Durgasree Mitra

505 Posts
না ফেরার দেশে ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা

না ফেরার দেশে ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা

প্রয়াত হলেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা হরিশ রাই। বহুদিন ধরে থাইরয়েড ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। সেই ক্যানসার ছড়িয়ে পড়েছিল কন্নড় অভিনেতার পেটেও। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা। জানিয়েছিলেন, তাঁর এই অসুখের চিকিৎসার খরচের কথাও। এক একটি ইনজেকশনের দাম লাখ টাকা! মোট খরচ ৭০ লাখ ছুঁইছুঁই।বৃহস্পতিবার বেঙ্গালুরুর কিদওয়াই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৫৫ বছর। দক্ষিণী তারকা যশের সঙ্গে ‘কেজিএফ’ ছবিতে মনোমুগ্ধকর অভিনয়ে দর্শকের মন জয় করেছিলেন হরিশ রাই। এছাড়াও ‘ওম’, ‘সামারা’, ‘ব্যাঙ্গালোর আন্ডারওয়ার্ল্ড’, ‘জোদিহাক্কি’, ‘রাজ বাহাদুর’, ‘সঞ্জু ওয়েড্স গীতা’ ‘স্বয়ম্বরা’, ‘নল্লা’-সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। কন্নড় ছাড়াও তামিল, তেলুগু ছবিতেও কাজ করেছেন…
Read More
চু*রির অভিযোগ থেকে অপ*হরণ ও খু*নের জেরে অভিযুক্ত বিডিও

চু*রির অভিযোগ থেকে অপ*হরণ ও খু*নের জেরে অভিযুক্ত বিডিও

সোনা চুরির অভিযোগ থেকে শুরু, এরপর হুমকি, তারপর অপহরণ—শেষমেশ খুন! এমনই চাঞ্চল্যকর ঘটনায় তীব্র আলোড়ন পড়েছে। জানা যায়, সোমবার নিউটাউনের দত্তাবাদ এলাকা থেকে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী ক্ষতবিক্ষত দেহ। এই হত্যাকাণ্ডের অভিযোগের তির এখন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের দিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাঁতনের ওই বাসিন্দা সোনার ব্যবসা করতেন। ভাড়া বাড়িতে থাকতেন তিনি। অভিযোগ, কয়েকদিন আগে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তাঁর বাড়িতে যান, বাড়ি থেকে চুরি হওয়া সোনা দোকানে পাওয়া যায়। কিন্তু এরপরই ঘটনার মোড় ঘুরে যায়। বিডিও যাত্রাগাছির সেই বাড়িতে হাজির হন। সেখানে হুমকি দেন ও গাড়িতে করে তুলে নিয়ে যান বলে অভিযোগ। অবশেষে কয়েকদিন পর নিউটাউনের দত্তাবাদ থেকে…
Read More
ফের জাল সার্টিফিকেট কাণ্ডে গোয়েন্দা বিভাগের জালে ৫

ফের জাল সার্টিফিকেট কাণ্ডে গোয়েন্দা বিভাগের জালে ৫

ফের জাল জন্মশংসাপত্র কাণ্ডে বড়সড় সাফল্য পেল গোয়েন্দা বিভাগ। গতকাল শিলিগুড়ির চাঁদমনি এলাকায় অভিযান চালিয়ে দেবীডাঙ্গার বাসিন্দা মহেশ সাহা ও রাজীব ছেত্রী নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছয়টি জাল জন্মের শংসাপত্র। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দারা আরও তিনজনের হদিশ পান। এরপর মাটিগাড়া ও গজলডোবার মিলনপল্লী এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, তাদের কাছ থেকেও উদ্ধার হয়েছে আরও চারটি জাল জন্মের শংসাপত্র। এছাড়াও ধৃতদের মোবাইল থেকে বিপুল সংখ্যক জাল জন্ম ও মৃত্যুর পিডিএফ ফাইল উদ্ধার হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, এই চক্র দীর্ঘদিন ধরে শংসাপত্র জাল করে বিভিন্ন সরকারি কাজে ব্যবহার…
Read More
রাস পূর্ণিমায় শহরে কৃষ্ণভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা

রাস পূর্ণিমায় শহরে কৃষ্ণভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা

রাস পূর্ণিমা উপলক্ষ্যে বুধবার মালদা শহর জুড়ে অনুষ্ঠিত হল কৃষ্ণভক্তদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল থেকেই উৎসবের আবহে মেতে ওঠে শহর। মালদা শহরের বি.এস.রোডের চুরি পট্টি এলাকা থেকে শুরু হয় এই শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রতি বছরই শ্রীশ্রী ব্রজযুগল ও শ্রীশ্রী রাধাকৃষ্ণ ঠাকুর বাড়ির পক্ষ থেকে এই রাস উৎসবের আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে আজকের শোভাযাত্রায় নারী-পুরুষ নির্বিশেষে সকলে অংশ নেন— কেউ কৃষ্ণ, কেউ রাধা, আবার কেউ শ্রীশ্রী চৈতন্যদেব সেজে উপস্থিত ছিলেন। শোভাযাত্রার মধ্য দিয়ে কৃষ্ণভক্তদের আবেগ, ভক্তি ও আনন্দে মুখরিত হয়ে ওঠে মালদা শহর। আয়োজকদের পক্ষ থেকে জানা গিয়েছে, শোভাযাত্রা শেষে রাতে ভোগ বিতরণ ও ভক্তিমূলক…
Read More
ভোটার তালিকা থেকে উধাও ৪২৫ নাম, এলাকায় চ*রম আ*তঙ্ক, পথ অবরোধ

ভোটার তালিকা থেকে উধাও ৪২৫ নাম, এলাকায় চ*রম আ*তঙ্ক, পথ অবরোধ

মাথাভাঙ্গা বিধানসভা এলাকার ভোটার তালিকা থেকে উধাও ৪২৫ জন ভোটারের নাম। ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল, সাম্প্রতিক হালনাগাদ তালিকায় তাদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে বাসিন্দারা মাথাভাঙ্গা বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে। বিক্ষোভকারীদের দাবি বিডিও অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ও বিষয়টি খতিয়ে দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগের পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় এদিন ডাংকোবা এলাকায় মাথাভাঙ্গা - শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘণ্টা…
Read More
রিচার জয়ে শিলিগুড়িতে উল্লাস ও উদযাপন

রিচার জয়ে শিলিগুড়িতে উল্লাস ও উদযাপন

বিশ্ব ক্রিকেটের মঞ্চে ইতিহাস রচনা করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমবারের মতো মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জিতে ভারতীয় নারীরা এনে দিয়েছে অনন্য সম্মান। আর সেই জয়ী দলের অংশ শিলিগুড়ির মেয়ে, বঙ্গ তনয়া রিচা ঘোষ! আজ রিচার সাফল্যে গর্বিত গোটা শিলিগুড়ি — শহর জুড়ে আনন্দ আর উদযাপনের জোয়ার। রবিবার রাত থেকেই শহরের অলিগলিতে শুরু হয়েছে উল্লাস, আতসবাজির আলোয় ভেসেছে শিলিগুড়ির আকাশ। কারণ এই সাফল্যের পেছনে রয়েছে এক দীর্ঘ অধ্যবসায়, পরিশ্রম ও পারিবারিক ত্যাগের গল্প। মাত্র চার বছর বয়সে বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের ক্রিকেট কোচিং সেন্টারে হাতে ব্যাট তুলে নেন রিচা। ক্লাবের কোচ গোপাল সাহার কাছ থেকেই ক্রিকেটের প্রথম পাঠ নেন তিনি। এরপর একের…
Read More
শিলিগুড়ি থেকেই দেখা গেল কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ

শিলিগুড়ি থেকেই দেখা গেল কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ

নভেম্বরের শুরুতেই হালকা শীতের আমেজে মোড়া শহর শিলিগুড়ি। পরিষ্কার আকাশে আজ সকাল থেকেই ফুটে উঠেছে মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘার রূপ। শহর ও আশপাশের এলাকা থেকে দূর থেকে দেখা মিলছে বরফে ঢাকা পাহাড়শ্রেণির সেই মনোরম দৃশ্য। একদিকে শীতের হালকা ছোঁয়া, অন্যদিকে সূর্যের কোমল আলো — সব মিলিয়ে প্রকৃতির এক অপূর্ব দৃশ্য উপহার দিল উত্তরবঙ্গবাসীকে। ভোরবেলা থেকেই শহরের বিভিন্ন প্রান্তে মানুষজন ছুটে গিয়েছেন ছাদে কিংবা খোলা স্থানে, শুধু একঝলক কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। পর্যটকরাও এই দৃশ্য দেখে উচ্ছ্বসিত। পর্যটন মরশুমে এমন দৃশ্য যেন অতিরিক্ত আনন্দ যোগ করেছে তাদের ভ্রমণে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন এই ধরনের পরিষ্কার আবহাওয়া বজায় থাকবে, ফলে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আরও স্পষ্টভাবে…
Read More
ভুল চিকিৎসার অভিযোগে শিশু মৃ*ত্যুর প্রতিবাদে পথ অবরোধে স্কুল পড়ুয়ারা, চা*ঞ্চল্য দেওয়ানহাটে

ভুল চিকিৎসার অভিযোগে শিশু মৃ*ত্যুর প্রতিবাদে পথ অবরোধে স্কুল পড়ুয়ারা, চা*ঞ্চল্য দেওয়ানহাটে

দেওয়ানহাট স্বাস্থ্যকেন্দ্রে এক শিশু কন্যার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। সোমবার দুপুরে সেই ঘটনার প্রতিবাদে পথ অবরোধে সামিল হলেন স্থানীয় স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। উল্লেখ্য, কয়েকদিন আগে দেওয়ানহাট স্বাস্থ্যকেন্দ্রে এক শিশুকন্যার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতি ও ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে শিশুটির। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন পরিবার-পরিজন ও স্থানীয় বাসিন্দারা। সেদিন সন্ধ্যায় দেওয়ানহাট চৌপথিতে প্রথম পথ অবরোধে নামে মৃত শিশুর আত্মীয় ও সাধারণ মানুষ। এরপর সোমবার ফের সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে এলাকার স্কুল পড়ুয়া ছাত্র - ছাত্রীরা। দুপুর থেকে তারা দেওয়ানহাট চৌপথিতে বসে পড়ে পথ অবরোধ শুরু করে। তাদের দাবি, “গত বৃহস্পতিবার যে শিশুটি…
Read More
বিজেপির বুথ এজেন্টদের ওপর হা*মলার অভিযোগ, তৃণমূলের অস্বীকার — নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

বিজেপির বুথ এজেন্টদের ওপর হা*মলার অভিযোগ, তৃণমূলের অস্বীকার — নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

প্রশাসনিক বৈঠকের মধ্যেই অশান্তি! সোমবার কোচবিহার ১ ব্লকের বিডিও অফিস চত্বরে বিজেপির বুথ লেভেল এজেন্টদের ওপর হামলার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ, এসআইআর প্রশিক্ষণ বৈঠকে যোগ দিতে যাওয়া বিজেপির বুথ এজেন্টদের উপর লাঠিসোটা নিয়ে চড়াও হন তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী-সমর্থক। ঘটনায় বেশ কয়েকজন আহত হন, তাঁদের মধ্যে গুরুতর জখম ভবেশ বর্মনকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনায় বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁর অভিযোগ, “বিডিও অফিসে সরকারি বৈঠক থাকা সত্ত্বেও সেখানে কোনও পুলিশি নিরাপত্তা ছিল না। তিনি আরো জানান, কোতোয়ালি থানার আইসিকে জানানোর পরেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। বিধায়কের আশঙ্কা, “এসআইআর কার্যক্রম শুরু হওয়ার…
Read More
শীতের শুরুতেই সুন্দরবনে দেখা মিলল দক্ষিণ রায়ের

শীতের শুরুতেই সুন্দরবনে দেখা মিলল দক্ষিণ রায়ের

শীতের আগমনী হাওয়ায় যখন পর্যটকদের ভিড়ে সরগরম সুন্দরবনের বাদাবন, ঠিক তখনই বিরল সৌভাগ্য ছুঁয়ে গেল একদল ভ্রমণপিপাসুকে। কৈখালী ঘাটের বিশালক্ষী খালের ধারে আচমকা রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেলেন তারা। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে নেন বহু পর্যটক। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালেই ২০ জন পর্যটক লঞ্চে চেপে ঘুরতে বেরিয়েছিলেন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে। রবিবার যখন ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ঘটে সেই চমকপ্রদ মুহূর্ত। প্রথমে এক পর্যটক চোখে পড়েন দক্ষিণ রায়কে— বাঘ খাল পেরিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছিল। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে তিনি সঙ্গীদের জানান, “বাঘ, বাঘ!”— আর সঙ্গে সঙ্গে লঞ্চে ছড়িয়ে পড়ে চিৎকার, উচ্ছ্বাস আর বিস্ময়। পর্যটকদের তোলা…
Read More