঝাড় জঙ্গল থেকে বাগডোগরা বনাঞ্চলে হাতিদের স্থানান্তর

ফসল রক্ষায় টুকরিয়াঝাড় জঙ্গল থেকে বাগডোগরা বনাঞ্চলে হাতিদের স্থানান্তর

কৃষকদের ফসল রক্ষায় তৎপর বন দপ্তর। নকশালবাড়ির টুকরিয়াঝাড় জঙ্গলে অবস্থানরত হাতির দলকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় বাগডোগরা ব্যান্ডডুবি বনাঞ্চলে। বন দপ্তরের সূত্রে খবর, টুকরিয়াঝাড় জঙ্গল থেকে ছোট-বড় মিলিয়ে প্রায় ৭৮টি হাতিকে এই বিশেষ অভিযানের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। কার্শিয়াং বন বিভাগের উদ্যোগে এই বিশেষ স্পেশাল ড্রাইভ পরিচালিত হয়। হাতির দলকে টুকরিয়াঝাড় জঙ্গল থেকে শুরু করে বাগডোগরা চা বাগান, বিজয়নগর, হাতিরঘিসা ও কিরণচন্দ্র চা বাগানের মধ্য দিয়ে নিরাপদে বাগডোগরা জঙ্গলে পৌঁছে দেওয়া হয়। জানা যায়, গত কয়েকদিন ধরে টুকরিয়াঝাড় জঙ্গলে হাতির এই বড় দলটি বিচরণ করছিল। কৃষকদের ফসলের ক্ষতির আশঙ্কা ছিল প্রবল। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Read More
হিউম পাইপ সেতুর উপর দিয়ে বইছে নদীর জল, বি*পদের আ*শঙ্কা স্থানীয়দের

হিউম পাইপ সেতুর উপর দিয়ে বইছে নদীর জল, বি*পদের আ*শঙ্কা স্থানীয়দের

প্রবল বর্ষণে দুধিয়া এলাকায় বালাসন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। দুধিয়া হিউম পাইপের সেতুর উপর দিয়ে প্রায় রাস্তা ছুঁই ছুঁই অবস্থায় বইছে নদীর জল। টানা বৃষ্টির জেরে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। শুক্রবার সকাল থেকেই লাগাতার বর্ষণের ফলে পাহাড়ি ঝর্নাগুলির জল এসে বালাসনে মিলিত হওয়ায় নদীর প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ফলে স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টি যদি এভাবে চলতে থাকে, তাহলে সেতুটি যে কোনও মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে পারে। পঞ্চায়েত সূত্রে খবর, প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে।
Read More
উত্তরবঙ্গে ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাব, টানা বৃষ্টিতে ভিজে গেল পাহাড়–সমতল

উত্তরবঙ্গে ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাব, টানা বৃষ্টিতে ভিজে গেল পাহাড়–সমতল

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাব পড়তে শুরু করেছে উত্তরবঙ্গ জুড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও দুই দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে ‘মন্থা’র প্রভাবে উত্তরবঙ্গের আকাশে ঘন মেঘের চাদর, তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি মালদা ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বৃহস্পতিবার রাত থেকে পাহাড়–সমতলে বৃষ্টির তীব্রতা বেড়েছে। শুক্রবার সকাল পর্যন্ত শিলিগুড়ি শহর সহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টি চলছে। সকাল…
Read More
যানজট নিয়ে আলোচনায় বাম-তৃণমূলের বাকযু*দ্ধ, উ*ত্তেজনা চ*রমে

যানজট নিয়ে আলোচনায় বাম-তৃণমূলের বাকযু*দ্ধ, উ*ত্তেজনা চ*রমে

বৃহস্পতিবার শিলিগুড়ি পুর নিগমের অনুষ্ঠিত ৪৫তম বোর্ড অব কাউন্সিলরসের বৈঠক রণক্ষেত্রের চেহারা নেয়। শহরের যানজট সহ একাধিক সমস্যার প্রসঙ্গে আলোচনার মধ্যেই বাম ও তৃণমূল কাউন্সিলরদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। চিৎকার, চেঁচামেচি, হট্টগোলে ভরে ওঠে সভাকক্ষ, শেষ পর্যন্ত সভা ত্যাগ করে বাম কাউন্সিলররা। অভিযোগ, শহরের যানজট সমস্যা নিয়ে বক্তব্য রাখছিলেন বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। সেই সময় তৃণমূল কাউন্সিলর আলম খান পাল্টা মন্তব্য করে বাম আমলের উন্নয়নকে কটাক্ষ করে। তিনি বলেন, “বাম জমানাতেই বরবাদ হয়েছে শিলিগুড়ি।” এই বক্তব্যেই ক্ষোভে ফেটে পড়েন বাম কাউন্সিলররা। এরপর শুরু হয় তীব্র বিতণ্ডা। বামপন্থীরা অভিযোগ তোলেন, তৃণমূল সরকার ও বর্তমান বোর্ড শহরের উন্নয়ন থমকে দিয়েছে। বাম…
Read More
জনশৌচাগারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে সাধারণ মানুষ

জনশৌচাগারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে সাধারণ মানুষ

ইংলিশবাজার পুরসভার নিজস্ব জনশৌচাগারের বিদ্যুৎ সংযোগ হঠাৎই বিচ্ছিন্ন করে দিল রাজ্য বিদ্যুৎ সরবরাহ কোম্পানি। বৃহস্পতিবার মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় অবস্থিত ওই শৌচাগারে বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় পড়ে স্থানীয় মানুষজন ও পথচারীরা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি জানান, “এই জনশৌচাগারের বিদ্যুৎ বিল কেন্দ্রীয়ভাবে রাজ্য সরকার পরিশোধ করে। তবুও কোনো রকম পূর্বনোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ঠিক হয়নি।” চেয়ারম্যানের দাবি, সংযোগ বিচ্ছিন্ন করার আগে বিদ্যুৎ দপ্তরের উচিত ছিল পুরসভাকে লিখিতভাবে জানানো। তবে সেই প্রক্রিয়া মানা হয়নি। কৃষ্ণেন্দু বাবু আরও বলেন, “ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। দ্রুত ওই জনশৌচাগারের বিদ্যুৎ…
Read More
জেনে নিন ব্যস্ত সকালে সুস্বাদু ও স্বাস্থ্যকর ব্রেকফাস্ট আইডিয়া

জেনে নিন ব্যস্ত সকালে সুস্বাদু ও স্বাস্থ্যকর ব্রেকফাস্ট আইডিয়া

সকালে অফিস হোক কিংবা বাচ্চাদের স্কুলে যাওয়া, নানা কারণেই ব্রেকফাস্টের সময় প্রায় সব বাড়িতেই থাকে তাড়াহুড়ো। এই তাড়াহুড়োর জন্যই অনেকসময় সকালে আর খাওয়া হয়ে ওঠে না। এই তাড়াহুড়োর সময়ে বেছে নিতে পারেন এক স্বাস্থ্যকর খাবার - ছাতু। প্রোটিনের চাহিদা মেটাতে সক্ষম ছাতু। পেশি শক্তিও বাড়ায়। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও উপকারী ছাতু। কীভাবে খাবেন? ছাতু মাখা : ছাতুতে সামান্য সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, লঙ্কা মিশিয়ে তাতে অল্প জল ও স্বাদমতো নুন দিয়ে আলু ভর্তার মতো মেখে খাওয়া যেতে পারে। শুকনো ছাতু টিফিনেও নিতে পারেন। তবে শুকনো ছাতু খেতে অসুবিধা হলে জলের পরিমাণ বাড়িয়ে কাদার মতোও গুলে নিতে পারেন। অনেকে মুড়ির সঙ্গেও…
Read More
ড্রেনে উদ্ধার ধাতব পিস্তল

ড্রেনে উদ্ধার ধাতব পিস্তল

মালদা জেলার গাজোলের বিদ্রোহী মোড় এলাকায় ড্রেন পরিষ্কার করার সময় উদ্ধার হল ধাতব পিস্তল। ভোরবেলা পঞ্চায়েতের তত্ত্বাবধানে ড্রেন পরিষ্কারের কাজ চলাকালীন এক সাফাই কর্মীর কোদালে কাদামাখা অবস্থায় উঠে আসে ভারী ধাতব বস্তুটি। উপরে তোলার পর দেখা যায় তা দেখতে একেবারে পিস্তলের মতো। ঘটনাস্থলেই শুরু হয় চাঞ্চল্য ও আতঙ্ক। আসল পিস্তল নাকি খেলার সামগ্রী — তা নিয়ে স্থানীয়দের মধ্যে মুহূর্তে জল্পনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজোল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিস্তল সদৃশ ওই বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, এটি আসল আগ্নেয়াস্ত্র নাকি এয়ারগান — তা পরীক্ষার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত শুরু হয়েছে। ঠিক কীভাবে ড্রেনের…
Read More