Durgasree Mitra

820 Posts
স্পিকার ওম বিড়লাকে চিঠি, শিবসেনায় তীব্র সংকট

স্পিকার ওম বিড়লাকে চিঠি, শিবসেনায় তীব্র সংকট

উদ্ধব ঠাকরের শিবসেনায় বড় ভাঙন। একনাথ শিণ্ডের দলে মিশে যেতে চেয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন ৬ সাংসদ। মঙ্গলবার গভীর রাতে তাঁরা দিল্লিতে পৌঁছে শিণ্ডে শিবিরের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল, ওমরাজে নিম্বলকর, ভৌসাহেব ওয়াকচৌর ও সঞ্জয় যাদব—এই ছয়জন সাংসদ দলবদলের প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন বলে সূত্রের খবর। এর ফলে তীব্র রাজনৈতিক সংকটের মুখে পড়েছে উদ্ধব শিবির। অন্যদিকে, উদ্ধব শিবির বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে শোকজ নোটিস জারি করার প্রস্তুতি নিচ্ছে এবং প্রয়োজনে সাংসদ পদ বাতিলের আবেদন জানানো হতে পারে। বিষয়টি বর্তমানে স্পিকারের সিদ্ধান্তাধীন।
Read More
নিটের আগে দেশজুড়ে ব্যানড টেলিগ্রাম!

নিটের আগে দেশজুড়ে ব্যানড টেলিগ্রাম!

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র অনুরোধে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে টেলিগ্রামের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় মঙ্গলবার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। এই পদক্ষেপের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হল টেলিগ্রাম। টেলিগ্রামের দাবি, এই নিষেধাজ্ঞার ফলে দেশের লক্ষ লক্ষ বৈধ ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা অনুচিত। বুধবার বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চে মামলার জরুরি শুনানি হওয়ার কথা রয়েছে। প্রশ্নফাঁসের কারণে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি বাতিল করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পুনরায় সেই পরীক্ষা নেওয়া হবে ২১ জুন। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম ব্যবহারে কেন্দ্রের কাছে নিষেধাজ্ঞার অনুরোধ জানায় এনটিএ। এনটিএ-র মতে,…
Read More
কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? পেঁপেতেই সারবে যন্ত্রণা

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? পেঁপেতেই সারবে যন্ত্রণা

কোষ্ঠকাঠিন্যের সমস্যা সহজে কমে না। যাঁরা দীর্ঘদিন এই সমস্যায় ভুগছেন, তাঁরাই জানেন এর যন্ত্রণা। কোষ্ঠকাঠিন্য থাকলে খাবারদাবারও মেপে খেতে হয়। তবে ডায়েট বা ওষুধ পরিবর্তন করেও তেমন উপকার না পেলে, পেঁপে খেয়ে দেখতে পারেন। পেঁপেতে থাকা ‘প্যাপাইন’ খাবার হজমে সাহায্য করে এবং অন্ত্রে খাবার জমে থাকার প্রবণতা কমায়। পাশাপাশি পেঁপেতে রয়েছে উচ্চমাত্রার ফাইবার ও জল, যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। তবে ভালো ফল পেতে পেঁপে সঠিক নিয়মে খাওয়াও জরুরি। কীভাবে খাবেন পেঁপে? কাঁচা পেঁপে ও তিসি : কাঁচা পেঁপে আলু ও পটলের সঙ্গে হালকা মশলা ও কম তেলে রান্না করা যেতে পারে। রান্নার শেষে ভাজা তিসির গুঁড়ো ছড়িয়ে খেলে এটি ফাইবারের…
Read More
অস্ট্রেলিয়ার পর এবার ব্রিটেনেও সোশ্যাল মিডিয়ায় ক*ড়াক*ড়ি

অস্ট্রেলিয়ার পর এবার ব্রিটেনেও সোশ্যাল মিডিয়ায় ক*ড়াক*ড়ি

অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন নিয়ম চালু ব্রিটেন। সূত্রের খবর, শিশুদের জন্য নিরাপদ বলে বিবেচিত প্ল্যাটফর্মেও লাইভস্ট্রিমিং বন্ধ করা হতে পারে। পাশাপাশি গেমিং অ্যাপে অপরিচিতদের সঙ্গে চ্যাটও বন্ধ করার কথা ভাবা হচ্ছে। এছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য নির্দিষ্ট সময়সীমা বা কার্ফুও জারি করা হতে পারে। সম্প্রতি এমনটাই ঘোষণা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। শিশুদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন সরকার। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশিত হবে আগামী মাসে। গত তিন মাস যাবত সরকার এই বিষয়ে আলোচনা করেছে। অবশেষে পদক্ষেপ করলেন স্টার্মার। উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়া প্রথম ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে…
Read More
‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন নিয়ে জল্পনা তুঙ্গে, কবে শুরু শুটিং?

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন নিয়ে জল্পনা তুঙ্গে, কবে শুরু শুটিং?

বলিউডের অন্দরমহলের অজানা গল্প, তারকা সংস্কৃতি, গ্ল্যামার চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা কাহিনীর ইঙ্গিত রয়েছে পুরো সিরিজ জুড়ে। ‘দ্য ব্যাডস অব বলিউড’, দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল এই সিরিজ। ২০২৫-এ প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় ভাগ নিয়ে জোর চর্চা বলিউডে। সূত্রের খবর, বছর দুয়েকের মধ্যেই ফের পরিচালকের আসনে দেখা যেতে পারে শাহরুখ পুত্র আরিয়ান খানকে। যদিও নেটফ্লিক্স বা রেড চিলিজ এন্টারটেনমেন্টের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই দ্বিতীয় সিজনের জন্য গল্প ও স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়েছে। চিত্রনাট্য রচনায় রয়েছেন বিলাল সিদ্দিকি। আগামী বছরের মাঝামাঝি শুটিং শুরু পরিকল্পনা রয়েছে বলেই খবর। সব মিলিয়ে এখনও নিশ্চিত খবর না এলেও,…
Read More
ফিট হর্ষিত, আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে যোগ দেওয়ার প্রস্তুতি শুরু

ফিট হর্ষিত, আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে যোগ দেওয়ার প্রস্তুতি শুরু

চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন হর্ষিত রানা। আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজের তৃতীয় ম্যাচের আগেই তিনি জাতীয় দলে যোগ দিতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন হর্ষিত। এরপর থেকেই তিনি মাঠের বাইরে ছিলেন এবং গত আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারেননি। পুনর্বাসনের জন্য তিনি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে দীর্ঘ সময় ধরে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। সূত্রের খবর, ভারতীয় দলের নির্বাচকরা এবং প্রধান কোচ গৌতম গম্ভীর হর্ষিতকে চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে তিনি আরও কিছুদিন বেঙ্গালুরুতেই অনুশীলন চালিয়ে যেতে চান। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, হর্ষিতের ফিটনেস পরিস্থিতি সন্তোষজনক হলেও ম্যাচ খেলার…
Read More
না ফেরার দেশে রাজকুমারী বজ্রকিতিয়াভা!

না ফেরার দেশে রাজকুমারী বজ্রকিতিয়াভা!

প্রয়াত হলেন থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা। টানা তিন বছরেরও বেশি সময় কোমায় থাকার পর চলে গেলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। ২০২২ সালের ডিসেম্বরে কুকুরদের প্রশিক্ষণের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর থেকেই তিনি কোমায় ছিলেন। রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়, হৃদ্‌রোগজনিত জটিলতা ও পরবর্তী নানা শারীরিক সমস্যায় তাঁর অবস্থার অবনতি ঘটে। রাজকুমারী ছিলেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণের জ্যেষ্ঠ কন্যা। রাজকুমারী হওয়ার পাশাপাশি আইনজীবী, কূটনীতিক এবং রাজপরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ণায়কদের মধ্যে একজন ছিলেন তিনি। তাঁর মৃত্যুর পর থাইল্যান্ডের রাজপরিবারের পরবর্তী উত্তরাধিকার কে হবেন, তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। রাজপরিবার সূত্রে খবর, তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায়  ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে রাখা…
Read More
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবৃষ্টি, উত্তরবঙ্গে জারি  লাল সতর্কতা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবৃষ্টি, উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা

উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির দেখা নেই। তবে আগামী দু’-তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে এবং আর্দ্র গরম ভাব বজায় থাকবে। কলকাতা-সহ হাওড়া, নদিয়া, দুই মেদিনীপুর, হুগলি, দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রামে শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে আগামী এক সপ্তাহ ধরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে পরিস্থিতি আরও সক্রিয়। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মঙ্গলবার–বুধবার অতিভারী বৃষ্টি (৭–২০ সেমি) হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির…
Read More
পিতৃহারা অনুজয়! শোকস্তব্ধ পরিবার

পিতৃহারা অনুজয়! শোকস্তব্ধ পরিবার

শোকের ছায়া অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়ের পরিবারে। বুধবার সকালে বাবাকে হারালেন অভিনেতা। কোনও অসুস্থতা ছিল না অনুজয়ের বাবার। আচমকাই এ ঘটনায় ভেঙে পড়েছে অভিনেতার পরিবার। এই প্রসঙ্গে অভিনেতার স্ত্রী দেবারতি চক্রবর্তী জানান, “সম্ভবত ফুসফুসে সংক্রমণ হয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে বাবাকে কলকাতায় নিয়ে আসি চিকিৎসার জন্য। হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করানো হয়। তখন ভেবেছিলাম পালমোনোলজিস্ট দেখিয়ে সঠিক চিকিৎসা হবে।” অনুজয়ের বাবাকে ৬ জুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জরুরি চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থও ছিলেন এবং ৮ জুন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। দেবারতি চক্রবর্তী বলেন, “চিকিৎসকেরা জানিয়েছেন, এটি যে কোনও মুহূর্তে ঘটতে পারে। খুবই আকস্মিক…
Read More
ডিম খেতে ভালোবাসেন? তাহলে বানিয়ে ফেলুন জিভে জল আনা এই পদ

ডিম খেতে ভালোবাসেন? তাহলে বানিয়ে ফেলুন জিভে জল আনা এই পদ

কালিয়া, কোর্মা, ভাপা - ডিম দিয়ে তৈরি হয় কত রকমের সুস্বাদু পদ! অমলেট হোক কিংবা পোচ, ভাতের সঙ্গে ডিম থাকলেই যেন খাবার জমে ওঠে। তবে রোজকার সেই চেনা স্বাদের বাইরে গিয়ে যদি ডিম দিয়ে একটু অন্যরকম কিছু বানাতে চান, তাহলে ট্রাই করতে পারেন মজাদার ‘এগ লবাবদার’। স্বাদে-গন্ধে অনন্য এই পদ তৈরি করাও বেশ সহজ। কী কী লাগবে সেদ্ধ হাঁসের ডিম ৪-৫টিমাঝারি পেঁয়াজ ২টিমাঝারি টম্যাটো ১টিকাজুবাদাম ৭-৮টিচারমগজ ১ টেবিল চামচরসুন কোয়া ৭-৮টিকাঁচালঙ্কা ৫-৬টিকাশ্মীরি লঙ্কাগুঁড়ো ২-৩ টেবিল চামচঘি ২ টেবিল চামচতেজপাতা ১টিগোলমরিচ ৩-৪টিফ্রেশ ক্রিম ১-২ টেবিল চামচস্বাদমতো নুন-চিনি কীভাবে বানাবেন প্রথমে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে লম্বালম্বিভাবে দু’ভাগ করে নিন। সামান্য নুন…
Read More